somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে গেলেন হুমায়ুন ফরীদি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর এই রঙ্গমঞ্চে আর অভিনয়ের আলো ছড়াবেন না বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদি। সোমবার সকালে ৬০ বছর বয়সে মারা গেছেন তিনি।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডির বাসায় মারা যান এই অভিনয় শিল্পী। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

বাসার পরিচারক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফরীদির ঘরে গিয়ে দেখেন তিনি বিছানায় নেই। সাড়াশব্দ না পেয়ে বাথরুমের দড়জা ভেজানো দেখে ভেতরে ঢুকে রুবেল দেখেন ফরীদি ভেতরে পড়ে আছেন।

“আমি উনাকে তুলে শাহীন স্যার আর আমাদের ওপর তলার ডাক্তার সাহেবকে খবর দেই। ডাক্তার সাহেবই জানান, উনি মারা গেছেন।”

ফরীদির ব্যক্তিগত সহকারী শাহীন জানান, এই অভিনেতা ফুসফুসের জটিলতাসহ আরো কিছু সমস্যায় ভুগছিলেন। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন সপ্তাহ দুই আগে।

১৯৫২ সালের ২৯ শে মে ঢাকায় জন্মগ্রহণ করেন ফরীদি। পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। তার অভিনয় জীবনের শুরু মঞ্চ নাটক দিয়ে। পরে অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন।

ঊনিশশ আশি ও নব্বইয়ের দশকে যে কয়েকজন অভিনয় শিল্পী মঞ্চ ও টিভি নাটককে অসম্ভব জনপ্রিয়তা এনে দিয়েছিলেন, ফরীদি ছিলেন তাদেরই একজন। ধারাবাহিক নাটক সংশপ্তকে ‘কান কাটা রমজান’ চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে নিযে যান অন্য উচ্চতায়।

নীল নকশাল সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, ভাঙ্গনের শব্দ শুনিসহ তার অভিনীত বহু নাটক দীর্ঘদিন মনে রাখবে এ দেশের মানুষ।

এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন এই শক্তিমান অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে একাত্তরের যিশু, সন্ত্রাস, ব্যাচেলর, জয়যাত্রা ও শ্যামলছায়া অন্যতম।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী সুবর্ণা মুস্তফার সঙ্গে সংসার শুরু করলেও ২০০৮ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

ফরীদির মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা জড়ো হতে থাকেন ধানমন্ডির বাড়িতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এই সময়ে জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার সঙ্গে গভীর রাতে প্রায়ই টেলিফোনে কথা হতো। ‘প্রতিবারই উনি ফোন রাখার আগে বলতেন, শরীরের যতœ নিস, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা।’”

“তার সাথে আর কখনো কথা হবে না”, দীর্ঘশ্বাস ফেলেন আতিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমএমআর/এএইচএ/জেকে/১০৫০ ঘ.
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×