আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

'যুদ্ধাপরাধী হায়েনাদের চিনে রাখুন ঘৃণাভরে, বাঁচতে হলে চিনতে হবে'

১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪০

শেয়ারঃ
0 0 0



এই ব্লগে এমন অসংখ্য ব্লগার আছেন, যারা মনে প্রাণে যুদ্ধাপরাধের বিচার চান । সামর্থানুযায়ী এ জন্য তারা কিছু করতে চান । নিজের জায়গা থেকে যে যেভাবে পারছেন প্রতিবাদ করছেন । ক্ষমতা থাকলে, পারলে নিজেরাই যুদ্ধাপরাধীদের বিচারটা করে দেখিয়ে দিতেন ।

সেটুকু পারা যাচ্ছে না, যেটুক পারা যায়, নিজের জায়গা থেকে প্রতিবাদ, এটারও দরকার আছে । খুব দরকার আছে । এই প্রতিবাদে দিনে দিনে মানুষের অংশগ্রহণ বাড়বে । দিনে দিনে আরো বেশী মানুষ জানতে পাবে । আরো বেশী সচেতন মানুষের সম্পৃক্ততায় আমাদের এই প্রাণের দাবী একদিন বাস্তবায়ন হবে । এই আশাটা বাঁচিয়ে রাখতেই হয় ।


"যুদ্ধাপরাধীদের বিচার চাই"--এই শ্লোগান সমহ্যোয়ার তার মাথার উপর ব্যানারে ধারণ করবে, এরকম দাবী উঠেছে দেশ অন্তপ্রাণ ব্লগারদের কাছ থেকে । দাবীর প্রতি শতভাগ সমর্থন জানাই । এ দাবী জোরালো করতে পারলে সামহ্যোয়ার এটা করবেন বলে বিশ্বাস হয় । কারণ, জোরালো আন্দোলন ছাড়া কোন বিষয়ে তাঁরা সারা দেন না !


তারও আগে আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচার চাই, তারা যা করতে পারি, সে বিষয়ে সবার প্রতি একটি ছোট্ট অনুরোধ এখানে রেখে যায় , আমরা সবাইল চাইলে নিজেদের ব্লগ টাইটেল এ এরকম কিছু শ্লোগান যোগ করতে পারি --

১.যুদ্ধাপরাধীদের বিচার চাই ২.আপনার ভোটা যেন না যায় যুদ্ধাপরাধীর ঘরে ৩. যুদ্ধাপরাধীকে ভোট দেয়া থেকে বিরত থাকুন ৪. যুদ্ধাপরাধী হায়েনাদের চিনে রাখুন ঘৃণাভরে, বাঁচতে হলে চিনতে হবে ! ৫. যুদ্ধাপরাধী ৩৭ বছরের পুরনো শত্রু, সাবধান !

৬. যুদ্ধাপরাধী যে দলেরই হোক, এদের প্রতিহত করুন ।


* সহব্লগারদের যে নতুন শ্নোগানগুলো যোগ করা হচ্ছে*
৭.যুদ্ধাপরাধীদের বিচার চাই। বাংলাদেশকে বিশুদ্ধ করতে চাই।-(ওমর হাসান আল-জাহিদ)
৮. পুষছে কাল সাপ (রাজাকার-যুদ্ধপরাধী) দুধে ও ভাতে মারবে ছোবল সময় এলে ঐ একই পাতে!!-(মুকুট)

৯.অতীতের ভুল শুধরাব, যুদ্ধাপরাধীকে ফাসিতে ঝুলাব। তারপর সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ব।--(বিবর্তনবাদী)
১০.বাঁচতে হলে 'যুদ্ধাপরাধীদের' চিনতে হবে । বিকল্প নাই । (আলী আরাফাত শান্ত)
১১.জনে জনে বলে যাই আলবদরদেরর ক্ষমা নাই!!--আলী আরাফাত শান্ত

১২.রাজাকার এই মুহুর্তে দেশ ছাড়! বিচার চাই..যুদ্ধাপরাধের বিচার চাই--আরিফুল হোসেন তুহিন


আশা করি প্রিয় সহব্লগার বন্ধুরা আমার সঙ্গে একমত হবেন ।


পুনশ্চ: কোন রাজনৈতিক এজেন্ডা নয়, যুদ্ধাপরাধী যে প্রতীক নিয়েই নির্বাচনে দাঁড়াক, এদের ঘৃণা করুন ! এরকম শ্লোগান আপনারা আরো যোগ করতে পারেন মন্তব্যের ঘরে ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যুদ্ধাপরাধীরাজাকারআলবদরশত্রুদেশ ;
প্রকাশ করা হয়েছে: দিন যায় কথা থাকে  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৯
ওমর হাসান আল জাহিদ বলেছেন: একশত ভাগ সহমত।


যুদ্ধাপরাধীদের বিচার চাই। বাংলাদেশকে বিশুদ্ধ করতে চাই।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

আপনার শ্নোগানটি মূল পোস্টে যোগ করে দিলাম ।

৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০০
আইরিন সুলতানা বলেছেন: একটা তালিকা প্রকাশ করা যায়; জামাত যে কটি আসন ঘোষণা করেছে , সে কটির...সেই সাথে অন্যান্য বৃহৎ দলগুলোরও কিছু ব্যক্তিবিশেষ আছে যাদের অতীত ইতিহাস কলংকিত...

সেই আসনগুলোকে চিন্হিত তালিকা করে চিন্হিত করি...

এতে অনেকেই সুস্পষ্ট ভাবে সচেতন হবে ।

অনেকেই দ্বিধান্বিত কাকে ভোট দেবে, তাই নিয়ে...এবার কিন্তু "না" ভোটের সুযোগ আছে, সেই সুযোগের যথাযথ ব্যবহার অন্তত নিশ্চিত করা যায়...
১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন:
সেটি করতে পারলে খুবই ভালো হয় ।

কারো কাছে তালিকাটি থাকলে প্রকাশ করার অনুরোধ করি ।
আমি সংগ্রহ করার চেষ্টা করছি ।

৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০২
মুকুট বলেছেন: পুষছে কাল সাপ (রাজাকার-যুদ্ধপরাধী) দুধে ও ভাতে
মারবে ছোবল সময় এলে ঐ একই পাতে!!
১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন:
আপনার শ্লোগানটি পোস্টে যুক্ত হলো ।

৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১০
অরণ্যচারী বলেছেন: ++++++++++

যুদ্ধাপরাধীদের বিচার চাই।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: আমাদের উর্বর মাটিতেই হবে যুদ্ধাপরাধীর বিচার ।

১০. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪
মনির হাসান বলেছেন: হ্যা ... বাঁচতে হলে ওদের চিনতে হবে ...
২৮ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: চিনতে হবে, বলতে হবে,-'না !'

১১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬
শেরিফ আল সায়ার বলেছেন: যুদ্ধাপরাধীকে ভোট দেয়া থেকে বিরত থাকুন।

অন্তত এই লাইনটাতো সমহ্যোয়ার দিতে পারে।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন: দিতে পারে কিন্তু কেন দেবে --- অবস্থাটা এমন না-কি ?

১৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: যুদ্ধাপরাধীদের এবং ক্ষমতায় যাবার জন্য যারা যুদ্ধাপরাধীদের গাড়িতে স্বাধীন দেশের পতাকা লাগানোর সুযোগ করে দেয়, তাদের ভোট দেয়া থেকে বিরত থাকুন।

ভাইবেন না যে আমি আওয়ামী অথবা স্বৈরাচার সাপোর্টার।
১৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: "যুদ্ধাপরাধীদের বিচার চাই"--এই শ্লোগান সমহ্যোয়ার তার মাথার উপর ব্যানারে ধারণ করবে।

--- এই দাবী আজ থেকে জানানো শুরু করলাম।

যুদ্ধাপরাধী যে দলেরই হোক, এদের প্রতিহত করুন

-- নির্বাচনের আগে নির্বাচন গ্রুপের সাথে সাথে এই শ্লোগান সা-হো-ইনে দেখতে চাই। একজন অতি সাধারণ ব্লগারের অতি সাধারণ দাবী।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: দাবীর সঙ্গে একাত্মতা ঘোষণা করছি ।

১৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৯
এম্নিতেই বলেছেন: হ...যুদ্ধাপরাধী যে দলেরই হোক, এদের প্রতিহত করুন
১৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০০
অপু ফিরোজ বলেছেন: ১.যুদ্ধাপরাধীদের বিচার চাই

২.আপনার ভোটা যেন না যায় যুদ্ধাপরাধীর ঘরে

৩. যুদ্ধাপরাধীকে ভোট দেয়া থেকে বিরত থাকুন

৪. যুদ্ধাপরাধী হায়েনাদের চিনে রাখুন, বাঁচতে হলে চিনতে হবে !

৫. যুদ্ধাপরাধী ৩৭ বছরের পুরনো শত্রু, সাবধান !

৬. যুদ্ধাপরাধী যে দলেরই হোক, এদের প্রতিহত করুন





++++++++
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: হুঁ

১৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫
অমাবশ্যার চাঁদ বলেছেন: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: "যুদ্ধাপরাধীদের বিচার চাই"--এই শ্লোগান সমহ্যোয়ার তার মাথার উপর ব্যানারে ধারণ করবে।

--- এই দাবী আজ থেকে জানানো শুরু করলাম।

যুদ্ধাপরাধী যে দলেরই হোক, এদের প্রতিহত করুন

-- নির্বাচনের আগে নির্বাচন গ্রুপের সাথে সাথে এই শ্লোগান সা-হো-ইনে দেখতে চাই। একজন অতি সাধারণ ব্লগারের অতি সাধারণ দাবী।

সহমত।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ স্ট্যানলি কুবরিক, ইউটিউব লিঙ্কটি এখানে দেবার জন্য ।

আমার কাছে অবশ্য এটাকে রাজনৈতিক দুষে দুষ্ট মনে হচ্ছে ।
মাহমুদুর রহমানকে রাজাকার হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু ইনার বিষয়ে আগে কখনও কিছু শুনিনি । মাহমুদুর রহমান রাজাকার এরকম সঠিক তথ্য কারো কাছে থাকলে এখানে দেবার অনুরোধ করছি ।


যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার নিয়েও নোংরা রাজনীতি চলে বলেই, আমাদের প্রধান দুটো দলই এদের প্রশ্রয় দিয়েছে এবং দিচ্ছে বলেই আজও জাতির ঘাড়ে অশুভ এই দৈত্য ঘাড় মটকাতে বসে আছে ।

২০. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৫
অ্যালন বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচার চাই..

যুদ্ধাপরাধী যে দলেরই হোক..এদের প্রতিহত করুন..

২১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

বিএনপি, আওয়ামিলীগের, অর্থাৎ জোট, আর মহাজোটের প্রার্থীদের পূর্ণ তালিকা যদি কেউ দিতে পারেন, উপকৃত হতাম । অথবা, কেবল দুই জোটের যুদ্ধাপরাধী প্রার্থীদের তালিকা দিলেও খুব উপকার হয় ।
২২. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩০
বিবর্তনবাদী বলেছেন: অতীতের ভুল শুধরাব,
যুদ্ধাপরাধীকে ফাসিতে ঝুলাব।

তারপর সবাই মিলে
নতুন বাংলাদেশ গড়ব।
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন:
পোস্টে তুলে দিলাম । থ্যাঙ্কস ।

২৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৩
আলী আরাফাত শান্ত বলেছেন: বাচতে হলে চিনতে হবে!বিকল্প নাই
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন:
'বাঁচতে হলে 'যুদ্ধাপরাধীদের' চিনতে হবে । বিকল্প নাই ।'-- এভাবে মূল পোস্টে তুলে দিলাম ।

২৪. ২০ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

সামহ্যোয়ার তার ব্লগারদের দাবীর প্রতি সম্মান জানিয়ে প্রথম পাতার বাম পাশে "যুদ্ধাপরাধীদের বিচার চাই" শ্লোগান লাগিয়েছেন ।

"আসন্ন নির্বাচনে মনোনীত যুদ্ধাপরাধী প্রার্থীকে নাকচ করে আপনার ভোটাধিকার পবিত্র রাখুন" এই শ্লোগানও সামহ্যোয়ারের ।

সামহোকে অভিনন্দন । আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ।
২৫. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৩
রবিনহুড বলেছেন: [ পুনশ্চ: কোন রাজনৈতিক এজেন্ডা নয়, যুদ্ধাপরাধী যে প্রতীক নিয়েই নির্বাচনে দাঁড়াক, এদের ঘৃণা করুন ! ] @ সহমত

প্রশ্ন হলো এদেশে কারা যুদ্ধাপরাধী তার কি সঠিক এবং নিরেপেক্ষ কোনো তালিকা আছে?
থাকলে সেটা প্রকাশ করার অনুরোধ করছি, এবং তালিকার লোকগুলা কোন কোন আসন থেকে দাড়িয়েছে সেটাও প্রকাশ করলে আরো ভাল হতো। তাতে করে জনগন ভোটের সময় সঠিক ভাবে তাদের প্রত্যাক্ষান করতে পারতো।

তালিকার কথা আসলে একটা কথা চলে আসে যে, সেই তালিকা কাদের করা? এদেশে তো মতের অমিল হলেই ১০ বছরের একটা শিশুকে রাজাকার বানিয়ে দেওয়া হয়, অপরদিকে একজন সেক্টর কমান্ডারকে রাজাকার হিসাবে আক্ষ্যা দেওয়া হয়। তালিকা গ্রহন যোগ্যতার ক্ষেত্রে এই বিষয় গুলা লক্ষনীয়।
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: রবিনহুড, দীর্ঘদিন পর আপনাকে এই নিকে দেখা গেল !

সঠিক তালিকা কে করবে ?

আমরা খোলা চোখে যা দেখি, সাদাকে সাদা আর কালোকে কালো বিবেচণা করার আমাদের যে বিচারবোধ, তা দিয়েই আমরা যুদ্ধাপরাধীদের চিহ্নিত করতে পারি । ৭১-এর সে সময়কার পত্রিকা ঘাটলে দেশবিরোধী তৎপড়তায় যাদের দেখা যায়, মুক্তি বাহিনীদেরকে ধরিয়ে দেবার জন্য যাদের বিবৃতি পাওয়া যায়, এলাকাভিত্তিক যেসব রাজাকারদেরকে এলাকার মানুষ ৭১-এ এদের রাজাকারী ভূমিকা ছিল বলে চিহ্নত করে, তাদের বেলায়ও কি আপনি তালিকা চায়বেন ?

আপনার এই তালিকা চায়বার বিষয়টি রাজনৈতিক । কথার মারপ‌্যাঁচে অপরাধীদের আড়াল করার এরকম প্রয়াস আমাদের প্রচলিত রাজনীতি হরহামেশাই দেখা যায় ।

হাসিনা বা খালেদার তালিকারে আমি বড়জোর পানিতে চুবায়া রাখার কাজে লাগাতে পারি । নিজের তালিকায়, নিজের চোখে, বিচারবোধে যাদের রাজাকার হিসেবে প্রমাণ পাই, সে তালিকায় চলাটাকেয় শ্রেয়তরবোধ করি ।

২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন: এরপরও আপনি তালিকা চায়লে আমি দিতে পারি ।

২৬. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৯
রবিনহুড বলেছেন: একটা তালিকা তো অবশ্যই দরকার, সেটা ছাড়া কার বিরুদ্বে আপনি আমি দাড়াবো? আমরা বড় জোর নিজ এলাকার হাতে গোনা ২/১জন কে চিনতে পারি, মানুষ সবাই তো এখন শুধু মাত্র নিজ এলাকায় বাস করে না। বর্তমানে আমি যে এলাকায় থাকি সেখানের যুদ্ধাপরাধীকে চিনব কেমন করে? সেজন্যই তালিকা দরকার।

স্বাধীনতার ৩৭ বছরে স্মৃতির আড়ালে অনেক কিছুই চলে গেছে। যে যার মত করে তালিকা বানাচ্ছে। আগামীকাল হয়তো আপনাকে পছন্দ না হলে সেই তালিকাতে আপনার কিংবা আমার নাম দেখলে অবাক হবার কিছুই নাই। কারন অপছন্দের লোক হলেই তাকে তালিকাতে এ্যাড করা হচ্ছে। সেটা কি অস্বীকার করা যায়?

আমি চাইনা যুদ্ধাপরাধী বিচারের নাম করে আগামীকাল একজন নিরাপরাধ মানুষের নাম আসুক। মতানৈকের কারনে তাকে বলির পাঠা বানানো হোক।

২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: যাদের বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য প্রমাণ নেই, সেরকম কাউকে যুদ্ধাপরাধী বলা হচ্ছে এরকম আমার জানা নেই । অথবা রাজনৈতিক সহিংস মনোভাবের কারণে যদি সেরকম করাও হয়, শেষ পর্যন্ত সেটা মানুষ খাবেনা । প্রমাণের অভাবেই সেটা নাকচ হয়ে যাবে ।

নীচে একটা তালিক দিলাম ।

২৭. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

প্রথম সারির ৫০জন যুদ্ধাপরাধীর নাম: সেক্টর কমান্ডারস ফোরাম কর্তৃক প্রকাশীত


১. গোলাম আযম (জামায়াতে ইসলামীর সাবেক আমীর) ২. মতিউর রহমান নিজামী (বর্তমান আমীর, জামাত) ৩. আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (সেক্রেটারি জেনারেল, জামাত) ৪. মো. কামারুজ্জামান (সহকারী সেক্রেটারি জেনারেল ) ৫. খুলনার মওলানা এ কে এম ইউসুফ ৬. পিরোজপুরের দেলোয়ার হোসাইন সাঈদী ৭. বরিশালের মওলানা আব্দুর রহিম ৮. জামায়াতের সাবেক সিনিয়র নায়েবে আমীর আব্বাস আলী খান (মৃত), ৯. ঢাকার মীরপুরের আব্দুল কাদের মোল্লা, ১০. নোয়াখালীর মো. হামিদুল হক চৌধুরী, ১১. ঢাকার খাজা খায়রুদ্দিন, ১২. সিলেটের মাহামুদ আলী, ১৩. বগুড়ার মো. আবদুল আলীম, ১৪. ঢাকার এ এম এস সোলায়মান, ১৫. চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী, ১৬. ফজলুল কাদের চৌধুরী (চট্রগ্রাম) ১৭. ময়মনসিংহের জুলমত আলী খান, ১৮. রংপুরের কাজী কাদের, ১৯. খুলনার খান আবদুস সবুর খান, ২০. মওলানা ফরিদ আহমেদ, ২১. কুষ্টিয়ার শাহ মো. আজিজুর রহমান, ২২. কুমিল্লার মাওলানা আব্দুল মান্নান, ২৩. মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. আবু মোতালেব মালেক ২৪. সে সময় ছাত্রসংঘের কেন্দ্রীয় কমিটির নেতা মো. ইউনুস, ২৫. কুমিল্লার এ বি এম খালেক মজুমদার, ২৬. সিলেটের এ এন এম ইউসুফ, ২৭. ময়মনসিংহের নুরুল আমিন, ২৮. কুমিল্লার এ কিউ এম শফিউল ইসলাম, ২৯. পাবনার আবদুল মতিন, ৩০. রাজশাহীর অ্যাডভোকেট মো. আইনুদ্দিন, ৩১. মাওলানা নুরুজ্জামান (আইআরপি)। ৩২. পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রী মাওলানা মো. ইসহাক, ৩৩. নওয়াজেস আহমেদ, ৩৪. মো. আকতার উদ্দিন আহমেদ, ৩৫.নোয়াখালির গোলাম সরোয়ার, ৩৬. পাবনার মাওলানা আবদুস সোবহান, ৩৭.. টাঙ্গাইলের আব্দুল বাছেদ, ৩৮. ময়মনসিংহের আব্দুল মতিন ভূঁইয়া, ৩৯. রংপুরের মো. আবদুল কাশেম, ৪০. নোয়াখালির ওবায়দুল্লাহ মজুমদার, ৪১. চট্টগ্রামের মীর কাশেম আলী, ৪২. বরিশালের ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, ৪৩. ফরিদপুরের মাওলানা আবুল কালাম আজাদ, ৪৪. ময়মনসিংহের মো. আবদুল হান্নান, ৪৫. পাবনার ব্যারিস্টার কোরবান আলী, ৪৬. জামালপুরের আশরাফ হোসাইন, ৪৭.খুলনার অ্যাডভোকেট আনসার আলী, ৪৮. সিলেটের মো. কায়সার, ৪৯. বগুড়ার আবদুল মজিদ তালুকদার, ও ৫০. ময়মনসিংহের এ কে মোশাররফ হোসেন।
২৮. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪০
রবিনহুড বলেছেন: ধন্যবাদ, তালিকার জন্য।
তালিকার কে কোথায় থেকে দাড়িয়েছে সেটা জানতে পারলে অনেক ভালো হতো।

১নং টা তো মনে হয় ডরে নির্বাচনেই দাড়ায় না। :)
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৫

লেখক বলেছেন:
এক নাম্বারটা অবসরে আছে ।

আপনি যে তালিকা নিয়া কোন প্রশ্ন তোলেন নাই, তাতে আমি খুশী হইছি ভাই ।

২৯. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৫
উত্তরাধিকার বলেছেন:
শিপন ভাই,

১০১ বার যুদ্ধাপরাধীদের বিচার চাই।

সেই সাথে এই ৩৭ বছরেও আমরা এখনও কেন দূর্নীতির শিকলে বন্দী হয়ে রইলাম - সেটা নিয়েও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

হুজুগে জাতি হিসেবে অনেক তো হলো ।
...আসছে নতুন দিনের স্বপ্ন।
এবার আসলেই বুকে হাত দিয়ে শপথ নিই -

দেশটাকে ভালবেসে নিঃস্বার্থ ভাবে কিছু করি সবাই মিলে।

নইলে আগামী প্রজন্ম একদিন কিন্তু আমাদের কটাক্ষ করে বলবে -
' তখনকার মানুষগুলো কি এতটাই বিবেকবর্জিত ছিল !! '
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন: আমাদের নেতা-নেত্রীদের মনে আপনার এই বোধটুকু জাগুক ।

আপনার সঙ্গে পূর্ণ সহমত । শ্রদ্ধা জানবেন ।

৩০. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১
আরিফুল হোসেন তুহিন বলেছেন: রাজাকার এই মুহুর্তে দেশ ছাড়!

বিচার চাই..যুদ্ধাপরাধের বিচার চাই
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: আপনার শ্লোগানটিও তুলে দিচ্ছি । ধন্যবাদ ।

৩১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১
বিষাক্ত আলো বলেছেন: valO pOsT।

বাঁচতে হলে আসলেই এদের চিনে রাখতে হবে। +
২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: বাঁচতে হলে চিনতে হবে ।

৩২. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৫
সুহেল রাজজ বলেছেন: আমি সম্পন্ন একমত আপনার সাথে। ধন্যবাদ
২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
মোসতাকিম রাহী বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই! প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া থেকে শুরু করে সবক্ষেত্রে এদের বর্জন করুন।

এবারে নির্বাচনে প্রত্যাখ্যান করুন এইসব ক্রিমানালদের:

১) পাবনা-১ মতিউর রহমান নিজামী,
২) ফরিদপুর-৩ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ,
৩) চট্টগ্রাম-২ ও ৬ সালাউদ্দিন কাদের চৌধুরী,
৪) চট্টগ্রাম-৫ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী,
৫) শেরপুর-১ কামারুজ্জামান,
৬) পিরোজপুর-১ দেলাওয়ার হোসাইন সাঈদী,
৭) খুলনা-৫ মিয়া গোলাম পরওয়ার।,
৮) ময়মনসিংহ-১০ ফজলুর রহমান সুলতান,
৯) সাতক্ষীরা-২ মোহাম্মদ আব্দুল খালেক,
১০) সাতক্ষীরা-৩ রিয়াছাত আলী বিশ্বাস,
১১) সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম,
১২) সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান,
১৩) গাইবান্ধা-১ আবু সালেহ মো· আ· আজিজ মিয়া,
১৪) সিলেট-৫ ফরিদউদ্দিন চৌধুরী,
১৫) সিলেট-৬ হাবিবুর রহমান,
১৬) জয়পুরহাট-১ আব্দুল আলীম,
১৭) ভোলা-১ মোশারেফ হোসেন শাহজাহান,
১৮) কক্সবাজার-১ এনামুল হক মঞ্জু,
১৯) যশোর-৬ মাওলানা শাখাওয়াত হোসেন,
২০) রংপুর-২ এ টি এম আজহারুল ইসলাম,
২১) খুলনা-৬ শাহ মো· রুহুল কুদ্দুস,
২২) ঠাকুরগাঁও-২ মাওলানা আব্দুল হাকিম,
২৩) চুয়াডাঙ্গা-২ মাওলানা হাবিবুর রহমান,
২৪) পাবনা-৫ মাওলানা আবদুস সুবহান,
২৫ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন:

আমাদের ইলেক্ট্রনিক মিডিয়া এবার অঘোষীত ভাবেই এদের বর্জন করছে বলে মনে হচ্ছে । কোন চ্যানেলে তাদের খবর তেমন নেই, এটা খুবই ভালো একটা দিক ।

মোসতাকিম রাহী বদ্দা, আপনি একটা গ্রেট কাজ করেছেন, রাজাকারেরা কে কোন আসন থেখে প্রার্থী সেটা তুলো ধরে । আশা করছি, অনেকেই উপকৃত হবেন । আন্তরিক ধন্যবাদ বদ্দা !

৩৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১১
আলী আরাফাত শান্ত বলেছেন:
জনে জনে বলে যাই
আলবদরদেরর ক্ষমা নাই!!
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন:

ধন্যবাদ , শান্ত । তুলে দিচ্ছি ।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন:
হো ?!

৩৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭
জেরী বলেছেন: একমত......।

২টা রাজাকার মাইনাস দিয়ে গেল......ব্লগের রাজাকার গুলারে কে ঠেকাবে ,ভাইয়া???
২৮ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ব্লগার রাজাকারদের আমরা লত্থির উপরে রাখি, এতে কি আপনার কোন সন্দেহ আছে, জেরী ?

৪০. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৬
সার্কিট বলেছেন: যেখানেই যুদ্ধাপরাধী
সেখানেই প্রতিরোধ।
৪১. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
সহেলী বলেছেন: খুব ভাল বলেছেন । শুভকামনা আপনার জন্য ।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ সহেলী

৪২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
সাইফুর বলেছেন: ২৭
খবর কি? আছে কেমন?
৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: আমরার সাইফুর ভালানী ?

৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন:

ঈদ কেমুন কাটলো ?

মানে ভোটের ঈদ ! :)

৪৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৫
সাইফুর বলেছেন: অনেকটা ঈদের মতো ই ছিলো..
জনগনের রায় দেখে ভালো লাগছে
৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন:
মানুষের চিন্তার জগত বদলে গেছে, জনগণের সঙ্গে বিটলামী করে কেউ আর পার পাবে না ।

৪৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০
জেরী বলেছেন:
ভাইয়াটা কই???:(

দেখি না যে??:(
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন:

এইতো আসছি , আপু । ভালো আছেন ?

এইসব ব্লগিং-ফ্লগিংও মাঝে মাঝে অর্থহীন লাগে ।

 

মোট সময় লেগেছে ১.০০৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ