(সন্ধ্যাবাতি ব্লগে আমি ব্যান সে জন্য পোষ্ট)
একজন মানুষের ভিতরেরও একজন মানুষ থাকে। আমরা কি শুধু বাইরের খোলসটাকেই দেখি।এ কি আসলে খোলস? আমার ভিতরে যা আছে তা কি আমি না, সে অন্য আমি? আমি কি প্রবন্চক নিজের কাছেই?
আমি তো আমিই। আমার দায় স্বীকার কিংবা ভালোবাসা তো সবই নিজের কাছে। অন্যদের কষ্টি পাথরে আমার যাচাই হবার প্রশ্নও আসেনা। আমার পা চাইনিজ মেয়েদের মতো জুতা দ্বারা বন্দি নয়। সমাজের কাছেও আমি বন্দি নই। আমার সমাজ আমাকে বানায়না। আমি বরং সমাজ বানাই।
আমার বেড়ে উঠার সাথে আমার আশে পাশের কারো কোন ভুমিকা নেই। আমি নিজের মত করে সব বিচার করি। পুর্ব-নির্ধারিত কোন পথে আমি যেতে চাইনা। কামারের ছেলে কামার আর রাজার মেয়ে রানী হয়না আমার সমাজে। আমি সমাজের রীতিকে চ্যালেন্ড করি, বলি রীতি তুমি কি কার, আমি তোমার না তুমি আমার? এ শেখায় আমার ধর্ম-ইসলাম। রাসুল নিজের বাবা মার ধর্মকে পরিবর্তন করেছিলেন। সমাজের হাজার রীতি নীতিকে নতুন করে গেথেছিলেন।
আমাদের দেশের সমাজ কে রীতি নীতি ভান্গার সুযোগ দিতে হবে, আমাকে? কেনো, আমরা কি নিজেরা দামাল ছেলের মত সমাজ ভান্গিনি। আমাদের পিতামহরা স্লোগান দিয়েছেন
"হাত মে বিড়ি, মুখ মে পান, লড়কে লেংগে পাকিস্তান। আমাদের পিতার স্লোগান দিয়েছেন " রাষ্ট্র ভাষা বাংলা চাই"
" বীর বান্গালী অস্ত্র ধরো , বাংলাদেশ স্বাধিন করো"। আমরা কি আমাদের সমাজের রীতি নীতির কাছে বন্দি হয়ে গেছি।
এ ব্লগ কি বাংলাদেশের বাইরে যে আমরা নতুন ধারনা কে নিতে পারিনা। সে ধারনা যদি হয় প্রগতির, সমাজের ভালোর জন্য, অবশ্যই পারি। কিন্তু সে যদি হয় প্রগতির বিরুদ্ধে আর নীতি নির্ধারক যদি আগেই আষ্টে পিষ্টে বাধা থাকে তার পুর্ব পুরুষের ধর্ম আর গ্রন্হের কাছে তাহলে সে বাধন ছিড়বে কি করে। নিজেকে আবিষ্কার করার জন্য নিজের মুক্ত করতে হয়। চাইনিজ মেয়েরা তাদের পাকে যেভাবে মুক্ত করেছিল। না হলে নিজ দায়িত্ব না নিয়ে সকল সময় সমাজ, ব্লগ আর অন্যদের দোষ দিতে হয়।
আমি আমিই আর আমি যদি বন্দি হই কারো কাছে সে দায়িত্ব আমার অন্য কারো নয়। আমাকে যদি কেউ দশ হাতি শিকল দিয়ে বন্দি করে ধর্মের অনসুশাসনের নামে বন্দি করে, সে দায়িত্ব আমার। ইশ্বর আমাকে সব দিয়েছেন আরো দিয়েছেন নিজের ডিগনিটি এবং ব্যাক্তি স্বত্বা নিয়ে বেচে থাকার মেধা।
নিজেকে আবিষ্কার আর পুনঃ আবিষ্কার- উতসর্গ সন্ধ্যাবাতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬২টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।