ঃঃঃ মুঠোফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রীর !!! ঃঃঃ
১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুঠোফোনে কথা বলতে গিয়ে অসাবধানতার কারণে প্রাণ হারালেন এক কলেজ ছাত্রী। গতকাল শনিবার জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
ওই ছাত্রীর নাম আমেনা খাতুন (২০)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামের আহমেদুল ইসলামের মেয়ে। জয়পুরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন আমেনা।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, সকাল ১০টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী রূপসা আন্তনগর ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেনটি ২ নম্বর লাইনে আসছিল একপর্যায়ে কলেজছাত্রী আমেনা মুঠোফানে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশতঃ তিতুমীর ট্রেনে কাটা পড়েন। এতে তাঁর এক পা কেটে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন