somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অষ্ট্রেলিয়ায় পুরুষের আকাল

২৭ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী আর পরুষের ভারসাম্য একটি জাতির জন্য অপরিহার্য্য। এ দুটির যুগল বন্ধন ছাড়া কোন জাতি আজ পর্যন্ত গঠিত হয়নি। ভবিষ্যতেও কল্পনা করা যায় না। এবার ভাবুন তো কোন দেশ যদি পরুষশূণ্য হয়ে পড়ে তাহলে কেমন হয় ? না, এখনই বিশ্বের কোন দেশ একেবারে পুরুষ শূণ্য হয়ে যায়নি। তবে, অষ্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে তার আভাস মিলছে।

সমপ্রতি এক জরিপে দেখা গেছে, অষ্ট্রেলিয়া নজিরবিহীন পুরুষ সংকটে ভূগছে। নতুন এই পরিসংখ্যান থেকে জানা যায়, অষ্ট্রেলিয়ায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা প্রায় এক লাখ বেশি। এ সমস্যা প্রকট আকার নিয়েছে উপকূলবর্তী শহরগুলোতে। যেখানে মহিলারা কাজের জন্য ছুটছে, চেষ্টা করছে উন্নত জীবণযাপন করার। আর পুরুষরা দলে দলে বিদেশ পাড়ি দিচ্ছে।

ত্রিশ বছর আগে পুরুষদের প্রাচুর্য্য ছিল চোখে পড়ার মত। আর এটি সম্ভব হয়েছিল ইমিগ্রেশন পলিসির কারণে, যা পুরুষদের অনুকূলে ছিল। কিন্তু সেই হিসাব এখন সম্পূর্ণ উল্টো। বিশ থেকে ত্রিশ বছর বয়সী পুরুষরা এখন বিদেশ নির্ভর হয়ে পড়েছে। কাজ আর ভ্রমণের জন্য তারা ছুটছে ভিন দেশের উদ্দেশ্যে। মূলত পুরুষদের এই বিদেশ প্রীতিই অষ্ট্রেলিয়াকে উদ্ভট পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

এর ফলে সৃষ্টি হয়েছে নারী-পুরুষে ভারসম্যহীনতা, যার একটি সুদূর প্রসারী প্রতিক্রিয়া আছে। অষ্ট্রেলিয়ার প্রধান প্রধান শহরে মেয়েদের সঙ্গবদ্ধ গ্রুপ তৈরি হয়েছে। বিপরীত লিঙ্গের স্বল্পতার কারণে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারছে না এমন মেয়েরাই মূলত জোটবদ্ধ হচ্ছে।

জনসংখ্যাবীদ বার্নার্ড সাল্ট বলেন, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত যুবকদের মাত্রাতিরিক্ত বিদেশ গমনের ফলে। তিনি বলেন, “যদি সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যার দিকে তাকান তাহলে সেখানে আপনি ১২ হাজার অষ্ট্রেলীয় পাবেন। যাদের অধিকাংশই পুরুষ এবং তাদের সবাই ২৫ থেকে ৩৪ বছর বয়সী।” কিন্তু শহরের বাইরের পরিসংখ্যান আর শহরের পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন।

সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মেয়েরা কাজ ও উচ্চ শিক্ষার জন্য শহরের দিকে ছুটছে। পারিবারিক বন্ধন ছিন্ন করে তারা শহরে বসবাস করছে। যার ফলে মফস্বল এলাকাগুলোতে দেখা দিচ্ছে মেয়ে সংকট। পরিসংখ্যানে দেখা যায় সেখানে ২৩ জন পুরুষের বিপরীতে রয়েছে একজন নারী।

পরিস্থিতি মোকাবেলা করতে জনসংখ্যাবীদরা একটি ‘লাভ ম্যাপ’ প্রণয়ন করেছেন। এই ম্যাপে দেখানো হয়েছে কিভাবে অবিবাহিত নারী এবং পুরুষকে অষ্ট্রেলিয়া উপমহাদেশে বন্টন করতে হবে।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×