somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাথর

১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটন্ত ট্রেনের দিকে পাথর ছুঁড়ে মারা নিঃসন্দেহে আনন্দের কাজ; বিশেষ করে পাথরটা যখন ট্রেনের জানালা দিয়ে ঢুকে পড়ে তখন লক্ষভেদের যে আনন্দ হয় তা অলিম্পিকের শুটাররাও পান কিনা তা নিয়ে সন্দেহ আছে।
আমি কখনো সত্যিকার ট্রেনে চড়িনি......... জীবনে কখনো ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ছুটে চলা ট্রেনের দিকে পাথরও ছুঁড়ে মারিনি। তাই আমি সত্যিই জানি না যে যাত্রীদের ট্রেনে চড়ার আনন্দ বা সেই আনন্দে ঈর্ষান্বিত হয়ে পাথর ছুঁড়ে লক্ষভেদের মজাটা ঠিক কি।
তবে ছুটন্ত ট্রেনের দিকে নব্য শুটারদের ছুঁড়ে মারা পাথরে যাত্রীদের যে সমূহ অসুবিধা ঘটে তাতে কোন সন্দেহ নেই।তাই এই শুটারদের প্রতি আমার আবেদন যতই আনন্দ হোক .......পাথর ছুঁড়ে মারা বন্ধ করুন।
আমার এরকম নীতিবাক্যমূলক পোস্টের অবতারণার কারণটা ব্যাখ্যা করছি..........
আমার একজন প্রিয় শিক্ষক.... শফিক স্যার.... ফিজিক্স পড়াতেন। কদিন আগে তিনি ট্রেনে করে জামালপুর যাচ্ছিলেন।তখন কিছু শৌখিন শুটার স্যারের বগির দিকে ছুঁড়ে মারে পাথর...... পাথরটা স্যারের চোখে এসে লাগে। স্যারের চশমা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়..... চোখে প্রচন্ড আঘাত পান স্যার। ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানান স্যারের রেটিনা ফোবিয়া সেন্ট্রালিসের কাছাকাছি এলাকায় ছিঁড়ে গেছে। ফোবিয়া সেন্ট্রালিসের এলাকায়ই সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়.... সেখানে আঘাত পাওয়া মানে পড়াশোনা করাটা একটা বড় ঝুঁকির কাজ।আর রেটিনা বদলানোও যায় না.... সম্ভবত সুঁই সুতোও লাগানো যায় না তাতে। আজ রোববার সকালে স্যারের অপারেশন...... মেজর অপারেশন একটা..... সবাই স্যারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার শুভ কামনা আর প্রার্থনায় হয়তো স্যার আবার সুস্হ হয়ে ফিরে আসবেন.....।
খবরটা শুনেই স্যারকে ফোন করেছিলাম। স্যার নাকি ক্লাস করাচ্ছেন!!!! পরে আবার ফোন করেই হা হা করে উঠলাম..... "স্যার এখন আপনি ক্লাস করাচ্ছেন...... আপনার রেস্ট দরকার....." স্যার বললেন," ধুর আমার কিছু হয়নি...." আমি স্যারের পুরাতন স্টুডেন্ট বলেই হয়তো স্যার দীর্ঘশ্বাসটা ফেলেই বললেন,"আরে পাগল, মরে তো যাই নাই.... হয়তো একটা চোখ মরে গেল আরকি।" স্যার খুব আশাবাদী মানুষ। স্যারের এই কথা শুনে আমি একটু নরম স্বরেই বললাম, " ডাক্তাররা তো রেস্ট নিতে বলেছে আপনাকে..."স্যার জবাবে বললেন,"হুমমম তা তো বলেছে কিন্তু সারাক্ষণ বাসায় বসে থাকলে তো একঘেয়ে লাগে.... উল্টা-পাল্টা চিন্তা মাথায় আসে........ কি না কি হয়.." আমারও সাথে সাথে মনে হল সৃষ্টিকর্তা না করুন__ কিন্তু যদি স্যারের কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে স্যারের টুনটুনি পাখির মত ছোট্ট দুটো মেয়ের..... স্যারের প্রিয়তমা স্ত্রীর??!!?? জোর করে মাথা থেকে চিন্তাটা দূর করে দিলাম। স্যারকে বললাম "কিছু হবেনা স্যার..... আপনি ভাল হয়ে যাবেন.."
আমি চাই স্যার ভাল হয়ে যান..... সেজন্য আপনারা দোয়া করবেন.....
আর একটু আনন্দের লোভে কারো দিকে পাথর ছুঁড়ে মারাটাও বন্ধ করবেন। সেটা ব্লগেই হোক.... আর বাস্তব জীবনেই হোক.... পাথরটা কথার হোক বা আবেগের হোক.... কিংবা হোক রেললাইনকে সাপোর্ট দেওয়া শক্ত নুড়ি...... সেটা ছোঁড়া বন্ধ করলে হয়তো অনেকেই আঘাত থেকে রক্ষা পাবে। আর কাউকে রক্ষা করাটা পাথর ছোঁড়া থেকে কম আনন্দের সেটা দয়া করে আমাকে বিশ্বাস করতে বলবেন না।

লেখাটা কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ!!!!:|

২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×