একটা বিজ্ঞাপনের কথা বলি, এটা শীত কালে দেখাতো- কিউট কোল্ড ক্রিম।
এই বিজ্ঞাপনটাতে বাবার ঠোট ফেটে গেছে, আর হাত পা শুস্ক হয়ে গিয়েছে, তাই মেয়ে গান গাইতে গাইতে বলছে-“ হিম হিম ঠান্ডা এমন দিনে চাই কিউট কোল্ড ক্রিম.....রাখে রাখে রাখে ত্বক...নরম কোমল ত্বক এমন দিনে....ঠান্ডা দিনে শীতের দিনে।“ মেয়ে বাবাকে ক্রীম মাখিয়ে দেয়, আর বাবা চেচিয়ে বলে “তুচ্ছ করি শীতের ভয়” আর শীত লেগেই আবার চাদর মুড়ি দেয়।
এছাড়া আরো বিজ্ঞাপন দেখাতো-বৌ রানী প্রিন্ট শাড়ী, জনী প্রিন্ট শাড়ী, চান প্রিন্ট শাড়ী, স্টান্ডার্ড লুঙ্গী, মোগল চপ্পল স্যান্ডেল, লুকাস ব্যাটারী । এই সকল পন্য গুলোর তখন ব্যাপক চাহিদা আর কাটতি ছিলো।
৯০ দশকের শেষের দিকে ঢালাও বানিজ্য উদারী করনের কারনে অনেক অনেক দেশীয় শিল্প নিঃশেষ হয়ে যায়। অনেক শিল্প ধুকে ধুকে টিকে আছে।
কিছু জনপ্রিয় পন্য যা বাংলাদেশের বাজারে ব্যাপক প্রচলিত ছিলোঃ ছবিতে দেখুন। এগুলোর এখন অনেক গুলো বিলুপ্ত, কয়েকটি বিলুপ্তির পথে।
আরো অনেক পন্য আমার বাবা কিনে আনতো, আমরা বাসার সবাই ব্যাবহার করতাম । অনেক গুলোর নামই মনে করতে পারছিনা। কিছু মনে আছে-বাবুলের তাল মিশ্রী, হাওয়াই মিঠাই , চট্রলা সেমাই, ১৯৩৭ বল সাবান, টিব্বত পমেড, টুটি ফ্রুটি ফ্লেভার ইত্যাদি। আপনাদের কাছে যদি আরো নাম আর ছবি থাকে প্লিজ এই পোস্টের সাথে শেয়ার করুন। আমাদের হারিয়ে যাওয়া পন্য গুলো যাতে আমাদের মাঝে ছবিতে টিকে থাকে এট লিস্ট সেই প্রয়াসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

