somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডয়েশে ভ্যালে মনোনীত “শ্রেষ্ঠ ব্লগার” প্রসংগে ........

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়ারইনব্লগের একজন ব্লগার ডয়েশে ভ্যালে ব্লগ/ ব্লগার্স প্রতিযোগীতায় বেস্ট বাংলা ব্লগ ক্যাটাগরিতে “শ্রেষ্ঠ ব্লগার” মনোনীত হওয়ায় নিজেকেও গর্বিত ভাবছি-আমিও সামহোয্যারইনের একজন নগণ্য ব্লগার হিসেবে।মনোনীত ব্লগারের সমর্থনে লেখা জনপ্রিয় ব্লগার “রেজোওয়ানা”র সুলিখিত পোস্ট স্টিকি হবার পর থেকেই ইমন জুবায়ের সাহেবের অনেকগুলো পোস্ট পড়েছি।বেশ কিছু ভালো লেখা তিনি পাঠকদের উপহার দিয়েছেন, সর্বপরি উনি একজন নির্বিরোধী সম্মানীত এবং অনেকগুণে গুণান্বীত ব্লগার-যার জন্য ইমন জুবায়ের সাহেবকে ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে।কিন্তু ওনার পোস্টের দুই তৃতিয়াংশেরও বেশী পোস্ট “কপি পেস্ট”-যা আমাদের কোর্ট-কাচারীর বারান্দায় বসে “নকল নবীস”গন করে থাকেন।ঐ ধরনের কপি পেস্ট পোস্ট করার জন্য যতটুকু বিদেশী ভাষাজ্ঞান থাকা দরকার তা এই ব্লগের বেশীরভাগ ব্লগারদেরই আছে বলেই আমার বিশ্বাস।সব থেকে বড় কথা-উনার পোস্টগুলো পড়ে আমার মনে হচ্ছিল-‘আমি মেশিন মেড একটা প্রডাক্ট’ -‘দেখছি’ কিন্তু ‘পড়ছিনা’!

এখানে প্রশ্ন আসতে পারে-‘যদি বেশীর ভাগ ব্লগারগনই ঐ কাজটি করতে পারেন-তাহলে তারাও ইমন জুবায়েরের মতো ‘কপি পেস্ট’ করে ব্লগ ভরে দেননি কেন?’
উত্তরঃ-‘বেশীর ভাগ ব্লগারগনই মনে করেন-দৈনিক একাধিক “কপি পেস্ট” করে নিজের সৃজনশীলতা প্রকাশ করা যায়না বরং নিজ মেধা উতসরিত দু’একটি লেখা কালে ভাদ্রে পোস্ট দেয়ায় আত্মতৃপ্তি আছে’(যদিও এক একজনের কাছে আত্মতৃপ্তি এক একরকম)!
আমি আরো হিসেব করে দেখেছি-জনাব ইমন জুবায়ের যত পোস্ট দিয়েছেন-সেগুলো গড়ে মাত্র ২২ জন ব্লগার পাঠ করেছেন-সেখানে অন্য ব্লগারদের গড় পাঠক ৩৪ জন(according to random sampling)! ‘পাঠক পড়ুন বা নাপড়ুন’-শুধু একেরপর এক পোস্ট দেয়াটাই যদি একজন ব্লগার “শ্রেষ্ঠ ব্লগার” মনোনয়নের মাপকাঠি হয়-তাহলে বলার কিছু নেই।

ব্লগ হচ্ছে লেখক-পাঠকদের পারস্পরিক সৌহার্দ্য সৃস্টির অন্যতম একটা মাধ্যম।সেই সৌহার্দ্য সৃস্টি করতে ইমন জুবায়ের সম্পুর্ণ ব্যর্থ।ইমন জুবায়েরের পাঠক প্রিয়তা এবং পাঠক ব্লগারদের সাথে সৌযন্য যোগাযোগ লজ্জাজনক ভাবে কম! দুঃখ জনক হলেও সত্য উনি সাধারনত অন্য ব্লগারদের লেখা পড়েননা, মন্তব্য করেননা-সেখানে সেইসব ‘আমজনতা ব্লগার’গন ওনাকে কেনো ভোট দিবেন?ফলতঃ ইতোমধ্যেই দেখেছি জনাব ইমন জুবায়ের অন্যান্য প্রতিযোগীদের থেকে ভোট প্রাপ্তিতে অনেক পিছিয়ে আছেন!

বাংলা ব্লগিং জগতের পথিকৃত সামহোয়্যারইন ব্লগ।শুনেছি এই ব্লগের সদস্য সংখ্যা বর্তমানে কম-বেশী ৭৫ হাজার।৭৫ হাজার ব্লগার্স সমৃদ্ধ সামহোয়্যারইন ব্লগের একজন ব্লগার “শ্রেষ্ঠ ব্লগার” মনোনীত হবার পরেও যদি ইমন জুবায়ের চুড়ান্ত নির্বাচিত নাহতে পারেন সেই ব্যর্থতা সামহোয়্যারইন ব্লগের ব্লগার্স, কর্তিপক্ষ কিম্বা আর কারোর নয়-সেই ব্যর্থতা ব্যক্তি ইমন জুবায়ের সাহেবের নিজ সীমাবদ্ধতা।

(এই লেখাটি পোস্ট দেবার জন্য লিখিনি, লিখেছিলাম “রেজোওয়ানা”র স্টিকি পোস্টে মন্তব্য করার জন্য-যা ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে বিধায় ‘মন্তব্য’টাকেই পোস্ট হিসেবে পাঠকদের কাছে তুলে ধরছি)
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৮
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×