somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেক্সটারের মা...... ডিডির মা......

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব পাড়াতেই এমন কিছু চরিত্র থাকে যাদেরকে টেলিভিশনের চরিত্রদের সাথে মিলিয়ে ফেলা যায়।কারো হাসি হয়তো জাহিদ হাসানের মতো, কারো বা হাঁটাটা তৌকিরের মত।কেউ লাফায় টমের মত আর কেউবা দৌড়ায় জেরী হয়ে। তেমনি ২ ভাই বোন ছিল আমাদের পাড়ায়....।
যারা ডেক্সটার আর ডিডিকে চেনেন না তারা http://www.cartoonnetwork.com/tv_shows/dexter/
ডেক্সটার & ডিডি হল কার্টুন নেটওয়ার্কের দুই বিখ্যাত ভাই-বোন।
ডিডি বড়.... চিকন,লম্বা বোন; যার প্রধান দায়িত্ব হল ভাইকে বিরক্ত করা।
ওদিকে ছোটখাট চশমা পড়া ভাই ডেক্সটার_ মহা মহা সব আবিষ্কারে ব্যস্ত থাকতো.. আর বড় বোনের হাত থেকে পালাত....।

আমাদের পাড়ার ডেক্সটার _ ডিডিও একইরকম।তবে পার্থক্য ছিল এখানেই যে ওরা ২ জনই মহা ভাল স্টুডেন্ট। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ কিংবা সৃষ্টিকর্তার প্রতি পরম আনুগত্য কোনটা নেই তাদের মধ্যে??ওদের পরিবারে ছিল ওরা দুজন আর ওদের ছিল স্নেহময়ী হোমমেকার মা আর আদরের বাবা।

ডেক্সটারের জন্ম ৩০ জানুয়ারি আর ডিডি জন্মেছিল মে মাসের ২ তারিখ। হেসে খেলে পড়াশোনা করে দিন ভালই যাচ্ছিল ওদের।কিন্তু হঠাৎ ১দিন ধরা পড়ে ডেক্সটারের মা স্তন ক্যান্সারে আক্রান্ত......
ডাক্তার বললেন প্রাথমিক পর্যায়, কোন সমস্যা নেই। দিন গড়িয়ে চলে, বেশ কয়েকটা ৩০শে জানুয়ারি আর ২ মে কেটেও যায়। ডিডির মা স্বাভাবিকভাবেই দিনযাপন করছেন।

হঠাৎ একদিন ডেক্সটারের মা লক্ষ করেন তাঁর চোখ হলুদ... ডাক্তারের কাছে যান, ডাক্তার হঠাৎই কেমন যেন মিইয়ে যান, আশার কথা শোনান না আগের মত আর। এর মধ্যেই পবিত্র হজ্জ পালন করে এসেছিলেন ডিডির মা ডিডিকে নিয়েই, তবু ডিডিকে জানানো হয় না মায়ের অস্বাভাবিকতার কথা_ কারণ ডিডির পরীক্ষা! মা শক্ত হন, ডাক্তারকে বলেন যে তিনি কেমো নিতে রাজি। ডাক্তার বললেন ঝুঁকি আছে, মা আরো শক্ত হতে চেষ্টা করেন....

ডাক্তার কেমো দেন... তবে শক্ত মনের মায়ের শরীর এবার শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারেনা.... প্রচন্ড যন্ত্রণায় কুঁকড়ে ওঠেন তিনি একটু পরপর। পাশে ডিডি পাথর হয়ে বসে আছে মায়ের হাত ধরে, আর ডেক্সটার দিশেহারা। কদিন পর সন্ধ্যায় প্রচন্ড ঝড় হয়..... আমার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত্রি হয়_ ফিরেই শুনি আন্টি চলে গেছেন, কোন এক অজানা প্রান্তরে..... থ' হয়ে যাই আমি। সবাই বলেছিল, ডিডি নাকি কাঁদেনি...... পাথরের মত বসেছিল! আমিও জানি ডিডি কাঁদেনি, প্রচন্ড কালবোশেখী তাই ওর হয়ে মাতম করেছিল সেদিন, আর রাস্তায় আটকে পড়া আমি সেই শোক আর মাতম দেখে ভয়ে শংকিত হয়ে উঠছিলাম।

ডেক্সটার আর ডিডির হোমমেকার মা ওদের ছেড়ে চলে গেলেন কবে, সে তারিখটা মনে করতে চেষ্টা করি আমি..... হঠাৎ চমকে উঠি_ তারিখটা ২মে,২০০৮। আমার শরীর জুড়ে আরেকটা কাঁপন আসে আবার, ২ মে, ডিডির জন্মদিন......



**পোস্টটা আমি গত অনেকদিন ধরে ড্রাফটে রেখেছিলাম, কিন্তু কথাগুলো প্রকাশের যথাযথ ভাষা আমি আজো খুঁজে পাইনি, শুধু ডিডি আর ডেক্সটার পরিবারের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে এবার প্রকাশ করলেম।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×