somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... জাবি ক্যাম্পাসে হচ্ছে টা কী?? <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_17.gif" width="23" height="22" alt="X(" style="border:0;" />













ফটো কৃতজ্ঞতা Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29273831 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29273831 2010-11-18 00:08:20
নাম চাই।। নাম চাই।। নাম চাই।। নাম চাই।। <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_18.gif" width="23" height="22" alt=":|" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_18.gif" width="23" height="22" alt=":|" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_18.gif" width="23" height="22" alt=":|" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_18.gif" width="23" height="22" alt=":|" style="border:0;" /> বাই দ্য ওয়ে........ বাচ্চাটা ছেলে, মুসলমান।
মা: কামরুন নাহার নিঝুম

বাবা: মীর্জা হাছানুজ্জামান......
অর্থসহ নাম দিলে ভাল হয়.....]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29164661 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29164661 2010-05-29 01:40:36
একদা আমি মডারেটরদের চিঠি লিখেছিলাম।
**উল্লেখ্য যে, এতদিন অনেক সমস্যায়ই আমি মডারেটরদেরকে কোন সমস্যা বিভাগে চিঠি পাঠিয়েছি, বেশ কিছু ক্ষেত্রে উত্তরও পেয়েছি; আপনারা চাইলে চিঠি পাঠাতে পারেন। তবে সম্ভবত মডারেটরগণ এক্ষেত্রে আশ্চর্য রকম নীরব থাকবেন।

*ব্যাক্তিগত ক্রোধ বা বিরোধ থেকে বা "ক্যাচাল লাগানোর" উদ্দেশ্যে এই পোস্ট দেওয়া হয়নি।

চিঠি:

সুপ্রিয় মডারেটরবৃন্দ,
শুভেচ্ছা রইল। আজ "কোন সমস্যা" বিভাগে আমার চিঠি পাঠানোর উদ্দেশ্য হল, সম্প্রতি ব্যান হওয়া ব্লগারদের আনব্যানের প্রার্থনা আর আমি কেন এই আনব্যান চাইছি সেই কারনের বিবরণ।
আমি যখন এই ব্লগে আসি তখন থেকেই একটা অনুভূতি নিজের মাঝে গড়ে উঠেছে সেটা হল "সা.ইন ব্লগ হল আমার ঘর"। এইরকম আবেগের অন্যতম কারণ ছিলেন চমৎকার ব্লগাররা এবং অবশ্যই আপনাদের মত সহৃদয় মডারেটরবৃন্দ।
সেসময়ও ব্লগাররা মডারেটরদের নিয়ে মজা করেছেন, তাঁদের ভুল নিয়ে পোস্ট দিয়েছেন, আমাদের দেশমাতৃকার বিরোধিতাকারীদের বিরূদ্ধে কথা বলেছেন.....এবং মডারেটরবৃন্দও সে বিষয়কে কখনই খারাপভাবে নেননি বলে আমি মনে করি। এইরকম উদার মডারেটিং এর কারণেই সা.ইন মানুষের এত প্রিয় ছিল।
একই কারণে খুব কঠোর মডারেটিং বিদ্যমান কিংবা একদমই মডারেটিং নেই এমন দুটি ব্লগ আজো সা.ইন কে ছাড়িয়ে যেতে পারেনি। প্রথম আলো ব্লগের কী ছিল না? টাকা-বিজ্ঞাপণ-প্রচার ও প্রসার- আকৃষ্ট করার জন্য সা.ইনে প্রতিষ্ঠিত ব্লগার..... সব ছিল! কিন্তু তারা সা.ইনের মডারেটরদের মত সহনশীলতা দেখাতে পারেনি। আর সেজন্যই আজও প্রথম আলো ব্লগ সা.ইনকে ছাড়িয়ে যেতে পারেনি।

অথচ আজ, ব্লগার বিষাক্ত মানুষ, ব্লগার শূণ্য আরন্যক, বিডি আইডল সহ বেশ কয়েকজনের অযৌক্তিক ব্যান সা.ইনের মডারেশনকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষত "ব্লগার *****" (মূল চিঠিতে নামোল্লেখ ছিল) সংক্রান্ত জটিলতার পর থেকেই এটা হয়ে আসছে। এমনটা কেন হবে? এমনটাতো কারো কাম্য নয়!! যখনই ব্লগে সবকিছু শান্ত হয়ে আসা শুরু করেছিল, তখনই এই ব্যান আমাদের সবার মনে আঘাত হেনেছে। আমরা ভরসা হারাতে শুরু করেছি। আজকাল ভুলেই যাই অন্তর্জালের এই পরাবাস্তব জগতে আমাদেরও একটা ঘর ছিল(?) যার নাম ছিল, সামহোয়্যার ইন.... ব্লগ।

ব্লগের মডারেটররা যা চান, সেই অনুযায়ীই আমি পোস্ট প্রকাশ না করে কোন সমস্যায় আপনাদের লিখে পাঠালাম, এর আগেও পাঠিয়েছি; তাতে কোন লাভ হয়েছে কী না জানিনা। আর এ চিঠিতেও লাভ হবে কী না জানি না।
আমরা অনেকেই হয়তো আমাদের জীবনের এই ব্যস্ততায় ব্লগ ছেড়ে চলে যাব। আর এই ব্লগেও হয়তো অনেক নতুন ব্লগার আসবেন, তাঁদের জন্য নতুন জগত হবে সা.ইন ব্লগ।সা.ইনে ব্লগারের অভাব হবেনা হয়তো.... কিন্তু আমরা, যারা আজ আপনাদের মডারেশনে ক্ষুব্ধ কিংবা কষ্টপ্রাপ্ত; আমরা যারা এই ব্লগকে নিজের ঘর মনে করেছিলাম, তারা সম্ভবত সারাজীবন বুকে কষ্ট চেপে রাখবে.... "আমাদের পরাবাস্তব জগতে কোন ঘর রইল না...." এই কষ্ট আর চরম বিরক্তি নিয়েই হয়তো এই মানুষগুলো ঘর ছাড়বে.....
প্রিয় মডারেটরবৃন্দ যদি মনে করেন যে, এই কষ্ট পাওয়া মানুষগুলোর জন্য কিছু করতে পারবেন, তবে প্লিজ সম্প্রতি ব্যান হওয়া ব্লগারদের আনব্যান করুন; তাঁদের ব্যানের যৌক্তিকতা নিয়ে নোটিশ দিন। হয়তো অনেকে সেই নোটিশে মাইনাস দেবে, গালাগাল করবে আপনাদের, কিন্তু মডারেশনের ভার যখন নিয়েছেন_ এটুকু সহ্য করেই নাহয় ঘরহারা মানুষগুলোকে তাদের পুরোনো ঘরে ফেরার জন্য আহ্বান করুন!
আমাদের ঘর, আর স্বচ্ছ উদার মডারেশন এইটুকুই আমার চাওয়া।
ধন্যবাদান্তে
নিবিড় অভ্র

** তাঁদের বিরক্তি এড়াতে অনেক আবেগের কথাই বাদ দিয়েছিলাম চিঠিতে...
* আমি চিঠিটি পোস্ট করি ২৭ নভেম্বর,২০০৯ তারিখে; এতদিন উত্তরের অপেক্ষায় থেকে আজ আমি পোস্ট প্রকাশ করলাম।]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29055787 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29055787 2009-12-09 01:40:25
ভাল লাগে না..... ঈদ মোবারক

<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=(" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=(" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> :-* <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=)" style="border:0;" /> :`> :``>> <img src=|" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> /<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> B:-) <img src=" style="border:0;" /> B<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29050620 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29050620 2009-11-27 22:18:17
শিশু অপহরণ!!! ক্রমেই বাড়ছে..... অসহায় আমরা!!! <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_15.gif" width="23" height="22" alt=":(" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_15.gif" width="23" height="22" alt=":(" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_24.gif" width="23" height="22" alt=":-/" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_24.gif" width="23" height="22" alt=":-/" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_26.gif" width="23" height="22" alt=":-*" style="border:0;" />
গত ২৪ অক্টোবর বিকাল ৫ টা। আগারগাওঁয়ে অবস্হিত " শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়" প্রাঙ্গণে হাহাকার উঠেছিল, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েন একটি ছেলের মা। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলেটি রোজকার মতই বন্ধুদের সাথে বের হয়েছিল স্কুলের উদ্দেশ্যে; ছুটির সময় দেখা গেল সবাই আছে শুধু নেই ছেলেটি, যে কোন এক মায়ের নাড়ি ছেঁড়া ধন বা কোন এক বাবার শ্রেষ্ঠ ঐহিক ঐশ্বর্য!

এই ছেলেটি ফিরে এসেছিল, কিন্তু তার মত অনেক ছেলেই হারিয়ে গিয়ে ফিরে আসেনা..... কোনদিন আসেনা ফিরে......

যা ঘটেছিল: ছেলেটি বন্ধুদের বয়ান অনুযায়ী ( ছেলেটি বা ছেলেটির পরিবারের কারো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি) ছেলেটিকে রিক্সাওয়ালা নিয়ে যায় কোন এক অজানা পথে। ছেলেটি প্রতিবাদ করতে গেলেই ছেলেটিকে কেউ এমন কিছু করে যাতে ছেলেটি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে ছেলেটি নিজেকে আবিষ্কার করে বেনাপোলে, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। সে বুঝতে পারে তাকে পাচার করার জন্য আনা হয়েছে। সুযোগ বুঝে পালায় ছেলেটি। বলতেই হবে ছেলেটি সৌভাগ্যবান, কেননা সে খুঁজে পায় একটি বিডিআর (এখন কী নতুন নামে ডাকতে হবে আমাদের সীমান্ত প্রহরীদের?) ক্যাম্প। সীমান্ত সেনাদের সহায়তায় আরো কয়েকটি শিশুকে উদ্ধার করা হয়। কার হেফাজতে বা কার সাহায্যে ছেলেটি ঢাকায় আসে তা জানা যায়নি। তবে সে গাবতলী থেকে ফোন করে বাবাকে আসতে বলে, বাবা আসেন এবং হাসিমুখে বাড়ি ফিরে যান।

এবং একইভাবে গতবছরও " শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়" প্রাঙ্গণে হাহাকার উঠেছিল, সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলেটি চকলেট খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল এবং পরে নিজেকে আবিষ্কার করেছিল (সম্ভবত) যশোরে বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রামের রাস্তায়।সন্দেহ করা হয় যে, জ্ঞান না ফিরলে ঝামেলাহীনভাবে সীমান্ত পার করা যেত না বলেই তাকে রাস্তায় ফেলে রাখা হয়। এক বৃদ্ধের আশ্রয়ে থেকে সে তার বাবার সাথে যোগাযোগ করে......

এই ছেলেটিও ফিরে এসেছিল, কিন্তু তার মত অনেক ছেলেই হারিয়ে গিয়ে ফিরে আসেনা..... কোনদিন আসেনা ফিরে...... সেই পরিবারগুলো, কাঁদে, শুধুই কাঁদে......

এথেকে বোঝা যায় আইডিবি ভবন প্রাঙ্গণ, আগারগাওঁ বাসস্ট্যান্ড, তালতলা.... এইসব এলাকায় শিশু অপহরণকারীচক্র নিয়ত সক্রিয়.....

আর কতদিন??? আর কতদিন এইভাবে মায়েরা হাহাকার করবেন স্কুল প্রাঙ্গন গুলোতে?? নিয়ত অভিভাবকের প্রহরায় আসা যাওয়া করা শিশুগুলোর নিরাপত্তা নেই যেখানে সেখানে অভিভাবকহীন পথশিশুদের নিরাপত্তাই বা কে দেবে???

কাল হয়ত আমাদেরই কারো স্বজন হাহাকার করে উঠবেন " আমার মানিক কোথায়??" বলে...... সেই অসহায়ত্ব বলার নয়... কওয়ার নয়.. কী বোর্ড দিয়ে লেখার নয়....... সেই পরিস্হিতে দাঁড়িয়েই শুধু বোঝা যায়....... ]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29032355 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29032355 2009-10-26 21:23:40
ভ্রূণ....
মেয়েটা গর্ভিণী হয়েছে তখন বেশি দিন হয়নি। যে সময়ের কথা বলছি, তখনও মেয়েটাকে কেউ পোয়াতী বলে ডাকা শুরু করেনি। মেয়েটার মুখে লাজুক মা-মা তখনও ফুটে ওঠেনি।মেয়েটা রাত করে বাইরে যেতে পারত, চুল খুলে হাঁটতে পারত ভর-সন্ধ্যায়। রাত্রিবেলা ঘর থেকে বের হবার সময় মেয়েটার নানী মেয়েটার হাতে ধরিয়ে দিত না ম্যাচ বা ম্যাচের কাঠি...... আমি সেই সময়ের কথা বলছি....

মাত্র কদিন হল মেয়েটা জানতে পেরেছে তার ভেতর বেড়ে উঠছে একটা ছোট্ট মাংসপিন্ড, পৃথিবীর আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা একটি ছোট্ট মানুষ.... একটি ছোট্ট ভ্রূণ....

মেয়েটার আম খেতে ইচ্ছে হল একদিন। আমের মৌসুম শেষ, তাই বলে তো মা আর মেয়ের আব্দার ফেলতে পারেন না!! তাই ডিপ ফ্রিজ থেকে বেরিয়ে এল জমানো আম। পানিতে ডুবিয়ে নরম করা আমের খানিকটা মা জুস বানিয়ে দিলেন। আর আঁটিটা খেতে দিলেন মেয়েকে; তাঁর গর্ভজাত কন্যাকে, তাঁর গর্ভিণী মেয়েকে.....

মেয়েটার ভাই হঠাৎ মেয়েটাকে বলল, "কী খেয়েছ? দাঁতে কালো এটা কী?"
"কই, আমি তো শুধুই আম খেয়েছি"
"যাহ্‌!! আম কখনো কালো হয় বুঝি???"
হঠাৎ বোন কিছু একটা বুঝতে পারে যেন। কে যেন তাকে ধাক্কা মারে ভেতর থেকে; সে বলে ওঠে, "" নিশ্চয়ই! নিশ্চয়ই আমটার জার্মিনেশন (অঙ্কুরোদগম) হয়েছিল!!! তাই তার আঁশ হয়েছিল কালো!! আমটার ভেতরে গড়ে উঠেছিল একটা ভ্রূণ....."" পাগলের মত চেঁচিয়ে ওঠে মেয়েটা.....
ছোট বোনের হাত ধরে বলে "কী হবে বল তো, বল তো তুই??? কী হবে??" ছোট বোনের জিজ্ঞাসু দৃষ্টিকে ছাপিয়ে সে বলে, " আমি প্রকৃতির একটা ভ্রূণ নষ্ট করলাম... প্রকৃতি যদি আমার ওপর প্রতিশোধ নেয়?? আমার ভ্রূণটাকে......." আর বলতে পারে না মেয়েটা.... নির্বাক বোনের কাঁধে মাথা রেখে আকুল হয়ে কাঁদতে থাকে....... কাঁদতেই থাকে.....






পরম করুণাময়, মেয়েটার পরিবার ও তার অনাগত সন্তানের প্রতি সহায় হোন। <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29029287 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29029287 2009-10-21 00:11:13
আকাশ অনেক দূরে......
আসলে মাথাটা অসম্ভব গরম। কান দিয়ে ধোঁয়া বের হওয়ার মত গরম, (এজন্য কানে হেডফোন লাগিয়ে রেখাছি<img src=" style="border:0;" /> )...... এইকারণেই উল্টা পাল্টা কথা বের হচ্ছে।













ডিসক্লেইমার : ইহা একটি ফাউল পোস্ট। মাথাগরম মানুষের আবজাব প্যাঁচাল।]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29023089 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29023089 2009-10-09 20:01:04
ঈদের নেটওয়ার্ক <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_51.gif" width="23" height="22" alt="/:)" style="border:0;" /> " style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />

এই অবস্হা থেকে বাঁচতে আমি এক কাজ করেছি; আজকে দুপুর থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা দেওয়া শুরু করেছি...... <img src=" style="border:0;" />

তবুও যারা আমার শুভেচ্ছা পান নাই সবাইকে আবারো শুভেচ্ছা <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />



*** বুদ্ধিটা বলে দেওয়া ঠিক হল নাকি সেটা নিয়ে দ্বিধায় আছি....<img src=" style="border:0;" /> কারণ দেখা যাবে নেক্সটবার থেকে ঈদের আগেরদিন দুপুর থেকেই নেটওয়ার্ক হ্যাং!!!!<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29013683 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/29013683 2009-09-20 21:39:13
হ্যাপি রামাদান &সামু এডিকশন ডিসঅর্ডার
তেমন কিছুই না....
১. সবাইকে রমজানের শুভেচ্ছা জানাতে আসলাম! <img src=" style="border:0;" />
রমজানুল মুবারাক..... <img src=" style="border:0;" />
২. আমার এক বন্ধু আমাকে দুপুরের দিকে ফোন করে জানাল যে, মনোবিজ্ঞানীরা ফেসবুকের প্রতি অতিরিক্ত আসক্তি বিষয়ক একটা রোগ বের করেছেন নাম "ফেসবুক এডিকশন ডিজঅর্ডার" <img src=" style="border:0;" />
তার ধারনা তার এই রোগ হয়েছে <img src=" style="border:0;" /> :-* <img src=" style="border:0;" />



আমার অবশ্য এইসব রোগ-টোগ নাই, :`> আমি আসলে খুবই সুস্হ <img src=" style="border:0;" />....
তবে মনোবিজ্ঞানীরা আমাকে দেখলে একটা রোগ বের করে ফেলতেন "সুপার সামু এডিকশন ম্যানিয়াল ডিজঅর্ডার"" <img src=" style="border:0;" /> :-* :`> <img src=" style="border:0;" />

খুবই মারাত্মক রোগ.... প্রতিরোধ আছে তবে প্রতিকার খুব একটা নেই; একবার হয়ে গেলে সারানো খুবই মুশকিল। রোগের লক্ষণ হল : দিন রাত সামহোয়্যার ইন ব্লগ নামক এক উদ্ভট সাইটে পরে থাকা, রেজাল্ট বা চাকরিতে খারাপ করা, রাতে না ঘুমানো ইত্যাদি....

এই সাইটের মহানুভব মডুগণ যদিও "ব্যান প্রক্রিয়া" নামক এক প্রকার ভ্যাকসিনের সাহায্য নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তবুও তাঁরা এই রোগের বিরুদ্ধে খুব একটা কিছু করতে পারেন নাই। এই রোগের ভাইরাসগুলো মিউটেশন আর স্হানান্তরের সাহায্যে নতুন পোষকদেহ (নিক) খুঁজে নিয়ে পুনর্বার ঝাঁপিয়ে পড়েছে..... আইপি সহ সোলায়মানি বান দিলে হয়ত কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়, তবে তা রোগী ও মডু উভয়ের জন্য প্রচুর ঝুঁকিপূর্ণ বলে তা খুব কমই করা হয়।

তবে মাঝে মাঝে মডুরা নির্বিচারে সব রোগীকে সেনাপ্রধানের সমমর্যাদায় অধিষ্ঠিত করলে অনেকে সেই ক্ষমতা বলে অভিমান লাভ করে চলে যান,
এবং অনেকেই শহীদ হওয়ার পর তাঁর অর্ধাঙ্গীর ঝাঁটার পিটুনির ভয়ে অত্যাশ্চর্যজনকভাবে এই রোগ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />

আজ এ পর্যন্তই.... <img src=" style="border:0;" /> সবাইকে আবারো হেপ্পি রামাদান..... <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />তেমন কিছুই না....
১. সবাইকে রমজানের শুভেচ্ছা জানাতে আসলাম! <img src=" style="border:0;" />
রমজানুল মুবারাক..... <img src=" style="border:0;" />
২. আমার এক বন্ধু আমাকে দুপুরের দিকে ফোন করে জানাল যে, মনোবিজ্ঞানীরা ফেসবুকের প্রতি অতিরিক্ত আসক্তি বিষয়ক একটা রোগ বের করেছেন নাম "ফেসবুক এডিকশন ডিজঅর্ডার" <img src=" style="border:0;" />
তার ধারনা তার এই রোগ হয়েছে <img src=" style="border:0;" /> :-* <img src=" style="border:0;" />



আমার অবশ্য এইসব রোগ-টোগ নাই, :`> আমি আসলে খুবই সুস্হ <img src=" style="border:0;" />....
তবে মনোবিজ্ঞানীরা আমাকে দেখলে একটা রোগ বের করে ফেলতেন "সুপার সামু এডিকশন ম্যানিয়াল ডিজঅর্ডার"" <img src=" style="border:0;" /> :-* :`> <img src=" style="border:0;" />

খুবই মারাত্মক রোগ.... প্রতিরোধ আছে তবে প্রতিকার খুব একটা নেই; একবার হয়ে গেলে সারানো খুবই মুশকিল। রোগের লক্ষণ হল : দিন রাত সামহোয়্যার ইন ব্লগ নামক এক উদ্ভট সাইটে পরে থাকা, রেজাল্ট বা চাকরিতে খারাপ করা, রাতে না ঘুমানো ইত্যাদি....

এই সাইটের মহানুভব মডুগণ যদিও "ব্যান প্রক্রিয়া" নামক এক প্রকার ভ্যাকসিনের সাহায্য নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তবুও তাঁরা এই রোগের বিরুদ্ধে খুব একটা কিছু করতে পারেন নাই। এই রোগের ভাইরাসগুলো মিউটেশন আর স্হানান্তরের সাহায্যে নতুন পোষকদেহ (নিক) খুঁজে নিয়ে পুনর্বার ঝাঁপিয়ে পড়েছে..... আইপি সহ সোলায়মানি বান দিলে হয়ত কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়, তবে তা রোগী ও মডু উভয়ের জন্য প্রচুর ঝুঁকিপূর্ণ বলে তা খুব কমই করা হয়।

তবে মাঝে মাঝে মডুরা নির্বিচারে সব রোগীকে সেনাপ্রধানের সমমর্যাদায় অধিষ্ঠিত করলে অনেকে সেই ক্ষমতা বলে অভিমান লাভ করে চলে যান,
এবং অনেকেই শহীদ হওয়ার পর তাঁর অর্ধাঙ্গীর ঝাঁটার পিটুনির ভয়ে অত্যাশ্চর্যজনকভাবে এই রোগ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />

আজ এ পর্যন্তই.... <img src=" style="border:0;" /> সবাইকে আবারো হেপ্পি রামাদান..... <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28998155 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28998155 2009-08-22 22:43:17
জরিপ পোস্ট : ব্লগারদের কী কী জিনিস আপনার ভালো লাগে না : ব্লগারদের কী কী জিনিস আপনার ভালো লাগে না
<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />
আলাদাভাবে নির্দিষ্ট ব্লগার সম্পর্কেও বলতে পারেন, তবে কারো মনে আঘাত দিয়ে নয়... <img src=" style="border:0;" />











শুভ ব্লগিং!!!<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />:]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28986986 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28986986 2009-08-01 02:30:52
মিলাদ মাহফিল পোস্ট <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_24.gif" width="23" height="22" alt=":-/" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" /> " style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=(" style="border:0;" /> <img src=(" style="border:0;" /> <img src=(" style="border:0;" />
বাংলাদেশ জিতলে স্পিশাল তবারক ....<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28985458 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28985458 2009-07-29 04:57:00
এইগুলা মানুষ মুখে আর গায়ে মাখবে!!!? !! আবার খাবেও!!??!!?? " style="border:0;" />









তবে আমার আব্বার ফুপাতো বোন নাকি একবার মুখের ব্রণ সারাবার জন্য কবুতরের ইয়ে ( <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> ) মেখেছিলেন <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />


কারো যদি তাঁর মতো শখ বা হিম্মত থাকে তাহলে অবশ্য আলাদা কথা /<img src=" style="border:0;" /> /<img src=" style="border:0;" />.....




এরকমই আরেকটা জিনিস আছে.... লোশন... সেটার নাম বলা যাবে না.. কারন সেইটা ...১৮ + <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28983630 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28983630 2009-07-25 20:26:21
আজ ছিল সারাবিশ্বের ম্যান্ডেলার জন্মদিন,সেই সাথে আমার ম্যান্ডেলারও.... আমার এই ছোট্ট জীবনের অনেকখানি চাওয়া পাওয়া পূরণ করে আমাকে ধন্য করে আমার জীবনেও এসেছিলেন "আমার ম্যান্ডেলা"। তিনি আমাকে তাঁর নিজের জীবন দিয়ে শিখিয়েছেন কীভাবে সংগ্রাম করতে হয় আর কীভাবে ভালবাসতে হয় মানুষকে। আমার কোন এক জন্মদিনে তিনি একটা বই উপহার দিয়ে আমাকে বলেছিলেন, " নিবিড়, আমি বিশ্বাস করি ঝড়ো হাওয়ায় দীপ জ্বালানো আর শুকনো নদীতে নৌকা চালানোর নামই জীবন।" তাঁর সে বাক্য আজও আমাকে উদ্দীপ্ত করে..... আমার চলার পথের সঞ্চয়ের অনেকখানি পূরণ হয়েছে তাঁর দেওয়া ভালবাসা দিয়ে....

আমার জীবনের এই মহান মানুষ, "আমার ম্যান্ডেলা" কে এই শুভ দিনে জানাই শ্রদ্ধা - ভালবাসা.....










অনেক আগেই পোস্ট দেওয়ার ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল অনেক কিছু লেখার; কিন্তু মা ভীষণ অসুস্হ আমার...... সারাদিনের ব্যস্ততায় এই আমার একটুখানি ব্লগ নিবেদন <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28980187 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28980187 2009-07-18 22:59:29
Where father is a fictitious character..... একেবারেই বাচ্চা ওরা, ওরা সেভাবেই কথা বলছে যেভাবে আমাদের তানু বলত... ওদের মতই বাচ্চা ছিল তানু তখন... ক্লাস ওয়ানে পড়ে.....
ফর্সা সিল্কি চুলের মোটা-সোটা গালের গাপ্পু গুপ্পু মেয়েটা....
" আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন আমার গায়ে কেউ চিমটিও কাটতে সাহস করেনি, এমনকি দাদাও (ওর ভাই) না".... আমরা শুনতাম, তানুর স্বপ্নালু চোখে ওর বাবার ছবি দেখার প্রাণপন চেষ্টা করতাম আমরা.....
তানুর পুলিশ ইন্সপেক্টর বাবা গাড়ি একসিডেন্ট করেছিলেন, তানু কল্পনায় সেই গাড়িটাই ছোটায়... " আমার বাবা যখন গাড়ি নিয়ে যেত, সবাই ভয়ে কাঁপত" বলতে বলতে তানুর ফর্সা গালগুলো লালচে হয়ে যেত,গাড়ির ভয়ে কাঁপা জনতার মতই উত্তেজনা আর আবেগে কাঁপত তানুও...।


তানু বড় হতে থাকে। খালার বাড়ির পাশেই ওদের বাসা, খালার চার মেয়ের চেয়েও বয়সে ছোট ও, খালুজিকে ডাকে আব্বু.....। ওই বাড়িতে তানুর আদরের অভাব নেই, ঈদে সবচেয়ে সুন্দর জামাটা ও-ই পায়, মাথায় তুলে রাখা তানুকে ছোট্ট খালাত বোনটাও হিংসে করে একটু একটু.....

তারপর.... তানু আরো বড় হয়....

সবাই এবার বলতে থাকে মেয়েটার ব্রেইন খুব ভাল, কিন্তু মোটেই লেখাপড়া করেনা, উশৃঙ্খল হয়ে উঠছে দিন দিন; বেশি আদর দিয়ে ওর মাথাটা খেয়েছে সবাই.... সবাই আক্ষেপ করে " তানু সময় আছে, মানুষ হ।" তানু শোনেনা, তার অবাধ স্বাধীনটায় বাঁধা পড়তে দেয়না সে, জেদি তানু অবধ্য হয়ে ওঠে....

তারপর.....

একদিন.....
ঈদের দিন, তানুর বাড়ি ফিরতে রাত দশটা বেজে যায়, বন্ধুর বাড়িই গিয়েছিল, বন্ধুর জন্যই দেরি হল; বাড়িতে মা বলেন না কিছুই।
আবার পরেরদিন .....
পাশেই আরেক বন্ধুর বাড়ি যায়, ওদের বাড়ি থেকে দুই কদম দূরেই হবে বাড়িটা। তানুর ফিরতে আজও রাত দশটা বাজে।
বাড়িতে পা দিয়েই তানু বুঝল বাড়ি থমথম করছে, দাদা আর আব্বু, মানে খালুজি দাঁড়িয়ে আছে.... দাদার হাতে স্টিলের স্কেল। কথা শুরু করল দাদাই,"তো, তুই কী ঠিক করলি, বাইরে যাওয়া বন্ধ করবি নাকি পড়ালেখা, কোনটা?" ঘাড় ত্যাড়া তানু বলে আমি লেখা পড়াও করব বাইরেও যাব.....

পরদিন সকালে.....

বেল বাজাতেই তানু দরজা খুলে দিল হাসিমুখে, ফোলা ঠোঁট নিয়ে হাসতে কষ্ট হচ্ছে, কানের পেছনে এখনো চপচপে রক্ত, কপালের কাছটায় অনেকটা ফোলা। অবাক হলাম আমি,"কি হইছে তর??"বুঝলাম কাল দেরি করে ফেরার ফল...."কে করল এমন, দাদা??" তানু আবার হাসল, "হুমম, সাথে ফামির আব্বা।" আমি কোনদিন শুনিনাই সে খালুজিকে আব্বু ছাড়া আর কিছু ডেকেছে কিংবা খালুজি ওকে মেরেছে....আজ তাই অবাক হয়ে বললাম,"ফামির আব্বা??ফামির আব্বা হাত তুলছে তর গায়!!!????"

হুমমমম..... বলেই দীর্ঘশ্বাস ফেকে তানু ওপরে তাকায়। তানুর চোখে জল ছিলনা কখনো, আজও নেই। সম্ভবত ওপরে তাকিয়ে অভিযোগ জানায় সেই বাবার প্রতি, যিনি কখনো তানুর গায়ে আঁচড় লাগতে দিতেন না কিংবা তানুকে নিয়ে গাড়ি হাঁকাতেন তেপান্তরের মাঠে.... কিন্তু সেটাও... শুধুই তানুর কল্পনায়.....









** তানু, মাফ কইরা দিস দোস্ত।
]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28977833 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28977833 2009-07-13 21:29:49
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_15.gif" width="23" height="22" alt=":(" style="border:0;" /> তাদের দর বদলায়;
চোখের জল কিংবা পানি....
সে তো নোনতাই থেকে যায়...








<img src=" style="border:0;" />








* অঞ্জণ দত্তের গানের এই দুইটা লাইন সকাল থেকেই মাথায় ঘুরছিল; এই লাইন দুটো মনে হলেই কেন যেন মন খারাপ হয়ে যায়.... <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28976606 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28976606 2009-07-11 14:29:02
নাম চাই (ইমার্জেন্সি পোস্ট) <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_24.gif" width="23" height="22" alt=":-/" style="border:0;" /> " style="border:0;" />
বাচ্চার মায়ের নাম : নাসরিন আক্তার (নাসরিন)
বাচ্চার বাবার নাম: মীর্জা আনিসুজ্জামান (জুয়েল)....
মুসলমান বাচ্চা, আপনারা প্লিজ পারলে বাচ্চাটার ভাল নাম সহ ডাকনাম আর না পারলে শুধুই ডাকনাম দিয়ে যান।<img src=" style="border:0;" />
আমি আর আমার বোন বলেছি আজ বিকেল সাতটার মধ্যে তাঁদেরকে নাম পৌঁছে দেব, কিন্তু একটা নামও সিলেক্ট করতে পারিনি.....<img src=(" style="border:0;" />
বিরাট বিপদে আছি <img src=" style="border:0;" /> একটু সাহায্য করুন প্লিজ <img src=(" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28972611 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28972611 2009-07-02 15:17:45
স্বপ্ন <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif" width="23" height="22" alt="B-)" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_50.gif" width="23" height="22" alt="|-)" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif" width="23" height="22" alt="B-)" style="border:0;" /> এইখানকার একজন স্বনামধন্য ব্লগার (কে ঠিক চিনতে পারি নাই), আমাকে এক কার্টন সিগারেট (:-*);বিশাল এক কার্টন মজাদার চকলেট(<img src=" style="border:0;" /> ) আর হাজার পাঁচেক টাকা (<img src=" style="border:0;" />) উপহার ( <img src=" style="border:0;" /> )দিয়েছেন!!!!!!!
আপনাদের মধ্যে কে সেই মহান ব্যক্তি???? একটু আওয়াজ দিবেন প্লিজ!!! <img src=" style="border:0;" />
এবারে বিস্তারিত:
আজকে দুপুরে ঘুমানোর পর আমি এই স্বপ্ন দেখলাম।
স্বপ্নে তখন রাত দশটার মত হবে, আমি আমাদের বাসা থেকে বেশ দূরে একটা টং দোকানে সিগারেট কিনতে গেছি।(ঈমানে কই আমি ক্লাস সিক্সের পর কোনদিন সিগারেট খাই নাই <img src=(" style="border:0;" /> মনে হয় অন্য কারো জন্য আনতে গেছিলাম <img src=" style="border:0;" />)। যাই হোক, তারপর দোকানে গিয়ে সিগারেট চাইতেই দেখি পাশে ব্লগার সাহেব দাঁড়িয়ে আছেন, অন্ধকারে চেহারা বোঝা না গেলেও নীল টাই পরে আছেন বলে মনে হল! :-* হঠাৎ দেখলাম পাশের বাড়ির আংকেল আমাকে সিগারেট কিনতে দেখে ফেলেছেন। আমি তো সিগারেট রেখে ভয়ে দৌড়!!!<img src=" style="border:0;" />
দৌড়াতে দৌড়াতে পেছন দিকে তাকালাম,ঐ ব্লগারের দিকে আমি হাত নাড়তেই তিনি হাত উঁচু করে আমাকে আশ্বস্ত করলেন যে তিনি সিগারেট নিয়ে আসবেন,উনার তাড়া আছে তাই আমি যেন বাসার গেটে দাঁড়াই...।(শুধু মাত্র হাত উঁচিয়ে এ্যত কথার বিনিময় কীভাবে হল সেটা আমি জানিনা <img src=" style="border:0;" /> )
তো বাসার গেটে অপেক্ষা করছি,(তখন দেখি আবার বিকাল হয়ে গেছে:-*)
হঠাৎ একটা রিকশা আসল,রিকশায় ঐ ব্লগার। উনি আমার হাতে প্রথমে এক কার্টন সিগারেট(যেটার প্যাকেট না খুলেও আমি কেমনে জানি বুঝতে পারলাম প্রতিটা সিগারেটের ফিল্টার আর আগুন লাগানোর জায়গাটা সোনালী) আর পরে এক কার্টন মজাদার চকলেট ধরিয়ে দিলেন।<img src=" style="border:0;" /> যাই হোক উপহার পেয়ে তো আমি মহা খুশি।<img src=" style="border:0;" /> আমি উনার সাথে হ্যান্ডশেক করতেই উনি আমাকে পাঁচশ টাকা ধরিয়ে দিলেন।:-*!!!! আমি খুবই অবাক হলাম। ভদ্রতা করে বললাম, আরে এসব কি করেন??<img src=" style="border:0;" /> তখন উনি বললেন আরে রাখ্‌ তো (অথচ ব্লগে পুসকি ছাড়া আর কেউ আমাকে তুই করে ডাকে না!!) সঙ্গে আরো সাড়ে চার হাজার টাকা!!:-* <img src=" style="border:0;" />

এরপর উনি রিকশার হুডের ফাঁক দিয়ে একটা বিশাল দড়ি ধরে আকাশে উড়তে থাকা হেলিকপ্টারে করে ফিরে গেলেন!!!! <img src=" style="border:0;" />

স্বপ্ন দেখার সময়টা ভোর হলে বলা যেত, " ভোরের স্বপ্ন সত্যি হয়"। <img src=" style="border:0;" />
খারাপ স্বপ্ন হলে অবশ্য বলতাম ভোরের স্বপ্ন শয়তান দেখায়..... কিন্তু এইটা ভর দুপুরের স্বপ্ন!!!! এইটার কী হবে??? :-* ]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28970135 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28970135 2009-06-27 02:38:13
অভিজ্ঞতা শেয়ারিং পোস্ট; টপিক : পিচকা ভয়ংকর <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_24.gif" width="23" height="22" alt=":-/" style="border:0;" /> " style="border:0;" />
আমি শুরু করছি: "" আমার এক বন্ধুর ভাতিজা, সে তার নিজের বাপকে ডাকত 'দুলাবাই'। :-* .....। কেন এমন করে বাবাকে ডাক সেটা জিজ্ঞেস করলেই বলে: "খালামনিরাও তো আব্বুরে 'দুলাবাই' ডাকে... /<img src=" style="border:0;" /> ; তখন কিছু বল না কেন? <img src=" style="border:0;" /> ""


একই পিচ্চিকে আপনি যদি জিজ্ঞাসা করেন, "কেমন আছ?" তখন সে খুব সুন্দর করে একটা হাসি দিবে। তারপর তার নিষ্পাপ মুখ আর হাসি অক্ষুন্ন রেখে বলবে... " গু খা"... :-* !!!!!!! <img src=" style="border:0;" />

এমন কোন পুচ্চি কে নিয়ে আছে আপনাদের কোন মজার ঘটনা?? থাকলে বলে ফেলুন এক্ষুণি <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28967758 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28967758 2009-06-22 00:18:15
নিরম্বু উপবাস জলও স্পর্শ না করার শর্তে-
আজ আমার নিরম্বু উপবাস।
হাত ফস্কে যায় সোনার হরিণ
আর স্বপ্ন লাল নীল হলুদ বর্ণিল।
সবুজে ঘেরা ঝলমলে ঝিল;
গাঢ় নীলের উদার আকাশ
হাতছাড়া হয়ে যায়-বারবার
তাই শাস্তি আমার
আজ.... নিরম্বু উপবাস.....।]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28966848 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28966848 2009-06-19 22:27:15
রিদা, তোমার জন্য <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_18.gif" width="23" height="22" alt=":|" style="border:0;" /> " style="border:0;" />

কি লেখা যায় বলতো? তোমার সাথে রোজকার টিফিনের কাড়াকাড়ি? নাকি তোমাকে পিটিয়ে তোমার হাড্ডি গুঁড়ো করে পাউডার কোম্পানিতে নিয়ে যাওয়ার কাহিনী? নাকি অতি সততা করতে গিয়ে কেমিস্ট্রি ল্যাবেও বই না দেখে লিখে তোমার হিমশিম অবস্হা???.... বলতে গেলেই অনেক হয়... নাইবা বলি না হয়.... <img src=" style="border:0;" />

অনেকেই বলে তুমি জীবনের কঠিনতম আর কুৎসিততম ব্যাপারগুলোর সংস্পর্শে আসনি বলেই এত সৎ থাকতে পেরেছিলে এজন্য কিছু কিছু ব্যাপার নাকি তোমার গ্রহণ করতে খুবই সমস্যা হয়.........কথাটা খানিকটাই সত্য, তবে পুরোটা নয়। দুর্জনের মুখে ছাই পড়ুক, শত ঝড়ো হাওয়া আর দুর্যোগেও তোমার সুন্দর মনের পবিত্র দীপ জ্বাজল্যমান থাকুক <img src=" style="border:0;" />

আর কি বলব? বহুদিনের জন্য দেশ ছাড়ছ, চাইলে ফিরে নাও আসতে পার....(যদিও বলেছ ফিরে আসবে, তবু সময় তোমাকে সে সুযোগ না ও দিতে পারে)...... তাই বলি যেখানেই থাক, ভালো থেকো <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28964724 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28964724 2009-06-15 02:06:35
ডিয়ার সালমান শাহ্‌, আই রিয়্যেলি মিস ইউ <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_15.gif" width="23" height="22" alt=":(" style="border:0;" /> " style="border:0;" />

দেখেই সালমান শাহ এর কথা মনে পড়ে গেল। বাচ্চা একটা ছেলে, এল দেখল আর জয় করল..... আবার ক'দিন পরেই চলে গেল ....

প্রতিবছর ৬ সেপ্টেম্বর এলেই আমার মন খারাপ হয়ে যায়। এই আজকে যেমন হল।

ডিয়ার সালমান শাহ্‌, আই রিয়্যেলি মিস ইউ <img src=" style="border:0;" />

]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28960763 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28960763 2009-06-06 00:01:18
অবজার্ভেশন পাওয়ার! <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_59.gif" width="23" height="22" alt="B:-)" style="border:0;" /> " style="border:0;" />
কেস স্টাডি-১;(বিছানার ঝাড়ু): B:-)
কয়েকদিন আগে আমার বড় বোন একদিন বিছানার ঝাড়ু খুঁজছিল। তো একটা চিকন-চাকন ঝাড়ু পেয়ে আমার ভাইকে জিজ্ঞাসা করল: "এইটা বিছানার ঝাড়ু না?" আমার ভাই সেদিকে খানিকক্ষণ তাকিয়ে বলল,"উহুঁ এইটা ঘর ঝাড়ু, দেখনা এইটার আগাটা কেমন বাঁকা!" /<img src=" style="border:0;" /> কথা শুনে আমার বোন ওর দিকে ভ্যাবদা মেরে তাকিয়ে থাকায় ও হতাশ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বলে,"এইটাও বুঝ না ঘরের চিপা-চাপা ঝাড়ু দিতে গিয়ে এইটার আগা বাঁকা হয়ে গেছে!!" <img src=|" style="border:0;" />
কেস স্টাডি-২;টিকটিকির হাগু!: B:-)
আমার ভাই তখন আরেকটু ছোট। সে একদিন একটা কাগজে করে টিকটিকির হাগু নিয়ে আমার বোনকে দেখিয়ে বলে,"দেখ হাগুটার এক অংশ সাদা আরেক অংশ কালো!" উত্তর হিসেবে আমার বোন ক্যালসিয়াম কার্বনেট জাতীয় বর্জ্যের কারনে এমন হয় এই টাইপ হাবিজাবি কিছু বলতে যাচ্ছিল। তখন আমার ভাই ওকে থামিয়ে বলল,"আমি সেটা জিজ্ঞেস করিনি, আমি বলতে চাইছি যে তুমি কি দেখেছ টিকটিকি যখন হাগু করে তখন এই সাদা অংশটা সব সময় আগে বের হয়?<img src=" style="border:0;" /> এইটা কেন হয় সেইটা বল!" আমার বোন তখন আর কী বলবে! <img src=" style="border:0;" />
কেস স্টাডি-৩;সব দোগুনে জোড়!: B:-)
এটা আরো আগের ঘটনা, ভাই আমার সবে ওয়ানে ভর্তি হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য নামতা শিখেছিল সেটাই আওড়াতে আওড়াতে আমাকে একদিন বলে বসল,"বুঝলা, আমি খ্যাল (ছোট বেলায় সে খেয়ালকে 'খ্যাল' বলত) করছি যে সব দোগুনে গুলাই জোড় হয়!"<img src=" style="border:0;" /> মানে হল, ২ এর গুণিতক যত সংখ্যা আছে সবগুলাই হল জোড় সংখ্যা।আমি একটু দীর্ঘশ্বাস ফেললাম, কারণ আমার যদি নোবেল প্রাইজ দেওয়ার ক্ষমতা থাকত, তাহলে হয়তো এই পিচ্চি বয়সে এই কথা বলার জন্য আমি তাকে নোবেল প্রাইজ দিতাম।<img src=" style="border:0;" />
কেস স্টাডি-৪;জাহাজ আবিষ্কার: B:-)
এটা আরো আরো আগের ঘটনা। পিচ্চির বয়স সম্ভবত সবে চারে পড়েছিল। সেই সময় নতুন নতুন গল্প শোনা আর রাজ্যের প্রশ্ন করা ছিল তার অন্যতম প্রধান কাজ! আমার ছোট চাচ্চু একদিন তাকে প্লেন আবিষ্কারের গল্প শোনাচ্ছেন,"বুঝলে বাবা, প্লেন আবিষ্কার হয়েছে পাখির আকাশে ওড়ার ক্ষমতা দেখে....." বাচ্চাটা মনোযোগ দিয়ে কিছুক্ষণ গল্প শুনতে শুনতে হঠাৎ বলল, "আচ্ছা কাকু,প্লেন আবিষ্কার হয়েছে পাখির আকাশে ওড়া দেখে, তাহলে কি জাহাজ আবিষ্কার হয়েছে হাঁস দেখে!!!!!!!!" <img src=" style="border:0;" />
যথারীতি আমরা আবার..... কিংকর্তব্যবিমূঢ়! <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28954830 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28954830 2009-05-24 02:08:46
বসুন্ধরা সিটি বনাম ওয়ারিদ <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_18.gif" width="23" height="22" alt=":|" style="border:0;" /> |" style="border:0;" />

ঘটনা হল এই যে:
আমি আর আমার কয়েকজন বন্ধু একটা কাজে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে (সম্ভবত ৯ মে তারিখে)। তো আমার এক বন্ধু ঠিক করল তার ব্ল্যাকবেরি ফোনসেটে ইন্টারনেট কানেকশন নেবে। তার সিমটা ছিল ওয়ারিদের তাই সে ওয়ারিদের কাস্টমার কেয়ারের খোঁজ করে। খুঁজে না পেয়ে সে নিচতলায় বাংলালিংক আর গ্রামীন ফোনের কাস্টমার কেয়ারে গিয়ে জিজ্ঞাসা করে যে এখানে (বসুন্ধরা সিটিতে) ওয়ারিদের কাস্টমার কেয়ার সেন্টার আছে কি না। তারা জানালো যে নেই। তখন আরেক বন্ধু গলা নামিয়ে বলল, "ঐ, তুই তো বোকা, ওরা কি আর অন্য কোম্পানির কাস্টমার কেয়ারের খোঁজ তোরে দিবে? আয় অন্য কাউকে জিজ্ঞাসা করি।"
এরপর আমরা কয়েকটা দোকানে এবং কয়েকজন ফ্লোর ক্লিনারকে জিজ্ঞাসা করে জানতে পারি যে পাঁচতলায় ওয়ারিদের কাস্টমার কেয়ার আছে। আমার পরামর্শদাতা বন্ধুটি বিজয়ীর ভঙ্গি করে আমাদের সাথে পাঁচতলায় উঠল বৈকি, কিন্তু আমরা পাঁচতলায় উঠে শুনি ঐখানকার ওয়ারিদ কাস্টমার কেয়ার সেন্টার নাকি বন্ধ হয়ে গেছে। <img src=|" style="border:0;" />

এই হল কাহিনী। তবে কেউ যদি জেনে থাকেন যে বসুন্ধরা সিটিতে একটা ওয়েরিদের কাস্টমার কেয়ার আছে, তাহলে জানাবেন প্লিজ। <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28953413 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28953413 2009-05-20 22:01:42
কীভাবে পাবেন পিঁপড়ামুক্ত চিনি<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" />আধা রেসিপি-আধা টিপস পোস্ট<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> " style="border:0;" />

চিনি রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান, একে পিঁপড়া মুক্ত রাখতে হলে লবঙ্গ ব্যবহার করুন। প্রতি কেজি চিনিতে জন্য চার-পাঁচটি লবঙ্গ দিয়ে দিন, দেখবেন লবঙ্গের গন্ধে আর পিঁপড়া আসবে না...... <img src=" style="border:0;" />

ওয়াও কী চমৎকার!!!<img src=" style="border:0;" />

তবে এটার অসুবিধা হল খালি খালি চিনি খেতে গিয়ে নাকে লবঙ্গের গন্ধ লাগতে পারে! তবে আমার মতো যাদের খালি খালি চিনি খাবার অভ্যাস আছে তাঁরা এই অভ্যাস সহজেই লবঙ্গ থেরাপি দিয়ে দূর করতে পারেন!!<img src=" style="border:0;" />

এটার সুবিধা হল, একই লবঙ্গ বারবার ব্যবহার করা যায়। যতদিন গন্ধ থাকে ততদিন পর্যন্ত নতুন লবঙ্গ কেনা লাগবে না।<img src=" style="border:0;" />
আর র' চা খাবার সময়ও চিনির সাথের লবঙ্গ দিয়ে দিতে পারেন, তাহলে আর ঝামেলা করে লবঙ্গের কৌটা খুঁজতে হবে না।<img src=" style="border:0;" />

হইল তো এক ঢিলে অনেক পাখি মারা!!<img src=" style="border:0;" />

এইবার আপনারা পোস্ট পড়তে পড়তে চিনিতে লবঙ্গ ঢালুন এই ফাঁকে আমি খেয়ে আসি এক কাপ লবঙ্গ চা!!!<img src=" style="border:0;" />

ইহা একটি সিরিয়াস পোস্ট। আমি রান্না জানি না বলে যদি কেউ এটাকে ফান পোস্ট হিসেবে দেখেন......তাইলে কিন্তু.....<img src=(" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28952105 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28952105 2009-05-18 01:15:07
আকাশ ছুঁতে হলে.....
** ইহা নেহাতই একটি আজাইড়া পোস্ট, কেউ চাইলে ফান হিসেবে নিতে পারেন, কেউ সিরিয়াসলি পরামর্শ দিতে পারেন, কেউ চাইলে ভাবের কথাও বলতে পারেন...... কেউ মাইনাস দিলেও আপত্তি নাই.....]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28950676 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28950676 2009-05-14 13:59:40
এটা কীরকম বিজ্ঞাপন!!!????
বিক্রয় হবে : আমার পতাকা (৫০টাকা)
বিক্রেতা: আমার পতাকা :-*

আমি তো অবাক!!! কেউ কি বলতে পারবেন এই বিজ্ঞাপনদাতার উদ্দেশ্যটা কি??? তিনি কি নিছকই বিজ্ঞাপন দিয়েছেন? নাকি বাংলাদেশের পতাকাকে তিনি তাঁর সম্পত্তি মনে করেন!!?? তিনি উনার পতাকা বিক্রি করতে চান ভাল কথা, তাহলে সেটা দেখতে বাংলাদেশের পতাকার মত কেন? নাকি তিনি আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্বহীনতাকেই কটাক্ষ করে এই বিজ্ঞাপন দিয়েছেন??? যে কারণেই হোক, তাঁর দেওয়া বিজ্ঞাপন আমার ভাল লাগে নি....... স্ক্রিনশট আপলোড হচ্ছেনা কেন যেন, তাই বিজ্ঞাপনদাতার সাম.ইন আ্যাডস প্রোফাইলের লিংক দিলাম!
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28950376 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28950376 2009-05-13 22:55:15
সামু ব্লগ, আমার মেরিডিয়ান চিপ্‌স্‌!!! "বেজার মুখ খারাপ মন,
ভাল্লাগে না কিচ্ছু যখন,
আকাশ ফুঁড়ে_ জিনি উড়ে
আসে নিয়ে মেরিডিয়ান!!!"
----- মেরিডিয়ান চিপ্‌স্‌, তিন রকম স্বাদ,হাজার রকম মজা_
"মেরিডিয়ান মেরিডিয়ান চিপ্‌স্‌-
আনে খুশির বান-মেরিডিয়ান!!!"

আজকে অনেকদিন পর ব্লগে ঢুকে মনে হল হাতে যেন মেরিডিয়ান চিপ্‌স্‌ পেয়ে গেছি, নিজের পরিবেশে ফিরে এসেছি অনেকদিন পর! তবে তবুও এখনো মনে হচ্ছে কিছু একটা মিস করে গেছি আমি... সুর কেটেছে কোথাও..... জানিনা সেই জায়গাটা ঠিক কোথায়। যেমন কখনো জানতে পারিনি কেন আর মেরিডিয়ান চিপ্‌স্‌ খেতে আগের মত ভাল লাগে না!!!

কি জানি!! আপাতত ব্লগটাকে আগের মত এনজয় করতে চাইছি, এটাই আশা!! <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28948676 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28948676 2009-05-10 03:54:02
আপা....আমার আপা.... নীল , আমি পারিনি ছুঁতে কিংবা ফুরুস এই পোস্টগুলো......
যাকে নিয়ে লিখছি উনি আমার স্কুলের শিক্ষিকা,বাংলা পড়াতেন। দূর থেকে তাঁকে দেখতে ভাল লাগত ভীষণ, কিন্তু ক্লাসে তাঁর সামনে দাঁড়াতে পারতাম না ভয়ে। আমারই এক বন্ধু (মেঘু) এই ভয়টা পেরিয়ে একদিন আপার হাসি জয় করে আনল; সে সময়টা থেকেই মূলত আপার সাথে সখ্যতাটা বেড়ে উঠেছিল। আপার অসম্ভব গভীর কালো চোখ, আড়চোখের চাহনি, মিষ্টি মুচকি হাসি, বাতাসে জলতরঙ্গের সুর তোলা হাসি, শাসন করার সময় স্হির হয়ে থাকা দৃষ্টি, পরীক্ষার হলে কড়া পর্যবেক্ষণ বা ঠান্ডা গলায় সাবধান করে দেওয়া ঠিক কোনটা না ভাল লাগত তা আমি হাজার খুঁজেও বের করতে পারিনি। পরীক্ষার হলের ব্যাপারটা নিয়ে অনেকের অভিযোগ ছিল, আপা নাকি খুব খুব খুব বেশি কড়া গার্ড দেন...... সম্ভবত শুধু আপা ছিলেন বলেই আমার পরীক্ষার সময়টা ভাল কাটত। পরীক্ষা খারাপ হোক, তবু খাতায় লেখার ফাঁকে ফাঁকে আপার দিকে তাকিয়ে যে সাহসটুকু পাওয়া যেত সেটা কম লোভনীয় ছিলনা!
আপা খুব করতেন, খুব খাটতেন স্টুডেন্টদের জন্য। আপার এই অসামান্য মমতার সুযোগ নিয়ে আমি আপার বাসায় গেলাম একদিন। খুব আদর করে খাইয়ে দিলেন আমাকে; লোভ বেড়ে গেল আমার। স্কুল ছাড়ার পরও তাই কলেজ ছুটির পর কোচিং ফাঁকি দিয়ে চলে গিয়েছি আপার কাছে বহুবার। এভাবেই হয়তো দিনগুলো কেটে যেত। কিন্তু বাস্তবতা তো তা নয়! জীবনে প্রচন্ড সংগ্রাম করা আপার মেধা যখন আমাদের দেশের কতিপয় আমলার হাতে জবাই হল, ঠিক সেই মুহূর্তে আপা সিদ্ধান্ত নিলেন তিনি দেশ ছাড়বেন। আরো কিছু কারণ আছে, যেগুলো একান্তই আপার ব্যক্তিগত ব্যাপার।
আপার স্টুডেন্টদের মধ্যে শুধু আমিই জানতাম ব্যাপারটা, সবকিছু কনফার্ম না হওয়া পর্যন্ত কাউকে কিছু না জানানোর সিদ্ধান্ত নেন আপা।প্রথমদিকে ব্যাপারটা মানতে কষ্ট হত খুব। আপার মেঘের মত ছবিটা নিয়ে দেখতাম, এডিট করতাম, লিখতাম সারাদিন। দীর্ঘ আড়াই থেকে তিন বছর আমি বুকে পাথর চাপা দিয়ে কথাগুলো আটকে রাখি। আজ আমার কোন বাধা নেই, আমি আমার পাথরের আগল খুলতে পারি, মাসখানেক আগে আপা আমাকে সে অনুমতি দিয়েছেন।
আপা চলে যাচ্ছেন এতে আমার খুব একটা কষ্ট হচ্ছেনা, অন্তত আমি তা-ই ভেবেছিলাম। এমনকি আজও আপার সাথে সম্ভবত দেশ ছাড়ার আগে শেষ দেখাটা করে আসার পরও খুব একটা কষ্ট হচ্ছিল না মনে হয়। আমি ভেবেছিলাম এতদিন ধরে কথাটা জানি যেহেতু, তাই হয়তো এতদিনে আমার মস্তিষ্ক আমাকে তৈরি করে নিয়েছে.... আপার জন্য শুধুই শুভকামনা আর ভালবাসা ছাড়া দেবার মতো এক ফোঁটা অশ্রুও নেই আমার কাছে.....
আপার সাথে দেখা করে বাড়ি ফেরার পর, আপার দেওয়া কিছু উপহার হাতে নিয়ে খেলছিলাম। হঠাৎ আমার বোন এসে আমাকে বলল, "কি রে!! তোর আপা মানুষটা এমন কেন? উনি কি সবাইকে নিয়েই এমন করে খেলেন? ভালবাসা দিয়ে সবাইকে ব্ল্যাকমেইল করেন? এত ভালবাসা কই রাখেন তোর আপা?" তখন আমার বুকটা প্রথমবারের মত ধক করে উঠল, প্রথমবারের মত মনে হল চিৎকার করে বলি, " আপা আপনি কই?"

বন্ধুর সাথে রাতে কথা শেষ করে,রেডিও শুনছিলাম।হাতে থাকা মুঠোফোনটা টিপতে টিপতে হঠাৎ একটা ছবি লাফ দিয়ে স্ক্রিনে চলে এল। আপার ছবিটা... আপার সেই মেঘের মত ছবিটা.... ভেতরটা মোচড় দিয়ে উঠল.... আমার পাথরের বাঁধ এক ধাক্কায় ভেঙে গেল, আমি কাঁদলাম, আপার জন্য কাঁদলাম। রাত্রির নীরবতার দোহাই দিয়ে মুখে বালিশ চেপে ধরলাম, আমার কান্না অতৃপ্ত পিশাচের হাহাকারের মত আমার বদ্ধ ঘরে ঘুরপাক খেতে লাগল। আমি জীবনে প্রথমবারের মত বিলাপ করে, মাতম করে কাঁদলাম...... "আপা আপনি কই?????" বলতে বলতে বিছানা থেকে মেঝেতে লুটিয়ে পড়লাম।আমার চোখ-নাক-মুখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগল। মানুষ কেন মাতম করে, কেন বিলাপ করে কাঁদে আজ আমি সত্যি সত্যি উপলব্ধি করলাম।
হঠাৎ করেই বুঝতে পারলাম, আমি আজ সারাদিনে কেন একদানা ভাত মুখে দিতে পারিনি; কেন গতকাল রাতে মাত্র আধা ঘন্টা ঘুমের পরও আজো আমি ক্ষুধাহীন অনুভূতি নিয়ে জেগে আছি ..... এই পোস্ট লেখার সময় কেন আমি চোখে ঝাপসা দেখছি একটু পর পর, কেন বারবার হাত কেঁপে আসছে....
আপা আপনি কাঁধে করে বাংলাদেশের বিশাল পতাকাটা নিয়ে যেখানে যাচ্ছেন, সেখানে হয়তো আমি থাকবো না.... হয়তো অন্য কোন এক নিবিড় বা অন্য কোন এক অভ্র, আবারো আপনার ভালবাসায় ব্ল্যাকমেইলড হয়ে আপনার বাড়ির খোঁজে অ্যাডিলেডসের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে....বারবার পথ হারাবে ..... তবুও আপনাকে খুঁজে বেড়াবে....
খুঁজে বেড়াবে ..... খুঁজে বেড়াবে.....





**কাল ভোরে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আমাকে ঢাকার বাইরে যেতে হবে; কিন্তু মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না, ঘুমও আসছে না কিছুতেই।তাই কথাগুলো শেয়ার করার ইচ্ছায় অনেকদিন পর একটা পোস্ট দিলাম। অনেকক্ষণ লাগিয়ে লেখা এই আবজাব ব্লগারদের বিরক্তি উৎপাদন করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28930722 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28930722 2009-03-29 03:44:22
বন্ধু ,শুভ জন্মদিন <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> তো যাই হোক, আজ ২২ ফেব্রুয়ারি, ১০ ফাল্গুন.... মেঘুর জন্মদিন! হ্যাপ্পি বার্থডে দোস্ত! <img src=" style="border:0;" />
ওকে নিয়ে আমার প্রথম লেখা (ব্লগে) হল বিয়ারের জগ ও কতিপয় মদন.... (মূল পোস্টটা খুঁজে পাচ্ছিনা।) লেখাটা ঠিক ওকে নিয়ে না, ওর চাপাবাজি নিয়ে। ও মাঝে মাঝে এমন চাপা মারত যে মনে হত স্বয়ং যুধিষ্ঠির এসে সত্যের রেফারেন্স দিয়ে যাচ্ছেন। <img src=" style="border:0;" /> আর এই চাপাবাজির অসহায় শিকার হতাম আমরা ( স্পেশালি দীপ্ত নামের আমার আরেক বন্ধু<img src=" style="border:0;" /> )

তবে ব্লগে এসে যতই ওর মুন্ডুপাত করি না কেন, ওর কিছু কিছু গুণের কথা না বললেই নয়।
অসম্ভব নরম মানুষ সে, চমৎকার ছবি আঁকে। নিষ্পাপ এবং ক্লাসিক রূচিসম্পন্ন!(ভাগ্যিস মেঘু এখানে নাই, থাকলে ওকে তেল মারার অপরাধে আমার দিকে পেন্সিল বক্স ছুঁড়ে মারত:-* !!)
২২ ফেব্রুয়ারি শুধু ওর না, স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল এরও জন্মদিন। তাই যখনই ও স্কাউটের নীল পোষাক আর কালো বুট পড়ে ঘুরে বেড়াতো,তখন দেখে মনে হত এক্ষুণি এসে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মাথায় গাট্টা মারবে।
তবে ওর চেহারার দিকে তাকালে এই সব কিছু ভুলে গিয়ে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে.....<img src=" style="border:0;" />

আর এই মেঘু আমার মস্তিষ্কে উঁকি দিয়ে আমাকে খুব বুঝতে পারত, তাই আমার মনে হত ও আমার উজারিয়া বন্ধু। মাঝে মাঝে আমি দীপ্তকে শুধু একটা কারণেই হিংসা করতাম ... আর সেটা হল, আমি খানিকটা অনুভব করতে পারতাম যে দীপ্তই মেঘুর উজারিয়া বন্ধু (যে বন্ধুকে সব উজার করে বলা যায়); আমি নই! <img src=" style="border:0;" />

যাই হোক। অনেক বকবক করলাম; এতো বকবকানির একটাই উদ্দেশ্য_ প্রিয় বন্ধু মেঘুকে "শুভ জন্মদিন" বলা <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28914515 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28914515 2009-02-22 01:15:31
চলে যাওয়া বসন্তের দিন
মনে আছে, আমাদের চেয়ে একবছরের বড় শুভ্রাদি চমৎকার গাইতেন। ছোটবেলা থেকেই স্কুলের অনুষ্ঠানগুলোতে গান গাইতেন। তো উনাদের শেষ ক্লাসের দিন উনি স্বরচিত আর তাঁর নিজের সুর করা একটা গান গেয়েছিলেন। সেই গান উনার সতীর্থদের চোখে জল এনেছিল। বহুদিন পর্যন্ত অনেক শিক্ষক সে গানের কথা বলতেন।

তাই দেখে আমাদের কয়েকজনের মনে হল আমাদের শেষ ক্লাসের দিন এরকম একটা আয়োজন করা দরকার । কিন্তু সমস্যা হল আমাদের ক্লাসের যারা গান গাইতে জানত বা গান নিয়ে নাড়া-চাড়া করত, তারা কেউ এই গান লেখা বা সুর করার দায়িত্ব নিতে চাইল না। সাহস করে আমি বিজয়কে বললাম," বিজয়, তোদেরকে গান আর সুর দিলে তুই আর জিনি দুজনে মিলে গাইতে পারবি?" জিনির সাথে আলাপ করে বিজয় রাজি হল।

আমি গান লিখলাম, সুরও দিলাম। অনুষ্ঠানটা খুব জঘন্য হয়েছিল। আমাদের টিচারদের মতে স্কুল ইতিহাসের সবচেয়ে বাজে অনুষ্ঠান। তবে তাতে আমার কোন দুঃখ নাই।কারণ কথাটা সত্যি, ব্যবস্হাপনার খুবই অভাব ছিল- দ্বন্দ্ব ছিল।
তবে কষ্ট পেয়েছিলাম তখন, যখন ক্লাসের অনেকে আমার লেখা গান নিয়ে খুব বাজে মন্তব্য করল। আমি গানের 'গ' ও জানিনা, গান খারাপ হতেই পারে..... কিন্তু তখন আমার ভীষণ দুঃসময় চলছিল। স্কুলে এবং বাড়িতে। একটা উৎসাহের আর অনুপ্রেরণার কথা শোনার জন্য মুখিয়ে থাকতাম সবসময়। তাই কেউ যখন আমার প্রচন্ড দুঃসময়ে আমাকে টিটকারী করল (গান নয়, আমিই ছিলাম টিটকারীর মূল উদ্দেশ্য)_ তখন আমি কষ্ট পেলাম। খুব কষ্ট পেলাম এবং ঠিক করলাম জীবনে আর কোনদিন লিরিক লিখব না সুর করব না......।

ব্লগার পলাশমিঞা কদিন আগে আমার একটি কবিতায় সুরারোপ করেছেন। এতে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।সবার জন্য এটা গান হোক, কিন্তু ঐ কবিতা আমার কাছে কবিতাই থাকবে......... গানের জন্য লেখা, সুরের জন্য সৃষ্টি হওয়া কথামালা হয়ে উঠবেনা কোনদিন!! ব্লগার জনাব পলাশমিঞা,আমি দুঃখিত, খুব দুঃখিত।

আজ এতদিন পরে এইসব হাবিজাবি মনে পড়ছে....... আর মনে হচ্ছে আমার বসন্তদিনগুলোর শেষদিনে গাওয়া আর আমার জীবনে লেখা একমাত্র পূর্ণাঙ্গ লিরিকটা আমি ব্লগারদের সাথে শেয়ার করি। সব কথা ঠিকমত মনে নেই..... কিন্ত যতটুকুই আছে, আমার বসন্তদিনের স্মৃতি হয়ে হৃদয়ে গেঁথে আছে। .............


অজানার পথে, বাড়িয়েছি পা মোরা;
শুভ সমাপন দিনে মনে করছি আমরা-
সেই দিন_বাবা-মার হাত ধরে,
শিক্ষা নিতে-
এসেছি শূণ্য করে...... সেইদিন....

সেই অচেনা মুখ, প্রথম সেই সময়-
টেনে নিল মায়ের মমতায়।
শূণ্যতা ভরে দিল- পূর্ণতায়।

প্রিয় শিক্ষকের আদর,
আর সেই প্রিয় দুষ্টুমি,
সেই বেড়ে ওঠা দূরন্ত দিন...... আজ স্মৃতি সবই,
......শুধু স্মৃতি সবই.....।

আজ আমাদের প্রাণে বাজুক তা গানে গানে _
মানুষ হব, আমরা মানুষ হব....

আপনাদের পদধূলি, পাবে আমাদের শ্রদ্ধাঞ্জলি,
অমিয় বাণীগুলি
রাখব স্মরণ_ আর গাইব মানুষ হব...
আমরা মানুষ হব।

প্রিয় শিক্ষকের আদর,
আর সেই প্রিয় দুষ্টুমি,
সেই বেড়ে ওঠা দূরন্ত দিন...... আজ স্মৃতি সবই,
......শুধু স্মৃতি সবই.....।










***** আরো অনেক কিছু ছিল, সেগুলা মনে নাই।/<img src=" style="border:0;" />


]]>
http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28914068 http://www.somewhereinblog.net/blog/nibiravroblog/28914068 2009-02-21 01:26:51