আমার প্রিয় পোস্ট

ইরানকে লক্ষ্য করে চালানো মার্কিন 'ভূমিকম্প অস্ত্র' পরীক্ষার কারণে হাইতিতে ভূমিকম্প ?

২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪২

শেয়ারঃ
0 9 0

ইরানে ইচ্ছাকৃতভাবে ভূমিকম্প ঘটানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক 'আর্থকোয়াক ওয়েপন'-এর পরীক্ষা চালানোর কারণে হাইতিতে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্প হয়েছে বলে রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহর খবর দিয়েছে। বিস্তারিত

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ঐ পরীক্ষা চালিয়েছে বলে রুশ নৌবহর সূত্রের বরাত দিয়ে ভেনিজুয়েলার ভিভে টিভি (ViVe TV) খবর দিয়েছে। পরীক্ষার ফলে গত ১১ই জানুয়ারি ক্যারিবিয়ো দ্বীপরাষ্ট্র হাইতিতে ভয়াবহ ভূমিকম্প হয় এবং এতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার মানুষের নিশ্চিত মৃত্যু হয়েছে।


আরো সূত্র :
১.ফক্স নিউজ
২.প্রেসটিভি
৩. ডিজিটাল জার্নাল.কম
৪.ইসরাইল ন্যাশনাল নিউজ


এ খবর পড়ার পর মার্কিনীদের কি বলে গালি দেবো সে ভাষা হারিয়ে ফেলেছি। মানবতার চরম শত্রু মার্কিনীদের পতন হোক আপাতত সে কামনাই করছি।

 

প্রকাশ করা হয়েছে: ব্রেকিং নিউজ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬
অন্তীম বলেছেন: অসম্ভব কিছু না...

২. ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬
মন্দিরা বলেছেন: ১৪ রিখটার স্কেলে প্রকৃতির ভুমিকম্প মার্কিন যুক্তরাষ্ট্রে কবে হবে সেই চিন্তা করছি ---
৩. ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৭
এস. এম. রায়হান বলেছেন: সম্ভাবনাকে একদম উড়িয়ে দেয়া যায় না। তবে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আর নিরপেক্ষ তদন্ত যে কে করবে সেটাও একটা কথা!
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: ফক্স নিউজেও খবরটি ছাপা হয়েছে।

৫. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৪
ঢাকাইয়া টোকাই বলেছেন: আজাইরা সোর্স।

আজাইরা খবর।
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: খবরে তো সোর্স উল্লেখ করা আছে। আজাইরা মন্তব্য না করলে কি চলে না?

৬. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৪
মঈনউদ্দিন বলেছেন: মার্কিনীরা ধ্বংস হোক
৭. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
লালসালু বলেছেন: অসম্ভব কিছু না.
৮. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
বলাক০৪ বলেছেন: ওদের পক্ষে মনে হয় সবই সম্ভব। হাইতি পশ্চিমী মিডিয়ার যে এ্যাটেনশন পেয়েছে তার তুলনা হয়না।
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: যথার্থ বলেছেন। হাইতিতে মার্কিন সেনা মোতায়েনের মাধ্যমে মার্কিনীরা দেশটি দখল করে নিতে চায় বলে অনেকেই বলছেন।

৯. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
তীরান্দাজ বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্র মানবতার চরম শত্রু।
এরাই সর্ব প্রথম বিশ্বে পারমানবিক বোমা হামলা করেছিল।
এদের দ্বারা সবকিছুই সম্ভব।
১০. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আম্রিকা যা মনে চায় তাই করব কেউ ...... ......... পারব না।

সবাই আগাইয়া যাইতাছে আমরা কৈ যাইতাছি??
১১. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৪
কোহিন1975 বলেছেন: আসসালামু আলাইকুম,
এই খবরটা আরো নিরপেক্ষ সংবাদ মাধ্যম যেমন নিউইয়র্ক টাইমস, সিবিএস মার্কা গণমাধ্যম হইতে আসিলে ভালো হইতো। নিরপেক্ষতার মহান বাহন তো উহারাই!!!
তবে মার্কিন অপকর্মরে কোনো মাত্রা নাই। উহারা নিজেদের স্বার্থে এমন কাজা নাই যাহা করিতে পারেনা। নিজের কাজ হাসিরের জন্য তাহারা নিজেদর নাক-কান কাটিতেও দ্বিধা করে না।
পরম করুণাময় এই দেশটির ক্ষমতা খর্ব করুন।
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: এই খবরটা আরো নিরপেক্ষ সংবাদ মাধ্যম যেমন নিউইয়র্ক টাইমস, সিবিএস মার্কা গণমাধ্যম হইতে আসিলে ভালো হইতো। নিরপেক্ষতার মহান বাহন তো উহারাই!!!

বিবিছিঃ কিংবা ছিঃএনএন হলেও ভালো হইতো।

১২. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৫
অদৃশ্য আলোক বলেছেন: জলকমল বলেছেন: পসিবল..
এস. এম. রায়হান বলেছেন: সম্ভাবনাকে একদম উড়িয়ে দেয়া যায় না। তবে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আর নিরপেক্ষ তদন্ত যে কে করবে সেটাও একটা কথা!
১৩. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২২
রিফাত হোসেন বলেছেন: একটি অপেক্ষা করুন .......


কি বলে গালি দিবেন মানে কি ? আপনার কি বিচার বুদ্ধি নাই ? রাশিয়া বলল তাই ই হয়ে গেল নাকি ???

রাশিয়া তো এও বলেছিল যে চাদেঁ মানুষ যায় নি । কিন্তু আমরা মেনে নিয়েছি । চন্দ্র অভিযান নিয়ে আমি দুই বছর আগে আমার ব্লগে এ নিয়ে বিস্তারিত লিখেছি । যাই হোক ।

অস্ট্রিয়াতে দৈবাত একজন বৈজ্ঞানিক এর দেখা পাই । তখন শ্রীলংকার সোনামী প্রাকৃতিক দূর্যোগ হয়েছে মাত্র । তখন ঐ ব্যক্তি এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী করে যুক্তরাষ্ট্র কে । তিনি বলেন যুক্তরাষ্ট্র এই ধরনের বায়োলজিক্যাল ওয়েপন এর পাশাপাশি প্রকৃতিকে বশে আনার চেষ্টা করছে আর তাকে বেসামরিক কাজে লাগাবার পাশাপাশি সামরিক কাজেও হাত দিচ্ছে । তার মতে আমেরিক এক বিশেষ ধরনের ভৃমি কম্প তৈরীর মেশিন বা কৃত্তিম ভাবে ভূমিকম্প তৈরী সক্ষম হয়েছে । কিন্তু এর উপর নিয়ন্ত্রণ আনতে পারছে না । তাই পরীক্ষা করতে গিয়ে শ্রীলংকাকে এরকম দূর্যোগ পোহাতে হয়েছে ।

এই বিজ্ঞানীর সব কথাই মেনেছি যে, এই ধরনের মারণাস্ত্র তৈরী করা সম্ভব কিন্তু আমেরিকা তা কোন কালেই করবে না । কারণ এটি যদি ভুল হাতে পরে তাহলে তাদের নিজেদেরই অস্তিত্ব থাকবে না । এমনিতেই পারমাণবিক অস্ত্র নিয়ে ইরান, পাকিস্তান, চীন, কোরিয়াকে সামাল দিতে পারছে না । যদি তাদের কিছু করতে হতই তাহলে দুশমনদের দেশে পরীক্ষাটি করতে পারত যেরকম রাশিয়া, চীন, ইরান ।

যদি ঘটনাটা সত্যি হয় তাহলে আগামীতে পারমাণবিক যুদ্ধ হবে না , হবে ভূমিকম্পন যুদ্ধ । =p~

আমি ঘটনাটি বিশ্বাস করছি না আবার ফেলেও দিচ্ছি না । কোন পক্ষ সমর্থন ও করছি না ।

যদি এই কথা সত্যি হয় তবে এটাও সত্যি হবে চাদেঁ মানুষ কোন কালেই নামে নি ।
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: মার্কিনীদের দ্বারা কোন কিছুই অসম্ভব না। হাইতির লোকজনের যখন খাদ্য দরকার তখন মার্কিনরা সেখানে পাঠাচ্ছে হাজার হাজার সেনা। ওদের উদ্দেশ্য বুঝতে অসুবিধা হবার কথা নয়।

১৪. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২২
এ সামাদ বলেছেন: ঢাকাইয়া টোকাই কি মার্কিনদের দালাল ?

উনি এমন কথা বলেন কি করে।

যাক উনার বোধদয় হোক এই কামনায়।
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: দোয়া করেন উনাদের জন্য।

১৫. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৬
নীল ভোমরা বলেছেন: ক্যামতে কি?! যদি সত্য হয়....... ওবামা, খাইছি তরে!
১৬. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
জানজাবিদ বলেছেন: খবরের সোর্স হলো রেডিও তেহরান! B:-) B:-/ :-B
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: খবরটি ভেনিজুয়েলার ViVe TV'র বরাত দিয়ে রেডিও তেহরানে প্রকাশিত হয়েছে। এতে দোষের কি আছে? আপনি কি বিবিসি ও সিএনএন থেকে এ ধরনের খবর প্রত্যাশা করেন?

১৭. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২
চঞ্চল বালী বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে ব্যাপক পরিবর্তন আনার শ্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের অর্থ হিসেবে সবাই অন্য দেশের অভ্যন্তরীণ নীতিতে মার্কিন হস্তক্ষেপ ও দেশটির যুদ্ধংদেহী নীতি বন্ধ করার কথা বুঝেছিলেন। ওবামা বোধ হয় সত্যিই প্রকাশ্য যুদ্ধ পরিত্যাগ করে এখন মাটির নীচে যন্ত্র বসিয়ে ভূমিকম্পের মাধ্যমে ইরানসহ 'শত্রু' দেশগুলোকে জব্দ করতে চান। তবে কথায় কিন্তু বলে-
-------আল্লাহর মাইর দুনিয়ার বাইর------------
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: আমেরিকা, ইসরাইল ও তাদের দোসরদের ওপর আল্লাহর মাইর যে কবে আসবে ?

১৮. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৪
সাইফুর বলেছেন: অসম্ভব কিছু না...
১৯. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
চঞ্চল বালী বলেছেন: রিফাত হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্র এ পরীক্ষা করলে রাশিয়া, চীন বা ইরানে করতো। আরে ভাই রাশিয়া বা চীনের কাছে এ ধরনের যন্ত্র বসাতে গেলে ঐ দুটি দেশকি বসে বসে আঙ্গুল চুষবে? ইরানের দক্ষিণে পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতি থাকলেও ইরানের শক্তিশালী রেভ্যূলুশনারি গার্ড বাহিনীর কারণে সেখানেও তা করতে পারবে না যুক্তরাষ্ট্র। তাহলে কোথায় করা যাবে? আমেরিকা মহাদেশেরই সবচেয়ে দুর্ভাগা দেশটিতে বেছে নাও। যেখানকার মানুষগুলো কালো এবং বিভিন্ন কারণে পিছিয়ে পড়া। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকলেও কোন অসুবিধা নেই। ওরা খ্রীষ্টান হলেও দুই বা তিন নম্বর শ্রেণীর মানুষ কিংবা মানুষ নাম হলেও ওদেরকে মানুষ বলেই গণ্য করে না যুক্তরাষ্ট্র। বোঝাতে পেরেছি কি?
২০. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: মানুষের মুখোশধারী জানোয়ারগুলো, মানুষ হোক।
২১. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩
ভিন্ন চিন্তা বলেছেন: বর্তমানে হাইতি তে যে মার্কিন ত্রান তৎপনতা চলছে তা চলছে অতি সাম্প্রতি সিমুল্যাশন করা একটি প্রজেক্টের ফলাফলের উপর........... যার নাম The Transnational Information Sharing Cooperation project (TISC).

মজার ব্যাপার এ প্র্রোগ্রামের/প্রজেক্ট করা হয............ যদি হাইতি তে 'হারিকেন' হয় তবে কিভাবে The Defense Information Systems Agency (DISA) সম্বনিত ত্রান তৎপরতা চলাবে ।

আরেকটি মজার বিষয় যে ..........নৌবহর টি বর্তমানে ত্রাণে নিয়োজিত সে টিকে মাত্র এক সপ্তাহ আগে ব্যয় লাঘবের নাম সমূদ্র থেকে সরিয়ে আনা হয়, যা ফলে মার্কিনীদের ১৭০০ সালের পর উক্ত অঞ্চলের স্ট্রাটেজিকাল (জল) সমর নীতি পরিবর্তন আস।

শেষে যে বিষয টি কে বলতে চাই.......................


The Transnational Information Sharing Cooperation project (TISC). আওতায় হাইতি কে কেন্দ্র করে করা সিমুল্যেশন টি চুড়ান্ত হয় ১১ জানুয়ারী ২০১০ অর্থাৎ র্ভমিকম্পের মাত্র একদিন আগে।

ভাগ্যিস এক দিন আগে হলেও সেটা শেষ হয়েছিল । না হলে আজ অসহায় বর্বর হাইতিয়ান দের কে উদ্ধার করতো।!!!!!!!!!!!!!????????//////
২২. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৬
পথে-প্রান্তরে বলেছেন: খবরের সত্যতা কি ? আমেরিকাই যে দায়ী কোন প্রমাণ রয়েছে কি ?
২৩. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৭
আসিফ রেজা রাজ বলেছেন: @ভিন্ন চিন্তা:

তাহলে টেষ্টবেড টা ভালোই পেল আমেরিকা কি বলেন?
২৪. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৮
সপ্নীল বলেছেন: ভয়ানক খবর হলেও মার্কিনীদের দ্বারা সবই সম্ভব....

মন্দিরা বলেছেন: ১৪ রিখটার স্কেলে প্রকৃতির ভুমিকম্প মার্কিন যুক্তরাষ্ট্রে কবে হবে সেই চিন্তা করছি --
আমিও মনে প্রাণে এমন একটা ভুমিকম্প মার্কিন যুক্তরাষ্ট্রে কবে হবে সেই আশায় আছি।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিপাত যাক সমগ্র বিশ্বের মানবতা মুক্তি পাক।

পোস্টে ++
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৩

লেখক বলেছেন: ভয়ানক খবর হলেও মার্কিনীদের দ্বারা সবই সম্ভব... । ধন্যবাদ, মার্কিনীদের চিনতে পারায়।

২৫. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৮
রোমেল বলেছেন: সত্য সবসময় কল্পনাকেও হার মানায়। জানি না এটি সত্য কিনা। তবে একটু খোঁজাখুঁজি করতেই এই সংবাদটা পেলাম।

এটি একটি ইসরাইলি সংবাদ ওয়েবসাইট এবং লেখকের নাম দেখে বোঝা যায় ইনি একজন ইসরাইলি ইহুদি সাংবাদিক। যদিও বৈজ্ঞানিক পরীক্ষা কিন্তু এর ব্যবহার হতে পারে অন্য ক্ষেত্রেও। খেয়াল করুন, সংবাদটিতে বলা হয়েছে যে পুরো প্রজেক্টের অর্থায়ন করেছে আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট।
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: যারা এ খবরের সত্যতা নিয়ে সন্দিহান তাদেরকে বাস্তবতা উপলব্ধি করবে আপনার লিংকটি।

২৬. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২১
ভিন্ন চিন্তা বলেছেন: রিফাত হোসেন@ আপনি হয়তো জানেন না যে, এতো দিন আমেরিকা মহাসাগর পাড়ি দিয়ে মত্রু খুজেছে। কিন্তু, এখন তার ঘরের কাছে দক্ষিণ থেকে বয়াবহ শত্রু দাড়িয়ে যাচ্ছে।

সে শত্রু খোদ মার্কিনীদের বিরুদ্ধে ব্যবহার করছে এক অভিনভ অস্ত্র যার নাম ' ক্ষুধা'। আজ ক্রমে মার্কিনীদের মনে এই ধারণা গভার হচ্ছে যে ............সকল মানুষের ক্ষুধা দূর করা অসম্ভব নয়। দরকার সদিচ্ছা।
২৭. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৩
স্বপ্নকথক বলেছেন: আরও নির্ভরযোগ্য সোর্স থেকে শোনার অপেক্ষায় থাকলাম।
২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: ফক্স নিউজ, ইসরাইলী নিউজ Click This Link এসবেও বিশ্বাস হচ্ছে না !

২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ। এরপরও যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার উদ্দেশ্য অসৎ বলে ধরে নিতে হবে।

২৯. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
মোহামমদ বলেছেন: সম্ভবত ঠিক।
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ, অনেক কিছু জানলাম।

৩১. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৬
সুধাসদন বলেছেন: হাইতির প্রলয়ংকরী ভূমিকম্পের জন্য আমেরিকাকে দায়ী করলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তার মতে, আমেরিকা টেকটোনিক অস্ত্রের সাহায্যে হাইতিতে ওই প্রলয় ঘটিয়েছে। যাতে মারা গেছে ২ লাখ মানুষ। শ্যাভেজ অভিযোগ করেন, আমেরিকা হাইতিতে টেকটোনিক ওইপন বা ভূমিকম্প অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ওই পরীক্ষার ফলে হাইতির পরিবেশ মারাÍক বিপর্যয়ের কবলে পড়ে সৃষ্টি হয় রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প। মারা যায় লাখ লাখ মানুষ। শ্যাভেজ বলেন, এই বিধ্বংসী অস্ত্র এর আগে মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধেও ব্যবহার করে। ফলে সেখানেও ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয়।
শ্যাভেজ বলেন, এই অস্ত্র দূরবর্তী কোন স্থানের পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। পরিবেশকে ধ্বংস করে দিতে পারে। শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সৃষ্টির মাধ্যমে ভূমিকম্প সৃষ্টি করতে পারে বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটাতে পারে। শ্যাভেজ বলেন, হারপ বা হাই ফ্রিকোয়েন্সি অ্যাকটিভ অরাল রিসার্চ কর্মসূচির আওতায় অস্ত্রটি তৈরি করা হয়েছে। ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে এই কর্মসূচি শুরু হয়। পরিবেশের জন্য মারাÍক ক্ষতিকর বিধায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম কোহেনও এর বিরোধিতা করেছিলেন। শ্যাভেজ আমেরিকাকে এই ধ্বংসাÍক ভূমিকম্প অস্ত্র প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ঈশ্বরের সঙ্গে খেলা ভালো নয়। এ খেলা বন্ধ করুন। এর আগে শ্যাভেজ অভিযোগ করেন, ভূমিকম্পের অজুহাতে আমেরিকা হাইতি দখলের পাঁয়তারা করছে।
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ, খবরটি শেয়ার করার জন্য। শ্যাভেজকে লাল সালাম।

৩২. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৮
টেকি মামুন বলেছেন: মানুষ যখন প্রকৃতি নিয়ে খেলা শুরু করে তখন অবশ্যই আল্লাহ চুপ থাকবেনা।এমেরিকাতে ১০০ রিখটার স্কেলে ভুমিকম্প হবে অপেক্ষা করেন
৩৩. ০৬ ই মার্চ, ২০১০ রাত ৯:১২
রিফাত হোসেন বলেছেন: হুম বুঝলাম । পড়লাম সবার মতামতই
কিন্তু মজার বিষয় হল আমেরিকা নিজেই অর্থনৈতিক চাপে আছে । সুতরাং এই ধরনের বৈজ্ঞানিক খাতে খরচ করা নেহায়েত বোকামি ছাড়া কিছু নয় ।
অনেক ব্যাপার আছে প্রেসিডেন্ট নিজেও জানে না । জানে শুধু নির্দিষ্ট সামরিক ব্যক্তি বর্গ । এটা ঠিক প্রতি বছর প্রত্যেক দেশের সামরিক খাতে অর্থ বরাদ্দ বাড়তে থাকে । ভূমিকম্প করে কি ই বা করতে পারবে হয় দখল, কিন্তু ভূমিকম্পের ফলে ঐ দেশের অর্থনীতিকে সম্পূর্ণ বির্পযস্ত হবে তাতে দেশ দখল করেও কোন ফায়দা হবে না আমেরিকার । আমরা সাইন্স ফিকশনের ছবি দেখে দেখে অনেক অলৌকিক আর্টিকেল পড়তে পড়তে আমাদের অনেক কিছুই বিশ্বাস হয়ে যায় যা হবার কথা নয় । আমি এটা বলছি না যে সবই ভুয়া । তবে বেশির ভাগই মিথ্যা গুজব ।

আর আমেরিকা শুধু সাদা চামড়ার না । আমেরিকা তৈরী হয়েছে পৃথিবীর সব জাতির সমন্বয়ে । সুতরাং তারা একটু ভিন্ন শক্তিশালী বৈকি ।

তাহলে সবচেয়ে বেশী ভয় পাওয়া উচিত চীন আর জাপান থেকে যদি আমাদের ভয় থেকেই থাকে প্রযুক্তির খারাপ দিকের প্রতি কারণ তারাই এখন প্রযুক্তিকে অনেক বেশী আপন করে নিচ্ছে ।
৩৪. ০৯ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৬
শাহরিয়ার নাহিদ বলেছেন: নুমাম বলেছেন: মানুষ যখন প্রকৃতি নিয়ে খেলা শুরু করে তখন অবশ্যই আল্লাহ চুপ থাকবেনা।এমেরিকাতে ১০০ রিখটার স্কেলে ভুমিকম্প হবে অপেক্ষা করেন

আল্লার কাছে দোয়া করে লাভ নাই... প্রতি ইদ এর নামাযে এমন অনেক দোয়া হয়. লাভ হয় না কিছুই.... এখন উচিত এই প্রযুক্তি টা ভালো ভাবে রপ্ত করে আমেরিকার উপর প্রয়োগ করা।
৩৫. ০৯ ই মার্চ, ২০১০ রাত ১:০৩
অপ্রয়োজন বলেছেন: চিলিতেও কি সেম কারন নাকি?
৩৬. ১৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২০
রিফাত হোসেন বলেছেন: নাহিদ সাহেব আমি জানি না আপনি নাস্তিক না আস্তিক ।

তবে আল্লাহর কাছে দোয়া করে লাভ নেই ''''#####
এই ধরনের নির্বোধ এর মত কথা বলা বোকামি ও নির্বুদ্ধিতার পরিচয় ।

পৃথিবীর সব দোয়াই যদি আল্লাহ কবুল করত তাহলে কোন অশান্তি থাকত না । আল্লাহ ইচ্ছা করেই আমাদের পরীক্ষা করছেন । যে উত্তীর্ণ হবে সেই হবে সঠিক । এই বলে কি আমারা আল্লাহর পানাহ্ চাব না ?

 

মোট সময় লেগেছে ১.০০৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ