বাইরে থেকে দরজা নক করছে।
ভেতর থেকে : কে?
বাইরে থেকে : আমি।
ভেতর থেকে : আমি কে?
বাইরে থেকে : আরে, আপনি কে আমি কি করে বলব?
=======
বাবা: তোমাকে এবার পরীক্ষায় ৯৬ ভাগ নম্বর পেতেই হবে।
ছেলে: না বাবা, আমি ১০০ ই পাব।
বাবা: ইয়ার্কি মারছ?
ছেলে: কে প্রথম শুরু করেছে বাবা?
=======
রহিম: তুই নাকি টাকা ধার নিয়েছিস জহিরের কাছ থেকে?
করিম: হ্যা, প্রয়োজন হয়েছিল তাই।
রহিম: তো এখন টাকা ফেরত দিচ্ছিস না কেন?
করিম: প্রয়োজন বোধ করছিনা বলে।
..............
>তা ভাবার কি আছে? সবাইকে তো মরতে হবে।
>না, ভাবছি, শেষে যে মরবে তাঁকে নিয়ে যাবে কে?
..............
মা: ডিনার করতে অনেক গেস্ট আসবে এখন, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ভালো জামাকাপড় পরে তৈরি হয়ে এসো।
ছেলে: গেস্টরা কি আমাকেই খাবে?
..............
নেট থেকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



