somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ারের জগ.......ও কতিপয় মদন!!!!

১৯ শে মার্চ, ২০০৮ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেঘু,আমি আর দীপ্ত,
আমরা ১-২ ক্লাসের বয়স থেকেই দোস্ত। আমরা যখন ক্লাস ফোরে পড়ি ..... তখন আরেকজন জুটল আমাদের সাথে নাম বাবু (ভদ্র নাম নিপূণ)। দীপ্তকে প্রায়ই আদর করে সয়াবিন তেল ডাকা হত। তবে যাই হোক আমরা মোটামুটি একটা বন্ধু বৃত্ত গড়ে তুলেছিলাম।
আমাদের মাঝে চাপাবাজি গুণে সেরা ছিল মেঘু । যে চাপাই মারুক না কেন সবাই সেটা বিশ্বাস করত, আর এখানেই ছিল ওর শ্রেষ্ঠত্ব। ওর মামা কাকারা যে অতি অতি দুর্ধর্ষ তা আমরা ওর চাপাবাজির গুণে বেশ ভালভাবেই জানতাম।:|
তো যাই হোক, একবার মেঘু বলল যে ওর মামারা কাল ৪০-৫০ টা বিয়ারের ক্যান নিয়ে এসেছিল...... বাবা তো খেপেই আগুন ইত্যাদি ইত্যাদি। আমরা স্কুলে ঢুকেই এ গল্প শুনলাম....... তারপর কি এক কাকতালীয় (অথবা মেঘুতালীয় ও হতে পারে) কারণে আমরা ৩ জনই (আমি, দীপ্ত,বাবু) মেঘুর বোতল থেকেই পানি খেলাম। ততক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল।
হঠাৎ মেঘুর চোখ দুটো গোল হয়ে উঠল_ ও বলল হায় হায়,!!! এটা কি হল???:-*
আমরা সবাই জিঞ্জেস করলাম কি??? কি হল???
মেঘু জবাব না দিয়ে নিজেই বলতে লাগল...... "আমি মুখ খোলা জগ থেকে পানি ভরতে পারি না, সাদা জগের মুখ ছিল খোলা আর নীল জগেরটা বন্ধ..... তারমানে আমি নীল জগ থেকেই বোতল ভরেছি...... আর মামা বললেন নীল জগে ছিল গতকালের বিয়ার..... তারমানে !!!! ও মাই গড!!!
আই অ্যাম ভেরি সরি দোস্তরা...../:)
সাথে সাথে বাবুর হাত চলে গেল পেটের কাছে.....
এই আমার যেন কেমন লাগছে!!! :-*
দীপ্ত বলল আমার গ্যাস্ট্রিকের ব্যথাটা বোধহয় হঠাৎ বেড়ে গেল!!! বলেই হেড ডাউন করে বসে রইল।আর বাবুর প্রতিক্রিয়া আরও ভয়াবহ। ক্লাসের ঘন্টা পড়ার আগেই বাবু বলল, "ভীষণ গলা জ্বলছে.... বমি পাচ্ছে...:-/
বলেই ছুটল বাথরুমের দিকে.....:((
আমি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম। মেঘুর দিকে তাকিয়ে বললাম এটা কি হলX(??? তখন নতুন নতুন নীতিকথা শিখেছি.... তারই কয়েকটা ঝাড়তে যাব..... কিন্তু মেঘু ভাবল আমি ওর চাপাবাজি ধরে ফেলেছি।
বলল ----- দ্যাখ আমি জানতাম,তুই ওদের মত গাধা না:D!!
এরকম ১টা প্রশংসার পর ওকে কিছু বলা যায় না, কিন্তু বেচারার কপাল খারাপ,দীপ্ত শুনে ফেলেছিল ওর কথা!!!!! দীপ্তর বলিষ্ঠ হাতের পিটুনি হয়তো মেঘু ভুলে গেছে..... কিন্তু ওভাবে বোকা হওয়াটা দীপ্ত হয়তো ভুলে নাই। আর বাবু???? ও বেচারা হয়তো এখনো জানেইনা যে ঐ দিনের পানি মেঘুর চাপাবাজিতেই বিয়ার হয়ে গিয়েছিল..... আর ও হয়তো এখনো ওর বিয়ার খাবার অভিঞ্জতা মানুষকে বলে বেড়ায়.....;)
কিন্তু, কিভাবে বাবু আর দীপ্তর এমন প্রতিক্রিয়া হয়েছিল তা আজও রহস্যের বিষয়!!!

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৬
২১টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×