আমার প্রিয় পোস্ট

আমি কোন লেখিকা নই। সুতরাং এখানে এসে আপনার মূল্যবান সময় অপচয়ে আমি দায়ী নই। শিল্প সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-মানুষ-প্রকৃতি পরিবেশ-পরিস্থিতি কাল সবই আমার জীবনের মহৎ অংশ।

খোশ আমদেদ মাহে রমজান

২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:২৮

শেয়ার করুন:                   Facebook

বছর ঘুরে আবারো মানবতার সুমহান আদর্শ নিয়ে মুসলমানদের দরবারে হাজির হল পবিত্র রমজান। শান্তি, সমপ্রীতি, ত্যাগ, তিতিক্ষা ও সংযমের বার্তা নিয়ে প্রতি বছর বিশ্ববাসীর কাছে হাজির হয় কুরআন ঘোষিত শ্রেষ্ঠ মাস পবিত্র রমজান। অসীম রহমত, ফজিলত ও বরকতে পরিপূর্ণ এ মাস হিজরি সনের 12 মাসের মধ্যে সর্বোত্তম হওয়ার কারণ স্বয়ং আল্লাহ্ এ মাসকে নিজের মাস হিসেবে পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন। মর্যাদা ও মাহাত্ম্যের দিক দিয়ে আল্লাহ পবিত্র রমজানকে অভিষিক্ত করেছেন শ্রেষ্ঠত্বের শীর্ষ স্থানে।

ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে নামাজের পরেই রোজার স্থান। সু প্রসিদ্ধ মুহাদ্দিছগনের মতে বিশ্বনবী হজরত মোহামমদ (সাঃ) এর হিজরতের 2য় বৎসর থেকেই রমজানের রোজাকে ফরজ করা হয়। আলাহ্ মহাগ্রন্থ আল কোরআনে এরশাদ করেন, "হে ঈমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেরুপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেমন তোমরা হরহেজগারী অর্জন করতে পার"। (সুুরা আল-বাকারা 183আঃ)

প্রতিপালকের বশ্যতা স্বীকার করার উপযুক্ত মাধ্যম হলো কৃচ্ছ্রসাধন। রমজানের রোজা সবার জন্য বাধ্যতামূলক করা হলেও বিশেষ ক্ষেত্রে এর ওপর কিছুটা শিথিলতা আরোপ করা হয়েছে। পুরুষের ক্ষেত্রে সবক'টি রোজা অবশ্য পালনীয় হলেও মহিলাদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে।

আরবি চান্দ্রমাসের মধ্যে রমজানকে সর্বোত্তম মাস করার পাশাপাশি আল্লাহতালা মানব জাতিকে আত্মশুদ্ধি এবং আত্মোৎসর্গ করার সুযোগ করে দিয়েছেন। এ সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে বিশ্বের ধর্মপ্রাণ মানুষ অধীর আগ্রহে সারাবছর অপেক্ষায় থাকেন পবিত্র রমজানের শুভাগমনের।


সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছ।

 

 

  • ৬ টি মন্তব্য
  • ১৮০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৮
comment by: অতিথি বলেছেন: অনেক ভালো লাগলো। আচ্ছা মহিলাদের ক্ষেত্রে ব্যতিক্রমগুলো কি কি একটু ডিটেলস বলবেন কি?

আপনি দেখছি অনেক পুরানো ব্লগার। দেখছি আমাকে নিয়ে এখটা পোস্টও দিয়েছেন (চোর তীরন্দাজ.....), আপনি কি নেটে খুব কম আসেন? অনেক ধন্যবাদ।
২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:৫১
comment by: অতিথি বলেছেন: আপনাকেও পবিত্র রমাদানের শুভেচ্ছা। ভাল লাগলো পোষ্ট।

একটা ছোট্ট কথা, বলা প্রয়োজন মনে করছি- সওম বা রোযা ইসলামের পাঁচটি স্তম্ভ সম্বলিত হাদীসে চতুর্থ তে এসেছে অথবা ষষ্টতে এসেছে। আমাদের বাংলা ভাষায় কেন যেন আমরা এটাকে তৃতীয়তে এনে যাকাতকে পিছনে পাঠিয়ে দিয়েছি। এটা সত্যিই দুঃখজনক অনুবাদ। যাই হোক স্বদেশীদের মধ্যে বহুলাংশই এই এলোমেলো অনুবাদের শিকার। সম্ভব হলে বুখারী ও মুসলিম থেকে হাদীসটা পড়ে নেবেন। আপনার জন্য শুভ কামনা।
৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:০০
comment by: অতিথি বলেছেন: আমি এখানে ইংরেজী অনুবাদটা তুলে দিলাম:

Volume 1, Book 2, Number 7:

Narrated Ibn 'Umar:

Allah's Apostle said: Islam is based on (the following) five (principles):

1. To testify that none has the right to be worshipped but Allah and Muhammad is Allah's Apostle.

2. To offer the (compulsory congregational) prayers dutifully and perfectly.

3. To pay Zakat (i.e. obligatory charity) .

4. To perform Hajj. (i.e. Pilgrimage to Mecca)

5. To observe fast during the month of Ramadan.


৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:১২
comment by: অতিথি বলেছেন: (ইনসার্ট এ দিতে গিয়ে ওকে হয়ে গেল, তাই শেষ করতে পারিনি।)

উপরের হাদীসটি ছিল বুখারী থেকে।
[link|http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/002.sbt.html#001.002.007|GLvb
৫. ০৫ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৩১
comment by: সিমরান শিকদার বলেছেন: ধন্য ফজলে এলাহি ভাই। হ্যাঁ আপনার রেফারেনস নিশ্চয়ই পড়ে দেখব।
৬. ০৫ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১২:২৯
comment by: হাবিবমহাজন বলেছেন: শুভেচ্ছা আপনাকেও

 



 


পেশাঃ চাকুরী (কম্পিউটার প্রোগ্রামার)
বয়সঃ 21
ঠিকানাঃ ঢাকা
--------------------
ভালো লাগেঃ পড়তে, গান শুনতে, বেড়াতে
খারাপ লাগেঃ কেউ আঘাত পেলে, কাউকে আঘাত দিলে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩০৭৯