বীরেন্দ্র শেওয়াগের তর্জন-গর্জন
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি৷ এরই মধ্যে তর্জন-গর্জন শুরু করে দিয়েছেন ভারতের অন্যতম ফেভারিট ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ৷
বিশ্বকাপে ৫০ ওভার করে ব্যাট করবো: শেহবাগভারতের ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ শুক্রবার প্রতিপক্ষ বোলারদের সতর্ক করে দিয়ে বলেছেন, তিনি সহজে মাঠ ছেড়ে বেরোবেন না৷ গোটা ইনিংস, অর্থাৎ ৫০ ওভার ধরেই ব্যাট করে যাবেন৷ এই হুমকি একেবারে ফেলনা নয়৷ সুপারস্টার শচিন তেন্ডুলকরের সঙ্গে জুটি বেঁধে ব্যাট করতে নামলে প্রতিপক্ষের যে কালঘাম ছুটে যেতে পারে, তার অজস্র দৃষ্টান্ত রয়েছে৷ মনে রাখতে হবে, শেহবাগ এখনো পর্যন্ত ২২৮টি ওয়ান ডে ম্যাচে ৭,৩৮০ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৩টি সেঞ্চুরি৷ তবে গোটা ৫০ ওভার ধরে টিঁকে থাকতে পারেন নি এখনো পর্যন্ত৷ ৪৩-৪৪ ওভার পর্যন্ত খেলে যাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন শেহবাগ৷ এবারের বিশ্বকাপে ৫০ ওভার খেলার স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর ৩২ বছর বয়স্ক এই খেলোয়াড়৷
পেটানোর জন্য তর সইছে না শেহবাগেরশেহবাগের আর তর সইছে না৷ ১৯শে ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচেই মনে রাখার মতো সাফল্য দেখাতে চান তিনি৷ তবে ভুললে চলবে না, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের সময় বাংলাদেশ ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল৷ সেযাত্রায় প্রথম রাউন্ডেই ভারতকে বিদায় নিতে হয়েছিল৷
সূত্রঃ
ডয়চে ভেলে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন