মনে হচ্ছে বাংলাদেশের ওপর ভয়াবহ অশনি নেমে আসছে : এবার একটি মারাত্মক চুক্তি
২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের বিদ্যুতের বেহাল নিয়ে অবগত নন এমন কেউকি আছেন। আমার তো মনে হয় না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই বেহাল দশাকে হালে ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। কিন্তু কতটুকু এগুনো গেল এ সেক্টরে বা কতটুকু পেছানো হলো তার বিচার বাংলাদেশের বিদ্যুৎ ভোক্তা যারা আছেন তাদের ওপর। কিন্তু ইতোমধ্যে অনেকগুলো বিদ্যুৎ বিষয়ক চুক্তি করেছে সরকার বিভিন্ন কোম্পানীর সংগে। ক্ষুদ্র বৃহৎ মাঝারি রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের চুক্তি হয়েছে তাও টেন্ডার ছাড়া এবং এ বিষয়ে সরকার এমন এক কালাকানুন করেছেন যাকে বলে ইনডেমনিটি আইন। অর্থাৎ বিদ্যুৎ বিষয়ে যেসব চুক্তি হয়েছে তাতে দুর্নীতি, অনিয়ম লাভ ক্ষতি যাই হোক না কেন –সরকারের বিরুদ্ধে কোন অভিযোগ করা যাবে না কোথাও। আদালতেও না। আর সর্বশেষ যে হট খবরটি সেটি হচ্ছে – বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে বাংলাদেশের সুন্দর বনের কাছে কয়লাভিত্তিক এই ৩২০ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। তবে মজার ব্যাপার কি জানেন- এই বিদ্যুৎ কেন্দ্রের যে খরচ হবে তার ৭০ ভাগ দেবে দাতা সংস্থা আর ৩০ ভাগের অর্ধেক দেবে বাংলাদেশে বাকী অর্ধেক দেবে ভারত। সেই মর্মে আজ চুক্তি হয়েছে।
কিন্তু বড় যে প্রশ্নটি মাত্র শতকরা ১৫ ভাগের জন্য ভারতের সাথে কেন সুন্দরবনের কাছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র এবং দেশের নিরাপত্তার জন্য অতিশয় সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয়টি নিয়ে চুক্তি করা হলো। আজ পর্যন্ত বন্ধু রাষ্ট্র ভারত বাংলাদেশের সাথে কোনো চুক্তির ব্যাপারে স্বচ্ছতার পরিচয় দিয়েছে। তারা কি রক্ষা করেছে কোন চুক্তি। সর্বশেষ ভারত সরকারের সাথে ১০০ কোটি টাকার যে চুক্তি হয়েছে তার একটি টাকাও দেয়নি। তিস্তা চুক্তি হয়নি। ছিটমহল দিচ্ছে না। সীমান্তে হত্যার ব্যাপারে সেদেশের সবোচ্চ পর্যায় থেকে কথা বলার পরও তা রাখা হয়নি। তারপরও কেন সেই ভারতের সাথে আবার স্পর্শকাতর বিষয় নিয়ে চুক্তি আসলে কিসের লক্ষণ – তাহলে কি এবার দেশের অস্তিত্বের যেটুকু বাকী ছিল তাও -------- । শুনছি সরকার বলছে সরকার একটা না দুইটা পদ্মা সেতু করবে । টাকার অভাব নেই –তাহলে এই সামান্য কটা টাকা তো বাংলাদেশ নিজে দিতে পারতো ! তা না করে এর অর্থ কি অন্য কিছু – আপনারাই বলুন তাহলে দেশের ভবিষ্যত কি] ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন