যেনো আমি উড়ে উড়ে আজ আকাশ ভ্রমন করছি
জন্ম থেকে যে পৃথিবী আমি দেখছি এ যেনো সে পৃথিবী নয়
পৃথিবীটা যেনো হঠাৎ করে আমার চোখে অনেক সুন্দর হয়ে গেলো
তোমার একটু ছোঁয়ায় যেনো আমাকে নতুন জীবন দিয়েছে
অনেক দিন পর তোমাকে চির চেনা রুপে দেখে আমি ছুটে গিয়েছিলাম তোমার শীতঁল পরশ পাবার আশায়
অনেক অভিমান করে ছিলাম আমি তোমার সাথে
কতো দিন তুমি এতো গভীর হয়ে কাছে আসনি
তুমি ফোটায় ফোটায় ধুয়ে নিলে আমার সব অভিমান
আমার মনের সব কষ্ট মুছে দিলে
আর চুপিচুপি বললে
বেচে থেকো মেয়ে আমাকে দেখবে বলে ।
কাল অনেক দিন পর এতো সুন্দর বৃষ্টি এসেছিল
কাল অনেক দিন পর আমি বৃষ্টিতে ভিজেছি
তবু ভিজেছি তো
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১০ সকাল ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


