আমিই খালেদা জিয়া!
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৬
আওয়ামীলীগের লাষ্ট টার্মের শেষে যেবার ইলেকশন হলো। নির্বাচনী প্রচারনা চলছে দেশজুরে। নেতা নেত্রীরা ছুটে যাচ্ছেন একপ্রান্ত থেকে আরেক প্রান্তে। নির্ঘুম প্রচারণা। এক পর্যায়ে ম্যাডাম খালেদা জিয়া আসবেন এলাকায়। ছোট্ট অতুল, মোটে বছর পাঁচেক বয়েস তার। এলাকায় খালেদা জিয়ার আসার খবর যেভাবে প্রচার হয়েছে, তাতে অতুলও কিভাবে টের পেয়ে গেছে। সারাদিন শুধু খালেদা জিয়া কখন আসবে, খালেদা জিয়া কখন আসবে করে। যেদিন এলো, দূর্ভাগ্যজনকভাবে বাসার খানিক দুরের রাস্তা দিয়ে চলে গেলো খালেদা জিয়ার গাড়ি বহর, কিন্তু অতুল ছিলো ঘুমে। ঘুম ভাংলোও গাড়ি বহর চলে যাবার কয়েক মিনিটের মধ্যেই। মিছিলের লেজ এখনো শ্লোগান আর চিৎকার সমেৎ অতিক্রম করছে অতুলদের বাসা। খালেদা জিয়া চলে গেছে শুনে অতুল মিয়া মহাবিরক্ত এবং ঠোট কুঞ্চিৎ করে সে-কি ভ্যাঙানি, সে-কি কান্না! শেষমেষ ছোট ফুতি (ফুপি) মোবাইল করলো খালেদা জিয়া সেজে। বললো, আমিই খালেদা জিয়া, আমি তোমাদের বাসার কাছ দিয়ে গেছি একটু আগে! তোমাকে দেখেছি জানালা দিয়ে দাড়িয়ে থাকতে! অতুল মিয়া পুরা বিশ্বাস কর্ছে সেই ঘটনা। আর তার কি-আনন্দ!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জিয়া সোহেল বলেছেন:
মজার ঘটনা!
লেখক বলেছেন: মজার বলেই তো শেয়ার কর্লাম...কিন্তু এতো মাইনাসের কারন কি?
গাই অব গিসবর্ন বলেছেন:
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেনদ্বিজু
অমিত০৯৭
সেতূ
এম এ খান
সাদাকালোরঙিন
রাকিব খান
ধূসর মানচিএ
জিয়া সোহেল
উম্মু আবদুল্লাহ
সজল বলছি
রানা চৌধুরী বলেছেন:
খুব ভাল লাগল অবুঝ অতুলের ভালোবাসা দেখে। আমরাও আসলে অতুলের চেয়েও অবুঝ কিছু কিছু ক্ষেত্রে। অতুলের এই নিখাদ ভালবাসার কি কোন দাম আছে আমাদের রাজনীতিবিদদের কাছে?
লেখক বলেছেন: ভালো বলেছেন, এভাবে আমি নিজেই ভাবিনি।
জাতি জানতে চায় বলেছেন:
ঘটনা মজার! কিন্তু ব্লগারের প্লাস/মাইনাস নিয়া মন্তব্যটা প্রশ্নবোধক???
লেখক বলেছেন: ![]()
নেক্সাস বলেছেন:
অতুলের মত খালেদা জিয়া আজও আমার অনেক প্রিয়।
লেখক বলেছেন: তাই নাকি?
হাসান বায়েজীদ বলেছেন:
হা হা হা ...
লেখক বলেছেন: ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














