কিছু কিছু ব্লগার....আপনাদের তরে বলছি ,লেখেন তো লেখেন ভাল জিনিস লেখেন,ভাবেনতো ভাবেন ভাল কথা ভাবেন ।মন্তব্য করবেনতো ভাল কিছু দেখে ,ভাল কথায় করুন।ভাষা শালীন এবং ঠিক রেখে করুন।কেউ কেউ কি যে লিখেন,কোন ভাষায় যে মন্তব্য করেন বাংলা অভিধানও ফেল। আমি অনেকের লিখায় পাঠানো মন্তব্য গুলি দেখেছি। তার ভাষার দশা এমন, দেখে মনে হয় হয়ত তাদের কাছে বাংলা ভাষাটা দূর্বলমানের ।তারা সবল করার প্রয়াস চালাচ্ছেন।
অথচ শুদ্ধ ভাবে বাংলা লিখা এবং বলতে পাড়া খুব একটা সহজ বিষয় নয় ।অনেক দিনের সাধনা ওচর্চার ব্যপার ।সেটা আয়ত্ব করতে পারা বাঙালী হিসাবে নিশ্চই গর্বের।
মস্করামূলক ভাষা ব্যবহার হেয়ালীপানার একটা অংশ ।এখনকার তরুন সমাজের সেটা স্বভাবসুলভ ফ্যাশনে দাঁড়িয়েছে।
অনেকের লেখা পড়ে মনে হয় সময় কাটানোর জন্য ব্লগে বসে এলোমেলো কিছু লিখে মজা পায় ।অসুবিধা নাই কিন্তু শালীনতা ,সৌন্দর্য মাথায় রেখে লিখলে ভালো হয় ।লেখা চালিয়ে যান ..... পাইলেও পাইতে পারেন মানিক-রতন।
আমার এই লেখাটি কজন পড়বে সেটাও সন্দেহে রেখে শেষ করলাম ।।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



