somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'এসএমএস করতে আমার খুব ভালো লাগে...' একান্ত সাক্ষাৎকারে গ্রাহাম বেল

২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: কেমন আছেন? হাতে ওটা কী?

: আবার কী! তোমাদের মোবাইল ফোন। আমি কত কষ্ট করে এলিসা গ্রে-এর সাথে ঝগড়া-ঝাটি করে টেলিফোনটা আবিস্কার করলাম, আর সবাই এখন সেটা বাদ দিয়ে এইটুকুন মোবাইল ফোন নিয়ে মেতে আছে। তবে জিনিসটা আমারও পছন্দ হয়েছে, কল এলে কী সুন্দর টুনটুন আওয়াজ করে। আর এসএমএস করতে আমার খুব ভালো লাগে।

: এলিসা গ্রে, ওনাকে তো চিনলাম না?

: সেও বিজ্ঞানী। ১৮৭০ এর দশকে আমরা প্রায় একই সঙ্গে টেলিফোন আবিস্কার করি। তবে কে আগে করেছে, তা নিশ্চিত নয়। তবে পেটেন্ট অফিসে গিয়ে আমিই প্রথম এটির মালিকানা কিনেছি। এলিসা খুব মন খারাপ করেছিল। আহারে! এখন ওকে তেমন কেউ চেনে না, আর আমি এখন সামু এ সাক্ষাৎকার দিচ্ছি। এটা যে কত বড় সম্মান!

: আপনি তো বেশ চালাক। ছোটকাল থেকেই কী আপনি এরকম ছিলেন?

: চালাক কী না জানি না, তবে ছোটবেলা থেকেই আমার অনেক বুদ্ধি। জানো, আমি প্রথম আবিস্কার করি ১২ বছর বয়সে, আমার বন্ধুর সঙ্গে মিলে। আমরা একটা গম ভাঙ্গা মিলে কাজ করতাম। আমি তখন একটা যন্ত্র আবিস্কার করি, যেটা তৈরি করা হয়েছিল সাইকেলের প্যাডেল এবং ব্রাশ দিয়ে। ওটা দিয়ে গম ভাঙ্গায় খুব সুবিধা হত।

: বাহ, আপনি তো আসলেই জিনিয়াস!

: তা একটু আধটু বলতে পারো। তবে শোনো তোমরা তো আমাকে শুধু বিজ্ঞানী হিসেবেই জানো। কিন্তু, আমি শিল্পকলার বিষয়েও বেশ আগ্রহী ছিলাম, যদিও এখনকার মতো আমার কখনও কোন মিউজিক অ্যালবাম কিংবা সিডি রিলিজ হয়নি। তবে আমার মা আমাকে বেশ উৎসাহ দিতেন।

: এবার আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি কিছু বলেন...

: কী আর বলব, টেলিফোন আবিস্কার করলাম আমি, অথচ সেই আমিই আমার স্ত্রীর সঙ্গে কোনদিন ফোনে কথা বলতে পারিনি।

: কেন. কেন? আপনাদের মাঝে কী খুব ঝগড়া হতো, তাই কথা বলা বন্ধ ছিল?

: না, তেমন কিছু না। আমার স্ত্রী ছিল বধির, কানে শুনতো না। সে ফোনে কথা শুনত না, বলবে আর কী?

: এবার টেলিফোন নিয়ে কিছু কথা বলুন?

: আমি মূলত টেলিগ্রাফ বিশেষজ্ঞ ছিলাম। টেলিগ্রাফ নিয়ে কাজ করতে করতে একটা বিশেষ কলম আবিস্কার করলাম, যেটা দিয়ে ধোঁয়ার মধ্যে শব্দ তরঙ্গ দিয়ে লেখা যেত। এভাবে আস্তে আস্তে উদ্ভাবন করলাম কিভাবে শব্দকে তরঙ্গে আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়। তবে এলিসা গ্রে কিভাবে কী করেছিল তা আমি জানি না। তোমরা এক কাজ করো, তারও একটা সাক্ষাৎকার নিয়ে নিও। তাহলে জানতে পারবে সে কিভাবে কি করেছিল।

: টেলিফোন তো এখন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। সব ফোন যদি একসঙ্গে বাজে, তাহলে কী অবস্থা হবে, বলুন তো?

: তা আমি জানি না, তবে একটা ঘটনা আমি জানি। সেটা হল, আমেরিকার সব ফোন এক মিনিটের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল।

: কেন, সব ফোন বন্ধ করার কারণ কী?

: দিনটি ছিল ১৯২২ সালের ২ আগস্ট। সেদিন আমি মারা গিয়েছিলাম, তাই আমার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সব ফোন বন্ধ করে দেয়া হয়।

: আহারে, শুনে বেশ খারাপ লাগছে।

: থাক, মন খারাপ করে আর কী হবে। যা হবার তা তো হয়েই গেছে। এখন তবে যাই। মোবাইল জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। যাই, ইস্টার্ন প্লাজায় গিয়ে একটা ক্যামেরাসহ মোবাইল সেট কিনে নিয়ে আসি।

: আচ্ছা, আবার আসবেন..

: ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই...

:
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×