কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম রেল-লাইন ভ্রমণ নিয়ে...ভাবিনি এর পরেই আমার প্রথম দীর্ঘ রেলভ্রমন হয়ে যাবে এবং হয়ে যাবে একটা সুন্দর ভ্রমণ...হঠাৎ করেই একটা রিসার্স-এর কাজে যাওয়ার প্রয়োজন পড়লো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে...যাত্রাটা রেলেই হবে শুনে দারুন রোমাঞ্চিত বোধ করলাম...আমরা তিন জন রাত ১০.৩০ মিনিটের উপবন এক্সপ্রেস এ করে রওয়ানা হই শমশেরনগরের উদ্দেশ্যে...যাত্রাটা শুরু হয় বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন থেকে...যথাসময়ের দশ মিনিট পর ট্রেন যাত্রা শুরু করলো...এই প্রথম দীর্ঘ রেলভ্রমণ তাই সিটে না বসে একবার জানালার পাশে যাচ্ছি তো আবার দরজার কাছে...এভাবে রেলের ঝিক...ঝিক...ঝিক আওয়াজের সাথে এগিয়ে চলল ট্রেন...জানালার পাশে বসে উপভোগ করতে লাগলাম রাতের দৃশ্য...পরদিন ভোর ৫টায় আমরা পৌঁছলাম শমশেরনগর...রেল ষ্টেশন থেকে অল্পদূরেই একটি বাংলোতে উঠলাম এবং দিলাম ঘুম...
সকাল ১০ টায় ঘুম থেকে উঠে রওয়ানা হলাম হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামের উদ্দেশ্যে...শমশেরনগর বাজার থেকে সিএনজিতে করে রওয়ানা হলাম...দুপাশে চা-বাগান রেখে কিছুদূর যেতেই চোখে পড়লো নানান দৃশ্য...একবার উঁচু আবার নিচু এভাবেই সিএনজি এগিয়ে চলছে...অনেক পুরোনো বিমান বন্দরকে পাশে রেখে এগুতে লাগলো সিএনজি...অবশেষে পৌঁছলাম আমাদের গন্তব্যে...কিছুসময় কাটিয়ে রওয়ানা দিলাম আমাদের মূল কাজ ধানের ছবি তুলতে...তীব্র রোদ উপেক্ষা করে ধান ক্ষেতে নেমে নেমে বিভিন্ন ভাবে ধানের ছবি তুলতে লাগলাম...এক সময় শেষ হলো ধানের ছবি তোলা...আমরা সর্বমোট ২১ প্রজাতির ধানের ছবি তুললাম...কাজ শেষে আবার বাংলোয় ফেরার পালা...কিন্তু কোন যানবাহনই পাচ্ছি না...অনেক সময় অপেক্ষা করে একটি মিনিবাসের দেখা মিলল...মিনিবাসে করেই আবার উঁচু নিচু পথ পেরিয়ে পৌঁছলাম বাংলোয়...কোন রকম ফ্রেস হয়েই ঘুম দিলাম...ঘুম থেকে উঠে আবার হাতের কিছু কাজ শেষ করে রাতে আড্ডা দিয়ে আবার ঘুম...
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।