আমার প্রিয় পোস্ট

আমি কোন লেখিকা নই। সুতরাং এখানে এসে আপনার মূল্যবান সময় অপচয়ে আমি দায়ী নই। শিল্প সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-মানুষ-প্রকৃতি পরিবেশ-পরিস্থিতি কাল সবই আমার জীবনের মহৎ অংশ।

আমি তোমাকে ভালোবাসি বনাম আই লাভ ইউ

১২ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:৪৬

শেয়ার করুন:                   Facebook

'আমি তোমাকে ভালোবাসি।' এ তিনটি শব্দ কাউকে বলা আর তার বদলে এ শব্দগুলোই ফিরে পাওয়া সব প্রেমিকের চাওয়া-পাওয়া। কিন্তু বাংলায় এ শব্দগুলো কেউ ব্যবহার করে বলে মনে হয় না। বাংলা ভাষায় প্রেম করতে খুব লজ্জা। তাই আমরা অবলীলায় ব্যবহার করি 'আই লাভ ইউ'।

আপনি কোনটা পছন্দ করেন 'আমি তোমাকে ভালোবাসি' নাকি 'আই লাভ ইউ'? যারা এখনও ভালবাসার মানুষটির নাগাল পাননি তারাও মন্তব্য করুন আপনার যুক্তির স্বপক্ষে।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ৮ টি মন্তব্য
  • ২৭১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:০২
comment by: অতিথি বলেছেন: গলা চেছিয়ে ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না। এটা মুখে না এনেও ভালোবাসা যায়। ভালোবাসা এমনি এমনি হয়ে যায়...
২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:০২
comment by: নতুন বলেছেন: কেও কে বলার চেস্টা করিনি এখনো.....
৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০২
comment by: হাবিবমহাজন বলেছেন: অন্তর থেকে কাউকে ভালোবাসলে "আমি তোমাকে ভালোবাসি" কিংবা "আই লাভ ইউ " এ জাতীয় ডায়ালগ না বললেও চলে।

ভলোবাসাতো একান্ত অনুভবের , উপলদ্ধির। পরিবেশ ও পরিস্থিতি দ্্বারা নিধর্ারিত হওয়া উচিৎবলে মনে হয় যে "আমি তোমাকে ভালোবাসি" কিংবা "আই লাভ ইউ " কোনটা বলা যুৎসই । আসলে ভালোবাসা কোন ব্যাকরন মানে না।

এটা ঠিক যে "আমি তোমাকে ভালোবাসি" কিংবা "আই লাভ ইউ" বলায় ভালোবাসার গভীরতা বৃদ্ধি পায়।
৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১০:০২
comment by: আসিফ বলেছেন: আমরা ইংরেজদের দ্্বারা প্রভাবিত তো সেইজন্য।
৫. ২৯ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫
comment by: কালপুরুষ বলেছেন: আমি কোনদিন কাউকে সরাসরি "আমি তোমাকে ভালবাসি" বা "আই লাভ ইউ" কোনটাই বলিনি। কিন্তু চিঠিতে, টেলিফোনে, নেটে বিশেষ করে এমএসএন ও ইয়াহুতে অসংখ্যবার এই শব্দদুটো লিখেছি, উচ্চারণ করেছি এবং ব্যবহার করেছি। ব্যবহার বলছি এই কারণে ভাচর্ুয়াল জগতে এই কথার মধ্যে অনেক সময়ই মিথ্যের প্রলেপ থাকে। আমিও এমন মিথ্যে মুণে অভ্যস্ত। কারণ এই কথাগুলো সবার ক্ষেত্রে অন্তরের গভীর থেকে আসে না। সত্যিকারের ভালবাসা মুখ ফুটে না বললেও বোঝা যায়। অনুভব করা যায়। তাই কারও চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলার সাহস আমার নেই, ছিল না, হবেও না। তাই সরাসরি বলতে পারিনি "আমি তোমাকে ভালবাসি" বা "আই লাভ ইউ"। এটা আমার অক্ষমতা আমি স্বীকার করি। কিন্তু সত্যিকারের যাকে ভালবাসি তাকে এই বাক্যদুটো কোনদিন না শোনালেও তার প্রতি আমার যে গভীর ভালবাসা তা এক বিন্দুও কমবে না। কমার কোন কারণও নেই। কারণ শাশ্বত ভালবাসার রূপ কখনও পালটায় না।
৬. ২৯ শে মে, ২০০৬ দুপুর ১:০৫
comment by: অতিথি বলেছেন: বেশির ভাগেরই মত হচ্ছে মুখে বলার দরকার নেই!
সর্বনাশ!
ভালবাসা হৃদয়ের সেটা বুঝলাম, নিজের সমগ্র সত্ত্বা দিয়ে যা বিশ্বাস করি, তা মুখে বলতে সমস্যা কোথায়?

আমি তোমাকে ভালবাসির চেয়ে আমি তোকে ভালবাসি বেশি সুন্দর লাগে :)
আই লাভ য়ু বলতে সময় কম লাগে, একটা হালকা ভাব আছে কথাটার মধ্যে, যার সাথে মনে হয় বেশির ভাগ ব্লগার বাক্যটা উচ্চারণের অপ্রয়োজনীয়তা এসোসিয়েট করেছেন।
৭. ৩০ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
comment by: সিমরান শিকদার বলেছেন: আই লাভ ইউ বলায় একটু স্মার্টভাব চলে এবং হৃদয় নিংড়ানো অনুভব থেকে আরও কঠিন কঠিন ভাষাও তখন মুখে চলে আসে। আর "আই লাভ ইউ" তো অশিক্ষিতরাও বাংলা ভাষার মত জানে।
৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৯
comment by: ধ্রুব বলেছেন:
"ভালোবাসি"

আমার ধারনা এইটাই বলা যথেষ্ট।

 



 


পেশাঃ চাকুরী (কম্পিউটার প্রোগ্রামার)
বয়সঃ 21
ঠিকানাঃ ঢাকা
--------------------
ভালো লাগেঃ পড়তে, গান শুনতে, বেড়াতে
খারাপ লাগেঃ কেউ আঘাত পেলে, কাউকে আঘাত দিলে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩০৮২