প্রেমের চিঠি-১
০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২০
প্রেমিকা কে লেখা চিঠি-১
আমার নারী:
আজ সারাদিন শুধু তোমার কথা ভেবেছি। রৌদ্রে দেখেছি তোমার হাসি, মেঘে দেখেছি তোমার কালো চুল। বাতাসে ভেসে আসা গন্ধে পেয়েছি তোমার চুলের গন্ধ। সে গন্ধে আনমনা হয়ে ভেবেছি রজনীগন্ধার সুবাশ, আমায় সে গন্ধ বড় আনমনা করে দেয়, মনে করিয়ে দেয় ছোটবেলায় আমার মার বলা সেই রুপকথার গল্প। রাজকন্য, রাজপুত্রর গল্প।
আমি যেন সেই রাজপুত্র, টগবগিয়ে ঘোড়ায় চড়ি যাচ্ছি বন্দি রাজকন্যা উদ্ধারে। রাজকন্যা বন্দি সেই দুষ্ট রাক্ষসে হাতে, রাক্ষস তাকে লুকিয়ে রেখেছে শাপলা দীঘির নিচে। আমায় যেতে হবে শাপলা দীঘিতে, বার করতে হবে তোমার কক্ষ, তোমার পায়ের কাছে সোনার কাঠি, মাথার কাছে রুপার কাঠী। কাঠি বদলালেই রাজকন্য জেগে উঠবে। আমার রাজকন্য কবে জাগবে, বলবে আমার রাক্ষসের প্রান কোন শাপলা ভ্রমরের কাছে লুকানো। কোন সে ভ্রমর যার গুনগুন শব্দে আমি সে রাক্ষসকে মেরে রাজকন্যাকে জাগিয়ে নিয়ে যাবো আমার প্রাসাদের, সেখানে আমাদের নটে গাছটি মুড়াবে ঢুলীর ঢাকের বাদ্যে।
ঢুলীর বাদ্য বাজেনা, বাজে তীব্র বাসের হর্নের আওয়াজ, বাসের কন্টাকটর বলে উঠে মহাখালী, মহাখালী। আমার রুপকথা শেষ হয়, আমি স্যান্ডেল লটকে লটকে নেমে যাই, হাটা দেই জীবিকার জন্য আমার রাজকন্যাকে সযতনে রেখে। আজ রাতে আবার তোমায় স্বপ্ন দেখো, এখন ঘুমোও রাজকন্য, তোমার পায়ের কাছে, সোনার কাঠি, মাথার কাছে রুপার কাঠি, এ ঘুম কি সহজে ভান্গবে ?
তোমার পুরুষ
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মনিটর বলেছেন:
ওয়াও! কী চমতকার লেখা!!!
রাশেদ বলেছেন:
৫
রাশেদ বলেছেন:
আরো কয়েকটা লেখেন, দরকার আছে। কামে দিব্বে।
অমি রহমান পিয়াল বলেছেন:
জব্বর। ৫ দিতে বাধল না
আহসান উদ্দিন বলেছেন:
চমতকার হয়েছে... পুরা ৫...
নিধিরাম সর্দার বলেছেন:
কালপুরুষদা যদি ভালো না বলে, তাহলে ভালো হয় কি করে? উনি কি ছেলে নিকের লেখা পড়েন
তবে বিমা আজ আমারে একটা গেঞ্জি দিছে। @ ছায়ার আলু
উনাকে দাওয়াত দিতে পারেন আপনার ব্লগে
@নাদান
রাশেদ বলেছেন:
একটা চিডিতে কি কাইত হইবে! আরো লাগবে।
মিরাজ বলেছেন:
অসাধারন রচনা। মনে হচ্ছে প্রমের চিঠির খুব চমত্কার একটা সিরিজ হবে। প্রেমিকা কে লেখা চিঠি-২ এর অপেক্ষায় থাকলাম।
৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
কালপুরুষদার জন্যে করা সর্দারজীর মন্তব্যে ৫ !
এস্কিমো বলেছেন:
কালপুরুষদা যদি ভালো না বলে, তাহলে ভালো হয় কি করে?
রাশেদ বলেছেন:
এস্কিমো ভাই, আপনারে হারিকেন দিয়া খুজতাছিলাম। গুরুজনেরা রুগী না পাইয়া আমারে ধরার ধান্ধায় আছে!! বিচার দিলাম আপনার কাছে। মিমাংসা করেন!
নিধিরাম সর্দার বলেছেন:
কালু দা কে কিভাবে পাবো? ওনার সার্টিফিকেট না পেলে আমার সামওয়ার ইন জন্ম মিথ্যা হয়ে যাবে। কালু শেইক আপনে কই?
নিধিরাম সর্দার বলেছেন:
কালু শেইক আমারে রেটিং দিলোনা সে কি আমি পোলা বইলা
পজিটিভ বলেছেন:
৫
নিক বদল কিয়া তো কেয়া হুয়া মুঝে পাত্তা চলগিয়া আপ কৌন হ্যায়!
পেয়ার কা ইয়ে চিটঠি আচ্ছাহ বানায়া
বাকোয়াস বন করকে এ্যায়সা লিখনা আচ্ছাহ হ্যায়
৫
রাশেদ বলেছেন:
কোন চুতিয়া এই পোস্টে ১ দিছে!
প্রশ্নোত্তর বলেছেন:
@সার-ওয়ার-চৌধুরীইডা কি উর্দু না ফার্সী?
[লোলের উষ্ণ গন্ধ আসে কাহার গাত্র হইতে? - বিখ্যাত লোল্পুরুষ]
প্রশ্নোত্তর বলেছেন:
বাড়ায়া দিলাম, রাশু!
নিধিরাম সর্দার বলেছেন:
ছালোয়ার ভাই কি পাকু নাকি?
ধ্রুব বলেছেন:
"ঢাল নাই, তলোয়ার নাই; তবে মুখখানা আছে, আর সেইখানাই ভরসা।"আমার ভাই তাও নাই। চেহারা দেখলে "আন্ত:জেলা ডাকাত সর্দার টাইপ কিছু লাগে"। যাই হোক, দারুন পোষ্ট। ৫++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














