আমার প্রিয় পোস্ট
- বাংলা বই ডাউনলোডের জনপ্রিয় কয়েকটি ওয়েব সাইটের বর্ণনা ও ঠিকানা - মো: হারুন-অর-রশিদ
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- একটি ডলস হাউজের গল্প
- রেজোওয়ানা
- মুজিব মার্ডারের CIA ডকুমেন্ট নিয়ে প্রথম আলো মিজানের ফাপরবাজী , আওয়ামী বেকুবদের অট্টহাসি এবং যে লজ্জাজনক তথ্যটি প্রথম আলো ছাপালোনা , জানালোনা , ধামাচাপা দিলো - দাসত্ব
- ই-বুক কালেকশনঃ পর্ব-৯ --[শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- "একটি FB স্ট্যাটাস, কিছু মন্তব্য এবং চ্যানেল আই" - শ খি আ ঈয়ন
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- এস এম এস সেন্ড করুন যে কোন মোবাইলে। - ১৪
- নারী মানেই ক্যাচাল বিয়ের আগেও ক্যাচাল , পরেও ক্যাচাল ( এটি পুরুষদের জন্য ) - ইনকগনিটো
- বর ও কনের জন্য Wedding Shopping List --কিছু বাদ পড়ল কি? - হাসান ইকবাল
- অডিও গান শুনুন আর লিরিক্স গুলো ভাসতে থাকুক মনিটরে - মইনুল১০২
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- ঠকানোর মানে যদি টাকা কম দেওয়া বুঝায়, তাহলে ইসলাম কাকে ঠকালো? পুরুষকে না নারীকে? - রসু খাঁ
- ঘরে আসুন নবরত্ন ঐতিহাসিক শিল্পশৈলী এবং স্থাপত্যকলার নিদর্শন @ হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ - সুরজিৎ সাহা
- ব্লগার স্বামী স্ত্রীর সংসারঃ একটি ব্লগীয় সুখী সংসারের গল্প


- মুরাদ-ইচছামানুষ
- একগুচ্ছ হুমায়ুন আহমেদ! - অবিরাম
- শীর্ষেন্দু মুখোপাধ্যায় + তসলিমা নাসরিনের ঝুলি থেকে! - অবিরাম
- লন , লন এইবার কিছুক্ষণ হাইসা লন । ( জোকস; কিছু ১৮+ রয়েছে) - কবিশহিদুল
- ছুটির দিনের বিকালের জন্য কিছু ফালতু জোকস্ (১৮ প্লাস) - আকাশদেখি
- সৈয়দ মুজতবা আলীর কয়েকটি গল্প আজ আবার পড়লাম প্রতিবারের মতো পেটে হাত দিয়ে হাসলাম। - কাক ফ্রাই
- নিজের চোখকে আপনি নিজেই বিশ্বাস করবেনা !!!!! - হলুদ ময়না
- বাংলা ভাষায় লেখা ১০০টা ভাল উপন্যাসের তালিকা কেমন হতে পারে? - মাহবুব মোর্শেদ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- 100 keyboard shortcuts - রাসফি
- শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য - নিশিবাস
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- আরো কয়খান ১৮+++, কমন পরলে দোষ নাইক্কা - মেহরিন সাদিয়া সুমি
- আমার দেখা কিছু বড়দের মুভি ১৮+ - পুশকিন
- ছবি নিয়ে মজা করার অসাধারন ২০টি ওয়েব সাইট(Have Fun)
- হাসান জোবায়ের
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- বানাবেন নাকি একটা নিজেস্ব অনলাইন রেডিও স্টেশন? - চাচামিঞা
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- ১৮+ ডসের জবাবে রিস্ক নিয়ে ২৪+ দিলাম, আর সহ্য হয়না। মাইনাস না থাকায় সবাই খালি ডস দেয়। - স্বাধীকার
- ১৮+১টি রসালো কৌতুক - নিশিবাস
- পেট ফেটে যাওয়া কিছু কৌতুক-{সংগ্রহ} - নষ্ট কবি
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- মেহেরজান - ফানাহ - বীরজারা : বিতর্কের কাঁটাছেড়া : রোমান্স ক্রসিং এনিমি লাইন / নট ক্রসিং কন্ট্রোভার্সি লাইন...... - দাসত্ব
- ১টা কমে ১ হালি কৌতুক! কঠোরভাবে ১৮ পিলাচ (কমন পড়লে দোষ নাইক্কা) - ঠোঁটকাটা নির্লজ্জ
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- আমার প্রিয় কিছু ১৮+ জোক্স (শেষ পর্ব) - কোর আই সেভেন
- আমার প্রিয় কিছু ১৮+ জোক্স (২) - কোর আই সেভেন
- আমার প্রিয় কিছু ১৮+ জোক্স (১) - কোর আই সেভেন
- আসুন কিছু খোলামেলা ছবি উপভোগ করি: পর্ব ২ (অবশ্য পাঠ্য) - দারাশিকো
- জনের বায়োগ্রাফি ১৮+
- হাসান মাহবুব
- ** বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও ভাস্কর্য এর অন্তনিহিত ইতিহাস : পর্ব - ০১ ** - একান্ত কথা
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- HAARP প্রজেক্টঃ হাইতিতে ভূমিকম্প নাকি ষড়যন্ত্র তত্ত্ব?

- কঠিন চিজ
- চাঁদের সাথে মজার খেলা (রিপোস্ট)!!!! - লবঙ্গলতিকা
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- প্রেস জোকস-৪
- বিপ্লব রহমান
আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন
৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৭
আজ ৩০জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ জিল্লুর রহমান ভাষণ দেবেন। সমাবর্তন বক্তার ভাষণ দেবেন প্রধান বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলাম। আমন্ত্রিত অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। উপাচার্য অধ্যাপক ড· শরীফ এনামুল কবির সমাবর্তনে উপাচার্যের ভাষণ দেবেন। সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্নিল রূপে। সমাবর্তন এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার, প্রশাসনিক ভবন আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন স্থানে রঙ বেরঙের পতাকা ও দার্শনিক-বিদ্যান ব্যক্তিদের বাণী সাটানো হয়েছে। সড়ক ও গাছপালায় শিল্পির তুলির ছোয়া লেগেছে। বিশ্ববিদ্যালয়ে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। সমাবর্তনের সকল প্রস্ততি শেষ হয়েছে। শুক্রবার সকালে উপাচার্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিশাল এলাকা জুড়ে নির্মিত সমাবর্তন প্যান্ডেলসহ বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন। সমাবর্তন প্যান্ডেলে ছয় হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সমাবর্তন র্যালির মহড়া অনুষ্ঠিত হয়। চতুর্থ সমাবর্তনে ডিগ্রি নেয়ার জন্য ৩৮৭৪জন গ্রাজুয়েট, ২২জন এম·ফিল ও ৫৩জন পিএইচডি ডিগ্রিধারী রেজিস্ট্রেশন করেছেন। স্ব স্ব অনুষদের ডীনগণ গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদানের উদ্দেশ্যে চ্যান্সেলর সমীপে উপস্থাপন করবেন।
এর আগে এ বিশ্ববিদ্যালয়ের তিনটি সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিলো ১৯৯৭ সালের ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিলো ২০০১ সালের ১৭ ফেব্রুয়ারি। তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিলো ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি।
চতুর্থ সমাবর্তন যখন অনুষ্ঠিত হচ্ছে তখন এই বিশ্ববিদ্যালয় ৩৯ বছরে পদার্পন করেছে। ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার এ্যাডমিরাল এস এম আহসান আনুষ্ঠানিকভাবে এ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। তবে এর আগে ৪ জানুয়ারি অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান বিভাগে ক্লাস শুরু হয়। প্রথম ব্যাচে ছাত্র-ছাত্রী সংখ্যা ছিলো এক শ পঞ্চাশ জন। চারটি বিভাগ ও একশ পঞ্চাশ জন ছাত্র-ছাত্রী নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিলো; প্রতিষ্ঠার ৩৯ বছরে সেই বিশ্ববিদ্যালয় আজ মহীরুহ ধারণ করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কলেরব অনেক বৃদ্ধি পেয়েছে। সাতাশটি বিভাগ ও দু’টি ইনস্টিটিউটে তের হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী এখন লেখাপড়া করছে। বর্তমানে শিক্ষক সংখ্যা ৫৫২জন, অফিসার ২২১জন, তৃতীয় শ্রেণীর কর্মচারী ৫৬৫ এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা ৭০১জন।
অধ্যাপক ড· শরীফ এনামুল কবির ২৪ ফেব্রুয়ারি ২০০৯ উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর বানিজ্য অনুষদ খোলার মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরো এক ধাপ এগিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে মূল উদ্দেশ্য ছিলো উচ্চতর গবেষণা করা সেই দিকে বিশ্ববিদ্যালয় এগিয়ে চলছে বিরামহীনভাবে। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে ১৭০০৮জন গ্রাজুয়েট ও ১৪০২৫জন স্নাতকোত্তর, ১৫৪জন এম·ফিল গবেষক ও ২০০জন পিএইচডি গবেষক তাদের গবেষণা সম্পন্ন করে ডিগ্রি অর্জন করেছেন।
৩৯ বছরের পথ পরিক্রমায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণাসহ অন্যান্য শিক্ষা কর্মকান্ডে গৌরব রচনা করেছে। একটি উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান হিসেবে এ বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার উদ্দেশ্যে এর আনুষ্ঠানিক যাত্রার প্রাক্কালে দেশের খ্যাতনামা শিক্ষকদের এ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। গণিত বিভাগে অধ্যাপক দেলোয়ার হোসেন, অর্থনীতি বিভাগে অধ্যাপক মালিক খসরু চৌধুরী, ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপক এম আই চৌধুরী, পরিসংখ্যান বিভাগে অধ্যাপক কাজী সালেহ আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক এম এ রকিব, রসায়ন বিভাগে অধ্যাপক মাহবুবুল হক, ইতিহাস বিভাগে অধ্যাপক সালাউদ্দিন আহমেদ, বাংলা বিভাগে অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক সৈয়দ আলী আহসান, ইংরেজি বিভাগে অধ্যাপক আবু রুশদ মতিন উদ্দিন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ স্বনামে খ্যাতি অর্জনকারী শিক্ষকদের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
অভিনন্দন।
লেখক বলেছেন: নিয়মিত হোক............
বডটজসৃ বলেছেন:
আমি একটুর জন্য পেলাম না।৩৪ ব্যাচের কয়েকটা বিভাগ ই পেয়ে গেল!!
লেখক বলেছেন: আফসুস!!!
৩৩ব্যােচর কেউ কেউ পায়নি......
সো...........
আমি ৩৫তম ব্যাচ.........
আশাকরি একই সমাবর্তনে একত্রিত হচ্ছি।
শাকিউল রানা বলেছেন:
আমি ৩৭তম ব্যাচ, পরেরটাতে পাবো আশা করি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















