আমার প্রিয় পোস্ট

হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল

২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:২২

শেয়ারঃ
0 0 0

ছোট বেলায় আমার অন্ধকারে ছিল খুব ভয়। বাথরুমে যেতে ভয় পেতাম অন্ধকারে, যেতে হলে চাই একজনের উপস্হিতি। হয় বাবা বা মা হতেন আমার বাথরুমে যাবার সহায়। তাদের আমোদ দেবার জন্য কিংবা তাদের বিরক্ত কাটাবার জন্য আমি আবৃত্তি করতাম "হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল।"

আমার গ্রেট ফল হয়নি, পেশার কারনে হয়েছে জায়েন্ট লিপ। সাফল্যর জন্য আমি পাড়ি দিয়েছি মহাদেশ থেকে মহাদেশ। কখনো পেয়েছি সাফল্য আর কখনবা পেয়েছি ব্যর্থতার ছোয়া, আর সে সময় অন্ধকারে ডুবে গেছি। অন্ধকারে যে ভয় ছিল সময়ের ব্যবধানে সে ভয় কাটিয়ে উঠেছি। একসময় যে অন্ধকারে ভয় পেতাম, একন তাকে আলোকিত করবার জন্য জীবন বাজি রাখি। সময়ের ব্যবধানে ছোট্ট আমি একন হয়েছি তরুন ।

আর আমার বাবা মা বয়সের সে ওল্দ জিপসি ম্যান আর ওম্যান। গত ঝড়ের দিন তাদের ফোন করলে তারা বললে বিশাল ঝড় হচ্ছে, চারিদিক অন্ধকার, বাসায় কেউ নেই। দুই বুড়া বুড়ি বসে আচে একলা, তাদেরকে হাম্পটি ডাম্পটি বলে বিনোদন দেবার কেউ নেই। আমি যে বড় হয়ে গেছি, আমার যে পেতে হবে সোনার হরিন, বাবা মাকে সময় দেবার সময় কই। তারা আমার সাথে এসে দাড়িয়েছিলেন আমার সব প্রয়োজনে আর আমি পারিনা তাদের পাশে দাড়াতে।

সময় কোথায় আমার দাড়াবার, আরেকটা নতুন গাড়ি, আরেকটু বড় বাড়ি, টিভিটা যদি ৬০ ইন্চি হতো। ইস গত উইন্টারে কোথায় ভ্যাকেশন যাওয়া হয়নি। আজ দাড়ানোর সময় নেই, জীবনকে শুন্য করে ভরাতে হবে গাড়ি, বাড়ি আর যা কিছু ম্যাটেরিয়াল তা দিয়ে।

টাইম ইউ ডিড নট মেইকে মে এ ওল্দ জিপসি ম্যান
ইউ মেইড মি আ ম্যাটেরিয়াল ম্যান। এন্ড আমি আজ সেই হামপটি ডামপটি হু স্যাট অন এ ওয়াল এন্ড হু হ্যাড এ গ্রেট ফল।"

পুনশ্চ:- লেখাটা উতসর্গ করা হইলো মুকুলরে যে আবার কিছু লিখতে উতসাহ দিসে

 

সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:২৭
রাশেদ বলেছেন: কিছু বলার ভাষা নাই।



আগের আপনাকে ফিরা পাইতাছি।
৩. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৩১
মুকুল বলেছেন: আমি কোন ভাষা খুঁজে পাচ্ছি না। চোখের কোনে কিছুটা জলও কি গড়ালো!!!
৪. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৫
মুকুল বলেছেন: পুরুষের চোখে জল আসাটা কি দূর্বলতার লক্ষণ??? কিম্বা কোন মেয়েলি আচরণ???

আগে তাই ভাবতাম। এখন ইচ্ছে হলে গোপনে হলেও কাঁদি।
৫. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৬
সিহাব চৌধুরী বলেছেন: ৫ । চমত্তকার । আগের পোষ্ট টা ন দিলে কি চলতো না ?
৬. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: দীর্ঘশ্বাস ......


(আজ থেকে আপনার পাংখা হলাম)
৮. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৭
নগর বাউল বলেছেন: খুব ভালো হয়েছে ভাইয়া।প্রিয় পোস্টে যোগ করলাম।৫
১০. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৫
হাসিব বলেছেন: নীল বাটনে টিপি দেয়া হৈলো
১৪. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:৫৪
রুধীণ বলেছেন: অনুভূতি ,উপলব্ধি গুলো আরো তীব্রতর হয় নিজে মা বাবা হবার পরে ,যা আমার ক্ষেত্রে হয়েছে। আমার মাকে আমি নতুন করে উপলব্ধি করলাম আমি নিজে মা হবার পরে।
@মুকুল ,মানুষ আবেগপ্রবন হলেই কাদেঁ। ছেলে মেয়ে বলে কথা নয়। যার মধ্যে আবেগ নাই সে মানুষ না। আমার কাছে তাই মনে হয়।
১৫. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:৫২
নরাধম বলেছেন: নীল বাটনে টিপি দেয়া হৈলো
১৬. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:০৫
নরাধম বলেছেন: বস্‌, ইরাম পোস্ট আরও চায়।
১৭. ২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:০১
েজবীন বলেছেন: সেই ..সেইই আগের দু'টার মতো ভাল লেখা।
১৮. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৪
নীলাঞ্জনা বলেছেন: ৫

অনেক অনেক শুভকামনা...


১৯. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৮
মুকুল বলেছেন: দুস্তরে ম্যালা দিন দেখি না। থাকো কৈ? @ নীলাঞ্জনা
২০. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০৭
লাল দরজা বলেছেন: ঐ দিন পইরা গেছিলাম, আজকে আবার পড়লাম ছোট্ট, সহজ অথচ শক্তিশালী লেখন। দুঃখ জাগানিয়া ভালোলাগানিয়া অনুভূতি। ধন্যবাদ ব্রাদার।
২১. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:০৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: নির্মম ভাষায় রূঢ় সত্য প্রকাশ!
প্রিয় পোস্ট,৫।
২২. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৬
আরিফুল হোসেন তুহিন বলেছেন: নিধিরাম,
সত্যি অসাধারন লাগলো,
আপনার অনুভুতির প্রকাশ অনন্য ।৫।
২৩. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪১
নির্ভয় বলেছেন: রাশেদ বলেছেন :
২০০৭-১১-২১ ২১:২৭:৩৫
কিছু বলার ভাষা নাই।

আগের আপনাকে ফিরা পাইতাছি।

মুকুল বলেছেন :
২০০৭-১১-২১ ২১:৩১:১২
আমি কোন ভাষা খুঁজে পাচ্ছি না। চোখের কোনে কিছুটা জলও কি গড়ালো!!!
...
খুব চমতকার।
২৪. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪২
খোলাচিঠি বলেছেন: সবচেয়ে বেশি কষ্ট যে আজকে আমরা সবাই সোনার হরিনের পেছনে দোউরাচ্ছি কিন্তু এটা ভুলে যাই একদিন ( বেঁচে থাকলে) আমরাও জিপ্সি স্তাগে এ পোউছে যাব।
২৫. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৩
খোলাচিঠি বলেছেন: নু ফধ ধিু, লরঢ়ংু ংঃধমব যড়নব *
২৬. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৭
নির্ভয় বলেছেন: প্রিয়তে রাখলাম।
২৭. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
মনের কথা বলেছেন: হাসিব বলেছেন :
২০০৭-১১-২১ ২২:৪৫:৪৪
নীল বাটনে টিপি দেয়া হৈলো

২৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৫
সোহানের রোজনামচা বলেছেন: ভাইরে মনটা খারাপ হয়া গেল। আহারে বাবা মা আমাদের জন্য কত কিছু করে, আর আমরা অকৃতগ্গ সন্তানরা কি করি?হায়রে।

 

মোট সময় লেগেছে ৩.১০০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঢাল নাই, তলোয়ার নাই; তবে মুখখানা আছে, আর সেইখানাই ভরসা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই