আমার প্রিয় পোস্ট
- আপনার কম্পিউটারকে করুন সুপার ফাস্ট - প্রয়োজন রেজওয়ান
- বাংলাদেশের সর্ববৃহৎ এবং পূর্নাঙ্গ টিউটোরিয়াল ভিত্তিক বাংলা সাইটের উদ্বোধন হতে যাচ্ছে। - প্রয়োজন রেজওয়ান
- আপনাদের সুচিন্তত মন্তব্য প্রয়োজন - সেলিম৬২৫১
- নাস্তিকের ধর্মচর্চা ও আস্তিকের মূর্খতা - ত্রিভুজ
- 'একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ'? নাকি একটি অর্ধশিক্ষিত গোঁজামিল? (প্রথম পর্ব - ত্রিভুজ
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- দেশে বিদেশে কল করুন ফ্রিতে (সীমিত
ইউ.এস.এ. ৫মিনিট, বাঙলাদেশে ৪ মিনিট)। তবে, আপনি সিম সংগ্রাহক হয়ে থাকলে আনলিমিটেড
- নাজমুস
না খ্যাতি না সন্মান চাই,শুধু আপনার (আল্লাহর) দয়া চাই। এই দয়ায় একবার ঝোকার পর,না উঠে এমন শির চাই।

PHP শিখুন সহজে নিজের ভাষায়।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২৮
PHP এর আগে সার্ভার সাইড স্ক্রিপ্টিং সম্পর্কে একটু জানুন:
আসলে স্ক্রিপ্টিং হচ্ছে প্রোগ্রামের আরেকটা সমার্থক শব্দ।এটা হচ্ছে কিছু instruction এর সেট যেটা run করলে স্বয়ংক্রিয় ভাবে কিছু কাজ হয়।“সার্ভার সাইড” বলতে বুঝানো হচ্ছে এই স্ক্রিপ্ট গুলোকে ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের বদলে সার্ভার থেকে handle করা।যখন কেউ PHP ওয়েব পেজ ভিজিট করবে তখন ওয়েব সার্ভার PHP কোডগুলিকে কিছু Process করবে যেমন:যেটা দেখানো দরকার (Picture,Content etc) সেটা দেখাবে আর যেটাকে লুকানো দরকার(math calculation,file operation etc)তা লুকাবে এবং শেষে HTML এ রুপান্তর করে ইউজারের ওয়েব ব্রাউজারে পাঠাবে।
PHP কি?:
(PHP Hypertext Preprocessor) একটা সার্ভার সাইড,ক্রস প্লাটফর্ম,HTML-embedded স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ।PHP এর বেশিরভাগ syntax গুলো C,Perl,Java থেকে ধার করা।এই ল্যাংগুয়েজটির উদ্দেশ্য হল ওয়েব পেজ দ্রুত তৈরী করা ডাইনামিকালি।
PHP শেখার আগে কি জানা থাকা দরকার:
১.HTML .বিশেষ করে HTML Form.
২. C জানা থাকে তাহলে সুবিধা আছে।
৩.জাভাস্ক্রিপ্ট
কি কি সফটওয়ার প্রয়োজন ?:
যেসব ওয়েব সার্ভার PHP সাপোর্ট করে সেখানে hosting(জায়গা) নিতে হবে।এ জন্য টাকা গুনতে হবে।এ বিষয়টি নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে।
আপাতত শেখার জন্য আমরা নিজের কম্পিউটারেই ওয়েব সার্ভার ইনস্টল করে নেব।এ জন্য নিম্নোক্ত সফটওয়ারগুলি ইনস্টল থাকতে হবে আপনার কম্পিউটারে-
*সার্ভার সফটওয়ার
১.একটা PHP -compitable ওয়েব সার্ভার যেমন: apache
২.PHP
*ক্লাইন্ট সফটওয়ার
১.ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স(এটাতো সবার ইনস্টল দেয়াই আছে)
২.একটা টেক্সট এডিটর যেমন:নোটপ্যাড।আপনি PHP এর জন্য Specialized এডিটরও ব্যাবহার করতে পারেন।
PHP এর ধারাবাহিক এবং পূর্নাঙ্গ বাংলা টিউটোরিয়াল পাবেন www.webcoachbd.com
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলায় পিএইচপি, php ;
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
গাংচিল ২ বলেছেন:
হুদাই + দিলাম ! কি লিংক দিলেন এরর দেখায়? " - - (মাইনাস স্কোয়ার)"
লেখক বলেছেন: http://www.webcoachbd.com
সত্যচারী বলেছেন:
এইটা পিএইছপি টিউটোরিয়াল না ছাই, ছোট পোলাপান এ এডি জানে, পারলে বিস্তারিত লেখেন অনেকের উপকারে দিব, নাইলে সইরা পরেন, আপাতত মাইনাস দিলাম
লেখক বলেছেন: http://www.webcoachbd.com
এখানে এডভান্সড এবং প্রাথমিক সকলপ্রকার পিএইচপি টিউটোরিয়াল পাবেন।
ফটো পাগল বলেছেন:
আপনার সাইট থেকে আমি আজ জাভা স্ক্রীপ্ট নিয়ে শিখলাম। ডব্লিউ থ্রী স্কুলস থেকে ইংরেজী ফাইল নিয়েছিলাম, সাথে আজ আপনার সাইটের বাংলা, এই ২ মিলিয়ে আজ সারাদিনে শেষ করলাম । এখন এএসপি, জে কুয়েরি, ফ্ল্যাস , ডট নেট , ভিবি, আর এসএস এগুলো দিলৈ ভাল হত। নিয়মিত দেখা হবে।
প্রয়োজন রেজওয়ান বলেছেন:
জে কুয়েরি, ফ্ল্যাশ,সার্চ ইন্জিন অপটিমাইজেশন,ওয়ার্ডপ্রেস,জেন্ড ফ্রেমওয়ার্ক ইত্যাদির টিউটোরিয়াল দেয়া হবে।এএসপি,ভিবি,ডট নেট এসব দেয়ার আপাতত পরিকল্পনা নেই।
জলিল সুমন বলেছেন:
কোডইগনাইটার -এর উপর টিউটোরিয়ালটা সম্পূর্ণ না।Zend Framework কনফিগার-ই করতে পারলাম না। কপাল খারাপ wamp চালাই তাই।
সাইট-টা চমৎকার। চালিয়ে যান। বাংলা ভাষায় এরকম সাইট আর চোখে পড়েনি
লেখক বলেছেন: কোডইগনাইটারের টিউটোরিয়ালটি আরো বোধগম্য করা হয়েছে।জেন্ড ফ্রেমওয়ার্কের উপর ৬টি টিউটোরিয়াল যোগ হয়েছে।এর থেকে সহজভাবে জেন্ড এর টিউটোরিয়াল আর কোথাও মনে হয় নেই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















PHP(PHP Hypertext Preprocessor)