মানুষের করুণা, দয়ায় এরা বেচে থাকে। তাদের কঠোর সংগ্রামী জীবন সবার মনে ছাপ ফেলতে পারে না, পারে না করুণা যোগাতে। তবুও এরা বেঁচে থাকে, বাঁচতে হয় বরে। মাঝে মাঝে পথ চলতে যদি কারো মনে একটু করুণা হয়, তারা সে বেলা একটু হলেও আহারের সন্ধান পায়। আহা! একটু শান্তির জন্য এ কী সংগ্রাম?
বাংলাদেশে এরকম মানুষের সংখ্যাই অনেক বেশী।
একটা বিষয় মনে এসেছে, সামহয়্যার ইন ব্লগে এখন ব্লগার সংখ্যা অনেক। প্রতিনিয়তই এ সংখ্যা বাড়ছে। আমরা তো এদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারি, ক্ষতিতো নেই।
আমাদের অতি ক্ষুদ্র ক্ষুদ্র দান সঞ্চয় হতে থাকলে তা অল্প দিনেই বিশাল অঙ্কে পরিণত হতে পারে। আমাদের এতে কোন ক্ষতি হবে না, কিন্তু আমরা তো বাংলাদেশের এই উদ্বাস্তু, অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসতে পারব। হয়তোবা সবাইকে নয়, একশটি বা দুইশটি পরিবারকে যদি আমরা পূর্ণ স্বাবলম্বী করে তুলতে পারি, তাহলেই তো আমাদের প্রচেষ্টা সফল হতে পারে।
আমরা ব্লগাররা মিলে সামহয়্যার ইন ব্লগ ফাণ্ড গঠন করতে পারি। এর মাধ্যমে উপকার পাবে এই অবহেলিত, নিগৃহীত মানুষেরা, যাদের সাহায্যের জন্য অনেকটা পরমুখাপেক্ষী হয়ে থাকতে হয়।
আসুন না, আমরা সাহায্যের হাত প্রসারিত করি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

