আমি কোন লেখিকা নই। সুতরাং এখানে এসে আপনার মূল্যবান সময় অপচয়ে আমি দায়ী নই। শিল্প সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-মানুষ-প্রকৃতি পরিবেশ-পরিস্থিতি কাল সবই আমার জীবনের মহৎ অংশ।

এদেশের ফতোয়া এক ধরনের স্বেচ্ছাচারী এবং স্বার্থ সংশি্নষ্ট কাজ
১৩ ই জুলাই, ২০০৬ সকাল ৯:৪৯
বেশিরভাগ েেত্র নারীরাই ফতোয়ার নির্মম শিকারে পরিণত হয়েছে। ইসলামের নাম করে স্বাথর্ান্বেষী মৌলবাদী ও প্রভাবশালী ব্যক্তিরা ফতোয়া জারির নাম করে নির্যাতন চালিয়ে যাচ্ছে যুগের পর যুগ। এ প্রগতিশীল ও উন্নয়নের যুগে বিশ্ব আজ যেখানে অনেক দূরে নতুন সভ্যতার দিকে এগুচ্ছে এ সময় বাংলাদেশে ফতোয়াবাজির ঘটনা সত্যিই বিস্মিত করার মতো।
পবিত্র ধর্মগ্রন্থের নাম করে একদিকে যেমন পারিবারিক বিষয়াদি বিয়ে, তালাক, যৌতুক স্বামী-স্ত্রীর সম্পর্ক প্রভৃতি নিয়ে ফতোয়া দেওয়া হচ্ছে, তেমনি অন্যদিকে প্রগতিশীল কাজে ও ব্যক্তির বিরুদ্ধে ফতোয়া জারি করছে বিভ্রান্ত সৃষ্টিকারী একটি মহল।
একথা এখন নিঃসন্দেহে প্রমাণিত, মৌলবাদীদের শক্ত হাতিয়ার এবং কৌশল হিসেবেই এসব ফতোয়া ব্যবহূত হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ লোক নিরর ও দরিদ্র হওয়ায় ফতোয়া নিয়ে তাদের মধ্যে প্রচলিত কুসংস্কারগুলো গেঁথে গেছে একথা বলতে দ্বিধা নেই। কিন্তু এসব ফতোয়ার বিরুদ্ধে সুস্পষ্ট আইন প্রয়োগ করা এবং জনগণকে সচেতন করা এখন সময়ের দাবি মাত্র। পবিত্র ধর্মগ্রন্থের অজুহাতে এবং এর অপব্যাখ্যা দিয়ে মানবাধিকার লঙ্ঘিত কাজ এবং ইসলামের পরিপন্থী কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
1993 সালে চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামের জামে মসজিদের ইমামের স্ত্র ী জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করায় ওই ইমামের পেছনে নামাজ পড়া নাজায়েজ বলে ফতোয়া দেওয়ার ঘটনাটা বেশ আলোচিত হয়েছিল। তাছাড়া বিভিন্ন মানবাধিকার সংগঠন, এনজিও প্রভৃতির বিরুদ্ধে সময়ে সময়ে ফতোয়া দিয়েছে বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী। বাংলাদেশের সরল বিশ্বাসী হতদরিদ্র লোকজন এসব ফতোয়াকে বিশ্বাস করে বিপর্যস্ত করে তুলছে পারিবারিক এবং সামাজিক জীবনযাপন।
বাংলাদেশে ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার নজির আছে কিন্তু তা অপ্রতুল। তবে উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক একটি নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ। 2001 সালে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ সব ধরনের ফতোয়াকে অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করেন।
বাংলাদেশের প্রচলিত আইনে ফতোয়ার বিরুদ্ধে কি কি ব্যবস্থা আছে তা জানার আগে জানা যাক 'ফতোয়া' আসলে কী?
আরবি ফতোয়া শব্দের অর্থ হচ্ছে 'আইন সম্বন্ধনীয় মত'। প্রচলিত অর্থে ফতোয়া বলতে বুঝায় ইসলাম ধর্ম সংক্রান্ত কিংবা এ ধর্মাবলম্বীদের দেওয়ানি বিষয়ে আইনগত মতামত। 'সংপ্টি ইসলামী বিশ্বকোষ' অনুযায়ী ধর্মীয় আইন বিশেষজ্ঞ অথবা ফিকাহশাস্ত্রে অগাধ জ্ঞানসম্পন্ন ব্যক্তিবর্গ ফতোয়া দিতে পারেন। যারা ফতোয়া দেন তাদের মুফতি বলা হয়। সাধারণত যে কোনো পরিস্তিতিতে যখন শরীয়ত সম্পর্কিত অনুশাসনগুলোতে কোনো জটিল প্রশ্নের সরাসরি মীমাংসা পাওয়া যায় না তখন মুফতিরা সাধারণত ফতোয়ার মাধ্যমে পূর্ববতর্ী নজির এনে সমাধান দেন। ইসলামের প্রাথমিক যুগ থেকেই বিভিন্ন ফতোয়া মুসলমান সমাজের প্রচলিত ধমর্ীয় নিয়মেও পরিণত হয়েছে। কিন্তু বর্তমানে ফতোয়ার এ সংজ্ঞাকে পালটে (সঠিক বানান লেখা যাচ্ছে না )সাম্প্রদায়িক তুচ্ছ স্বার্থে ব্যবহার করা হচ্ছে। যার বেশিরভাগ শিকার বাংলাদেশের নিরর জনগণ।
বর্তমানে যেসব ফতোয়া জারি করা হচ্ছে তার মধ্যে দোররা মারা, পাথর ছুড়ে মারা, জুতাপেটা, মাথার চুল কেটে দেওয়া, বেঁধে পেটানো, মাটিতে অর্ধেক পুঁতে পাথর ছোড়া, হিল্লা বিয়ে দেওয়া প্রভৃতি।
এসব নির্দেশ কোনোমতেই ফতোয়ার সুস্পষ্ট সংজ্ঞাকে সমর্থন করে না। এসব ঘটনা বাংলাদেশের সংবিধানের আইনের সমতা বিধান, নারী-পুরুষের সমতা বিধান, আইনের শাসন প্রতিষ্ঠার যেসব অনুচ্ছেদ লিপিবদ্ধ হয়েছে তার লঙ্ঘন। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কিত যেসব বিধানাবলী আছে তার 27, 28, 31 ও 35 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।
2001 সালে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ থেকে ফতোয়াকে যে অবৈধ বলে ঘোষণা করা হয় তা সাইফুল ও শাহিদা দম্পতির মৌখিক তালাককে এবং হিল্লা বিয়েকে কেন্দ্র করে মামলার পরিপ্রেেিত দেওয়া হয় (তৎকালিন আলোচিত আরেকটি ঘটনা)। এ রায়ে স্পষ্টভাবে বলা হয়, এসব ফতোয়া বাংলাদেশে প্রচলিত মুসলিম আইনসহ বিভিন্ন আইনের লঙ্ঘন করা হচ্ছে। রায়ে বলা হয়েছে, বাংলাদেশের প্রচলিত আইনের মতামত সংক্রান্থ সমস্যা সমাধানের মতা একমাত্র আদালতেরই আছে। ফতোয়াবাজির ঘটনাকে আমলে নিতে ম্যাজিস্ট্রেট ও পুলিশের প্রতি নির্দেশ, স্বল্পমেয়াদি ব্যবস্থা হিসেবে সব স্কুল ও মাদ্রাসায় পারিবারিক আইন পাঠ বাধ্যতামূলক করা প্রভৃতি। এসব ফতোয়া বাংলাদেশের বিধিবদ্ধ 1961-এর মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 7 ধারার বহির্ভূত এবং এ আইনের সুস্পস্ট লঙ্ঘন। তাছাড়া দন্ডবিধির 494, 498, 508 ও 509 ধারারও লঙ্ঘন।
1961 সালের আইনে তালাক সংক্রান্ত যে বিধানাবলি আছে এর 7 ধারায় বলা হয়েছে, কোনো লোক যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে স্থানীয় চেয়ারম্যানের কাছে যথাশিগগির সম্ভব লিখিত নোটিশ দিতে হবে, নইলে তালাক অকার্যকর হবে। এখানে মৌখিক তালাককে অকার্যকর করা হয়েছে। নোটিশ জারি হওয়ার 90 দিন অতিবাহিত না হলে তালাক অকার্যকর হবে। তালাক কার্যকর হওয়ার পর যদি স্ত্রী স্বামীর কাছে ফিরে যেতে চায় তাহলে যথাযথ আইনগত পদ্ধতিতে পুনরায় বিয়ে করলেই যথেষ্ট হবে, এতে তৃতীয় ব্যক্তির সঙ্গে অন্তর্বতর্ীকালের বিয়ের প্রয়োজন পড়ে না। দম্পতি পূর্ণাঙ্গ তালাকের পর পূর্বাবস্থায় ফিরে যেতে চাইলে বিয়ের কাবিন মোতাবেক তৃতীয় বার পর্যন্ত পুনর্বিবাহ সমর্থন হবে। এ আইনে তালাকের নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে আপস বা বোঝাপড়ার জন্য চেয়ারম্যান সালিশ কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। এ আইনের 3 ধারায় বলা হয়েছে, এ আইন দেশে বলবৎ অন্য কোনো আইন বা প্রথা থেকে প্রাধান্য পাবে। অর্থাৎ এ আইন অমান্য করে অন্য কোনো আদেশ বা ফতোয়া কার্যকর হতে পারে না।
দন্ডবিধির 494 ধারায় স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিয়ে করার শাস্তি এবং 498 ধারা কোনো বিবাহিত নারীকে ফুসলিয়ে বা প্ররোচনায় আটকে রাখলে সশ্রম কারাদন্ডসহ অর্থদন্ডের বিধান করা হয়েছে। 508 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি অবৈধ উদ্দেশ্য সাধনের জন্য কাউকে জোরপূর্বক কোনো কাজে বাধ্য করলে যা আইনত বাধ্য নয় তাহলে দায়ী ব্যক্তি এক বছরের কারাদন্ডসহ অর্থদন্ডে দন্ডিত হতে পারে। 509 ধারানুযায়ী নারীর শালীনতার প্রতি অমর্যাদার কোনো কাজ বা মন্তব্যের জন্য শাস্তির বিধান আছে।
সুতরাং দেখা যাচ্ছে, ফতোয়াবাজির ঘটনা আইন বহিভর্ূত কাজ এবং আইন ও মানবাধিকার লঙ্ঘিত কাজ কোনোমতেই সমর্থনযোগ্য নয়। অবাক হলেও সত্য, হাইকোর্ট ডিভিশনের রায়টি কোনো অদৃশ্য ও অশুভ শক্তির সমর্থনেই আপিল আদালতের নির্দেশে এখন পর্যন্ত স্থগিত আছে। রায়টির কার্যকারিতা খুব শিগগির প্রদান করাসহ প্রয়োজনে নতুন আইন প্রণয়নের দাবি করছে মানবাধিকার সংস্থাগুলো।
অনেকে শরিয়া আইনের সঙ্গে এ বিধিবদ্ধ আইনের অসামঞ্জস্যকে একটি নিছক ভাঁওতাবাজি হিসেবেও উল্লেখ করেছেন। কারণ শরিয়া অন্তভর্ুক্ত বিধানাবলি কোনোমতেই ফতোয়ার মতো নির্মমতা, নিষ্ঠুরতাকে সমর্থন দেয় না। এটি নিছক পবিত্র গ্রন্থের অপব্যাখ্যা করা ছাড়া আর কিছুই নয়। প্রতিটি ধর্মই শান্তির কথা বলে কিন্তু ধর্মকে রাজনৈতিক হাতিয়ার ও কৌশল হিসেবে ব্যবহার করলেই তা বিপজ্জনক হয়ে ওঠে। ফতোয়া এখন ব্যবহূত হচ্ছে গণতন্ত্র, উন্নয়ন ও মানবাধিকারের বিরুদ্ধে। ফতোয়াবাজদের কখনোই নির্যাতনকারী, চোরাকারবারি, ঋণখেলাপিসহ উচ্চবিত্ত লোকজনের বিরুদ্ধে ফতোয়া জারি করতে দেখা যায় না। এটাই প্রমাণ করে এটা এক ধরনের স্বেচ্ছাচারী এবং স্বার্থসংশি্নষ্ট কাজ।
হাইকোর্ট বিভাগের ঐতিহাসিক রায়ের কার্যকারিতা প্রণয়ন করা হোক। সরকারের উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মৌল চেতনা রার্থে ধর্মান্ধ মৌলবাদীদের মুখাপেী না থেকে এসব নৃশংসতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
(লেখাটির আইনি টার্মস উল্লেখ করার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা তানজিম আল ইসলাম, শিক্ষার্থী, এলএলএম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর কাছে।)
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
লাল মিয়া বলেছেন:
তাইলে আপনে কি কন ? আপর হ্যান্ড কার ? রোমান ল না শরীয়ত ? নাকি মডেল ফাকিস্তান ?
লাল মিয়া বলেছেন:
বিচারপতি হাবিবুর রহমান শেলী যা কইছিল সেইটাই এই ক্ষেত্রে চুড়ান্ত । আদালত ছাড়া কারো দন্ডাদেশ দেওয়ার অধিকার নাই ।
অতিথি বলেছেন:
(আউট অব মেইন টপিক)লাল মিয়া, আদালত যখন ভুল রায় দিয়ে একটি মানুষের জীবন নষ্ট করে দেয় (অনেক উদাহরন আছে) তখন আদালতের এহেন কার্জকলাপের প্রতি আপনাদের মূল্যায়ন কি?
অতিথি বলেছেন:
সুন্দর একটি টপিক সিমরান, কোন সন্দেহ নেই! তবে আমি একটু অন্যদিক থেকে আলোচনা করি-এই টপিকটি নিয়ে যারা সবচেয়ে বেশী একটিভ ছিল (বিশেষ করে আওয়ামীলিগের শাসনামল থেকে) তাদের একটি বিষয় খুব মজার... আমরা জানি এসব ঘটছে ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞানের সল্পতার জন্য। এর প্রতিকার আছে সঠিক ধর্মজ্ঞানে। মানুষের মাঝে সঠিক ধর্মজ্ঞান পেীছে দিতে হবে এসব ঠেকাতে। কিন্তু সেই বিশেষ শ্রেণীর মানুষেরা এই ইসু্যতে মানুষকে ধর্মহীন করার অপচেষ্টায় লিপ্ত ছিল আছে। ব্যাপারটা অনেকটা মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলার মত। তাই নয় কি?
ইসলামী আইনের অপব্যাবহার এর বিরুদ্ধে এদের যত সোচ্চার দেখা যায় তা কি আসলে মানবিক কারনে? আমার তা মনে হয় না। অনেকগুলো পয়েন্ট পেয়েছি এসব জিনিষ নিয়ে গভীর ভাবে ভাবতে গিয়ে-
আপনি হয়ত জানেন, আমাদের দেশে গরীব মানুষকে আইনের বিভিন্ন জটিলতায় ফেলে প্রতিদিন যে পরিমান হয়রানি ও অত্যাচার করা হচ্ছে তার খবর অনেকেরই জানা নেই। কিন্তু সেসব মানুষদের পাশে দাড়াবার মত কেউ নেই। তাদের প্রতি আইজ্ঞদের অবিচার নিয়ে কেউ পত্রিকায় রিপোর্ট করে না। তাদের এসব অত্যাচারের বিরুদ্ধে আমাদের সেই সুধী সমাজকে নিরবতা পালন করতেই দেখি আমরা সবসময়। বলুনতো এ থেকে কি বুঝা যায়?
লাল মিয়া বলেছেন:
সেইটা আদালতের সীমাবদ্ধতা ঠিক আছে । আদালতও অন্যান্য প্রতিষ্ঠানের মতো চুর-ছ্যচ্চোরে ভইরা গেছে ।সেইটার লগে ফাইট করতে হইবো আদালতের মাধ্যমে এবং ফাইট করলে করবো জনগণ ।কিন্তু কতগুলা জানোয়ারের বাচ্চা ফতোয়াবাজ না । ওদের কি জনগণ সেই অধিকার দিছে ? আদালতের 10000টা সমস্যা আছে । সত্যি । তার সঙ্গে আমাগো খাচ্চইরা রাজনীতি জড়িত যেইটার সুযোগ লইয়াই ফতোয়াবাজরা মোড়লের জ্বেনার ব্যবস্থা কইরা দেয় ।
অতিথি বলেছেন:
ভাল এবং তথ্যবহুল লেখা নি:সন্দেহে
অতিথি বলেছেন:
ছবিটা কি নিজের আঁকা??
সিমরান শিকদার বলেছেন:
রাসেল ছবিটা নেট থেকে সংগৃহীত। যা কপিরাইট প্রোটেক্টেট নয়। এ লেখায় ছবিটার গুরূত্ব খুবই গৌন।
পারভিন সুলতানা বলেছেন:
খুবই ভাল লিখেছেন সিমরান। লেখাটির জন্য অসংখ্য ধন্যবাদ।
অতিথি বলেছেন:
লাল মিয়া.. ভাল বলেছেন...আমারো একই কথা ফতোয়াবাজদের ব্যাপারে... ফতোয়া যেহেতু একটা ইসলামিক ব্যাপার সুতরাং এটির অপব্যাবহারের বিরুদ্ধে কথা বলবে শুধু মাত্র ইসলামিক ব্যাক্তিত্বরা... এগিয়ে আসবে ঈমানদার মুসলিমরা... কোন নাস্তিকের বাচ্চা নয়। (নাস্তিক এর সাথে একটা গালি দিতে চেয়েছিলাম.. কিন্তু আপনাদের মত গালি দিতে পারি না.. রুচিবোধে বাধে)
সিমরান শিকদার বলেছেন:
ত্রিভুজ,গালির দরকার নাই। নাস্তিক হোক আস্তিক হোক সবাই মানুষ। তবে এখানকার নাস্তিকেরা অমানুষ। ধন্যবাদ ত্রিভুজ।

















