সম্প্রতি বসুন্ধরা সিটিতে গিয়েছেন? গেলে দেখবেন বসুন্ধরা সিটির রেলিংগুলো থেকে শুরু করে লিফটের দরজা পর্যন্ত ওয়ারিদের বিজ্ঞাপনে সজ্জিত। অথচ মজার ব্যাপার হল বসুন্ধরা সিটিতে বর্তমানে ওয়ারিদের কোন কাস্টমার কেয়ার নেই।
ঘটনা হল এই যে:
আমি আর আমার কয়েকজন বন্ধু একটা কাজে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে (সম্ভবত ৯ মে তারিখে)। তো আমার এক বন্ধু ঠিক করল তার ব্ল্যাকবেরি ফোনসেটে ইন্টারনেট কানেকশন নেবে। তার সিমটা ছিল ওয়ারিদের তাই সে ওয়ারিদের কাস্টমার কেয়ারের খোঁজ করে। খুঁজে না পেয়ে সে নিচতলায় বাংলালিংক আর গ্রামীন ফোনের কাস্টমার কেয়ারে গিয়ে জিজ্ঞাসা করে যে এখানে (বসুন্ধরা সিটিতে) ওয়ারিদের কাস্টমার কেয়ার সেন্টার আছে কি না। তারা জানালো যে নেই। তখন আরেক বন্ধু গলা নামিয়ে বলল, "ঐ, তুই তো বোকা, ওরা কি আর অন্য কোম্পানির কাস্টমার কেয়ারের খোঁজ তোরে দিবে? আয় অন্য কাউকে জিজ্ঞাসা করি।"
এরপর আমরা কয়েকটা দোকানে এবং কয়েকজন ফ্লোর ক্লিনারকে জিজ্ঞাসা করে জানতে পারি যে পাঁচতলায় ওয়ারিদের কাস্টমার কেয়ার আছে। আমার পরামর্শদাতা বন্ধুটি বিজয়ীর ভঙ্গি করে আমাদের সাথে পাঁচতলায় উঠল বৈকি, কিন্তু আমরা পাঁচতলায় উঠে শুনি ঐখানকার ওয়ারিদ কাস্টমার কেয়ার সেন্টার নাকি বন্ধ হয়ে গেছে।
এই হল কাহিনী। তবে কেউ যদি জেনে থাকেন যে বসুন্ধরা সিটিতে একটা ওয়েরিদের কাস্টমার কেয়ার আছে, তাহলে জানাবেন প্লিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

