somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রক্সি ব্যবহার করে ইন্টারনেট শেয়ার করা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সময় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করার দরকার হয়। যদি ভিন্ন ল্যান কার্ডের মাধ্যমে ইন্টারনেট পেয়ে থাকেন তাহলে Internet Connection Sharing মাধ্যমে ইন্টারনেট শেয়ার দেয়া যায়। কিন্তু লোকাল নেটওয়ার্ক এবং ইন্টারনেট যদি একই ল্যানের যুক্ত থাকে তাহলে Internet Connection Sharing মাধ্যমে শেয়ার দেয়া যায় না। সেক্ষেত্রে প্রক্সি ব্যবহার করে সহজেই শেয়ার দেয়া যায়।
এজন্য ২৩৮ কিলোবাইটের AnalogX Proxy (প্রক্সি সার্ভার) Click This Link থেকে ডাউনলোড করে যে কম্পিউটার থেকে ইন্টারনেট শেয়ার দিতে চান সেই কম্পিউটারে (ধরি এই কম্পিউটারের আইপি ১৯২.১৬৮.১.১) ইনস্টল করে নিন। এবার Start>Programs>AnalogX থেকে Proxy চালু করুন। তবে কম্পিউটার চালু হবার সময় Proxy চালু করার জন্য এর শটকাটটি স্টার্টআপে রাখলে ভাল হয়। ব্যাস এবার যে কম্পিউটারে ইন্টানেটের সংযোগ নিতে চান সেই কম্পিউটারের ব্রাউজার প্রক্সি সেট করুন এবং অনায়াসে ইন্টারনেট ব্যবহার করুন।
ফায়ারফক্স: ফায়ারফক্সে প্রক্সি কনফিগার করার জন্য Tools মেনু Option এ যান। এবার Advanced ট্যাবে Network থেকে Settings বাটনে ক্লিক করুন। এখানে Manual Proxcy Configuration এ টিক দিয়ে আইপি ১৯২.১৬৮.১.১ লিখুন এবং ডানের পোর্ট নম্বর দিয়ে OK করে বের হয়ে আসুন।
ইন্টারনেট এক্সপ্লোরার: ইন্টারনেট এক্সপ্লোরারে প্রক্সি কনফিগার করার জন্য Tools মেনু Internet Options এ যান। এবার Connections ট্যাবে গিয়ে নিচের LAN Settings বাটনে ক্লিক করুন। এবার Use a proxy server… এ টিক দিয়ে আইপি ১৯২.১৬৮.১.১ লিখুন এবং ডানের পোর্ট নম্বর দিয়ে OK করে বের হয়ে আসুন।
এভাবে যে যে ব্রাউজারে বা সফটওয়্যার ইন্টারনেট ব্যবহার করতে চান সেখানে প্রক্সি সেট করতে হবে। প্রক্সির পোর্ট নম্বর পাবেন Start>Programs>AnalogX>Proxy ReadMe এ
বিস্তারিত আরো অনেক টিপস পেতে এখানে ক্লিক করুন......
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×