রক্তনালিকার প্রাচীর ঘেঁষে বইছে অসুস্হ তরল_
দাঁতে দাঁত ঘষে তুলেছি ভৌতিক ছন্দ সুর.....
এই ছন্দের সাথেই ক্ষয়ে যাবে আমার-
ক্যানাইন ইনসিসর সব.....
....... তবু থামবে না ক্রোধ!
কোটর থেকে বেরিয়ে আসা নোংরা হলুদ চোখ
নিঃশ্বাসের সাথে বিষাক্ত বাতাস;
ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে আসা অসভ্য লালসা
। দিয়ে-
চেটে-পুটে অপবিত্র করে দেব আজ
যত শুদ্ধ আচরণ আর ভালো লাগা....
কানে ধ্বনিত হওয়া কুকুরের কান্না,
কন্ঠনালী থেকে বেরিয়ে আসা হায়েনার হাহাকার
মুছে দিক সব আনন্দ ধ্বনিকে।
আমার ক্রোধ_
লেলিহান শিখার মত সবকিছুকে ছাই করে দিক
আর__
পৃথিবী দেখুক আমার অসুস্হ উল্লাস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

