–এটার দাম কত?
—ত্রিশ টাকা জোড়া।
—সে কী! পাশের দোকানে তো বলল বিশ টাকা জোড়া।
—তাহলে ওখান থেকেই নিন।
—ওদের শেষ হয়ে গেছে।
—সে ক্ষেত্রে আমারটা এখন চল্লিশ টাকা জোড়া।
=============================
– কেমন বাজালাম বলুন তো?
– থামার পর বেশ লাগছে।
----------------------------------------------
এক বৃদ্ধ তার সাত মাসের নাতিটিকে কোলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় এক তরুণী এগিয়ে এসে বলল, ‘ওমা, কী সুন্দর! আদর করতে ইচ্ছে করছে। বয়স কত?’
বৃদ্ধ জবাব দিলেন, ‘এবার পঁচাশিতে পড়লাম।’
========================================
দু’জন দাবা খেলছিল। পাশে দাঁড়িয়ে আরেক ভদ্রলোক পাক্কা দু’ঘন্টা ধরে তাদের দাবার চাল বলে দিচ্ছিলেন আর তাদের ভুলের সমালোচনা করছিলেন।
শেষমেশ অতিষ্ঠ হয়ে একজন খেলোয়ার বলল, তা হলে আপনিই খেলুন না।
ভদ্রলোক প্রায় আঁতকে উঠে বললেন, না, না আমার এত ধৈর্য কোথায়!
======================সংগৃহীত===================

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

