এলো সোশ্যাল নেটওয়ার্কিং ব্রাউজার ‘রকমেল্ট’
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্তমানে চলতি ব্রাউজারগুলো ওয়েববান্ধব তবে সোশ্যাল নেটওয়ার্কিং বান্ধব নয়। আর এ অসুবিধা দূর করতে ওয়েব ব্রাউজারের ভুবনে সোশ্যাল নেটওয়ার্কিং সহায়ক ব্রাউজার হিসেবে নতুন এক ব্রাউজার রকমেল্টের বেটা ভার্সন ছাড়া হয়েছে। ক্লাউডনির্ভর এই ব্রাউজারে রয়েছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংবান্ধব ফিচার। মূলত সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোকে আর সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্য এ ব্রাউজারের আর্বিভাব বলে জানা গেছে। নতুন এই ব্রাউজারটি তৈরি করেছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যান্ড্রিসেন হরোউইজ। রকমেল্ট ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতা হবে ঠিক ফেসবুক ব্যবহারের মতোই। অন্য সব ওয়েব ব্রাউজারের তুলনায় এর মূল্য পার্থক্য হচ্ছে এটি ব্যবহারে ব্যবহারকারীর অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাত্ এ ব্রাউজারে প্রবেশ করতে অবশ্যই ফেসবুকের লগইন তথ্যের প্রয়োজন হবে। টুইটার এবং ফেসবুক ব্যবহারকারীরা তাদের বন্ধুদের এ ব্রাউজারে যুক্ত করতে পারবেন। রকমেল্ট ব্রাউজারে সেটিংস, বুকমার্কসগুলো অনলাইনে ব্যাকআপ থাকে। ফেসবুক যদি অথেনটিকেশনের জন্য ব্যবহার করা হয় তবে সবখানেই ফেসবুকের রেপ্লিকা ব্রাউজার আকারে তৈরি হবে। জানা গেছে, রকমেল্ট তৈরি করা হয়েছে গুগল ব্রাউজারের ওপেনসোর্স প্রকল্পের ক্রোমিয়াম ব্যবহার করে। গুগল ক্রোমের চেয়ে রকমেল্টে ব্রাউজারের মুল পার্থক্য হলো কলামগুলো ব্রাউজারের দুই দিকেই দেখা যাবে। এ মুহূর্তে ব্যবহারকারীরা
http://www.rockmelt.comROCKMELT ওয়েবসাইট থেকে ব্রাউজারটি ডাউনলোড করে উপভোগ করতে পারবেন।
বিস্তারিত আরো জানতে এখানে ক্লিক করুন......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন