somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল সরকারের ওয়েব সাইটের বেহাল অবস্থা

২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্য ও বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ৮টি মন্ত্রণালয় ভাইরাসের দখলে সাবেক উপদেষ্টা মতিন এখনও বিমানমন্ত্রী

বর্তমান ডিজিটাল সরকারের ওয়েব সাইটের বেহাল অবস্থা। তথ্য, শিল্প ও বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ৮টি মন্ত্রণালয়ের ওয়েব সাইট ভাইরাসের দখলে। এসব ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। আর অধিকাংশ ওয়েব সাইটে আপডেট তথ্য নেই। এমনকি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলা ওয়েব সাইটে সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) এম এ মতিনকে মন্ত্রী দেখানো হয়েছে। পাশাপাশি সাবেক সচিব শেখ আলতাফ আলীকে সচিব দেখানো হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় পোর্টাল তথা প্রেসিডেন্টের ওয়েব সাইট ভাইরাসে আক্রান্ত ছিল। সম্প্রতি তা মেরামত করা হয়েছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিলেও বাস্তবে তার নমুনা পাওয়া যাচ্ছে না।

গতকাল সোমবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ওয়েব সাইট পরিদর্শন করে জানা গেছে, সরকারের মন্ত্রণালয়সমূহের মধ্যে ৮টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েব সাইট ভাইরাসে আক্রান্ত। এসব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। প্রবেশ করতে গেলে সর্তক বাণী দেয়া হচ্ছে। এমনকি কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার সর্তকবাণীও দেয়া হচ্ছে। ভাইরাসে আক্রান্ত ওয়েব সাইটগুলো হলো : শিল্প মন্ত্রণালয় (http://www.moind.gov.bd), বাণিজ্য মন্ত্রণালয় (http://www.mincom.gov.bd), তথ্য মন্ত্রণালয় (http://www.moi.gov.bd), সমাজকল্যাণ মন্ত্রণালয় (http://www.msw.gov.bd), পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (http://www.mochta.gov.bd), পাট ও বস্ত্র (http://www.moti.gov.bd), বন ও পরিবেশ (http://www.moef.gov.bd) এবং ধর্মন্ত্রণালয়ের ওয়েব সাইট (http://www.mora.gov.bd)।
বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্ট এর ওয়েব সাইট ভাইরাসে আক্রান্ত ছিল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েব সাইটেও প্রবেশ করা যাচ্ছিল না। সম্প্রতি এ দুটি সাইট মেরামত করা হয়েছে। কিন্তু এখনো সরকারের অধিকাংশ সাইটের বেহাল অবস্থা। নিয়মিত তত্ত্বাবধান নেই, নেই আপডেট তথ্য। এমনকি একাধিক মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ছবি ও বায়োডাটা নেই। আবার কোন কোন মন্ত্রণালয়ে গত সরকারের উপদেষ্টাকে বর্তমান সরকারের মন্ত্রী দেখানো হয়েছে।

বিমান মন্ত্রণালয়ের বাংলা ওয়েব সাইটে (http://www.mocat.gov.bd) বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) এম এন মতিনকে বিমান মন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি তৎকালীন সচিব শেখ আলতাফ আলীকে বর্তমান সচিব হিসেবে দেখানো হয়েছে। অথচ বর্তমানে বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন জি এম কাদের এবং সচিব শফিকুল আলম মেহেদী। একইভাবে শামসুল হক টুকু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তার ছবি ও বায়োডাটা ওয়েব সাইটে দেয়া হয়নি। আইন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে বাংলা ভার্সনে আইনমন্ত্রীর প্রোফাইল নেই কিন্তু প্রতিমন্ত্রীর প্রোফাইল আছে। অপরদিকে ইংলিশ ভার্সনে আইনমন্ত্রীর প্রোফাইল আছে কিন্তু প্রতিমন্ত্রীর ছবি ও প্রোফাইল কিছুই নেই।
সংসদের গুরুত্বপূর্ণ ওয়েব সাইটে (http://www.parliamentofbangladesh.org) স্পীকারের প্রোফাইল নেই।
এমনকি নতুন সরকারের সংসদ সদস্যদেরও কোন তথ্য নেই। সংসদের কার্যপ্রণালীবিধি ও সংবিধানসহ কয়েকটি তথ্য ছাড়া জাতীয় সংসদে ওয়েব সাইটে আপডেট কোন তথ্য পাওয়া যাচ্ছে না।

বেশকিছু দিন ধরে র‌্যাবের ওয়েব সাইট অন্যদের দখলে ছিল। সম্প্রতি তা মেরামত করা হয়েছে। কিন্তু পুলিশের নামে মাত্র একটি সাইট আছে। তাতে ২০০৭ সালের পর এ পর্যন্ত অপরাধের পরিসংখ্যানমূলক তথ্য নেই। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসলেও দীর্ঘ প্রায় এক বছর হতে চলেছে কিন্তু ওয়েব সাইটগুলো আপডেট করা হচ্ছে না। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×