সৈয়দ শামসুল হক আমার একজন প্রিয় লেখক।তার এই লেখাটা খুব ভালো লাগলো। তাই দিলাম তুলে আপনাদের জন্য।পড়বেন আশাকরি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
নির্বাচন ভাবনা :
বাঁক বদলের নির্বাচনে একাত্তরের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে
সৈয়দ শামসুল হক
*********************************************
এবারের নির্বাচন মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বাঁক বদলের নির্বাচন। এ জন্য জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্ববহ এই নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমাদের একাত্তরের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। সে জন্য আমাদের ভোট দিতে হবে এমন সব প্রার্থীকে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। যারা বাহাত্তরের অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন সংবিধান ফিরিয়ে আনতে অঙ্গীকারাবদ্ধ। যারা নিজেদের বাঙালি হিসেবে বিশ্ব দরবারে পরিচয় দিতে গৌরব বোধ করেন। নির্বাচনে সেই সব চেনা প্রার্থীকেই আমাদের বেছে নিতে হবে যারা মানুষ হিসেবে পরীক্ষিত সৎ, আদর্শবান। দুর্নীতিকে প্রশ্রয় দেন না, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে লালন করেন না। এবং অবশ্যই ঘৃণ্য যুদ্ধাপরাধীদেরকে নির্বাচনের মাধ্যমে প্রত্যাখ্যান করতে হবে। সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন যাদের হাতে বাস্তবায়িত হওয়া সম্ভব তাদেরই নির্বাচিত করা উচিত।
একটি কথা মনে রাখতে হবে, নির্বাচনের দিন আমরা সবাই যেন ভোট কেন্দ্রে যাই এবং অপরকেও যেতে উদ্বুদ্ধ করি। নিজেদের সবচেয়ে বড়ো গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা যেন সচেতন থাকি। বিশেষ করে সংখ্যালঘু এবং নারী ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে হবে। অতীতে দেখা গেছে, এদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়। সে জন্য নিজ নিজ পাড়া মহল্লার স্বজন, নারী ও সংখ্যালঘুদের ভোটকেন্দ্র যাওয়ার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আর একটি বিষয় হচ্চছ, ভোট প্রদানের পর ভোট গণনার ক্ষেত্রে কড়া নজরদারি রাখতে হবে। অতীতে ব্যালট বাক্স, ভোটের ফল ছিনতাই করা হয়েছে। কাজেই এ ব্যাপারে সতর্ক প্রহরা রাখতে হবে।
>>>>ভোরের কাগজ । ২৬ ডিসেম্বর ২০০৮
বাঁক বদলের নির্বাচনে একাত্তরের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে- সৈয়দ শামসুল হক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।