somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... হয়তো সে আসে ধীরে...
দখিনা বাতাসের কাছে পেয়েছি আজ অমূল্য বার্তাধ্বনি,
-“সে আসে......”

তাইতো মন প্রাণ ঢেলে
শৈল্পিক নিপূণ আঁচড়ে সাজিয়েছি নিজেকে;
জগত সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি আমার সকল প্রসাধন।

তোমার রেখে যাওয়া কবিতার খাতা খুলে
হাতে পড়েছি
সবচেয়ে রঙ্গিন পংক্তিমালার
রিনিঝিনি কাঁচের চুড়ি;
হেলে পড়া পশ্চিমের সুর্যের কাছ থেকে চেয়ে নিয়েছি কিছু রঙ-গালে মাখবো বলে।
আকাশ দিয়েছে তারার চুমকি বসানো নীলাম্বরী শাড়ি।
অধর রাঙ্গিয়েছি বইয়ের ভাঁজে রাখা
তোমার দেয়া প্রথম গোলাপে ঠোঁট ছুঁইয়ে।
রাতের আঁধারের কাজল পড়েছি চোখে,
তবু চোখে লেগে আছে খুশির আলোকছ্বটা;

আমার সেই চোখে...

যে চোখে চোখ রেখে তুমি বলেছিলে,”ভালোবাসি”...
আমার সমস্ত সত্ত্বা স্তব্ধ হলেও
সে চোখ সরব ছিল,
বাঁধভাঙ্গা নদীর বানভাসানো আমার সেই চোখে
আজো বান ডেকেছে।


বহুদিন পর ফিরে আসা তোমার চোখে অপরূপ হবার বড় বাসনা আমার!
তোমার দীর্ঘ পথশ্রমের শ্রান্তি ভোলাতে
তাই সেজেছি আমি...

হয়তো সবই ভ্রম, সবই ভ্রান্তি-
তবু আশায় বেঁধেছি বুক,আড়ি পেতেছি বাতাসের শব্দে;
তোমার শার্টে মুখ গুঁজে বুকভরে নিঃশ্বাস নেই-
পুরোনো সুগন্ধীর ঘ্রাণে খুঁজে ফিরি
পুরোনো তোমাকে।

অলীক-সত্যের দ্বন্দ্বের বাইরে
বিশ্বাস করতে বড় ইচ্ছা হয়-
দখিনা বাতাসের সে বার্তা ধ্বনি-
“সে আসে......সে আসে ধীরে......”

]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28744488 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28744488 2007-11-10 23:06:38
আমার পঞ্চবিংশতি প্রেম... কণ্ঠের আরোহন অবরোহনে-
উদাত্ত কবিতার ঝংকারে বিলীন হতাম;

"দ্বিতীয়"তে ছিল দুনির্বার আকর্ষণ-
মোহাবিষ্ট চুম্বকের উত্তর মেরুর
আরেক দক্ষিণের সম্মোহনে- তাড়িত হয়ে ফেরা;

"তৃতীয়" এসেছিল জলোচ্ছ্বাস হয়ে
চোখের জল আর বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের মিলেমিশে একাকার হয়ে ওঠার দিনগুলোর রেশ কাটতে না কাটতেই...

"চতুর্থে"র আগমন স্বপ্নডানায় ভর করে
তুষারশুভ্র পালকের কোমলতার আবেশ ছিল তাতে!

এভাবে "পঞ্চম","ষষ্ঠ",......ত্রয়োদশ...
একের পর এক প্রেমের ঝড়
আমাকে ভেঙ্গেচুরে গড়ে বারবার-

প্রতিনিয়ত আনকোরা নতুন ভালোবাসার স্নিগ্ধতার পরশ আসে আমার জীবনে- অনিবার্য হয়ে;
ক্লান্তিহীন আমি প্রেমে পড়ি,
ভালোবাসার স্বপ্নিল খেলায় মাতি-অবিশ্রান্ত!

কখনো শুধু এতটুকু হাতের স্পর্শ সারারাত জাগিয়ে রাখে আমায়,
আবার কখনো কোন মন্ত্রমুগ্ধ চোখের চাহনিই যথেষ্ট-
আরেকটি প্রেমের বার্তা বয়ে আনতে!
......

গতকাল ছিল আমার "পঞ্চবিংশতি" প্রেম!
যে প্রেমের জোছনায় বিদগ্ধ আমি, কবিতার খাতা নিয়ে ভেসে যাই
ভালোবাসার অথৈ জলধিতে-
স্বপ্নকল্পের বর্ণালীতে রাঙ্গাতে চাই জীবনের ক্যানভাস-
সুরেলা পৃথিবীকে উপহার দিতে চাই আরেকটি সিম্ফনী-

"চতুর্বিংশের" খোলস ছেড়ে নতুন হয়ে উঠি আবার;
তৈরি করি নিজেকে-
আরো একবার তোমার প্রেমে পড়বার জন্য...
]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28737297 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28737297 2007-10-13 06:25:22
"সখী ভালবাসা কারে কয়?"... সবাই বলে,-“অভিধানেই তো দেওয়া আছে এর ব্যাখ্যা”।

কিন্ত আমি যদি বলি,
চাঁদের বাতি জ্বলা মধ্যরাতে বাতাসে প্রায়ই আমি তোমার চুলের গন্ধ পাই।
-এরই নাম ভালোবাসা!

যদি বলি,
অংক কষার ফাঁকে ফাঁকে তোমার নাম লিখে যাই খাতার প্রতিটি কোণে।
-এরই নাম ভালোবাসা!

যদি বলি,
চোখ বন্ধ করেও অনুভব করি-
তোমার চোখের দৃষ্টি ভেদ করে যাচ্ছে আমার অস্তিত্ব;
তোমার ভাবনাই আচ্ছন্ন করে রাখে আমার সমস্ত সত্তা।
-এরই নাম ভালোবাসা!

যদি বলি,
খামোখাই বাষ্পকণা জমে আমার চোখের কোণে;
খামোখাই মরে যেতে ইচ্ছে হয়; এত ভালোলাগা সহ্য হয় না বলে;
-এরই নাম ভালবাসা!

কী এসে যায়!! যদিও তোমার চুলে নেই রেশমের কোমলতা;
চলনে বলনে নেই ছিরিছাঁদ;
চোখের দৃষ্টিতে নেই কূহক মায়ার সম্মোহন;
-তবু এরই নাম ভালোবাসা!

আমি ভালোবাসার সংজ্ঞা পাইনি
কারণ ভালোবাসা এক ব্যাখ্যাতীত, তীব্র অনুভূতি,
এক অমোঘ নিয়তির হাতছানি,
আমার পৃথিবী জুড়ে তোমার যে অনুভব,
যাকে আমি সোনার কৌটায় করে আগলে রাখি বুকের ভেতর।




(শিরোনাম হিসেবে রবিঠাকুরের একটি পংক্তি ব্যবহার করেছি)

*কেন যেন নতুন কিছু লিখতে পারছি না।তাই পুরনো একটা লেখাই পুনঃপোস্ট করলাম!]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28735489 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28735489 2007-10-04 23:24:59
আজ আমার মন ভালো নেই (পুনঃপ্রকাশ) আর একটি বারের জন্য তোমাকে দেখার আকুলতায়
আমার চোখে জল
চৈত্রের দাবদাহকেও যেন তার শীতল করার অভিলাষ!
আষাঢ়ের ঘন বর্ষণের সাথে তার সেকী তুমুল প্রতিযোগীতা!

মনে পড়ে?
তোমায় নিয়ে ফড়িঙ্গের মত নেচে বেড়িয়েছি
শিশির ভেজা দূর্বায়-
হাত বাড়িয়ে ছুঁয়ে দেখেছি শত শত ঘাসফুল;
তুমি বলেছিলে-“একদিন আমিও ঘাসফুল হব!
তখন আমায় এমনি করে ছুঁয়ে যেও”!
আজ হাত বাড়ালেই তোমাকে চাই
ধরা দেয় ঘাসফুল
তার মাঝে তোমাকে খুঁজি
তবে তার অস্তিত্বে তুমি নেই-
ব্যর্থতার নিঃশ্বাসে বাতাস ভারী করে তুলি

মনে আছে তোমার?
বলেছিলে-“এত্তটুকু ছোট্টটি হয়ে যাও না কেন?
তবে বুক পকেটেই থাকতে পেতে!-একদম বুকের কাছাকাছি!”
আজ নিজেকে বড় অপুর্ণ মনে হয়,
আলাদীনের চেরাগ খুঁজে বেড়াই!
তারপর নিজের ব্যর্থতায় নিজেই হাসি!
তারপর নিজেই কাঁদি-
তারপর ব্যকুল হয়ে আবার খুঁজি!
তারপর আবার------
-এক অসহ্য চক্রে আবর্তিত হতে হতে ক্লান্ত, শ্রান্ত হই
তবুও খুঁজি!

মনে পড়ে?
শেষ বিকেলের মিষ্টি বাতাস একদিন আমার চুল এলোমেলো করে দিলো?
তুমি বলেছিলে-“আমি ঝড়ো হাওয়া হয়ে একদিন তোমাকে উড়িয়ে নেব-
এই মৃদু হাওয়াকে আর চুরি করবে না তোমার চুলের গন্ধ!”
আজ বারবার বারান্দায় দাঁড়াই
বাতাসে তোমার হাতছানীর সন্ধান পেতে চাই

-হঠাৎ করে কানের কাছেই
যেন তোমার নিঃশ্বাসের শব্দ!!
চকিতে দেখি-
চারিদিকে শুধু শূণ্যতার কোলাহল।

মনে আছে?
তৃষ্ণার্তের মত আমার হাত ধরতে?
আমিও।
চোখ বুঁজে শুষে নিতাম স্পর্শের অমৃত।
আজ মরুভূমিতে আমি পথ হারা মুসাফির যেন!
আজো তপ্ত বুকে সেই তৃষ্ণা!
তবু এক বিন্দু জল হয়ে তুমি ধরা দাও না।

আজ আমার মন ভালো নেই
আমার বর্তমান-তোমার সাথে কাটানো অতীতের সৌভাগ্যে
হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয় ।





(আমার লেখা প্রিয় কবিতা এটি, তবে ব্লগে নতুন ছিলাম বলে প্রথম পাতায় আসেনি। তাই আবার পোস্ট করলাম)]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28731394 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28731394 2007-09-15 19:58:45
অদ্ভুত আঁধার এক
আমি আজন্ম শহুরে পরিবেশে মানুষ। তাই শহরের জীবনটাকে আলাদা করে ভালোলাগার কথা মাথায় আসেনি কখনো। বরঞ্চ মনে হয়েছে এখানে সৌন্দর্য উপলব্ধির কিছু নেই। তবে বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি এই যান্ত্রিক পরিবেশের মাঝেও আলাদা কিছু নান্দনিকতা আছে।

আমি বর্তমানে যেখানে থাকি ভূমি থেকে তার উচ্চতা প্রায় ৮০-৮৫ ফিট। তবে ঢাকা শহরের খুব ব্যস্ত এলাকায় অবস্থিত বলে এটা এখানে খুবই স্বাভাবিক। তবে আমাদের ভাগ্য ভালো যে আমাদের বাড়ির পাশের বাড়ি গুলো এখনও উঁচু হওয়া শুরু করেনি।তাই ব্যস্ত ঢাকার বেশ খানিকটা অংশ এখান থেকে দেখতে পাই।

আমার বাসাটা খুব আহামরি না হলেও এর আকর্ষণীয় দিক গুলোর একটা হচ্ছে এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত- দুটাই স্পষ্ট দেখা যায়। এখানে আমরা যখন নতুন এলাম তখন এই ব্যাপারটি আবিষ্কার করে আনন্দে বিহবল হয়ে গিয়েছিলাম। খোলা মাঠে থাকলে যে চিলকে মনে হয় আকাশের কাছকাছি, আমার জানালা দিয়ে তাকালে প্রায়ই পাশ দিয়ে সেই সোনালী ডানার চিল উড়ে যেতে দেখি।
এর পর আবিষ্কার করলাম আরেক আশ্চর্য দিক, তা হল রাতের বেলা একটু দূরের ২০-২২ তলা দালান গুলোতে যখন বাতি জ্বলে, দেখতে দারুণ লাগে। আমি প্রতি রাতে একবার হলেও বারান্দায় দাঁড়িয়ে দৃশ্যটি দেখি। দেখার সময় মাঝে মাঝে নিজের ভারী চশমাটা খুলে ফেলি-তখন মনে হয় এ এক আশ্চর্য জগত!

আমি আবার নিশাচর। রাত্রি আমাকে অসম্ভব টানে। মাঝে মাঝে এমন হয় আমার বাসার সবাই যখন ঘুম থেকে ওঠে, আমি তখন ঘুমাতে যাই! এমনি এক নিঃসংগ রাতে আবিষ্কার করলাম আরেক অদ্ভুত ব্যাপার! আমাদের একটি জানালা দিয়ে তাকালেই দেখা যায় বহুল পরিচিত এক ট্রাফিক সিগন্যাল। বৃষ্টির রাত যখন গভীর হয়, যানবাহন গুলো যখন ক্লান্ত হয়ে ঘুমুতে যায়, তখন নিঃসংগ সিগন্যাল বাতির লাল আলো পড়ে বৃষ্টিভেজা চকচকে কালো রাজপথে। এক অপূর্ব অনুভূতি গ্রাস করে আমাকে। মনে হয়, আলোটাই তরল রূপ ধারণ করেছে। এক দৌড়ে রাস্তায় নেমে সেই তরল রঙ হাত দিয়ে ছুঁয়ে দেখার, একটু গালে লাগানোর অদম্য ইচ্ছাকে মনে মনে হেসে দমন করার চেষ্টা করি।
এরপর থেকে বৃষ্টি হলেই রাতের জন্য অপেক্ষা করি। বৃষ্টির রাতে অন্য কোথাও বেড়াতে গেলেই খুব মিস করি এটা।

মানুষ নিজের ভালোলাগাকে তার প্রিয়জনের সাথে ভাগ করতে পছন্দ করে, আমি আমার পরিচিত প্রায় সবাইকেই আমার প্রিয় ব্যাপার গুলো ভাগাভাগি করেছি। চেষ্টা করেছি আমার অনুভূতি গুলোকে তাদের মধ্যে ছড়িয়ে দিতে। আমি মানুষ হিসেবে খুবই যন্ত্রনাদায়ক! তাই বেশ কয়েকবার আমাদের বাসায় আসা অতিথীদের অনেক রাত পর্যন্ত বসিয়ে রেখেছি শুধুমাত্র এই দৃশ্যটি দেখাবার জন্য। তারাও মন্ত্রমুগ্ধের মত দেখেছে। আজ আপনাদের সাথেও আমার এই অদ্ভুত ভালোলাগা গুলো শেয়ার করার লোভ সামলাতে পারলাম না! তবে আমার কাছে প্রকৃতিকে বন্দী করার যন্ত্রটি আপাতত না থাকায় এর আসল অনুভূতিটা দিতে পারছিনা বলে দুঃখিত।

সময় করে আর এক দিন দেখাবো।


]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28729628 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28729628 2007-09-05 22:05:58
ধ্রুবসত্য যদি বদলে দিতে চাও সকল সত্য অনুভব;
তুমি অক্ষম, মুছে দিতে-
তোমার অলিন্দে আমার জন্য পড়ে থাকা এক টুকরো
সুগন্ধী ভালোবাসা!

পারবেনা.........
কারণ,
"ভালোবাসা",চন্দ্র-সুর্যের মতই ধ্রুবসত্য।
সহশ্রাব্দ ধরে লালিত এক প্রতিশ্রুতিশীল প্রাচীন কম্পন-
হাস্যকর হলেও-যা বাসা বাঁধে "নশ্বর" মানুষের হৃদয়ে!

মৃত্যু- মরণশীল মানুষের এক অনিবার্য নিয়তি
কিন্তু ভালোবাসা নয়!
মানুষ, বিস্মৃতির অতলে তলিয়ে যায়;
তবু আগামী প্রজন্মের জন্য রেখে যায়-এক আশ্চর্য উপহার,
স্বয়ং ঈশ্বরপ্রদত্ত বরদান-
"ভালোবাসা"।

সময়ের কাঁটায় বদলে যায় পৃথিবী,
বদলে যায় মানুষের ঢং;
বদলে যাবে তুমিও!
কিন্তু পশ্চিম দিগন্তের অস্তমিত সূর্য-
রাতের তারার আকাশ;
সেই পুরনো দিনের মত-আজো সত্য।

তাই আমি আত্মবিশ্বাসী হয়ে তোমাকে ভালোবাসি
এখনো-বারবার!]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28728639 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28728639 2007-08-31 02:45:16
ভালোবাসবে?... কান পেতে রও- শুনতে পাবে গাইছে সেজন তোমারই গান।

বলবে সে কী? কিসের বাঁধন? কিসের ব্যথা? কিসের যাতন?
জানতে হলে মুক্ত কর চোখটি হতে সব আচ্ছাদন!

দগ্ধ সে যে; পড়ছে যখন দৃষ্টি তোমার তার নয়নে।
স্তব্ধ সে যে; যখন তোমার স্পর্শ লাগে তার চরণে।

জানতে যদি চাও তুমি সেই পাগলপারা প্রাণের কথা
দেখবে সে যে বাসায় ভালো -আপন করে তোমার ব্যথা;

তোমায় পাওয়ার অংগীকারে সুখ ভুলে সে দুঃখে হাসে
রুদ্ধ করে সকল দুয়ার ভাবছে-'ভাসে নীল আকাশে'!

তোমার প্রিয়-শ্যামলা বরন, রেশমি চুলের তিলোত্তমা।
সূর্যে সে কয়-"ফর্সা ত্বকে একটু ঢেলে দাও কালিমা"!

আয়না দেখে চর্চা করে প্রাণ জুড়ানো মিষ্টি হাসি,
চশমা খুলে, চোখ দুটোতে সাজায় কাজল রাশি রাশি।

একটি দাবিই জানায় তোমায়- নয় তা ধনের নয় তা মানের!
বোঝাতে শুধু ভালোবাসা সুর তোলে সে প্রেমের গানের।

রাখবে সে যে জীবনবাজি বাসতে গিয়ে তোমায় ভালো!
বারেক যদি হেসে হেসে তার আঁখিতে দৃষ্টি ঢালো।

তোমার বুকে দীপ সে জ্বালে, পুড়িয়ে নিজের হৃদয় খান;
তোমার প্রাণের মধ্যেখানে চায় সে হতে আরেকটি প্রাণ।
]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28727825 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28727825 2007-08-26 02:41:25
আজ আমার মন ভালো নেই আর একটি বারের জন্য তোমাকে দেখার আকুলতায়
আমার চোখে জল
চৈত্রের দাবদাহকেও যেন তার শীতল করার অভিলাষ!
আষাঢ়ের ঘন বর্ষণের সাথে তার সেকী তুমুল প্রতিযোগীতা!

মনে পড়ে?
তোমায় নিয়ে ফড়িঙ্গের মত নেচে বেড়িয়েছি
শিশির ভেজা দূর্বায়-
হাত বাড়িয়ে ছুঁয়ে দেখেছি শত শত ঘাসফুল;
তুমি বলেছিলে-“একদিন আমিও ঘাসফুল হব!
তখন আমায় এমনি করে ছুঁয়ে যেও”!
আজ হাত বাড়ালেই তোমাকে চাই
ধরা দেয় ঘাসফুল
তার মাঝে তোমাকে খুঁজি
তবে তার অস্তিত্বে তুমি নেই-
ব্যর্থতার নিঃশ্বাসে বাতাস ভারী করে তুলি

মনে আছে তোমার?
বলেছিলে-“এত্তটুকু ছোট্টটি হয়ে যাও না কেন?
তবে বুক পকেটেই থাকতে পেতে!-একদম বুকের কাছাকাছি!”
আজ নিজেকে বড় অপুর্ণ মনে হয়,
আলাদীনের চেরাগ খুঁজে বেড়াই!
তারপর নিজের ব্যর্থতায় নিজেই হাসি!
তারপর নিজেই কাঁদি-
তারপর ব্যকুল হয়ে আবার খুঁজি!
তারপর আবার------
-এক অসহ্য চক্রে আবর্তিত হতে হতে ক্লান্ত, শ্রান্ত হই
তবুও খুঁজি!

মনে পড়ে?
শেষ বিকেলের মিষ্টি বাতাস একদিন আমার চুল এলোমেলো করে দিলো?
তুমি বলেছিলে-“আমি ঝড়ো হাওয়া হয়ে একদিন তোমাকে উড়িয়ে নেব-
এই মৃদু হাওয়াকে আর চুরি করবে না তোমার চুলের গন্ধ!”
আজ বারবার বারান্দায় দাঁড়াই
বাতাসে তোমার হাতছানীর সন্ধান পেতে চাই

-হঠাৎ করে কানের কাছেই
যেন তোমার নিঃশ্বাসের শব্দ!!
চকিতে দেখি-
চারিদিকে শুধু শূণ্যতার কোলাহল।

মনে আছে?
তৃষ্ণার্তের মত আমার হাত ধরতে?
আমিও।
চোখ বুঁজে শুষে নিতাম স্পর্শের অমৃত।
আজ মরুভূমিতে আমি পথ হারা মুসাফির যেন!
আজো তপ্ত বুকে সেই তৃষ্ণা!
তবু এক বিন্দু জল হয়ে তুমি ধরা দাও না।

আজ আমার মন ভালো নেই
আমার বর্তমান-তোমার সাথে কাটানো অতীতের সৌভাগ্যে
হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয় ।
]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28727384 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28727384 2007-08-23 20:31:21
লোভ সামলাতে পারলাম না!! .............

"অতন্দ্রিলা
ঘুমাও নি জানি
তাই চুপি-চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি শোন,
সৌর তারা-ছাওয়া এই বিছানায়-সূক্ষ্মজাল রাত্রির মশারি
কত দীর্ঘ দু-জনার গেলো সারাদিন,
আলাদা নিঃশ্বাসে-
এতক্ষণে ছায়া-ছায়া পাশে ছুঁই
কী আশ্চর্য দু-জনে,দু'জনা
অতন্দ্রিলা,
হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না।
দেখি তুমি নেই।"


(কবিতাটি অমিয় চক্রবর্তীর,
আমার এতই প্রিয়, যে পোষ্ট করার লোভ সামলাতে পারলাম না)]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28727205 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28727205 2007-08-22 18:13:50
বোকার চ্যালেঞ্জ!!! <img src='http://www.somewhereinblog.net/smileys/emot-slices_15.gif' /> আমার লেখায় ফেলবোনা আর তোমার ছায়া
লিখবো না আর
ভালোবাসার গান;

আমার লেখায় ধরবো তুলে
ফুল,পাতা বা অন্যকিছু
হোক না সেসব সৃষ্টিছাড়া,
একদমই নিষ্প্রাণ!

বলছে সবাই আমি নাকি
তোমার প্রেমে এমন পাগল!
কলম আমার স্তব্ধ থাকে
আঁকতে গেলেই অন্য কোন ছবি

আজকে তাদের বুঝিয়ে দেব
-"বৃথাই তোদের সমালোচনা!
বুঝবি আমি কেমনতর
উচ্চমানের-পারফেক্ট এক কবি!!!"

এই না বলে কলম হাতে
সারাদিনের প্রচেষ্টাতে
নেশায় পাগল-
লিখেই দিলাম চমৎকার এক কাব্যগাঁথা

কিন্ত একী!!
কাব্যগাঁথার সবটা জুড়েই
এঁকেছি আমি তোমার ছবি
নষ্ট করে পাতার পরে ৩০০ পাতা!!

বৃথাই আমার চ্যালেঞ্জ করা
কে বলেছে পারবো আমি
সফল হতে
"অন্য কিছুর" কবি!

তুমিই আমার শেষ আশ্রয়
তুমিই আমার মূল প্রেরণা
কবিতা আমার
শুধুই তোমার ছবি

(এটা কবিতা তো হয়ই নি, ছড়াও হয়নি। তবুও পোষ্ট করলাম। বেশিদিন রাখবোনা)
]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28727119 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28727119 2007-08-22 14:56:41
"সখী ভালোবাসা কারে কয়"? সবাই বলে,-“অভিধানেই তো দেওয়া আছে এর ব্যাখ্যা”।

কিন্ত আমি যদি বলি,
চাঁদের বাতি জ্বলা মধ্যরাতে বাতাসে প্রায়ই আমি তোমার চুলের গন্ধ পাই।
-এরই নাম ভালোবাসা!

যদি বলি,
অংক কষার ফাঁকে ফাঁকে তোমার নাম লিখে যাই খাতার প্রতিটি কোণে।
-এরই নাম ভালোবাসা!

যদি বলি,
চোখ বন্ধ করেও অনুভব করি-
তোমার চোখের দৃষ্টি ভেদ করে যাচ্ছে আমার অস্তিত্ব;
তোমার ভাবনাই আচ্ছন্ন করে রাখে আমার সমস্ত সত্তা।
-এরই নাম ভালোবাসা!

যদি বলি,
খামোখাই বাষ্পকণা জমে আমার চোখের কোণে;
খামোখাই মরে যেতে ইচ্ছে হয়; এত ভালোলাগা সহ্য হয় না বলে;
-এরই নাম ভালবাসা!

কী এসে যায়!! যদিও তোমার চুলে নেই রেশমের কোমলতা;
চলনে বলনে নেই ছিরিছাঁদ;
চোখের দৃষ্টিতে নেই কূহক মায়ার সম্মোহন;
-তবু এরই নাম ভালোবাসা!

আমি ভালোবাসার সংজ্ঞা পাইনি
কারণ ভালোবাসা এক ব্যাখ্যাতীত, তীব্র অনুভূতি,
এক অমোঘ নিয়তির হাতছানি,
আমার পৃথিবী জুড়ে তোমার যে অনুভব,
যাকে আমি সোনার কৌটায় করে আগলে রাখি বুকের ভেতর।


(শিরোনাম হিসেবে রবিঠাকুরের একটি পংক্তি ব্যবহার করেছি)]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28726911 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28726911 2007-08-21 14:43:24
অপেক্ষা-বিষাক্ত নাকি মধুময়!! আমার সঙ্গী শুধু নিঃসঙ্গতা ।
কতদি..ন তোমাকে দেখিনা
তোমার জাদুভরা কন্ঠ সতেজ করেনা আমায় কতদিন ।

বিষাক্ত নিঃসঙ্গতাকে বুড়ো আঙ্গুল দেখাতে
মিছেমিছি ম্যাগাজিনের পাতা উল্টাই
-যেন সেখানে তোমার নামই খুঁজছি আমি ।
তোমার চিঠির প্রতিটি অক্ষরে হাত বুলিয়ে যাই-
-যেন ছুঁয়ে যাচ্ছি তোমার হাত ।
তোমার পাঠানো পুরোনো এসএমএস গুলো পড়ি বারবার ।
জানি আমার কাছে তোমার কোনো ছবি নেই
তবু অহেতুক তন্নতন্ন করে খুঁজি চারিদিক ।

সবার মাঝে থেকেও যেন নিজেকে খুঁজে পাইনা
"কেন?"-তুমি ছাড়া আমার কোন অস্তিত্ব আছে নাকি?
বন্ধুদের উচ্ছল আড্ডাতেও নিস্প্রাণ,।অন্যমনষ্ক আমি ।
ভীড়ের মধ্যেও একাকীত্ব আমার গলা চেপে ধরে
একটু বুকভরা বাতাসের আশায় আমি দুচোখে প্লাবন নামাই
-যদি সেই প্লাবন তোমাকে ভাসিয়ে এনে দেয় আমার হাতের মুঠোয়!
"কি ছেলেমানুষি!"-ভেজা বালিশটা যেন শাসিয়ে ওঠে
সেও বোঝে এভাবে পাওয়া যাবেনা তোমাকে
কিন্ত আমি যে বুঝেও বুঝিনা-কে বোঝাবে আমায় ।
আমি অপেক্ষায় থাকি
প্রহরের পর প্রহর গুনি-যেন শতাব্দী!

হঠাৎ আজ তোমার এসএমএস!
"অপেক্ষায় থেকো রাতে..
যত না বলা কথার পালা এসেছে আজ.."
-আমি চমকে উঠি
সমস্ত শিরা উপশিরা দিয়ে অনুভব করি
তোমার একটি এসএমএস ফিরিয়ে এনেছে আমার প্রাণশক্তি ।
গ্লানিময় ধূসর পৃথিবীতে রঙ লাগতে শুরু করেছে
নিজেকে বারবার আয়নায় দেখি
যত্ন করে চুল বাঁধি-অকারনেই ।
ম্যাগাজিনের ছন্নছাড়া বিজ্ঞাপনেও বিরক্ত হই না !
সেলফোনটাকে সারাদিন লাগিয়ে রাখি চার্জারে
সারাদিন গুনগুনাই "মন মোর মেঘের সঙ্গী" ।
বিকেলের সোনারোদ আর মেঘে ঢাকা সূর্যটাকে যেন একটু বেশিই ভাল লাগে আজ
একাকীত্বকেও ভাল লাগে-সেও যে তোমাকে আরো বেশি অনুভব করার প্রেরণা দেয় ।

আমি অপেক্ষায় থাকি---
প্রহরের পর প্রহর গুনি-এও যেন শতাব্দী!



]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28726772 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28726772 2007-08-20 16:37:55
বকুল কথা বকুল গাছে ফুল হয়ে ফুটতাম!
পূর্ণ বিকশিত হয়ে একদিন টুপ করে ঝরে পরতাম ভূমিতে,
নিঃসঙ্গতার বেদনায় কিছুক্ষণ সেখানেই কাটতো-

কখনোবা মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই পরে থাকতাম
সবার দৃষ্টির অলখে।

কখনোবা প্রেমিক মনের মাধুরীতে মিশে
স্মৃতির মালিকা কুসুম হয়ে
নিজকে শীর্ণ করে
সমস্ত সত্তার শক্তি উজার করে
স্মৃতির মন্দিরে ধূপ হয়ে গন্ধ ছড়াতাম।

কখনোবা ছোট্ট ছেলের কাছ কিনে নেয়া মালিকার মধ্যে নিজেকে আবিষ্কার করতাম কোন কলেজ ফেরতা মেয়ের হাতে পেঁচানো অবস্থায়!]]>
http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28726735 http://www.somewhereinblog.net/blog/neelanjonablog/28726735 2007-08-20 13:27:47