Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society

ঢাকার যানজট এমন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে যে শুধু পাতালপথ কিংবা উড়ালসেতু নির্মাণই যথেষ্ট নয়।
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৭
ঢাকার যানজট এমন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে যে শুধু পাতালপথ কিংবা উড়ালসেতু নির্মাণই যথেষ্ট নয়। মন্তব্য জাপানী রাষ্ট্রদুতের। ট্রাফিক ব্যবস্থার বেহাল অবস্থাকে ও আর একটি প্রধান কারন হিসাবে বর্ননা করেছেন। নিজের ঘরে কি অসুবিধা, তাও কি বাইরের লোকদের এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে ডিতে হবে ? এর জন্য মেধা সম্পন্ন কর্তা ব্যক্তিরা নাই ?রাস্তায় লাল/নীল/সবুজ বাতি জ্বলছে, ট্রাফিক পুলিশ দাড়িয়ে আছে - রাস্তায় গাড়ী চলছে ইচ্ছে মত। প্রানহীন বাতিও কিছু করতে পারছে না, প্রান সহ পুলিশ ও কিছু করতে পারছে না। মাঝখানে সেনাবাহিনীর লোক ও চেষ্টা করল, তাও বিফল।দাতা ভাইদের উপদেশ শুরু হয়েছে। আর কত লজ্জা পেতে হবে ?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অচন্দ্রচেতন বলেছেন:
হন্টনই ভরসা।
মামুনুর রহমান খাঁন বলেছেন:
আমাদের অবস্থা যে কত খারাপ এ থেকেই বোঝা যায়।এ বিষয়ে আমার দুইটা পোস্ট আছে
একদা বিআরটিসি বাসে চড়িতামঃ যানজট নিয়ে কিছু কথা
অব্যবহৃত ট্রাফিক সিগনাল লাইটের বিদ্যুৎ আসে কোথা থেকে?
এস বাসার বলেছেন:
পাতালপথ কিংবা উড়ালসেতু নির্মাণই যথেষ্ট নয়। ওগুলো নির্মান করতে কমপক্ষে ১০ বছর লাগবে। ততদিনে আমাদের কি হবে?
স্বপ্নিক বলেছেন:
ঢাকাকে রক্ষা করার একমাত্র উপায় ঢাকাকে আর উন্নত হতে না দেয়া, ঢাকা কেন্দ্রিক চিন্তাভাবনা পরিহার করা.......
লেখক বলেছেন: আসলেই তাই !!!!!!!!!!!! দেশের শেবক দের মুখে যে সব ভাল কথা শুনি, বাস্তবে তাদের কে উলটা কাজ করতে দেখি।
দূর আকাশের নীল তারা বলেছেন:
আমরা জনগণ লজ্জা পেয়ে লাভ কি ভাই? আমাদের দেশনেত্রী বা জননেত্রী দুইই জনেরই বোধ হয় লজ্জা বোধ কম, তাই এসব কথা তাদের কানেই ঢোকে না।
লেখক বলেছেন: ঠিক বলেছেন। ৩৮ বছরেও coin এর এ পিঠ ও পিঠ দেখছি।সবই এক। আর কতদিন দেখতে হবে ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













