আমার প্রিয় পোস্ট

ওয়েডিং রিং কেন অনামিকায় পরানো হয়!

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৭

শেয়ারঃ
0 85 0



হাতের পাঁচটা আঙুল থাকতে ওয়েডিং রিং (বিয়ের আঙটি) কেন শুধু অনামিকা-তেই পরানো হয়.. জানেন কি? এ বিষয়ে চমৎকার একটি মতবাদ আছে!

চাইনীজ-দের অনেকেই বিশ্বাস করে.... হাতের পাঁচটি আঙুল পাঁচটি সম্পর্ক-কে প্রতিনিধিত্ব করে-

বৃদ্ধাঙ্গুলী (প্রথম আঙুল)- পিতা-মাতা
তর্জনী (দ্বিতীয় আঙুল)- ভাই-বোন
মধ্যমা (তৃতীয় আঙুল)- নিজেকে
অনামিকা (চতুর্থ আঙুল)- জীবন সঙ্গী (স্বামী/স্ত্রী)
কনিষ্ঠা (পঞ্চম আঙুল)- সন্তান

এবার আসুন ছোট্ট একটি পরীক্ষা করি-

ধাপ-১: প্রথমে নিচের চিত্রের মত করে দুই হাতের তালু পরস্পরের মুখোমুখি রেখে দুই হাতের দশটি আঙুল এক করুন। মধ্যমা দুইটি ভাঁজ করে পিঠাপিঠি লাগান.... অর অন্য চারটি আঙুলের ফিংগার টিপ পরস্পর পরস্পরকে স্পর্শ করে থাকবে।



ধাপ-২: বৃদ্ধাঙ্গুলী দুইটি পরস্পর হতে পৃথক করুন। দেখবেন পৃথক হয়ে যাবে। বাবা-মা সারাজীবন আপনার সাথে থাকবেন না, আগে পরে উনারা আপনাকে ছেড়ে চলে যাবেন। (বৃদ্ধাঙ্গুলী দুইটি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসুন)।

ধাপ-৩: এবার তর্জনী দুইটি পরস্পর হতে পৃথক করুন। পৃথক হয়ে যাবে। ভাই-বোন-দেরও নিজেদের সংসার হবে, জীবনের বাস্তবাতায় তারাও একদিন আপনার থেকে পৃথক হয়ে যাবে। (তর্জনী দুইটি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসুন)।

ধাপ-৪: এবার কনিষ্ঠ আঙুল দুইটি পৃথক করুন, এই আঙুল দুইটিও পৃথক হয়ে যাবে। একটা নির্দিষ্ট বয়সের পর আপনার সন্তানরাও বড় হবে, স্বাবলম্বী হবে... তাদেরও ঘর সংসার হবে। হয়তো তারাও আপনার থেকে পৃথক হয়ে যাবে। (কনিষ্ঠা দুইটি আবার পূর্বের অবস্থায় আনুন)।

ধাপ-৫: এবার অনামিকা দুইটি পরস্পর থেকে পৃথক করার চেষ্টা করুন। আপনি বিস্মিত হবেন... অনামিকা দুইটি পৃথক হচ্ছেনা! আপনি আবারও চেষ্টা করে দেখতে পারেন.... অনামিকা পৃথক করা সম্ভব হবেনা। আপনার জীবনসঙ্গী আপনার সারা জীবনের সাথী.... একে অন্যের সাথে সুখে দুঃখে পাশাপাশি কাছাকাছি থাকবেন ঠিক অনামিকার মত.... সারাটি জীবন, যতদিন বেঁচে থাকবেন! ঈশ্বরও তেমনটিই চান।

এবার নিশ্চই আপনি কনভিন্সড...... বিয়ের আঙটি পরালে অবশ্যই অনামিকা-তেই পরাবেন।






 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওয়েডিং রিং ;
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
জনাব/জনাবা,
আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন।
রচনার পরতে পরতে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: আসলেই!

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: হুমমম.......

৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫১
নিবিড় বলেছেন: হুমমম....এখনও অনেক দেরি :(
৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: যাক সঠিক সময়ে লেখাটা দিয়েছেন.. ধন্যবাদ..:)
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: দাওয়াত যেন পাই!

৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০২
রোহান বলেছেন: জটিল বলছেন.... আসলেই সরানো যায় না...

অন্য ভাবে শোনা যায় অনামিকার কোনো শিরা উপশিরার সাথে সরাসরি হৃদযন্ত্রের সংযোগ, এজন্যই নাকি অনামিকায় আংটি পড়ানো হয় আর একে রিং ফিঙ্গার ডাকা হয়... :)
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: আপনার তথ্যের জন্য ধন্যবাদ!

শুভ জন্মদিন! (জানতামনা বলে একদিন পরে জানাতে হলো)

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: থ্যাংকু!

৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১০
জয় সরকার বলেছেন: ইন্টারেস্টিং............সত্যিই সরানো যায়না.........ব্যাখ্যা টা এক্কেরে খারাপ না...............
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: হুমমমম.....

৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৪
ইসতিয়াক এম জ্যানাস বলেছেন: চমৎকার পোস্ট। অনেক ধন্যবাদ
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ!

১০. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২১
রোহান বলেছেন: অনেক ধন্যবাদ :)

মুনসুর মিয়া বিয়ার দাওয়াত না পাইলে কিন্তু জেমস ব্যানানা পোষ্টার আপনের বউরে দিয়া আমু...
১১. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫
মদন ক বলেছেন: তবে আসল কাহিনী টা ভিন্ন

অনামিকা আঙ্গুল থেকে যে ধমনীটা এসেছে তা সরাসরি হার্ট এর সাথে সম্পুক্ত । এই ধমনীর ছোয় হার্ট এর মধ্যে সরাসরি নাড়া দেয়। ওডিং রিং এর = ভালবাসা আর ভালবাসা = হার্ট তাই এটা অনামিকাতে পরানো হয়
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ! এই এনাটমি-টা আমার জানা ছিলনা!

১৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৮
""শ্রাবণী"" বলেছেন: জানতাম না তো... ইন্টারেস্টিং! কিন্তু আমি তো সরাতে পারছি :(
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: পোষ্ট-টা ভাল করে পড়ে আবার ট্রাই করুন। মধ্যমা দুইটি ভাঁজ করে পিঠাপিঠি লাগানো থাকলে অনামিকা পৃথক করার কোন সুযোগ-ই নাই! তারপরও আপনি যদি অনামিকা সরাতে পারেন... তবে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, নয় আপনার শরীরের এনাটমী আর ১০টা মানুষের মত নয়!

১৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩১
uunmad07 বলেছেন: khub valo legese. emon aro mojar lekha likhben.opekkhai thakbo
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: থ্যাংকু!

১৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২
স্পেলবাইন্ডার বলেছেন: সবই ঠিক আছে।
কিন্তু এই পোস্ট পড়ার সময় কীবোর্ড থেকে স্ক্রল করব কোন হাত দিয়ে? :):):)
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: হেঃ হেঃ... ভাল প্রশ্ন! থুতনী দিয়ে ট্রাই করতে পারেন।

১৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২
মদন ক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ
১৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: @রোহান.. আমার লুগে ষড়ুযন্ত্র.. খবর আছে..;)
১৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৬
শাওন৩৫০৪ বলেছেন: তালাক, একাধিক বিয়ায় কাহিনী কি?
০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: একটু দাঁড়ান... ভাইবা দেখি!

১৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৮
তাজা কলম বলেছেন: সুন্দর ব্যাখ্যা। অমোদিত হইলাম। ধন্যবাদ আপনাকে।
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ধইন্যাপাতা!

২০. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৯
""শ্রাবণী"" বলেছেন: হুমম...কি জানি! আমি তো পারছি...অদ্ভুত তো!
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: সত্যিই অদ্ভুত!

০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: থ্যাংকু!

২২. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৮
বৃত্তবন্দী বলেছেন: ওয়েডিং রিং কি? খাই না মাথাই দেই???
০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: থ্যাংকু!

০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: ধন্যবাদ!

২৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
আশিস বলেছেন: আমিওতো আলাদা করবার পারছি। আপনি মনে হয় ভালা কইরা টেরাই মারেন নাই.... c u
০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: এটা পরীক্ষিত! আপনার আশে-পাশের দু'একজন-কে ট্রাই করে দেখতে বলেন... দ্যাখেন উনারা পারেন কিনা!

২৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
আশিস বলেছেন: ঘটনা সত্য। সরি, ভুল বুঝছিলাম। আপনাকে ধন্যবাদ।
০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: হ্যা... এইবার বুজেছেন!!

২৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
আশিস বলেছেন: ঘটনা সত্য। সরি, ভুল বুঝছিলাম। আপনাকে ধন্যবাদ।
২৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: তালাক হয় ক্যান তাইলে?
এক তালাক দুই তালাক...
০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩১

লেখক বলেছেন: ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গেলে হয়তো! এক তালাক.. দুই তালাক....

৩০. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বেশ মজার তো! তবে অনামিকা মানুষের সবচাইতে দুর্বল আঙ্গুল, এটা জানা ছিল
০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: হুমমম.....

০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩১

লেখক বলেছেন: থাংকু! ভাল থাকবেন!

৩২. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩০
ব্লগ ৪১৬ বলেছেন: ট্রাই মারলাম এবং দেখলাম আপানর বক্তব্য সঠিক। ইহার জন্য আপনার জন্য আমর তরফ হইতে প্লাস বরাদ্দ করা হইল।
০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৩
শামা বলেছেন: ধন্যব্যাদ!!!
সুন্দর একটি লেখার জন্য!!!!!
০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: থ্যাংকু!

৩৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪০
শাওন বলেছেন: ছোট বেলায় এই খেলাটা খেলেছি কিন্তু এই মতবাদ জানতাম না । ভালই লাগলো । :)
৩৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৬
বুমবুম বলেছেন: আমি কিন্তু জোরে চেস্টা করলে অনামিকা কিছুটা ফাক হয়।তাইলে কি বউ যাইবো গা :|
০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: জোরে চেষ্টা করলে-তো বউ যাইবো গা-ই!

৩৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০১
মে ঘ দূ ত বলেছেন: এটার উপর একবার একটা ভিডিও দেখেছিলাম। তাক লেগে যায়। আমিও তখন আলাদা করতে পারিনি। কিন্তু শ্রাবণীর মন্তব্যটা পড়ে আবার ট্রাই দিলাম এবার দেখি আসলেই আলাদা করতে পারছি। হয়তো একটু চেষ্টা করলে আলাদা করা সম্ভব সে যাক এই আঙ্গুলের ধমণীর সাথে হার্টের সংযোগের তথ্যটা জানা ছিলনা।

ধন্যবাদ আপনাকে।
০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: ''এই আঙ্গুলের ধমণীর সাথে হার্টের সংযোগের তথ্যটা'' অনেকেই বলেছেন.... কিন্তু কোন ডাক্তার ব্লগারবিষয়টি নিশ্চিত করলে বিষয়টা কনফার্ম করা যেত!

৩৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৪
মুহিব বলেছেন: তাই তো। দারুন জিনিস শিখালেন ভাই।
৩৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৩
ভেবে ভেবে বলি বলেছেন: বাহ, মজার পোস্ট তো! আমার অবশ্য কোনও আংটিই অনামিকায় পরতে ইচ্ছে করে না, সবই তর্জনীতে পরি। :)

আচ্ছা ওয়েডিং/এনগেজমেন্ট রিং কেন শুধুমাত্র বাম হাতের অনামিকায় পরে (সম্ভবত পশ্চিমা দেশগুলোতে), এটা বলতে পারেন ভাইয়া?
০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: মানুষের হার্ট শরীরের বাম পাশে থাকে বলে!

তর্জনীতে আঙটি পরছেন, পরেন। তবে 'ওয়েডিং রিং' কিন্তু অবশ্যই বাম হাতের অনামিকায়।

৩৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৯
ভেবে ভেবে বলি বলেছেন: ভাইয়া আমি যতদূর জানি, কমেন্ট মডারেশন থেকে মুছে যাওয়া মন্তব্য ফিরিয়ে আনা যায়। আপনি আপনার ব্লগের 'কমেন্ট মডারেশন'এ যান, দেখুন মুছে ফেলা মন্তব্যগুলোর একটা তালিকা আছে, প্লাস সেটা ফিরিয়ে আনারও একটা অপশন আছে। দেখুন তো কাজ হয় কিনা। :)
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: টেরাই দিলাম... কাজে লেগে গেল। থ্যাংকু! নাটোরের কাঁচাগোল্লা খাওয়াবেন কবে?!

৪০. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৪
রোহান বলেছেন: কাঁচাগুল্লার গন্ধ পাইয়া আয়া পর্লাম.... ভেভেব দুস্ত কাঁচাগুল্লা আনলে আমারেও খপর দিও ;)
৪১. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৮
ভেবে ভেবে বলি বলেছেন: রোহান দুস্তো তুমি নিজেই কিছুদিন আগে নাটোর গেলা আমগো লাইগা গোল্লা লয়া আইলা না, আর অখন আমার থিকা গোল্লা চাইতাসো! খুব খ্রাপ! ভোমরা'দা, অক্ষনি রোহান রে চাইপা ধরেন! X((
৪২. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩২
রোহান বলেছেন: নাটুরের লুকাল মাইয়া থাকতে বেবাকডে আমার থিকা গুল্লা চায় কেনু??? আফসুস.... নাটুরের লুকজনরেই নাটুরের মিষ্টি খাওয়াইতে হইবেক :)
৪৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৩
নীল ভোমরা বলেছেন: দুইজনের থিক্কাই খামু!
৪৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ধন্যবাদ :)

লিংকটা ভিজিট কৈরেন :) Click This Link

সেম সাইড :)
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: হুমম... সেম সাইড! জিনিসটা অনেক পুরানো হলেও অনেকের কাছেই নতুন! আপনার পোস্টের উপস্থাপনা চমৎকার!

ভাল থাকবেন।

৪৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৫
রথে চেপে এলাম বলেছেন: অনেকেই তো দেখি কমেন্ট করছে পারতেছে.... আমি তো কিছুতেই পারতেছি না... :(
৪৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৭
অমাবশ্যার চাঁদ বলেছেন: অনেক অজানা তথ্য জানলাম +++
৪৭. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
অসমাপ্ত কবিতা বলেছেন: মধ্যমা দুইটি ভাঁজ করে পিঠাপিঠি লাগানোর কারণ কী? মধ্যমা দুইটি ভাঁজ না করলে অনামিকা আলাদা করা যায়।
৪৯. ১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২১
এই আমি মীরা বলেছেন: অনামিকা দুটোও আলাদা করা যায়। এর অর্থ হলো নিজেকে হারিয়ে ফেললেও ভালোবাসার মানুষটা পাশে থাকবে। :)

আমার আবিষ্কার। B-)
৫০. ১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
হোদল রাজা বলেছেন: চালু পোসট।

বউরে প্রমান দেখাইয়া কইতে হইবে 'বাটে পড়ছো! আমার থেকে মুক্তি নাই রে পাগল!! সারা জীবন এমনে কাটাইতে হবে!! "

দেখি আশাহত হইয়া গেন হারা্য কিনা!?
৫১. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
জ্বিনের বাদশা বলেছেন: এইটা জানতাম, টুটুল ভাইয়ের কল্যাণে ... তবে মজা পাইলাম
৫২. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২১
পাগল রাজা বলেছেন: বিয়া খরতাম ছাই
৫৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৩০
হ্যামিলিনের বাঁশিওয়ালা বলেছেন: আলাদা করতে গেলে ব্যাপক কাঁপাকাঁপি করে।বেশিক্ষণ আলাদা করে রাখা যায়না। মানে সহজে আলাদা হবার নয়। মজা পাইলাম পড়ে ++++++
৫৫. ১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৬
আল্লাহ রাখা বলেছেন: জহুরী হিরা চিনতে ভুল করে না, আমিও করি নাই
৫৭. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২১
সুবিদ্ বলেছেন: বাহ!! বেশ মজার তো........খুব ভালো লাগলো
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ!

২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৬

লেখক বলেছেন: থ্যাংকু!

৫৯. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২২
মোহাইমেন বলেছেন: ভাই মাইন্ড খাবেন না, আমার একটু পেজগি আছে। :>

মধ্যমা যদি নিজে হয়ে থাকি, আর মধ্যমাদুটোকে ছবির মতো ভাজ করে রাখি, তবে কি বুঝতে হবে-

"নিজেরে বিলায়ে দেওনের পরে বিয়ার সম্পর্ক কাডালের আডার মতো হইবো নাইলে কোনো কাম হইবো না "


৬০. ২৯ শে মার্চ, ২০১০ ভোর ৪:২৮
জুন বলেছেন: একি এই পোস্ট টাই আবার কে যেন নতুন করে দিল !
এটা কি রকম ব্যপার !!
:(
২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: ফ্রম সেম সোর্স!...নেট থেকে কাট-পেষ্ট!

৬১. ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১০
আহাসান বলেছেন: বুমবুম বলেছেন: আমি কিন্তু জোরে চেষ্টা করলে অনামিকা কিছুটা ফাঁক হয়। তাইলে কি বউ যাইবো গা ?!
লেখক বলেছেন: জোরে চেষ্টা করলে তো বউ যাইবো গা-ই!
=p~ =p~ =p~

সুন্দর লেখা, ভাল ব্যাখ্যা...
৬২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৭
অস্তমিত গন্তব্য বলেছেন: জটিল বলছেন.... আসলেই সরানো যায় না... :) :) :) :)
৬৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৪
এক রাশ তরঙ্গ বলেছেন: বাহ, দারুণ ব্যাপার!
৬৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৯
মনে নাই বলেছেন: অনামিকা বা জীবন সাথী সরানো যাবে না (অথবা সরবে না) যতক্ষন মধ্যমা বা নিজেকে নত করে রাখবেন।
যখন মধ্যমা বা আপনি মাথা তুলে দাড়াবেন মানে সোজা হবেন (মানে বউয়ের মতের বিরুদ্ধে যাবেন) তখন কিন্তু অনামিকা বা সাথী দূরে চলে যেতে পারে।

তাই সবসময় মাথা নত রাখুন আর বউয়ের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন
২৮ শে মার্চ, ২০১১ রাত ১২:১৮

লেখক বলেছেন: একদম পারফেক্ট ব্যাখ্যা! পোস্টের অপূর্ণ অংশটুকু আপনি জুড়ে দিয়েছেন। ধন্যবাদ!

৬৫. ২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:৪২
শায়েরী বলেছেন: অসাধারণ লাগলো অসাধারণ
মজা ও পেলাম
একদম প্রিয় তে
২৭ শে মার্চ, ২০১১ রাত ১১:৫৩

লেখক বলেছেন: মজা পেয়েছেন জেনে খুশী হলাম।

৬৬. ২৬ শে মার্চ, ২০১১ রাত ১০:০০
গিরিনদী বলেছেন: মাজারতো ব্যাপারটা!

২৮ শে মার্চ, ২০১১ রাত ১২:০০

লেখক বলেছেন: হুমম..... মজার বটেইতো!

২৮ শে মার্চ, ২০১১ রাত ১২:১৯

লেখক বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ!

৬৯. ১৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৬
স্বার্থত্তা বলেছেন: বিয়ের রিং না পড়ালে কি বিয়ে হবে না???
৭০. ০২ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫২
কামরুজ্জামান বাবু বলেছেন:
মজা পাইলাম, বাশর রাইতে এই টেকনিক টা বউরে দেখাইয়া বিড়াল মারমু.........।।হে হে হে

 

মোট সময় লেগেছে ২.২৬৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এক যাযাবর....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই