somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেললাইন ভ্রমণ...!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক আগ থেকেই রেল ভ্রমণের খুব শখ আমার....:)কিন্তু রেল ভ্রমণ আর হয়ে উঠেনা...:(...কিছুদিন আগে মহাখালী থেকে কাওরান বাজার আসবো....অনেক সময় দাড়িয়ে কোন যানবাহন না পেয়ে বিরক্ত হয়ে চিন্তা করলাম রেল ভ্রমণ যেহেতু হয়ে উঠেনি তা হলে রেল লাইণ ভ্রমনটা হয়ে যাক...;)...দূরত্বের কথা চিন্তা না করেই তাই রেল লাইন দিয়ে হাঁটা শুরু করলাম...:)...একটু হাঁটতেই লক্ষ করলাম আমরা সাধারণত যেভাবে হাঁটি রেললাইন দিয়ে সেভাবে হাঁটা সম্ভব নয়....:|একটি একটি করে লাইনের নীচের কাঠে পা দিয়ে দিয়ে হাঁটতে হয়...একটা বাদ রেখে হাঁটতে গেলে অল্প একটু হাঁটলেই দারুন ক্লান্তি ভর করে...যাই হোক শুরু হলো আমার রেললাইন ভ্রমণ...

মহাখালী থেকে একটু সামনে যেতেই নাকে এসে লাগলো তীব্র দূর্গন্ধ...X(...পাশে দেখি ময়লাযুক্ত একটি নালা বয়ে গেছে...:|সামনে এগুতেই কেমন যেন ভয় ভয় লাগলো...:-*রেল লাইন দিয়ে আমি একলাই হাঁটছি...পাশেই বস্তির নানা ধরনের মানুষ...সামনে যেতেই দেখি লাইনে বসে একজন গাঁজা খাচ্ছে...:|সামনেই হাঁটতেই চোখে পড়লো নানা দৃশ্য...বস্তির ঘরগুলোর সামনে বসে আছে কেউ...ছোট ছোট ছেলেমেয়েগুলো কেউ লাইনে বসে খেলছে কেউ বা দৌড়াদৌড়ি করছে...মহিলারা যে যার কাজে ব্যস্ত...পুরুষরা কেউ কেউ তাস খেলছে...আর অতি উৎসাহী অনেকে খেলা দেখছে...চারপাশ দেখছি আর সামনে এগুচ্ছি...একটু পর পর দেখা যায় রেললাইনে বসে আছে কয়েকজন বিচ্ছিন্নভাবে হাত পা মেলে...যাদের ডিঙ্গিয়ে যেতে হচ্ছে...একটু সামনে যেতেই বাজার চোখে পড়লো...বাজারের পাশে কেউবা ক্যারামবোর্ড খেলছে...কেউবা লুডু খেলছে....আর লাইনগুলোর নীচে পাথরের চেয়ে নানা ধরনের ময়লাসহ বিভিন্ন ধরনের জিনিসে ভর্তি...এভাবেই চার পাশ দেখে হাঁটতে লাগলাম...:P

তেজগাঁও রেলস্টেশনের সামনে আসতেই মনটা একটু খারাপ হয় গেল.../:)কারন এখানে আমার এক বন্ধু যে কিনা গুরুতর আহত হয়েছে....যাই হোক স্টেশনের একটু আগেই বেশ কিছু দৃশ্য দেখলাম...এক জায়গায় লাইনের পাশেই বসে দুটো শিশু ভাত খাচ্ছে...খালি কন্টেনারগুলোতে দেখি সবাই জামা কাপড় শুকাতে দিয়ে রেখেছে...একজনকে দেখলাম অনেকদিন বন্ধ থাকা একটি কন্টেনার এর নীচে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে...:|আরেকটু সামনে এগুতেই চোখে পড়লো একদল রেল শ্রমিকের কাজ...যারা নানা কায়দা কসরত করে রেললাইনের বড় বড় লোহার লাইনগুলো একটা ঠেলাগাড়িতে তুলছে...

হাঁটতে হাঁটতে অবশেষে আমার গন্তব্যে চলে এলাম...আর ভাবলাম ভালো কিছু অভিজ্ঞতা হলো....আর রেললাইন ভ্রমনটাও হয়ে গেল...ব্লগার বন্ধুরা আপনারাও করতে পারেন রেললাইন ভ্রমন...অভিজ্ঞতার ঝুলিটা বাড়বে....
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×