আমার প্রিয় পোস্ট

কবিতা: সে - জীবনানন্দ দাশ

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৪

শেয়ারঃ
0 0 0

আমাকে সে নিয়েছিল ডেকে;
বলেছিল: 'এ নদীর জল
তোমার চোখের মতো স্লান বেতফল;
সব ক্লান্তি বিহ্বলতা থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি
এই নদী তুমি।'
'এর নাম ধানসিঁড়ি বুঝি?'
মাছরাঙাদের বললাম;
গভীর মেয়েটি এসে দিয়েছিল নাম।
আজও আমি মেয়েটিকে খুঁজি;
জলের অপার সিঁড়ি বেয়ে
কোথায় যে চলে গেছে মেয়ে।
সময়ের অবিরল শাদা আর কালো
বুনোনির ফাঁক থেকে এসে
মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে
ঢের আগে নারী এক- তবু চোখ-ঝলসানো আলো
ভালোবেসে ষোলো-আনা নাগরিক যদি
না হয়ে বরং হত ধানসিঁড়ি নদী।

 

প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২১

লেখক বলেছেন: আমার-ও।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২১

লেখক বলেছেন: দেখলাম। ভালো সংগ্রহ করছেন।

৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০২
কঁাকন বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ, আপু।

৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭
চতুষ্কোণ বলেছেন: দারুন.......................
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫২
বোহেমিয়ান কথকতা বলেছেন: জীবন বাবুকে ভাল পাই +++
ধন্যবাদ
২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৫

লেখক বলেছেন: সবাই ভালো পায়। হি হি।

৬. ১৩ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৯
বৃষ্টিধারা বলেছেন: আবার পড়লাম .....

অনেক আগের পড়া কবিতা আবার পড়ে ভালো লাগলো খুব ।

 

মোট সময় লেগেছে ১.০৬৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাকে একদিন চাঁদ দেখাবো।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ