ধরেন আপনি গার্মেন্টস দিলেন,ঐখানে মেয়েদের কাপড় বানান। টিশার্টের উপর যদি লিখা থাকে--SHOW THAT YOU ARE BRAVE..TOUCH HERE.
প্রঃ ভার্সিটিতে কি করতে যান?
উঃ আড্ডা দিতে।
=পড়াশোনা তো সবাই করে,কিছু ব্যতিক্রম থাকতে হয় না? নাহলে প্রেম করবে কে আর ঘুরবেই বা কে?
আগের দিন নাই বস। এখন সব ডিজিটাল হয়ে গেছে।এখন আর প্রেম করতে খুদে বার্তাও পাঠাতে হয় না। কি করবেন?ব্লগ লিখেন।
যার ব্লগ যত বেশি হিট উনিই হবেন জনপ্রিয়। সামুতে ব্লগ হিট বানানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে ভালো হেডলাইন। আর ওইটাকে খানিকটা যদি বোল্ড করে দেয়া যায় তাহলেতো কথাই নেই।
প্রায় এক বছর ধরে বিভিন্ন ব্লগারের ব্লগ পড়ছি।সামান্য আইডিয়া তো হয়েছে।ভালো লেখা গ্রহণযোগ্যতা তো পাবেই। আর আমার মত লেখা হলে কি করবেন? প্রথমে একটা ঝাক্কাস হেডিং দিবেন।এরপর একটা আবেদনময়ী ছবি দিবেন।আর পাশে যদি ১৮+ শব্দটা লিখতে পারেন তাহলে তো কথাই নেই। দেখবেন প্রথম পাতায় থাকতে থাকতেই আপনার ব্লগে হিট প্রায় ১০০০ ছুই ছুই। মন তখন উরু উরু করবে।
এরপর প্রথম পাতা থেকে ব্লগ সরে গেলে অনেকে আবার পড়েনা।৮৮০০০ ব্লগারের মধ্যে থেকে আমার মত অধমের ব্লগ পড়তে বুঝি আবার কেউ নাম টাইপ করে সার্চ দিবে?তাহলে উপায়?
দিবেন ফেসবুকে শেয়ার।তারপরেও পড়েনা? আবার শেয়ার দিবেন।এরকম ৩ বার দেয়ার পরে আপনার প্রোফাইলে যদি কোন ব্লগার বন্ধু থাকে সে কমেন্ট করবে--''ভাই কি আদাজল খেয়ে নেমেছেন নাকি?''
আপনি নিচে কমেন্ট করবেন--''লিঙ্কে গিয়ে আমার লিখা পড়ুন''--ঠিক এই কথা টি লিখে ভাব নিয়ে বসে থাকবেন।দেখবেন আস্তে আস্তে হিটের সংখ্যা বাড়ছে।আপনার কমেন্টেই হোক বা আপনার জ্বালায় ই হোক আপনার ব্লগে হিট বাড়তেছে।ওই মুহূর্তে আপনার কাছের সব ফ্রেন্ড দের ফোন করে বলবেন --''দোস্ত আজকে দিন টা ভালোই রে।''
সে বলবে-''কেন?কি হইছে?''
উঃ ''আরে কইছ না ,সামুতে ঘুরতে ঘুরতে হুদাই একটা ব্লগ লিখছিলাম,ঐটা তো পুরা হিট খায়া গেছেগা।এক ঘন্টায় ১০০০ বার পঠিত হইছে''
ব্যাস কাজ শেষ।দেখবেন এই কথা শুইনা আপনার বন্ধুর পিত্তি জ্বইলা গেছে।সাথে সাথেই সে সামুতে অগ ইন করে আপনার ব্লগ দেখবে,হিট বাড়বে।
আরেকটা কথা-ব্লগ লিখা বা পাবলিশ করার সময় কোন ফোন রিসিভ করবেন না। এতে আপনার লাভ হচ্ছে,পরে সবাইকে মিস্কল দিবেন এবং ফোন না ধরার কারণ বলবেন আপনি ব্লগ লিখায় ব্যস্ত ছিলেন। একজন বাঙালি ব্লগার হিসেবে কখনোই আড্ডার মাঝে ইংরেজিতে কথা বলবেন না।চেস্টা করবেন যথাসাধ্য বাংলা বলার।
এইবার আসি উদাহরণে।আপনার লেখার প্রতিভা যদি একদম ই না থাকে তাহলে প্রতি ঘন্টা অন্তর অন্তর একটি পোস্ট দিবেন।এতে প্রতিভা বিকশিত না হলেও ব্লগের হিট সংখ্যার বিকাশ ঘটবেই।(কারণ পুরাটা ব্লগ জুড়েই খালি আপনার লেখাই থাকবে।
একজন ব্লগারের লেখা কিছু ব্লগের হেডিং তুলে ধরছি।--''একটা মেয়ে যখন ৩ টা ছেলের সাথে বিছানায় থাকে তখন সবাই ।। ১৮+'' ''বর্তমান মেয়েদের ড্রেস(অধিকাংশ)১৮+''
এখন আপনি যদি কিছুই করতে না চান তাতে আমার কিছুই করার নাই।অন্যের ব্লগ দেখবেন আর পড়বেন ।নিজের লিখা ব্লগে কেউ কমেন্ট করবে না।এইটা কোনো কথা?
ব্লগে কারো সাথে কখনোই তর্ক করবেন না ।তাহলে কিন্তু আপনার ব্লগের জীবন শেষ।যদি কারো পোস্ট দেখেন সাথে সাথে কমেন্ট দিবেন--''সুন্দর পোস্ট।প্রিয়তে।''তাহলে দেখবেন আপনার পোস্ট ও প্রিয় তে যাবে।নো চিন্তা।
সবাইরে তেল মারবেন না। অনেক মানুষ আছে যারা বুঝে ফেলেন যে সে আপনার সাথে কথা বলে তৈলাক্ত হচ্ছেন তাদের কাছ থেকে দূরে থাকবেন।ইনারা ইন্টেলেকচুয়াল।
আমার ব্লগ কেউ পড়বনা। তাই এইসব উৎকৃস্ট বুদ্ধি আমি কাদের দিচ্ছি?আচ্ছা যাই হোক আমার কাজ হচ্ছে আপনাদের সেবা দেয়া।দিয়া গেলাম। আমার হাতের আঙ্গুল গুলা চিন্তা করতেছে --ইশশ,যারা এই ব্লগ টা পড়বেন তাদের সবাই কত বড় লেখক হয়ে যাবেন!!
ও আচ্ছা যাবার আগে একটি কথা বলে যাই-আমার ব্লগে যদি আপনি ঢুকে থাকেন তাহলে কেনো ঢুকেছেন আমি এখন ই বলতে পারব--হয়,আপনি নতুন অথবা প্রথম লাইনের প্রতি অতিরিক্ত টান দেখিয়ে লেখাটি পড়তে এসেছেন।
বড় ভাইদের কাছে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।। পুরাতন ব্লগারদের কাছ থেকেও।নতুনদের স্বাগতম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



