আমার প্রিয় পোস্ট
- জ্বিনের অস্তিত্বের পক্ষে বৈজ্ঞানিক ব্যাখ্যা - ইয়াজিদ সিকান্দার
- ডাটা রিকভারি টুল দিয়ে আপনার স্ক্র্যাচ পরা CD/DVD থেকে ডাটা উদ্দার করুন - মঈনউদ্দিন
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- পিৎজ্জা সমাচার - আরিয়ানা
- ফটোগ্রাফীর টুকিটাকি (রাতের ছবি) -১ - কালপুরুষ
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- যত দূরে যাও... - দেবদারু
- আমার হৃদয় কবিতা লিখে না - নীলকণ্ঠ
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- পরিস্থিতি - চার - অমি রহমান পিয়াল
- মধ্যরাতের আর্তনাদ - দেবদারু
- মনের প্রতিবিম্ব - সিঁদুরে মেঘ
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়...(২) - মাহবুবা আখতার
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- মিথিলার চিঠি - বইপাগল
- অবশেষে বিরিয়ানি রেসিপি - হাসিব
- ছুটি পেলে এবার মা গো তোমায় আমি দেখতে যাব - শাওন
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- শেষ চুম্বন : দি লাস্ট কিস্ অফ ডেথ - আইরিন সুলতানা
- তুলনামূলক হাত ------ - সুমি
- হে ভালবাসা, তোমার জন্য বড় অসমান এই পৃথিবী (চতুরভূজ) - চতুরভূজ
- অভিনয় - দেবদারু
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- একজন ধর্মপতিতের বিদ্রোহ! - দেবদারু
- পথের প্রতিটি "তুমি" - দেবদারু
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- একটি অ-স্বীকারোক্তি! - দেবদারু
- জাগৃতি - দেবদারু
- অবিনশ্বর পান্থজন - দেবদারু
- প্রিয় বল্গারদের জন্য গল্প ও একটি মোরাল,(প্লিজ গল্পটি পড়ুন,আমি আপনাদের ৫টি মিনিট চেয়ে নিলাম) - বিহংগ
- তেসরা জুলাই,গুলশান মোড়ে দুপুর দুইটায় (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- নিলাঞ্জনার জন্য কয়েকটি পংক্তি - ম. ন. আলম ফরিদ
- রম্য ছড়াঃ নারী নিকের ব্লগার যারা - কালপুরুষ
- কেন যাব - কালপুরুষ
- তোমার হাত ! - রাগ ইমন
- সৃষ্টির পরিহাস! - দেবদারু
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- অপাংক্তেয় মানব-মানবী! - দেবদারু
- বিরহী কোনো কন্কাল দেখেছো? - দেবদারু
- অতঃপর... ইচ্ছেগুলো! - দেবদারু
- একদিন নিশ্চয় - মুকুল
- এক দুঃসাহসী ডাক! - দেবদারু
- আততায়ী - মুকুল
- একটা মাউস ক্লিকই বাঁচিয়ে দিতে পারে অসংখ্য মানুষের জীবন - সুধারাম সাধু
- আমার প্রিয় সফটওয়্যার- ১ - রকি ভাই
- হৃদয়ে নেই তুমি - কালপুরুষ
- দৃষ্টি - কালপুরুষ
- তোমাকে ভালোবাসি না , এ আমার প্রথম পাপ ! - রাগ ইমন
- নারী, তুমি শুনবে? - দেবদারু
- অণুগল্প - 'ক্ষুধা' - মোসতাকিম রাহী
- নীলাভ অনুভব - কালপুরুষ
- প্রিয় মানসী উধাও - ভাস্কর চৌধুরী
- অহেতুক রোমন্থন এবং একটি অনুধাবন... - দেবদারু
- পুরুষতান্ত্রিকতার শিকল - দেবদারু
কবিতা আমি লিখিনি কখনো, তবু মাঝে মাঝে মনের কথা বা ব্যথা গুলো লিখে রাখতে ইচ্ছা করে।তাই আর কি।

হয়তো সে আসে ধীরে...
১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৬
আমি সেজেছি আজ
দখিনা বাতাসের কাছে পেয়েছি আজ অমূল্য বার্তাধ্বনি,
-“সে আসে......”
তাইতো মন প্রাণ ঢেলে
শৈল্পিক নিপূণ আঁচড়ে সাজিয়েছি নিজেকে;
জগত সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি আমার সকল প্রসাধন।
তোমার রেখে যাওয়া কবিতার খাতা খুলে
হাতে পড়েছি
সবচেয়ে রঙ্গিন পংক্তিমালার
রিনিঝিনি কাঁচের চুড়ি;
হেলে পড়া পশ্চিমের সুর্যের কাছ থেকে চেয়ে নিয়েছি কিছু রঙ-গালে মাখবো বলে।
আকাশ দিয়েছে তারার চুমকি বসানো নীলাম্বরী শাড়ি।
অধর রাঙ্গিয়েছি বইয়ের ভাঁজে রাখা
তোমার দেয়া প্রথম গোলাপে ঠোঁট ছুঁইয়ে।
রাতের আঁধারের কাজল পড়েছি চোখে,
তবু চোখে লেগে আছে খুশির আলোকছ্বটা;
আমার সেই চোখে...
যে চোখে চোখ রেখে তুমি বলেছিলে,”ভালোবাসি”...
আমার সমস্ত সত্ত্বা স্তব্ধ হলেও
সে চোখ সরব ছিল,
বাঁধভাঙ্গা নদীর বানভাসানো আমার সেই চোখে
আজো বান ডেকেছে।
বহুদিন পর ফিরে আসা তোমার চোখে অপরূপ হবার বড় বাসনা আমার!
তোমার দীর্ঘ পথশ্রমের শ্রান্তি ভোলাতে
তাই সেজেছি আমি...
হয়তো সবই ভ্রম, সবই ভ্রান্তি-
তবু আশায় বেঁধেছি বুক,আড়ি পেতেছি বাতাসের শব্দে;
তোমার শার্টে মুখ গুঁজে বুকভরে নিঃশ্বাস নেই-
পুরোনো সুগন্ধীর ঘ্রাণে খুঁজে ফিরি
পুরোনো তোমাকে।
অলীক-সত্যের দ্বন্দ্বের বাইরে
বিশ্বাস করতে বড় ইচ্ছা হয়-
দখিনা বাতাসের সে বার্তা ধ্বনি-
“সে আসে......সে আসে ধীরে......”
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সেই সাথে নিজেকে খুবই সম্মানিত বোধ করছি।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
ইরতেজা বলেছেন:
ভালো ব্লগ
বিষাক্ত মানুষ বলেছেন:
হুমমমম ... ৫

সামী মিয়াদাদ:নীরব ৫ দিয়ে প্রস্থান করতে হল কেন ভাই? বুঝতেপারছি না তো!!!
প্রচেত্য বলেছেন:
প্রতিক্ষার পূর্ব প্রস্তুতি তো জানা গেল বিশদ অপরুপ ভঙ্গিমায় তাতে কিছুটা কল্পনা মিশ্রিত ভাবনাও আছে কিন্তু বাস্তবতা কি বলে, এত আয়োজন ঘটা করে সাজ সাজ রব সে কি এসেছিল কভু, না এখনও প্রতিক্ষায় ? যেদিন অবসান হবে সেদিনের আর একটি কাব্য পড়তে চাই, ডিমান্ড করে রাখলাম
আপনার ডিমান্ডকে শ্রদ্ধা জানাচ্ছি।
তবে রেটিং না দিয়েই চলে গেলেন যে বড়??
@প্রচেত্য
মানুষ বলেছেন:
অলীক-সত্যের দ্বন্দের বাইরে
দেবদারু বলেছেন:
@নীলাঞ্জনা, আরেকটা ভয়াবহ সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ........ আপনার কবিতার জন্য প্রতীক্ষার শ্রান্তি কিছুদিন পরই ভুলিয়ে দেন অসাধারণ কিছু শব্দমালায়............. ৫ তো দিতেই হবে........ কিন্তু তার আগে বলুন, সে এখনো আসেনি....... এটা কিভাবে বিশ্বাস করি? যদি সত্যিই এখনো কারো অপেক্ষায় থাকেন, তবে কিন্তু বলে রাখছি- ভবিষ্যত অন্ধকার! ভালো থাকুন দিবা-নিশি...........
কেন শুধু শুধু ভয় দেখাচ্ছেন দেবদারু??
রাশেদ বলেছেন:
হুমম...
রাশেদ বলেছেন:
হি হি! কি করবো। কমেন্ট করার কিছু না পাইলে হুমম মাইরা দেই!
এইটা একটা সেফ কমেন্ট!! পোস্টের নিন্দা বা প্রসংশা কোনটাই করা হইলো না!! খিক খিক!
প্রচেত্য বলেছেন:
এ কাব্যের কাছে রেটিংটা এতই নগন্য আমার কাছে তা ধরা দেয়নি,তাই হয়ত বেভুলো মনে মন্তব্য করে বের হয়ে গিয়েছি শুধুএবার আর ভুল নয়
রাশেদ বলেছেন:
হি হি!!

খুব ভাল থাকবেন আশা করি।
মৈথুনানন্দ বলেছেন:
...এসেছিলাম। তুমি তখন ঘুমিয়েছিলে। রকশা-বন্ধন হল না।
২৫ প্রেমের পোস্টে আমার কমেন্ট চোখ এড়িয়ে গেলো কেন?

আর আমার লেখা কেমন হয়েছে সে ব্যাপারে তো আমার কোন কমেন্ট চোখে পড়লো না।
@মৈথুনানন্দঅসংখ্য ধন্যবাদ
@ভাস্কর চৌধুরী
মাহবুবা আখতার বলেছেন:
ভালো..
মৈথুনানন্দ বলেছেন:
ঐ মেয়ে তুমি কি ডাইল খেয়েচো? ঘুমিয়ে ঘুমিয়ে যে কি সব বলচো একটাও বুজলাম নাইক্কা। 
পঞ্চবিংশতি প্রেমের পোস্টে যে কমেন্ট্টা করেছিলাম সেটা আবার দিলাম।
=====
দূর - তা কেন হবে! তোদের মতো মিষ্টি বোনেরা - ভড়ষশং ষরশব ুড়ঁ ধৎব ঃযব পুহড়ংঁৎব ড়ভ সু বুবু.
*****
স্পেক্স নাও বোন্টি - এতো অল্প বয়সেই চোকের এই হাল!!!!!
মৈথুনানন্দ বলেছেন:
দূর - তা কেন হবে! তোদের মতো মিষ্টি বোনেরা - folks like you are the cynosure of my eye...এই ছিল আসল মন্তব্যটা...যাও গিয়ে আবার অবলোকন করে এসো।
মৈথুনানন্দ বলেছেন:
EYEZ
৫
শোকেসে রাখলাম...
নিজেকে ভাল লেখক বলবো...!!এত বড় ধৃষ্টতা আমার নেই,তবে আপনার কথায় খুবই সম্মানিত বোধ করছি!
আপনার ব্লগ আমি দেখেছি, আপনার মধ্যে চমৎকার সৃজনশীলতা আছে...
তাই নিজেকে শুধু শুধু intruder ভাববেন কেন??
আপনার জন্য অনেক শুভকামনা রইলো...

দেবদারু বলেছেন:
আমি ভয় দেখালে কি আপনার ভয় পেতে হবে? "প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া?" যদি ভালোবাসেন............ নির্ভীক হোন প্রকাশে, স্থিতধী হোন প্রতীক্ষায়........ শুভ কামনা!
মৈথুনানন্দ বলেছেন:
আরে পাগ্লি এত-তুখানি বোন আমার - ভালোকে নতুন করে ভালো বলার কি আছে? সে তো স্বতোসিদ্ধ, কুয়াকাটার অনবদ্য নৈসর্গের মতো, বাংলাদেশের এক মাত্র বীচ যা থেকে কি না এক সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে লোকে। সবারই ভীষণ ভালো লেখাগুলো আমি লগ্ডাউটাবস্থায় পড়ি...বারে বারে...রেখে রেখে...তারিয়ে তারিয়ে! এবং অবশ্যই রেটিং করার বোকামো না করে - আব সম্ঝা নীলুরাণী? বড়ি সয়ানি!!!!! 
!@@!2289785 !@@!2289786 !@@!2289787 !@@!2289788 !@@!2289789 !@@!2289790 !@@!2289791 !@@!2289792 !@@!2289793 !@@!2289794 !@@!2289795
রাশেদ বলেছেন:
মৈথুদার ভাষা আমি এখনতরি বুঝবার পারি নাই!
কালপুরুষ বলেছেন:
"আমি এসেছি। দূর থেকে বহুদূরে, ঘুরে ঘুরে আমি এসেছি।
কি আনন্দ! এই বসন্ত! আজি তোমারই এ কুঞ্জ পাড়ে।
তুমি দাও সাড়া দাও, কাছে নাও ডেকে নাও-
বসে আছি বন্ধু দ্বারে।
কি আনন্দ! এই বসন্ত! আজি তোমারই এ কুঞ্জপাড়ে..."
মান্না দে'র গাওয়া এই গানটার কথা মনে পড়লো।
তবে এই কবিতা আমার হৃদয় ছুইয়াছে কিনা কইতে পারিনাই, কারন হৃদয়টা এখন আমার কাছে নাই!!
তাই, আমার মনে ধরে নাই ....
আর আমার লেখা হাবিজাবি ধৈর্য্য ধরে পড়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকবেন।
আর আমি খালি পোস্ট দিতে থাকলে অন্যের পোস্টগুলা পড়বে কে বলেন...!!
(দুষ্টামি করলাম!)
রাশেদ বলেছেন:
ঐদিন আমারে একজন নাম দিছে আদর্শ ভাদাইম্যা! পোস্ট করি না দেইখা! চিন্তা করতেছি আপনার কাছে উপাধিটা ট্রান্সফার কইরা দেবো! 
[এই মাসে ৫ টা পোস্ট কইরা আমার চাপাবাজি বাইরা গেছে!
]
মৈথুনানন্দ বলেছেন:
কেমন আছো নীলু বহিন? তুমি হামাকে ছড়া লেখা শিখিয়ে দেবে?? আজকে তোমার আব্দার রাখার চেষ্টা করলাম - লেকিন শেষ মেষ অন্য কিছু হয়ে গেলো।
কি বলেন উলটাপালটা...!!!"আজকে তোমার আব্দার রাখার চেষ্টা করলাম - লেকিন শেষ মেষ অন্য কিছু হয়ে গেলো।"-এই কথাটার মানে বুঝতে পারলাম না।
@মৈথুনানন্দদা
মৈথুনানন্দ বলেছেন:
আজকে চেপেছিল বাবা সাজার দুর্বুদ্ধি - কিছু কথা লিখে ফেল্লুম খেয়ে এক গেলাম সিদ্ধি!
মৈথুনানন্দ বলেছেন:
তুমি দুষ্টু মেয়ে - ভালো কিছু শিক্তে চাইলে দৌড়ে যাও পালিয়ে। ( মনখারাপ)
@রাশেদমৈথুনানন্দদাঃ আপনার দেয়া লিংকের অসম্ভব সুন্দর গানটা শুনে মনটা ভাল হয়ে গেল। আপনার লিস্টে এরকম গান আরো থাকলে দয়া করে লিংক দেবেন,প্লিইইইইজ।

আমার ব্লগে যারা নতুন কিছু আশা করছেন তাদেরকে বলছি, এই পোস্টে মৈথুনানন্দদার দেয়া লিংকের গানটা শুনে দেখতে পারেন। অসম্ভব সুন্দর...
েজবীন বলেছেন:
"বিশ্বাস করতে বড় ইচ্ছা হয়-দখিনা বাতাসের সে বার্তা ধ্বনি-
“সে আসে......সে আসে ধীরে......”"
দারুন লেখেন আপনি।
৫
মৈথুনানন্দ বলেছেন:
নীলুরাণি --- তোমার বোধয় গানা শুনতে খুব ভাল্লাগে --- তাই না? ঠিক আছে --- তুমি একটা কাজ করো --- প্রথম পাতায় প্রকাশের জন্যে নয় বলে একটা প্লেসোল্ড্যার মানে ব্ল্যাঙ্ক পোস্ট ক্রিয়েট করো --- সেখানে আমি যখনই পারবো লিঙ্ক দিয়ে তোমায় আমার পছন্দের সংগুলো শোনাবো --- ঠিক্যায়?
রাশেদ বলেছেন:
কৈ হারাইলেন!! অনেকদিন দেখতেছি না আপনাকে।
লেখক বলেছেন: মুকুল, রাশেদঃ 
কেমন আছেন আপনারা?
কোন খবর নাই, কিচ্ছু নাই। এটা অন্যায়... খুব অন্যায়...
বিবর্তনবাদী বলেছেন:
তোমার রেখে যাওয়া কবিতার খাতা খুলেহাতে পড়েছি
সবচেয়ে রঙ্গিন পংক্তিমালার
রিনিঝিনি কাঁচের চুড়ি;
সত্যিই অসাধারণ।
মোসতাকিম রাহী বলেছেন:
নীল মেয়েটা গেল কোথায়??
নিলা বলেছেন:
অলীক-সত্যের দ্বন্দ্বের বাইরে বিশ্বাস করতে বড় ইচ্ছা হয়-
দখিনা বাতাসের সে বার্তা ধ্বনি-
“সে আসে......সে আসে ধীরে......”
সত্যি চমৎকার
তাসু বলেছেন:
নীলু দি, কই গেলা?
তানজিলা হক বলেছেন:
সুন্দর কবিতা
হিমু রুদ্র বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে। নামকরণ হুমায়ূন আহমেদের 'সে আসে ধীরে' বই থেকে করা হয়েছে। বইটা আমার প্রিয় এবং কবিতাটাও ভালো লাগলো।+
দেবদারু বলেছেন:
@নীলাঞ্জনা, একবার হুঁট করে এসেই আবার কই হারালেন?
রাশেদ বলেছেন:
কই গেলেন!
রাশেদ বলেছেন:
শুভ নববর্ষ!
নেক্সাস বলেছেন:
অলীক-সত্যের দ্বন্দ্বের বাইরে বিশ্বাস করতে বড় ইচ্ছা হয়-
দখিনা বাতাসের সে বার্তা ধ্বনি-
“সে আসে......সে আসে ধীরে......”
নেক্সাস বলেছেন:
............।অলীক-সত্যের দ্বন্দ্বের বাইরে
বিশ্বাস করতে বড় ইচ্ছা হয়-
দখিনা বাতাসের সে বার্তা ধ্বনি-
“সে আসে......সে আসে ধীরে......”
খুব সুন্দর লিখেছেন কবি..।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















অতীব সুন্দর গেঁথেছেন শব্দের মালা! "মন ভাল নেই" কবিতাটি আমি মাঝে মাঝেই পড়ি, শো কেইসে সাজিয়ে রেখেছি তাই!