আমার প্রিয় পোস্ট

কবিতা আমি লিখিনি কখনো, তবু মাঝে মাঝে মনের কথা বা ব্যথা গুলো লিখে রাখতে ইচ্ছা করে।তাই আর কি।

আমার পঞ্চবিংশতি প্রেম...

১৩ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:২৫

শেয়ারঃ
0 0 0

"প্রথম" ভালোবাসায় মুগ্ধতা ছিল
কণ্ঠের আরোহন অবরোহনে-
উদাত্ত কবিতার ঝংকারে বিলীন হতাম;

"দ্বিতীয়"তে ছিল দুনির্বার আকর্ষণ-
মোহাবিষ্ট চুম্বকের উত্তর মেরুর
আরেক দক্ষিণের সম্মোহনে- তাড়িত হয়ে ফেরা;

"তৃতীয়" এসেছিল জলোচ্ছ্বাস হয়ে
চোখের জল আর বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের মিলেমিশে একাকার হয়ে ওঠার দিনগুলোর রেশ কাটতে না কাটতেই...

"চতুর্থে"র আগমন স্বপ্নডানায় ভর করে
তুষারশুভ্র পালকের কোমলতার আবেশ ছিল তাতে!

এভাবে "পঞ্চম","ষষ্ঠ",......ত্রয়োদশ...
একের পর এক প্রেমের ঝড়
আমাকে ভেঙ্গেচুরে গড়ে বারবার-

প্রতিনিয়ত আনকোরা নতুন ভালোবাসার স্নিগ্ধতার পরশ আসে আমার জীবনে- অনিবার্য হয়ে;
ক্লান্তিহীন আমি প্রেমে পড়ি,
ভালোবাসার স্বপ্নিল খেলায় মাতি-অবিশ্রান্ত!

কখনো শুধু এতটুকু হাতের স্পর্শ সারারাত জাগিয়ে রাখে আমায়,
আবার কখনো কোন মন্ত্রমুগ্ধ চোখের চাহনিই যথেষ্ট-
আরেকটি প্রেমের বার্তা বয়ে আনতে!
......

গতকাল ছিল আমার "পঞ্চবিংশতি" প্রেম!
যে প্রেমের জোছনায় বিদগ্ধ আমি, কবিতার খাতা নিয়ে ভেসে যাই
ভালোবাসার অথৈ জলধিতে-
স্বপ্নকল্পের বর্ণালীতে রাঙ্গাতে চাই জীবনের ক্যানভাস-
সুরেলা পৃথিবীকে উপহার দিতে চাই আরেকটি সিম্ফনী-

"চতুর্বিংশের" খোলস ছেড়ে নতুন হয়ে উঠি আবার;
তৈরি করি নিজেকে-
আরো একবার তোমার প্রেমে পড়বার জন্য...

 

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৫৩
ম. ন. আলম ফরিদ বলেছেন: প্রথমত তোমায় আমি করিলাম প্রণাম
পনেরোতে গিয়ে তোমার স্বপন হেরিলাম
বিদগ্ধ রূপের কাছে আমি কে বা যুবা
রাতভর চুম্বনেও যায় না মনের ক্ষুধা।
ষোল সতেরো আঠারো না হয় ঊনিশ
তোমার প্রেমে কাব্যখানিতে রইল আমার বিংশ কুর্নিশ।
৩. ১৩ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৫৭
নাদান বলেছেন: ভাইরে. কঠিন লিখছেন...
৫. ১৩ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৫
কালপুরুষ বলেছেন: ওরে ব্বাস্!
এ যে জটিল প্রেম পদাবলী, তাইতো বলি! কাব্যরসে ঠাসা, কী চমত্কার ভাষা! অভিজ্ঞতায় পোক্ত, হৃদয় অক্ষত। চাই এমনই ভালবাসা, হোক তা যতই সর্বনাশা।
৭. ১৩ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৮
প্রচেত্য বলেছেন: কি বলব! এমন ভালবাসার প্রত্যাশায় কতটা প্রহর অপেক্ষা করতে হয়েছে, বাস্তবে না পেলেও কবিতার ছন্দে সে ভালবাসাকেই উপলব্ধি করলাম
আর.....
আর প্রেমে পড়ে গেলাম এই কবিতাটির
৮. ১৩ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৫
মানবী বলেছেন: চমৎকার!! গতকাল আপনার জন্মদিন ছিলো কিনা বুঝতে পারছিনা!

ঈদ এবং 'পঞ্চবিংশতি প্রেমে'র শুভেচ্ছা নীলান্জনাকে :)

৯. ১৩ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৪
মুকুল বলেছেন: কবিতাটির প্রথম অংশ পড়ে ভেবেছি নতুন নতুন ব্যক্তির প্রেমে পড়া নিয়ে লেখা... শেষ অংশ পড়ে হলো একই ব্যক্তির প্রেমে পড়া বারে বারে... (অনেকটা সুমনের প্রথমত আমি তোমাকে চাই.... দ্বিতীয়ত... শেষ পর্যন্ত তোমাকে চাই... এর মত!!!) নতুন মাত্রায়, নতুন আঙ্গিকে.... আবার মনে হল এটা কি নীলাঞ্জনার ২৫ তম জন্মদিনের লেখা!!!

[কি জানি, কোনটা সত্য! কবিরা রহস্য পছন্দ করে!!! হয়তো যা ভেবেছি, তার কোনটাই নয়!!! কিন্তু নিজের মত করে কবিতার রস আস্বাদন করার অধিকারতো আমার আছে!!!] (ধরা খাইছি)
============================
সে যাই হোক, কবিতাটি অসাধারণ লাগলো!!! প্রিয় পোস্ট!!! বন্ধু, বেঁচে থাকো দীর্ঘকাল! আর আমাদের উপহার দাও এরকম আরো আরো চমৎকার কবিতা! শুভ কামনা!!! *****
১১. ১৩ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৮
নীলাঞ্জনা বলেছেন: @ম. ন. আলম ফরিদ:" প্রথমত তোমায় আমি করিলাম প্রণাম
পনেরোতে গিয়ে তোমার স্বপন হেরিলাম
বিদগ্ধ রূপের কাছে আমি কে বা যুবা
রাতভর চুম্বনেও যায় না মনের ক্ষুধা।
ষোল সতেরো আঠারো না হয় ঊনিশ
তোমার প্রেমে কাব্যখানিতে রইল আমার বিংশ কুর্নিশ।".............. অসাধারণ!!!!

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ৫টি লাইন আমাকে উপহার দেবার জন্য।ভালো থাকবেন।





@ভাসমানঃআপনাকেও ঈদের শুভেচ্ছা।



@নাদান,@লুৎফর রহমান নির্ঝর,@নগর বাউল,@ৈকলাশঃ অকুন্ঠ ধন্যবাদ আপনাদের!সবার জন্য শুভকামনা রইলো।






@কালপুরুষদা,@মানবী,@মুকুলঃ একটি কবিতা লেখার জন্য বহুদিন ধরে ছটফট করছিলাম।কাল আর সহ্য করতে না পেরে লিখেই ফেললাম একটা।আপনাদের এত ভালো লাগবে এটা বুঝতে পারিনি। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রেরণা যোগাবার জন্য।
১২. ১৩ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৫
নীলাঞ্জনা বলেছেন: @মানবী,@মুকুলঃআমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে,"পঞ্চবিংশতি" রহস্যের সাথে আমার জন্মদিনের কোন যোগসাজস্য নেই।পঞ্চবিংশতি শব্দটা শুধুমাত্র কবিতার প্রয়োজনে ব্যবহার করেছি।আমার জন্মদিনের সময় ঘনিয়ে আসলে আমি নিজেই এ্যালার্ম দিয়ে সবাইকে জানাবো।


জন্মদিনের উপহার পাওয়ার সুযোগটা কি এমন হেলায় হারানো উচিৎ!!! কি বলেন??
১৪. ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:১৭
ভাস্কর চৌধুরী বলেছেন: নীলাঞ্জনা
আপনার ই-মেইল নাম্বারটা দিয়েন!
১৫. ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৫০
ভাস্কর চৌধুরী বলেছেন: ঈদের অফুরন্ত শুভেচ্ছা ও লাচ্ছা সেমাইয়ের দাওয়াত রহিল...
কাল ঈদ আসবে আনন্দে আনন্দে...
এই আনন্দে আপনাকে পেতে চাই.....সিলেটে
১৬. ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:১৪
মুকুল বলেছেন: অ্যালার্মের অপেক্ষায় রইলাম @ নীলাঞ্জনা
১৭. ১৪ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩৭
নীলাঞ্জনা বলেছেন: @মানুষঃ অশেষ ধন্যবাদ-আশীর্বাদের জন্য।
আপনিও "জিতে রাহো"।



@ভাস্কর চৌধুরীঃ আপনাকেও ঈদের শুভেচ্ছা।আপনার দাওয়াতের জন্য লোভ হচ্ছে! সুযোগ থাকলে মিস করতাম না।


@মুকুলঃ অবশ্যই!! অপেক্ষায় থাকুন।
১৮. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৪
ভাস্কর চৌধুরী বলেছেন: নীলাঞ্জনা
আপনার ই-মেইল নাম্বারটা?
১৯. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:০৪
মনের কথা বলেছেন: ৫ শুধুই লেখার ভাষার জন্য কিন্তু সেটা যদি আপনার কাহিনী হ্য় তবে দুঃখের সাথে -৫। কারণ জানতে চাইলে মেইল।
২০. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৪৮
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
ভালো লিখেছেন।
প্রথমে তো পঞ্চবিংশতি প্রেম দেখে ভয় পেয়ে যাই!
এতোগুলো প্রেম!!!
২১. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৫১
বিহংগ বলেছেন: "গতকাল ছিল আমার "পঞ্চবিংশতি" প্রেম!
যে প্রেমের জোছনায় বিদগ্ধ আমি, কবিতার খাতা নিয়ে ভেসে যাই
ভালোবাসার অথৈ জলধিতে-
স্বপ্নকল্পের বর্ণালীতে রাঙ্গাতে চাই জীবনের ক্যানভাস-
সুরেলা পৃথিবীকে উপহার দিতে চাই আরেকটি সিম্ফনী-"
চমতকার।৫+

২২. ১৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, আপনি কি জানেন আপনি কি লিখে ফেলেছেন? দয়া করে আরেকবার পড়ুন কবিতটি! আমার কিছুই বলার নেই!!
২৩. ১৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
তুমি রাত্রি হলে হবো নিরবতা বলেছেন: "আমার "পঞ্চবিংশতি" প্রেম! "একটু বুঝিয়ে বলবে কি?

২৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৩১
অনুভুতি বলেছেন: আপনার আগের পুনঃপোষ্ট "সখী ভালবাসা কারে কয়?" এর পর এই পোষ্ট.....হুম...গভীর চিন্তায় মগ্ন হলাম.....
তবে অসাধারন!!!!!
লিখে যান...আরো অনেক বেশি বেশি করে........
২৬. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৪
মৃন্ময় আহমেদ বলেছেন: ব্যর্থ পাঠক আমি।

কখনো ভালো লেগেছে আবার কখনো বাজে!

প্রেমের খোলস ছাড়ে না কেউ, শুধু একের উপর এক খোলস থাকে। একসময় অনুভূত হয় হৃদয় দুয়ার রূদ্ধ হয়ে গেছে।

ব্যর্থ পাঠক আমি।

প্রেমে পড়ার ব্যাপারে একটা প্রশ্ন বহুল প্রচলিত।
"আমি এতো প্রেমে পড়ি কেনো?"
আমার তো একে প্রশ্ন মনে হয় না, বরং উত্তর বলেই মনে হয়।

আমি এক ব্যর্থ পাঠক।
২৭. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১২
নীলাঞ্জনা বলেছেন: সারওয়ারচৌধুরী,বিহংগ,আমি কে:অসংখ্য ধন্যবাদ আর অকুন্ঠ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের।


দেবদারুঃ আপনার কথা কিছুই বুঝতে পারলাম না! আরো তিনবার পড়লাম কবিতাটি, তারপরেও না!
দয়া করে যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম!


তুমি রাত্রি হলে হবো নিরবতাঃ কি বুঝতে চাও সেটা জানিও, ঠিক বুঝিয়ে দেব।


অনুভুতিঃ আপনার কথাটাও ঠিক বুঝলাম না। একটু পরিস্কার করে বলবেন কি??


মৃন্ময় আহমেদঃ আপনি অবশ্যই ব্যর্থ পাঠক নন! তা না হলে আপনি এত সুন্দর বিশ্লেষনধর্মী মন্তব্য দিতে পারতেন না।
আমার কবিতার প্রসংগে বলতে চাই- সবার অনুভুব এক রকম হবে না সেটাই স্বাভাবিক। আপনি বলেছেন,"প্রেমের খোলস ছাড়ে না কেউ, শুধু একের উপর এক খোলস থাকে। একসময় অনুভূত হয় হৃদয় দুয়ার রূদ্ধ হয়ে গেছে।" কিন্তু সবার ক্ষেত্রে এরকম নাও হতে পারে। তবে এত বিতর্কের মধ্যে না গিয়ে বলতে চাই, একটা কবির যতটুকু স্বাধীনতা আছে তার পুরোটা কাজে লাগিয়েই আমি আমার লেখাটা লিখেছি।

আপনাকে অনেক ধন্যবাদ।
২৮. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১১
কালপুরুষ বলেছেন: এই মেয়ে বলনা তোর নতুন লেখা কই,
পড়বো বলে রাত জেগে একা বসে রই।
২৯. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১২
বিহংগ বলেছেন: নীলান্জনা , কেমন আছেন।
৩০. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২২
অনুভুতি বলেছেন: নীলাঞ্জনা
আমি খুব দুঃখিত আপনি ইচ্ছে করলে আমার মন্তব্যটা মুছে ফেলতে পারেন
আমার এই লাইন গুলোও কি বোঝা যাচ্ছেনা?
"তবে অসাধারন!!!!!
লিখে যান...আরো অনেক বেশি বেশি করে........"

অনেক ভালো থাকবেন আর আরো অনেক বেশি বেশি কোরে লিখবেন......
৩১. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৯
নীলাঞ্জনা বলেছেন: বিহংগঃ
হ্যাঁ ভালো আছি। আলহামদুলিল্লাহ।

আপনি কেমন আছেন??
৩২. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
নীলাঞ্জনা বলেছেন: কালপুরুষদাঃ আমি তো আর আপনার মত প্রতিভার ভাণ্ডার নই যে হুটহাট করে কবিতা লিখে ফেলবো!!

একটা কবিতার জন্য আমাকে রীতিমতো তপস্যা করতে হয়। আর আপনি আমার কবিতার জন্য অপেক্ষা করছেন জেনে খুবই সম্মানিত বোধ করছি।
৩৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
নীলাঞ্জনা বলেছেন: অনুভুতিঃ আপনি দুঃখিত হচ্ছেন কেন?
আমি শুধু জানতে চেয়েছি আপনি-"আপনার আগের পুনঃপোষ্ট "সখী ভালবাসা কারে কয়?" এর পর এই পোষ্ট.....হুম...গভীর চিন্তায় মগ্ন হলাম...." এই কথাটুকু দিয়ে কি বোঝাতে চেয়েছেন।


আপনার শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২০
রসের হাঁড়ি বলেছেন: দুখিঃত! এই পোস্টে কমেন্ট দেওয়ার মত যোগ্যতা রসের হাঁড়ির নাই!
৩৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৩
নীলাঞ্জনা বলেছেন: রসের হাঁড়িঃ কমেন্ট না করেও যে সম্মানটা জানালেন সে জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব ভালো থাকবেন।
৩৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, দীর্ঘদিন পর ব্লগে ঢুকে আপনার আরেকটি কবিতা প্রত্যাশা করেছিলাম... কষ্ট দিলেন! যাহোক, আশা করে যাবো শীঘ্রই উপহার দেবেন একটা।
আমার কথা বোঝা খুবই সহজ। আপনার কবিতাটি কেমন হয়েছে তা আমার প্রিয় পোস্টের লিস্টে গেলেই বুঝবেন। কবিতা লেখার ক্ষেত্রে আমার কিছু সীমাবদ্ধতা আছে খুবই সাধারণ, দৈনন্দিন, পরিচিত কিছু শব্দ নিয়েই আমার খেলা করা... আবেগটাই আমার সম্বল.... একই রকম শব্দগুলো (যেমন- কষ্ট, একাকীত্ব) আমি ভালোবেসেই বারবার ব্যবহার করি, থিমের কারণে হয়তো নিয়মিত পাঠকের একঘেঁয়ে লাগে না (পাঠক-ই ভালো বলতে পারবেন)। তবে আপনার লেখার সবচেয়ে শক্তিশালী দিক মনে হয়েছে আপনার বিস্তৃত শব্দপ্রয়োগ। কবিতা সম্পর্কে আমার প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞানই নেই। দু'একটা কবিতা পড়া, সামান্য লেখা-লেখি এবং একান্ত ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে আমার যে সীমিত উপলব্ধি তার আলোকে বলবো- আপনার কবিতার উপসংহারে চমক থাকে। তবে অন্য কবিতার চেয়ে এই কবিতাতেই আপনার আবেগের ফিনিশিং আমার খুব, খু-উ-ব ভালো লেগেছে। আপনি অসাধারণ লেখেন- আমি প্রথম নই, অনেকেই বলেছেন.......সুতরাং উপভোগ্য আরো কবিতার প্রত্যাশায় রইলাম.......
৩৭. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫০
নীলাঞ্জনা বলেছেন: @দেবদারুঃ আপনার প্রিয় পোস্টের তালিকা এতই ছোট যে অখানে সহজে চোখ পড়েনি। কিন্ত আপনার প্রিয় পোস্টে আমার কবিতা দেখে আমি মারাত্মক চমকে গিয়েছি!!!!! নিজেকে অসম্ভব সম্মানিত মনে হচ্ছে!!!!

আমি জীবনের প্রথম কবিতা লিখেছি মাত্র এক দেড় মাস আগে। এর আগে আমি কবিতা লেখার চেষ্টা করা দূরে থাক কখনো স্কুল কলেজে পাঠ্য কবিতা ছাড়া কবিতাই পড়িনি তেমন একটা!!!
আর আমার কবিতা আপনাদের মত কবিদের এত ভাল লাগবে আমি স্বপ্নেও ভাবিনি!!!!


আর আমার কবিতা লেখার তেমন অভ্যাস নেই বলে প্রথম ৭-৮টি কবিতা একাধারে লেখার পর এখন কোন কবিতা সহজে মাথায় আসে না।

তাছাড়া আমার স্বামী,সংসার(পরীক্ষা, পড়ালেখা, ক্লাস) সামলাতে সামলাতে লেখার সময় করে উঠতে পারিনি।

তবে এখন আমি অনেক আত্মবিশ্বাসী, আমি নিশ্চই লিখবো!!
প্রেরণার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভাল থাকবেন।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
৩৮. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০১
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, আপনার জন্য সবসময়ই অনুপ্রেরণা রইল আমার পক্ষ থেকে......... অসংখ্য কবিতা উপহারের দরকার নেই; অল্পই দেন, কিন্তু এখন যেমন দারুন কবিতা দিচ্ছেন, তেমনই দিতে থাকুন। অপেক্ষায় আছি........ ভালো থাকবেন।
৩৯. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৫
নীলাঞ্জনা বলেছেন: দেবদারুঃ আপনার অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা!
৪০. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৯
মুনিয়া বলেছেন: অসাধারণ...
প্রেম যততমই হোক না কেন চিরসবুজ...
৪১. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪২
নীলাঞ্জনা বলেছেন: মুনিয়াঃ আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আশা করি ভালো আছেন।
শুভকামনা রইলো।
৪২. ০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪
েজবীন বলেছেন: অসাধারন . . .
শুভকামনা রইলো।
৪৩. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:১৯
নীলাঞ্জনা বলেছেন: েজবীন:কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার জন্যেও আমার শুভকামনা রইল। ভাল থাকবেন।
৪৪. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২০
মৈথুনানন্দ বলেছেন: দূর - তা কেন হবে! তোদের মতো মিষ্টি বোনেরা - folks like you are the cynosure of my eyez.
৪৫. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৪
বিজ্ঞ পোকা বলেছেন: আপনি মনে হয় প্রকৃতিমাতার প্রেমে মশগুল হইয়াছেন.... সাধু সাধু....
৪৬. ২৪ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
নীলাঞ্জনা বলেছেন: @বিজ্ঞ পোকাঃ অসংখ্য ধন্যবাদ আর একরাশ শুভেচ্ছা জানাচ্ছি।
৪৭. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
কাল্‌বেলা বলেছেন: অসম্ভব ভালো লেগেছে কবিতাটি। এধরনের একটি কবিতা পড়তে পারলে ব্লগে আসাটা সার্থক হয়ে যায়। আশাকরি হারিয়ে যাবেন না।
৪৮. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫২
রাশেদ বলেছেন: জটিল জটিল। এইটা আগে পড়া হয় নাই। কিন্তু ,মানে বুঝি নাই!
৫০. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫১
নীলাঞ্জনা বলেছেন: রাশেদঃ সত্যিই কিছু বুঝেন নাই...??? কি বলেন???



তবে আপনি যখন বুঝতে পারেন নাই তখন বুঝতে হবে আমি আস্তে বৃহৎ এবং মহৎ কবি হওয়ার পথে আছি...
৫২. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১৩
নীলাঞ্জনা বলেছেন: সিঁদুরে মেঘঃ আপনাকে অসংখ্য ধন্যবাদ...
৫৩. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৫১
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, স্যরি....
৫৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১০
অরুনাভ বলেছেন: চমৎকার একটা কবিতা.....৫...
৫৬. ২৬ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২১
আইরিন সুলতানা বলেছেন: অকপটে বলতে পারা কথাগুলো পড়ে ভাল লাগল...
৫৭. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
নীলাঞ্জনা বলেছেন: দেবদারুঃ "স্যরি বলিয়া লজ্জা দিবেন না"।



আকালের যুগে আপনার মত চমৎকার একজন সম্ভাবনাময় কবিকে হারাতে চাইনা বলেই এত প্রত্যাশা।তাই একটু কষ্ট পেয়েছিলাম।

আপনার মত প্রতিভার উপর রাগ করে পস্তাবো নাকি???
আমার মত আপনার সহ-ব্লগারদের তো নৈতিক দায়িত্ব আপনার কাছ থেকে শ্রেষ্ঠ লেখা গুলো বের করে জাতির কাছে পৌঁছে দেয়া।
৫৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৮
নীলাঞ্জনা বলেছেন: রাশেদঃ কেমন আছেন??
৫৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
নীলাঞ্জনা বলেছেন: অরুনাভঃ অনেক ধন্যবাদ...আর একরাশ শুভেচ্ছা...
৬০. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২১
নীলাঞ্জনা বলেছেন: আইরিন সুলতানাঃ অনেক প্রেরণা দিলেন... কৃতজ্ঞতা জানাচ্ছি...
৬১. ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৫
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, জানেনই তো- দেশে কাক এবং কবির সংখ্যা নেহাত কম নয়! কেন শুধু শুধু জাতি কে কষ্ট দিতে চাইছেন?!?
৬৩. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৪
বর্তমানবাংলা বলেছেন: অনেক ভালো লেগেছে আপানার কবিতা। আমার মতে অবশ্যই ভালো হয়েছে আপনার লেখা। আরও লেখা আশা করছি।
৬৪. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৫
পারভেজ বলেছেন: "তৈরি করি নিজেকে-
আরো একবার তোমার প্রেমে পড়বার জন্য..."

বার বার একজনের প্রেমে পড়ার নামই ভালবাসা
অসাধারণ এই অনুভুতি লাভের সৌভাগ্য সবার হয়না।
যাদের হয় তাদের খুব ইর্ষা করি!
প্রিয়তে নিয়ে গেলাম।

৬৭. ০২ রা মে, ২০০৯ রাত ৩:৫৪
দেবদারু বলেছেন: আপনি চাইলে অরজিনাল কবিতাটি-ই শো-কেসে রাখেন........ আমি বুঝতে পারিনি আপনি এই কবিতাটির ব্যাপারে আসলে এতোটাই সেনসিটিভ।

ভালো থাকবেন- ব্লগে ফিরে আসবেন সেই প্রত্যাশায়....
৭০. ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৯
ফয়সল নোই বলেছেন: দূর্গা পুজার মতো। একেকবার একেক বাহন।রূপ।:)

ভাল লাগলো কবিতাটি।

+
৭১. ২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৯
ঋষিক বলেছেন: আরো একটা +
৭২. ২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৫
নীলাঞ্জনা বলেছেন: সবাই কে অসংখ্য ধন্যবাদ।
৭৩. ২৫ শে মার্চ, ২০১১ সকাল ১১:৩২
অসামাজিক লোক বলেছেন: আমরা একটাই করতে পারতাছিনা, আর আপনে এতগুলা, কেমনে??

 

মোট সময় লেগেছে ১.১০৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নীলাঞ্জনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই