শিক্ষক ক্লাসের সবাইকে একটি ক্রিকেট ম্যাচের উপর রচনা লিখতে বললেন। একজন ছাত্র ছাড়া সবাই রচনা লিখতে ব্যস্ত হয়ে পড়ল।
আর সেই ছাত্র লিখলঃ “বৃষ্টির কারনে কোন ক্রিকেট ম্যাচ হয়নি!!”
------------------------------------------------------------------
নতুন ব্যাটসম্যান ক্রিজে এলেন। নিজের গার্ডগুলো পরীক্ষা করে দেখলেন। একটু নড়েচড়ে শরীরটাকে চাঙা করে নিলেন। চারদিকে ফিল্ডারদের অবস্থানটাও একনজর ঘুরে দেখলেন। এরপর শূন্যে কয়েকবার ব্যাট হাঁকিয়ে আম্পায়ারকে জানালেন, সে তৈরি। আম্পায়ার বোলারকে বল করতে অনুমতি দিলেন। বোলার বলও করলেন এবং সোজা মিডল স্ট্যাম্প উড়ে গেল। তখন পেছন থেকে উইকেট কিপার বললেন, ‘কী লজ্জা! এত ভাব দেখানোর পর মাত্র এক বলেই স্ট্যাম্প উড়ে গেল।’ ব্যাটসম্যান তখন বললেন, ‘লজ্জা তোমাদেরই পাওয়া উচিত। একজন নতুন অতিথির সঙ্গে কীভাবে আচরণ করতে হয় সেটা তোমাদের বোলার এখনো শেখেনি।’
---------------------------------------------------------------------
নেটে অনুশীলনের সময় কোচ দেখলেন, কোনো ব্যাটসম্যানই ফাস্ট বোলারদের বলে ব্যাট করতে পারছেন না। তাঁর মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। ক্ষেপে গিয়ে তিনি নিজেই ব্যাট হাতে নিয়ে বোলারদের বল করতে বললেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি নিজেও একটা বলও খেলতে পারলেন না। এরপর তিনি ব্যাটসম্যানদের উদ্দেশে চেঁচিয়ে বললেন,‘ঠিক এভাবেই তোমরা ব্যাট করছিলে। এবার যাও আরও ভালো কিছু করার চেষ্টা করো। ’
-----------------------------------------------------------------------
এক বাড়িওয়ালা নোটিশ টাঙিয়ে দিলেন যাদের ছোট ছেলেমেয়ে নেই একমাত্র তাদেরকেই বাড়ি ভাড়া দেওয়া হবে।
নোটিশ টানাবার ঘন্টা খানেকের মধ্যেই কড়া নড়ল। বাড়িওয়ালা দরজা খুলে দেখেন সামনে বছর দশেকের একটি ছেলে দাঁড়িয়ে।
: কড়া নাড়লে কেন? কী চাও?
: আপনার বাড়ি ভাড়া নিতে চাই। আমার কোনো বাচ্চাকাচ্চা নেই। সম্পূর্ণ ঝামেলামুক্ত -শুধু মা-বাবা আছেন।
==================================
কর্তা : যা তো ক্যাবলা, একটি খালি ট্যাক্সি নিয়ে আয়।
কিছুক্ষণ পর ক্যাবলা এসে বলল, স্যার, একটাও খালি ট্যাক্সি পেলাম না, ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে।
==================================
টেস্ট পরীক্ষায় ফেল করে এক ছাত্র তার শিক্ষকের কাছে গেল।
–স্যার আমি কেন unallow হলাম।
–এই জন্যই তুমি disallow হয়েছ।
==================================
শিক্ষকঃ ধ্রুব, বলতো এসিসি তে কী হয়?
ধ্রুবঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
শিক্ষকঃ ভালো। এবার অয়ন বলতো বিবি তে কী হয়?
অয়নঃ বাংলাদেশ ব্যাংক, স্যার।
শিক্ষকঃ খুব ভাল, নন্দদুলাল তুমি এবার বলতো ইএসপিএন-এ কী হয়?
নন্দদুলালঃ সারা দিন শুধূ খেলা হয় স্যার।
-------------------------------------------------------------
সবগুলো নেট থেকে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



