আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

৩৭ বছর পরও তোমার মাংস খাওয়া কুকুরেরা রয়ে গেছে, মা জননী!

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৯

শেয়ারঃ
0 0 0

প্রিয় দেশ মা !

৩৭ বছরে তোমার অনেক কৃতি সন্তানকে তুমি হারিয়েছো । "এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম" বলে সেদিন পুরো জাতিকে উজ্জিবীত করেছিলো তোমার এক সাহসী সন্তান, শুধু অকৃতজ্ঞ কুকুরগুলো ছাড়া । তোমার সেই সাহসী সন্তানকেও বেশীদিন বুকে ধরে রাখতে পারোনি তুমি । তুমি পারোনা, তোমার ভালোবাসার ধনগুলোকে তুমি ধরে রাখতে পারোনা। অথচ, সেদিনের সেই অকৃতজ্ঞ কুকুরগুলো , যারা সুযোগ বুঝেই তোমার কাঁচা মাংসে কামড় বসিয়েছিলো, মাংস খুবলে নিয়েছিল, তোমাকে ক্ষত-বিক্ষত করেছিলো, তোমার রক্তের হুলি খেলায় যারা করেছিলো উলঙ্গ উল্লাস, যে দাগ আজও বয়ে বেড়াও তুমি , তোমার মাংস খাওয়া সেই কুকুরগুলো এখনো বহাল তবিয়তেই আছে । পাথরের পা নিয়ে তোমার বুকের ওপর দিয়ে ওরা যখন হেঁটে যায়, তোমার অনেক কষ্ট হয় । নিশ্চয়ই হয় । কষ্টে দম বন্ধ হয়ে আসে তোমার । ঘৃণায় রি রি করে ওঠে তোমার শরীর, নিশ্চিত । তবু, তোমার সন্তানেরা, আমরা তাদের কেশাগ্রও স্পর্শ করতে পারিনি ! মায়ের মাংস খাওয়া কুকুরগুলোকে আমরা বধ করতে পারিনি । এমনকি ৩৭ বছরে, নিদেনপক্ষ সেই কুকুরগুলোর লেজও আমরা সোজা করতে পারিনি ! আমি পারিনি, আমি তাদের পাঁজরের একটি হাঁড়ও ছিড়ে নিতে পারিনি, মা ! আমি কুলাঙ্গার, আমি অপদার্থ সন্তান তোমার ! এ লজ্জা আমার ! আমার একান্ত নিজের ! এ লজ্জা রাখার জায়গা নেই আমার, মা ! মা ! ৩৭ বছরে তোমার অর্জন, স্বৈরাচারকে তুমি পেয়েছো, মা ! বাচাল জননেত্রীকে পেয়েছো ! সুদর্শনা দেশনেত্রীকে পেয়েছো ! বুদ্ধিজীবি নামের একশ্রেণীর পরজীবিকে পেয়েছো । দ্বৈতনীতির সুবিধাবাদী সুশীল সমাজকেও পেয়েছো ! পাওনি শুধু, -- 'তোমার কাঁচা মাংসের স্বাদ নেয়া কুকুরগুলোকে বধ করার মত একজন!' এ লজ্জা আমাদের মা ! তেমার সন্তানদের ! এ লজ্জা আমার , মা ! আমাকে তুমি ক্ষমা করোনা ! কক্ষনো না !



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাপ্রিয় মাদেশ মাকুকুরঅকৃতজ্ঞরাজাকারআলবদরখুনী ;
প্রকাশ করা হয়েছে: অল্প স্বল্প গল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০২
রাতমজুর বলেছেন: ক্ষমাচাইবো না, বিচারও চাইনা অমানুষের, ওদের বুকে বুলেট ঠুকতে চাই।
১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: একজনের জন্য একটি করে বুলেট !
যদি পারতাম.......!

২. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১২
শেরিফ আল সায়ার বলেছেন: পাওনি শুধু, -- 'তোমার কাঁচা মাংসের স্বাদ নেয়া কুকুরগুলোকে বধ করার মত একজন!'
এ লজ্জা আমাদের মা ! তোমার সন্তানদের ! এ লজ্জা আমার , মা ! আমাকে তুমি ক্ষমা করোনা ! কক্ষনো না !

একদম ঠিক বলেছে। এতো বছরেও আমরা এমন কোন নেতা পেলাম না যে কিনা এই রাজাকারদের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করতে পারবে।
ভালো লাগলো আপনার প্রতিবাদি লেখাটি।
১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ততোদিন পর্যন্ত দেশ মায়ের সামনে আমাদের মাথা নুয়েই থাকবে,
যতোদিন না মায়ের মাংসা খাওয়া কুকুরগুলোর বিচার না হয় ।

৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৮
তারার হাসি বলেছেন:
আমার প্রচন্ড রাগ হয়...............
ধন্যবাদ।
১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন:
এই রাগটাকেই কাজে পরিণত করতে হবে ।
অন্তত আমাদের ঘৃণার সবটুকু থাক অকৃতজ্ঞ কুকুরগুলোর জন্য ।

১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচার চাই ।

১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচারের দাবী হোক , আমাদের প্রাণের দাবী ।

৬. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৫
একরামুল হক শামীম বলেছেন: তোমার মাংস খাওয়া কুকুরেরা এখনো রয়ে গেছে, মা জননী!
১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন:
আমাদের ক্ষমা করোনা, মা জননী ! যতোদিন না, এই কুকুরদের বধ করতে পারি !

১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন:

যুদ্ধাপরাধীদের বিচারের দাবী হোক আমাদের প্রাণের দাবী ।

৮. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩১
শঙ্খচীল বলেছেন: তুমার বাপ মজিবর ই তো পাকিস্থানী সৈন্যদের ছাইড়া দিছে, আগে তার মরনোত্তর বিচার চাও,। তারপর কান্নাকাটি কৈর।
১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: জবাবটা এখানে...

৯. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৫
এস্কিমো বলেছেন: শঙ্খচীল নামের নিকের বিরুদ্ধে অভিযোগ করা হলো। একজন ব্লগারকে গালাগালি করে ব্লগের পরিবেশ নষ্ট করার অপরাধে নীতিমালা অনুসারে তার ব্লগিং করার অধিকার থাকার কথা না।

কর্তৃপক্ষ আশা করি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।

১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: হুম

১০. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৯
রাশেদ বলেছেন: শংখচীলের বিরুদ্ধে অভিযোগ করা হইলো।
১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: হোকে :)

১১. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫১
নিবিড় অভ্র বলেছেন: কে হতে পারে কান্ডারী..... লেজারুস!!!!!!!!!!
মা ক্ষমা কর মা.....
১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: একজন কান্ডারীকে আমরা পাবোই,কেন জানি, মন এটা বিশ্বাস করে সবসময় । দৃঢ়ভাবে বিশ্বাস করে ।

১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন:
ক্ষমা চাই না !

কুকুরদের বিচার না হওয়া অব্দি মা যেন আমাদের ক্ষমা না করেন ।

১৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:০১
মিছে মন্ডল বলেছেন: মা, আমি জানি আমরা ক্ষমার অযোগ্য, তারপরও ক্ষমা চাই
১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন:

আমরা ক্ষমার অযোগ্য, আর ক্ষমা চাইও না, মা ! যতোদিন না তোমার মাংসা খাওয়া কুকুরদের বধ করতে না পারি, ততোদিন আমাদের ক্ষমা নেই ।

১৪. ১৪ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:০৫
মিছে মন্ডল বলেছেন: আসেন, সবাই মিলে শঙ্খকাউয়া কে ব্যান করি...
১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: এদের জন্য ভিন্ন ট্রিটমেন্ট ।

১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে ।

১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: ক্ষমা চাইনা, যুদ্ধাপরাধীদের বিচার চাই ।

১৭. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭
নিবিড় বলেছেন: মা ! ৩৫ বছরে তোমার অর্জন, স্বৈরাচারকে তুমি পেয়েছো, মা ! বাচাল জননেত্রীকে পেয়েছো ! সুদর্শনা দেশনেত্রীকে পেয়েছো ! বুদ্ধিজীবি নামের একশ্রেণীর পরজীবিকে পেয়েছো । দ্বৈতনীতির সুবিধাবাদী সুশীল সমাজকেও পেয়েছো

তুমুল সমর্থন প্রদান করছি
১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: সমর্থন হোক যুদ্ধাপরাধীদের বিচারের প্রতি ।
যুদ্ধাপরাধীদের বিচার চাই -এ হোক প্রত্যেকের প্রাণের দাবী ।

১৮. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৪
কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: আগে কিন্তু বাচাল জননেত্রীর বিয়াই সাহেবকে গুল্লি ক্রতে হইব।
১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: আমার দিক থেকে আপত্তি নাই । যাকে দিয়েই হোক, শুরু হওয়া দরকার ।
সাকারে দিয়া শুরু হইলেও আমি খুশী । সবচে খুশী হমু প্রথম বুলেটটা যদি গোআ বা নিজামীর বুকে বিদ্ধ হয় ।

১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন:
আমাদের নিজস্ব গন্ডির মানুষগুলোকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আমরা সোচ্চার করে তুলতে পারি ।

২০. ১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
নরাধম বলেছেন: প্রিয় পোস্ট।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৩

লেখক বলেছেন: যুদ্ধাপরাধীর বিচারের দাবীকে আমরা কখনও মরে যেতে দেবো না ।

২১. ১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
সুরভিছায়া বলেছেন: ক্ষমা চেয়ে চেয়ে পার পেয়ে যাওয়া ,আর কত কাল ?
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন: না, ক্ষমা চাই না । মা'র কাছে ক্ষমা চাওয়ার সেই মুখ আমাদের আছে নাকি !

মায়ের শরীর ক্ষত-বিক্ষত করা কুকুরগুলোর বিচার না হওয়া অব্দি আমি নিজেকেই নিজে ক্ষমা করবোনা ।

২২. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৬
অনন্ত দিগন্ত বলেছেন: যে যেখানে আছি সেখানে থেকেই এ আওয়াজকে আরো জোরালো করতে হবে ...
দল- মত নির্বিশেষে আজ হাতে হাত ধরে পাশাপাশি দাড়িয়ে এ সব মানুষরুপী অমানুষগুলোর বিরুদ্ধে রুখে দাড়ানোর সময় এসেছে ....
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন:

যে যেখানে আছি সেখানে থেকেই এ আওয়াজকে আরো জোরালো করতে হবে ... দল- মত নির্বিশেষে আজ হাতে হাত ধরে পাশাপাশি দাড়িয়ে এ সব মানুষরুপী অমানুষগুলোর বিরুদ্ধে রুখে দাড়ানোর সময় এসেছে ...

২৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৯
শাদা-অন্ধকার বলেছেন: মা আমরা আজো নির্বিকার!আমাদের কি বোধোদয় হবেনা কখনো?আমাদের বোধগুলো সব ক্ষয়িষ্ণু...ভেতর টাও ক্রমশ পচনশীল। ঘুরে দারানোর শক্তি দাও মা আমাদের,মৃত্যুর আগে এসব মানুষরুপী হায়েনাদের ফাঁসি দেখার বড় সাধ আমার...
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: ইস ! মনের কথাগুলো খুব সুন্দর করে বলেছেন শাদা-অন্ধকার !

"মা আমরা আজো নির্বিকার!আমাদের কি বোধোদয় হবেনা কখনো?আমাদের বোধগুলো সব ক্ষয়িষ্ণু...ভেতর টাও ক্রমশ পচনশীল। ঘুরে দারানোর শক্তি দাও মা আমাদের,মৃত্যুর আগে এসব মানুষরুপী হায়েনাদের ফাঁসি দেখার বড় সাধ আমার..."

২৪. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:


৩৫ বছর পরও তাই অকৃতজ্ঞ কুকুরগুলোকে কৃতকর্ম নিয়ে গর্ব করতে দেখি ! এ লজ্জাও আমার ! একান্ত আমার !
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন:
মায়ের মাংস খাওয়া সেই কুকুরগুলোর বিচার এই মাটিতেই হবে ।
হতেই হবে ।

১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন:
সাইফুরে কয় কি !

কাছিমের গলার লগে হইলদা রঙ্গের কি ঝুলে ? :)

১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: ওরে ! ঝুনঝুনি নাকি ?

১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: ও..না..না...তা-বি-জ :)

(কারো মুখ না লাগার লাগি )

২৮. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
সাইফুর বলেছেন: ওরে...এইটা পাইপ :)
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: :)

২৯. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬
আমি বাঙ্গালি বলেছেন: আবেগপ্রবণ হওয়ার মতো পোস্ট। বিবেককে নাড়া দেবে কি? ধন্যবাদ
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন:
আমাদের বিবেক নাড়া দিক । বেশী করে নাড়া দিক গদিসীন প্রভূদের (!) বিবেক !

১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

৩১. ১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৩
জেরী বলেছেন: এ লজ্জা আমাদের মা !

এ লজ্জা আমার , মা !......সত্যিটাই বলেছেন..........।

**যুদ্ধাপরাধীদের বিচার অদৌ এদেশে হবে কিনা জানিনা। তাই আমার কথা হলো ওদের খালি গুলি করে মারা যখনই সামনে পাওয়া যায়...।
(শঙ্খচীল নামের নিককে আপনার পোস্টে কমেন্ট করা থেকে ব্লক করুন।এরাই সামুর স্বঘোষিত ড়াজাকারX(X()
১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন:

যুদ্ধাপরাধীদের বিচার এদেশের মাটিতেই হবে,--এ আশাটা করতে আমার খুব ভালো লাগে । এটা একটা স্বপ্নের মতো । স্বপ্ন বাস্তবায়নের মতো । নতুন প্রজন্ম যদি এ বিষয়ে যথেষ্ট সচেতন হয়, এ দাবীকে প্রাণের দাবীতে পরিণত করে আন্দোলনে বাঁচিয়ে রাখা যায়, আমাদের সাফাল্য কেউ ঠেকাতে পারবেনা বলেই বিশ্বাস ।

শঙ্খচিলকে যথার্থ জবাব দেয়া হয়েছে । ভবিষ্যতেও দেয়া হবে ।

ধন্যবাদ ।

৩২. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৫
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: লেখার ধরনটা তুমুল !!! অসাধারন !!!
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন:
ধন্যবাদ, উশৃংখল ঝড়কন্যা, আমার লাস্ট পোস্টটিও দেখতে পারেন । একই ফরমেটে লেখা ।


যুদ্ধাপরাধীদের বিচারের দাবী হোক আমাদের প্রাণের দাবী ।

৩৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:২৯
শিপন আবদুর রাজ্জাক বলেছেন:

জামাতের বর্তমান পল্টিবাজী দেখে এই লেখাটার কথা মনে পড়ছে বারবার ।
১৩ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪১

লেখক বলেছেন: এতোদিন পরও পোস্টটিকে খুজে খুজে বের করেছেন, ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

নিশ্চয় আপনি পুরানো ব্লগার , যদিও আমি চিনতে পারছিনা ।

ভালো থাকুন ।

১২ ই মে, ২০১০ রাত ১:১২

লেখক বলেছেন:
আমরা-আমি এখনও পারিনি মা ! আমাকে-আমাদের তুমি ক্ষমা করোনা মা ! ক্ষমা করোনা, যদ্দিন না তোমার বুকের পাথর নেমে যায়!

 

মোট সময় লেগেছে ০.৯৬৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ