আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

শুভ নববর্ষ :১৫ কোটি সন্তানের হে জননী ! আজ হয়তো তোমার সুখের দিন !

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৬

শেয়ারঃ
0 0 0



অভিনন্দন জনতা :
নেতা বা নেত্রীকে নয়, আমি অভিনন্দন জানাই সেই কৃষিজীবীকে, সেই মৎসজীবীকে, সেই মজুরকে, সে রিক্সা- আর ঠেলা চালককে, সেই ভূখা মানুষকে, দূর্নীতি আর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে নিজের হাতের সেরা অস্ত্র, নিজের রায় দিয়ে যিনি দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, যুদ্ধাপরাধী আর দূর্নীতিবাজ লুটেরাদের স্থান বাংলা মায়ের পবিত্র বুকে হবেনা । আমার নতজানু সম্মান তাঁদের জন্য ।

১৫ কোটি সন্তানের হে জননী !
আজ হয়তো তোমার সুখের দিন । ভীষণ সুখের দিন হয়তো তোমার । তোমার সন্তানেরা আজ জেগেছে, দিন বদলের ডাকে তুমুল সারা দিয়েছে, পরিবর্তনের ডাকে তারা ভাসিয়ে দিয়েছে তোমার বুকে পাথরের মতো চেপে থাকা যুদ্ধাপরাধী রাজাকারদের । তোমার ১৫ কোটি সন্তানের এই পরিবর্তনের রূপে, এই জবাবে স্পষ্ট হয়ে গিয়েছে, তোমার সবচে’ উচ্চাসনে অধিষ্ঠিত সরকার নামক পরিচালকটি যদি রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার না করে এড়িয়ে যায়, যদি বিচার করতে ব্যর্থ হয়, তাহলে জনগণই যুদ্ধাপরাধীদের রুখে দিবে, ঠিক এইভাবে ! আস্তাকুঁড়েতে নিক্ষিপ্ত হবে সরকার নামের পরিচালকটিও ! তবে, সরকার ব্যর্থ হবে এই শঙ্কা আমরা বাচিয়ে রাখতে চাইনা,আমাদের এই শঙ্কা অঙ্কুরেই বিনষ্ট হোক, মৃত্যুবরণ করুক মনেপ্রাণে তাই চাই !

নতুন সূর্যোদয় :
আজকের এই নতুন দিনের, নতুন সূর্যোদয়ে, এই নতুন বছরে একটা নতুন বাংলাদেশের জন্য তোমার ১৫ কোটি সন্তানের ৩০ কোটি চোখের তারায় স্বপ্ন খেলা করে । সামনের পথটাকে আমরা পরিস্কার দেখতে পাই । পথটা মসৃন নয়, কিন্তু, উজ্জ্বল ! আজকের এই হিমশীতল, আর শুভ্র ভোরে দাড়িয়ে আমরা আশা করি, শুভ কামনা করি, তোমাকে পরিচালনার দায়ভার যার কাঁধে তুলে দিয়েছি আমরা, সেই পরিচালক সরকার যুদ্ধাপরাধীমুক্ত, সন্ত্রাসমুক্ত, একটি স্বনির্ভর বাংলাদেশ আমাদের দিতে সক্ষম হবে, প্রয়োজন শুধু যথেষ্ট সদিচ্ছার ।

আশায় বাঁধি বুক :
মা, আমরা আশায় বুক বাঁধি, কারণ আমরা আশার আলো দেখতে পাই । যখন, দেশের নতুন পরিচালক, ‘দারিদ্রকে প্রধান শত্রু হিসাবে অভিহিত করে সুখী দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন’। ‘বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠার’ অঙ্গীকারাবদ্ধ হন । যখন তিনি বলেন,- ‘শান্তি ছাড়া প্রগতী সম্ভব না’, যখন তিনি,-‘বিরোধীদলকে সংখ্যা দিয়ে বিচার না করে একসাথে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান’, ‘প্রয়োজনে বিরোধীদল থেকে মন্ত্রী নিয়োগের আশ্বাস দেন’, তখন আমরা ভীষণ আশাবাদী হয়ে উঠি। আশাবাদী হয়ে উঠতে ভালো লাগে আমাদের । আমাদের ভাবতে ভালো লাগে, আমরা ভাবতে চাই,--সারাটা বছর এরকম উদারতায় সমুজ্জ্বল থাকবেন তিনি । তাহলে, আমাদের উন্নতির পথ রূদ্ধ করে, সাধ্য কার । আমাদের বিশ্বাস করতে ইচ্ছে করে, আর কখনই যুদ্ধাপরাধী রাজাকার-আলবদররা, দূর্নীতিবাজরা, সন্ত্রাসীরা সুবিধা করতে পারবেনা । দূর্নীতিবাজ যেই হোক, তার শাস্তি সে পাবে এই বিশ্বাস দৃঢ় হয় আমাদের ।

‘যুদ্ধাপরাধীদের বিচারতো জনগণ অলরেডি ভোটের রায় দিয়ে করেছেই, তারপরও আইনের আওতায় যতদূর করা যায়, আমরা করবো’-মা, তোমার নতুন পরিচালকের এই কথায় আমরা খানিক হতাশ হই । কেমন যেন, আত্মবিশ্বাসহীন হালকা চালের কথা মনে হয় । তোমার নতুন পরিচালকের কাছ থেকে আমরা চাই , জোরালো বক্তব্য,-“যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই আমরা করবো, এই বাংলার মাটিতেই !” এরকম আত্মবিশ্বাসী বক্তব্য আর, তা বাস্তবায়নের লক্ষ্যে নতুন পরিচালক কাজ করবেন, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে ৩০ কোটি চোখ !

শুভনববর্ষ : শুভদিন
মা ! আজকের এই অন্যরকম নতুন ভোরে, হলদে রাঙ্গা সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমাকে কথা দেই, তোমার ব্যাথাতুর বুক যুদ্ধাপরাধীদের ভারমুক্ত হবে । দূর্নীতিমুক্ত হবে । আমি তোমাকে কথা দেই,আমি কোন দূর্নীতি করবোনা ! আমি তোমাকে কথা দেই , সামনে আমাদের শুভদিন ! এই নবীন সূর্যের আলোয় আলোকিত তোমার সন্তানরা কিছু ভালো লাগা শব্দ তোমাকে উপহার দিক- শুভ নববর্ষ, মা জননী !


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাজননীদেশদেশমাতৃকানববর্ষ ;
প্রকাশ করা হয়েছে: দিন যায় কথা থাকে  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: ওয়াও নাইস !

নববর্ষের শুভেচ্ছা আপনাকেও ।

০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: শুভ নববর্ষ

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: নববর্ষ ২০০৯ এর শুভেচ্ছা আপনাকেও ।

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: শুভেচ্ছা প্রিয় রাশেদ । শুভ নববর্ষ ।

৫. ০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১
জেরী বলেছেন: **~**শুভ নববর্ষ **~**
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: শুভ নববর্ষ , জেরী । ভালো কাটুক সারাটা বছর ।

৬. ০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০
নুশেরা বলেছেন: সুন্দর লেখা শিপন।

নতুন বছর সুসংবাদে ছেয়ে যাক...
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা নুশেরাবু ।

ভালো কাটুক সারাবেলা ।

৭. ০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা শিপন ভাই।

লেখাটি অনেক ভালো লেগেছে। মা জননীর দৃষ্টি আকর্ষণের জন্য লেখাটি ঢাকার কোন প্রত্রিকায় ছাপাতে পারেন।

ভালো থাকুন সারাবেলা।
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৯

লেখক বলেছেন:
শুভেচ্ছা নতুন বছর ২০০৯ এর ।

ভালো থাকুন নিরন্তর ।

৮. ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩২
নিঃসঙ্গ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: শুভেচ্ছা, ভালো থাকুন সারা বছর ।

৯. ০১ লা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০০
নিঃসঙ্গ বলেছেন: “যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই আমরা করবো, এই বাংলার মাটিতেই !”
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন:

যুদ্ধাপরাধীদের বিচার হবে, হতেই হবে, এ মাটিতেই ।

১০. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:২২
মুকুল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। :)
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকেও মুকুল ভাই ।

আপনি ভাইজান হাওয়া হয়ে ছিলেন কই ?

১১. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৫১
আশরাফ মাহমুদ বলেছেন: একটু আগের পোষ্টটা কোথায়? পোষ্টটা দেয়া উচিত।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৫৬

লেখক বলেছেন: রাশেদ পোস্ট দেয়াটা পছন্দ করেনি, তাই ড্রাপট করে ফেলেছি ।

আমার মনে হয়, সবারই প্রতিবাদ করা উচিত । রিপোর্ট করা উচিত মৈথুর নামে ।

১২. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৫৭
রাশেদ বলেছেন: আমার মতই ঠিক নাও হইতে পারে। পুরাটা ব্যক্তিগত ইচ্ছে।
০৩ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৫

লেখক বলেছেন: নাহ্, ঠিক আছে ।
নুশেরাবুও এখন ব্লগে নাই । তার অবর্তমানে পোস্ট না-ই দিলাম ।
তবে অনুরোধ করবো সবাইকে মৈথুর নামে রিপোর্ট করতে ।

১৩. ০৩ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৭
আশরাফ মাহমুদ বলেছেন: রাশেদ ভাই এর যুক্তিটা আমি পড়েছি। দোপে টিকে না।

অনেকটা এরকম- একটা হত্যাকান্ড হল। নিহতের পক্ষ থেকে কেউ কিছু বলে নি। তাই বলে কি বিচার হবে না?

আমি জানি, নুশেরাবু বিব্রতবোধ করে কিছু বলেন নাই। তাই বলে আমরা চুপ থাকব?
আপনি না দিলে বলেন, আমি দিব।
০৩ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৬

লেখক বলেছেন: নুশেরাবু , ঘোষণা দিয়েছেন ক'দিন ব্লগে থাকবেন না ।
আমি ভাবছি, এই কারণে নাতো !

উনি দারুণ বিব্রত হয়েছেন, সেজন্য মন্তব্যের জবাব দিতে পারেননি । নাইলে সে মন্তব্যের জবাব দেবার ভালো রকম দক্ষতাই তাঁর আছে । আমি এইসব স্পর্শকাতর বিষয় নিয়ে বেশী মাতামাতি করি, রাশেদের মন্তব্যেও সেটা ফুটে ওঠেছে । তাই পোস্টটা আমি আর দিবো না । আপনি চায়লে দিতে পারেন ।

১৪. ০৩ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৩
রাশেদ বলেছেন: হা হা! ওভাররিয়্যাক্ট এর কথা কইছি দেইখা অভিমান করলেন নাকি মিয়া! :)

আবারো কইলাম আমার মত আমি জানাইছি। বাকিটা আপনার ইচ্ছা। :)

যাইগা। কালকে বিরিয়ানি রানছিলাম। গরম করে খাবো এখন। :)
০৩ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৭

লেখক বলেছেন:
না রাশেদ, কথাটা কিন্তু অসত্য না !
আমার সমস্যা হলো কি, আমি এসব দেখলে আর সবার মতো চোখ বন্ধ করে চুপ থাকতে পারিনা । সেজন্য আমার শত্রুও বেশী, তাই না ? :)

১৫. ০৩ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩২
রাশেদ বলেছেন: খেইপা আছেন দেখি!


আসলে আমার চিন্তা এইসব ব্যাপারে অন্যরকম। এস্কিমো ভাইয়ের ফ্যামিলি নিয়ে যখন এহহামিদার কমেন্টের ব্যাপারে পোস্টের পর পোস্ট পড়ছিলো, আমি চুপ ছিলাম। কারন কিছু কিছু জিনিস সামনে আসাটা বিব্রতকর। তাই এহহামিদার ব্যানের চেয়েও বড় ব্যাপার ছিলো আমার কাছে এস্কিমো ভাই যেনো বিব্রতবোধ না করে।


------------

আপনি যদি কমেন্টটা হুবহু কপি না করে পোস্টটা দিতেন, তাইলে কিন্তু ব্যাপারটা সেইম থাকে না। আপনি বা অন্য কেউ অবশ্যই প্রতিবাদ জানাইতে পারে। কিন্তু হুবহু কমেন্ট তুলে দিলে ব্যাপারটা শোভন থাকে না। আশা করি আমার মতামতটা বুঝাইছি। :)
০৩ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: একদম খেইপা নাই ভাইডু !
ব্যাপারটা আমি নিজেও বুঝতে পারি । নিজেকে ধরে রাখতে পারিনা, এটা অবশ্যই আমার একটা দুর্বল দিক ।

আমরা যার ভালো চাই, তাকেইতো নিজস্ব পরামর্শ দেই, তোমার মতের প্রতি আমার শ্রদ্ধা আছে । তুমি নিশ্চয়ই আমার ভালো চাও । ভালো থেকো ।

১৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ২:১১
এরশাদ বাদশা বলেছেন: হুবহু আমার মনের কথাই উঠে এসছে এ পোস্টটিতে। হাসিনা যদি বেজন্মাগুলোর বিচার করতে ব্যর্থ হয়, ওর পরিণতি এর চেয়েও খারাপ হবে। ধন্যবাদ শিপন ভাই।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: 'এখনি নয়তো কখনো নয়',-কথাটা হাসিনাকে মনে রাখতে হবে ।

ইস্যু জিইয়ে রেখে রাজনীতি করার দিন ফুরিয়েছে । জনতা আর সেই বেকুবটি নেই !

গল্প লেখা কেমন চলে এরশাদ ?

ধন্যবাদ তোমাকেও ।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: আমাদের আশা পূর্ণতা পাক ।

১৮. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৮
শফিউল আলম ইমন বলেছেন: আমরা স্বপ্ন দেখতে চাই। রাজাকারদের এমন প্রত্যাখ্যান য দেশের মানুষ করতে পেরেছে সেখানে বিচার ও হবে এই আশা রাখি।

স্যরি শিপনদা একটু দেরিতে আসা হলো।
হ্যাপি নিউ ইয়ার।
ভালো আছেন তো?
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: আরে ! ইমনতো একদম ঈদের চাঁদ হয়ে গেল !

পরীক্ষা শেষ, এবার বেশী বেশী গল্প লেখা চাই ভাইডু ।

নতুন বছরের শুভেচ্ছা তোমাকেও, _ শুভ নববর্ষ ।

ভাল আছি । ভালো থেকো ।

১৯. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৪
এরশাদ বাদশা বলেছেন: গল্প লেখা মোটেও চলেনা শিপন ভাই। আমার এখন অবস্থা এখন কেরোসিন....
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন:

কেন, কি হয়েছে ?

ভালো থাকো, এই শুভ কামনা থাকলো ।

২০. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫২
রাহা বলেছেন: এখন প্রয়োজন দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার ।
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৭

লেখক বলেছেন:
ঠিক । যুদ্ধাপরাধী ইস্যু বাঁচিয়ে রাখার সুযোগ নাই ।

০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: জয় জনতার !

চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় ।

২২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪১
নাজিরুল হক বলেছেন: নতুন বছরে নতুন সরকার নতুন কিছু দিক এই দেশকে এটাই সবার কামনা।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন:
নতুন নতুন আনন্দের খবরে ভরে যাক আমাদের দেশ মায়ের বুক ।

২৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০
মেহবুবা বলেছেন: এমন একটা লেখা পড়তে দেরী করে ফেলেছি ! ভাল লাগল । শুভেচ্ছা নেবেন ্
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন:
শুভেচ্ছা আপনাকেও । আসুন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার হই ।

২৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৫
আবু সালেহ বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা.....
অনেক দেরীতে.....
ব্লগে আসা হয় অনেক কম...
তবে আজ আছি অনেক্ষন...
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন:
শুভেচ্ছা । ধন্যবাদ ।

২৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৯
সহেলী বলেছেন: ভাল লাগল এআ পোষ্ট .অনেক ধন্যবাদ ।
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন:

ধন্যবাদ আপনাকেও সহেলী ।

২৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩১
বিলাল বলেছেন: পোফাইলের ছবি খুবই সুন্দর হয়েছে। বারবার দেখতে ইচ্ছে করে। পেলেন কোথায়?
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: কোন এক পত্রিকা থেকে সেইভ করে রেখেছিলাম অনেক আগে ।

২৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮
ব্রিগেড সিক্সটিন বলেছেন: আপনাকে সামহোয়্যারইন...প্রকাশনা গ্রুপে যেতে অনুরোধ করছি। অথবা localtalk এট gmail.com এ আপনার মেইল ঠিকানাটি পাঠাবেন।
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ, আমি যোগ দিচ্ছি ।

১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: ই-মেইল পাঠিয়েছি ।

১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: ই-মেইল জাম্প করেছে, ফিরে এসেছে ।
আপনার ই-মেইল ঠিকানায় ভুল হয়নিতো ?

২৮. ১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭
রাতুল" বলেছেন: খুব আবেগী মনের কথা লিখেছেন আরাশী ভাই। কেপে উঠেছে ভেতরটা +
১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনার অনুভূতির প্রকাশের জন্য, রাতুল ।

 

মোট সময় লেগেছে ১.০৬০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ