আমার প্রিয় পোস্ট

আমি ঘুম পান করি

অপকাব্যের খেয়া-১

০১ লা জুন, ২০০৭ দুপুর ১:২৩

শেয়ারঃ
0 0 0

ঘুম এখনো আসছে না। তাই এই ফাঁকে ভাবলাম আরো কিছু লেখা পোস্ট দেই। হাতের কাছেই আছে কিছু ছাঁচেঢালা অপকাব্য। তাই দিয়েই ভাবলাম যাত্রা শুরু হোক।

রূপকথা

ঘুমের মাঝে, কখনো জাগ্রত ঘোরের মাঝে;
জেগে থাকে একটুকরো নরম চাঁদ।
ক্ষতে ভরা সে দেহে, একটা রূপকথা কথা বলে;
বর্ণে বর্ণে শুয়ে থাকে নিদ্রালু চোখের এক কাব্য।

শব্দ সে সময় নৈশব্দের সমান,
বাতাসের চাদর চিরে অলস;
টুপ্‌টুপ্‌...আশেপাশে বিন্দু বিন্দু শিশির,
ঘাসের গা ভিজে হারিয়ে যায়।

ঠান্ডা একটা হাতে পড়ে,
কুসুম ওম্‌; রূপকথা এখানে কাঁদে।
সন্তর্পণে ভাষা পায় অন্ধকার রাত;
চাঁদ এখন নীলে, আকাশের বুকে।
এখানে রূপকথা হাসে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অপকাব্যঅপকাব্য ;
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৭ দুপুর ২:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুন, ২০০৭ দুপুর ২:০৮
মাশীদ বলেছেন: ভাল লাগল।
চালিয়ে যা।

 

মোট সময় লেগেছে ১.১০৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একটা টানা ঘুম সবসময় ভালোবাসি আর সত্যি বলতে কি ঘুমে আমার অরুচি নেই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ