আমার প্রিয় পোস্ট
- আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না
- রূপক
- দরজাটা বন্ধ করে দাও.................. - সুলতানা শিরীন সাজি
- অপেক্ষা..... - লিপিকার
- যে দিন আমি মায়ের সমান হবো - রাগ ইমন
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- আমি যখন টিভি স্টার ছিলাম
- রুখসানা তাজীন
- এসো নিজে করি।বিষয়: এ.আই. - লাল সবুজের চিঠি
- হায় রে কি দিন ছিল - আউলা
- আউলা-ঝাউলা প্রেম


পর্ব ২ - কঁাকন
- আউলা ঝাউলা প্রেম


(একটি ব্লগিয় প্যাকেজ নাটক-পর্ব-১) - কঁাকন
- ব্লগার জানার মুখোমুখি - ফিউশন ফাইভ
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- আমি তোমাকেই বলে দিবো, কিযে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরাণ পথে - একরামুল হক শামীম
- শিরোনামহীন ০ (শূন্য) - রাতমজুর
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- "কেসপারস্কি-২০০৯ এন্টিভাইরাস ফুল ভারসন" ক্রেকসহ ফ্রি ডাউনলোড করুন। - লুলুপাগলা
- Scorpions এর ফ্যানদের জন্য......... - রানা
- Love Song Collection..... - রানা
- টিপস এন্ড ট্রিকস: মজিলা ফায়াফক্সে ব্রাউজিং স্পিড বাড়াতে (২) - ত্রিভুজ
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- শুভ জন্মদিন ব্লগার নাইম - শাহবাজ
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- লুংগী পড়া শুরু করলাম!!!!!! - নরাধম
- ও আমার দেশের মাটি ... - রাগিব
বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ধূসর স্বপ্ন
২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০০
প্রচন্ড টেনশন নিয়ে শাওন আর রাত্রি ঢুকলো ওয়েটিং রুমে, একটু পরেই তাদের মাস্টার্স এ ভর্তির মৌখিক পরীক্ষা শুরু হবে। সম্পূর্ণ অপরিচিত দুজন মানুষের সেটিই প্রথম দেখা। ওয়েটিং রুমে ঢুকেই তারা দুজন পেছনের দিকের দুটি চেয়ারে পাশাপাশি বসল। রাত্রিকে সেদিনের আগে লিখিত পরীক্ষার দিন দেখেছিল শাওন, দেখেই তার কেমন যেন অনুভূতি হল মনের ভিতর, হয়তো সেদিনের প্রথম দেখাতেই রাত্রিকে তার ভাল লেগে গিয়েছিল। ওয়েটিং রুমে বসে রাত্রিই প্রথম কথা বলা শুরু করল শাওনের সাথে। প্রথমেই পরিচিতি পর্ব সারার পর কে কোথা থেকে পড়াশুনা করে এসেছে সেটি জানা হল। তারপর হালকা কিছু কথা আদান-প্রদান হতে থাকল। এমনই এক সময় রাত্রির ডাক পড়লো মৌখিক পরীক্ষার জন্য, সে উঠে চলে গেল মৌখিক পরীক্ষা দিতে। সেদিনের সেই দেখাটি শাওনের হয়তো সারাজীবন মনে থাকবে। পরে সেই পরীক্ষার ফলাফল যখন ঘোষণা করা হল, দেখা গেল রাত্রি আর শাওন দুজনই উত্তীর্ণ হয়েছে। ক্লাস শুরু হওয়ার পর তাদের কথাবার্তা মোটামুটি নিয়মিতভাবে চলতে লাগল। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকল। এভাবে কেটে গেল চার মাস। ঈদের ছুটিতে দুজনই একই শহরে ছুটি কাটাতে গেল আলাদাভাবে তাদের পরিবারের সাথে। সেখানে গিয়েই তারা একদিন একটি চাইনিজ রেস্তোরায় দেখা করলো। রাত্রিও কিছুদিন ধরে শাওনের প্রতি নিজের দুর্বলতা অনুভব করছিল, কিন্তু সে চাচ্ছিল যেন শাওন আগে বলুক ভালোবাসার কথা। সেদিনের সেই রেস্তোরায়ও তারা একটি সুন্দর সময় পার করলো, রাত্রি একটি নীল রঙের জামা পরে এসেছিল, অসাধারণ সুন্দর লাগছিল তাকে সেই পোষাকে। সেদিন রাতে মোবাইলে চ্যাট করতে করতে এক পর্যায়ে কোন এক কথার সূত্র ধরে শাওন রাত্রিকে বলল, “তোমার আর আমার রিলেশনটা হয়তো অন্যদিকে মোড় নিতে পারে।” এ কথা পড়ে সাথে সাথেই রাত্রি টাইপ করলো, “ঠিক আছে, রিলেশন অন্য দিকে মোড় নিলে আমার কোন আপত্তি নেই।” রাত্রির এই কথার পরই শাওনের পৃথিবী ওলটপালট হয়ে গেল। সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় তার জীবনে প্রেম এল। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকল। রাত্রি শাওনকে কথা দিয়েছিল যে পড়াশুনা শেষ করে সে শাওনকে বিয়ে করবে। সেই থেকে রাত্রিকে ঘিরে ধীরে ধীরে স্বপ্নের জাল বুনতে থাকল।
কিন্তু হঠাৎ করে কেন যেন সেই স্বপ্নের জালটি ছিঁড়ে যেতে শুরু করল। একদিন হঠাৎ রাত্রি শাওনকে বলল, “আমাকে নিয়ে তুমি আর কিছু ভেবোনা, আমি আর এই সম্পর্ক এগিয়ে নিতে চাইনা।” এই কথা শুনে শাওনের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। অনেক চেষ্টা করল সে রাত্রির এই সিদ্ধান্ত পরিবর্তন করানোর, কিন্তু সে তার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দিল শাওনকে। ক্ষণিকের দমকা হাওয়া মত যেমন শাওনের জীবনে প্রেম এসেছিল, তেমনি দমকা হাওয়ার মতই যেন সেটি মিলিয়ে গেল। আজও সে পুরোপুরি রাত্রিকে ভুলতে পারেনি, যদিও ঘটনাটি অনেকদিন আগের। পরিস্থিতি হয়তো তাকে ধীরে ধীরে কঠোর হতে শেখাচ্ছে, আগের মতো তার আর রাত্রিকে মনে পড়েনা এখন। কিন্তু তারপরও রাত্রির সাথে কাটানো কিছু সুন্দর মুহুর্ত তাকে এখনও ভাবায়, নষ্টালজিক করে তোলে।
মিলটন বলেছেন:
হুম নাইম চট্টগ্রামে গিয়ে কি রোমান্টিকতা বেড়ে গেল? ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য। এটি একটি বাস্তব ঘটনা নিয়ে লেখা।
চাঙ্কু বলেছেন:
হুম ।পড়লাম
লেখক বলেছেন: 
লেখক বলেছেন: ওরে চিক্না পেলাচ দিচে রে............
আইরিন সুলতানা বলেছেন:
সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায়না ভোলা কভূ তাকে ............
... ... ... পথ চলতে গেলে একটু হোঁচট খেতেই হয় ...সার্ফ এক্সেল এর এ্যাড এর কথাটা মনে রাখতে হবে , দাগ নেই তো শেখাও নেই ...
লেখক বলেছেন: হুমমম....
পারভেজ বলেছেন:
লেখাটা ভালো লাগলো। কিন্তু একটু তাড়াহুড়া করে বলা মনে হলো।
লেখক বলেছেন: আসলে লেখাটি আজ এক বসাতেই লিখেছি সকালে, তাই হয়তো আপনার কাছে মনে হচ্ছে তাড়াহুড়ো করে বলা।
লেখক বলেছেন: হুমমম....মন খারাপের একটি লেখা, যার জীবনে ঘটেছিল তার কথাটি একবার ভাবুন তার কেমন লেগেছিল....
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
শিরোনামহীন বলেছেন:
হুমম। শাওনের কষ্ট টা আমি বুঝি। অনেকসময় উল্টোটাও ঘটে। শাওন চলে যায় আর রাত্রির দিন-রাত বলে আর কিছু থাকেনা। অপেক্ষা আর পুরনো স্মৃতি এই দু'টোই হয়ে যায় বেঁচে থাকার অন্যতম উপাদান। যে যাবার সে যাবেই। তাকে ধরে রাখা যায়না। সেটা শাওনই হোক, বা রাত্রি। ভালো থেকো নাইম ভাইয়া।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।
সাদা মন বলেছেন:
প্রেম...একবার এসেছিল নীরবে/আমার হৃদয় প্রান্তে/সেতো হায়......আমি পারিনি ফিরায়ে তারে আনতে...
সাদা মন বলেছেন:
প্রেম...একবার এসেছিল নীরবে/আমার হৃদয় প্রান্তে/সেতো হায়..ভীরু পায়/আমি পারিনি ফিরায়ে তারে আনতে...
লেখক বলেছেন: হুমমম....
একরামুল হক শামীম বলেছেন:
নাইম ভাই পোস্ট এবং শিরোনামহীন এর কমেন্ট দুইটাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করলাম।কি আর বলবো....
লেখক বলেছেন: হুমমমম...বলার আসলে কিছুই নাই....
লেখক বলেছেন: হুমমম.....
...
লেখক বলেছেন: 
তানজু রাহমান বলেছেন:
ঘটনা কি...
লেখক বলেছেন: ঘটনা জটিল
লেখক বলেছেন: হুমমমম...যার জীবনে ঘটনাটি ঘটেছে, তার কষ্টটা একবার অনুভব করে দেখ দোস্ত, তার কেমন লাগে...

















