আমার প্রিয় পোস্ট

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম

অতৃপ্ত ভালোবাসায়

১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২২

শেয়ারঃ
0 0 0

এখন আমার স্বপ্ন গুলো মেঘ হয়ে উড়ে যায়
কখনো কখনো স্মৃতির দ্বারে থমকে দাঁড়ায়
পিছু ফিরে দেখবোনা বলে
আমি ঝাপসা ধোঁয়া ঢেলে দেই স্মৃতির বুকে
কারোই কিছু হয়না
শুধু ধোঁয়া লেগে আমারি চোখে জল আসে
অতৃপ্ত ভালোবাসার নীল ছোঁয়ায়
আমি বার বার হেরে যাই
কখনো কখনো ক্ষনিকের সুখ এসে
কষ্টের মাঝে হারিয়ে যায়
তবু মাঝে মাঝে তোমার ছবি ভেসে উঠে বলেই হয়তো
আবার আগুন জ্বলে উঠে
আমার অতৃপ্ত ভালোবাসায় ।

 

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১০ ভোর ৪:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৪ ই জুন, ২০১০ রাত ৯:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
অনেক দিন পর আমার বাড়িতে আসলেন:)

২. ১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৮
জুন বলেছেন: খুব ভালো লাগলো।
১৪ ই জুন, ২০১০ রাত ৯:৫০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু

৩. ১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৮
তাহসিব বলেছেন: ভালাবাসা?????????
মিথ্যা আশা!!!!!!
১৪ ই জুন, ২০১০ রাত ৯:৫০

লেখক বলেছেন: তবু ও তো মানুষ ভালোবাসে:)

৪. ১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩১
তাহসিব বলেছেন:
নিমা আপুনি এতো সুন্দর সুন্দর কবিতা লেখেন কিভাবে, আমি তো ক'দিন যাবত লেখাই বাদ দিয়েছি।
১৪ ই জুন, ২০১০ রাত ৯:৫২

লেখক বলেছেন: আপনার লেখা অনেক মিস করছি ভাইয়া

১৪ ই জুন, ২০১০ রাত ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
ইসরা০০৭ বলেছেন: অতৃপ্ত ভালোবাসার নীল ছোয়ায়
আমি বার বার হেরে যাই
কখনো কখনো ক্ষনিকের সুখ এসে
কষ্টের মাঝে হারিয়ে যাই।
খুব ভালো লাগলো কথামালা।
ভালো থাকুন।
১৪ ই জুন, ২০১০ রাত ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপু
আপনি ও ভালোথাকবেন

৭. ১৪ ই জুন, ২০১০ রাত ৮:২১
হতাশার স্বপ্ন বলেছেন: কখনো কখনো ক্ষনিকের সুখ এসে কষ্টের মাঝে হারিয়ে যায় তবু মাঝে মাঝে তোমার ছবি ভেসে উঠে বলেই হয়তো আবার আগুন জ্বলে উঠে আমার অতৃপ্ত ভালোবাসায় ।

সিইরম আরো একখান লেখা, আইজকা কত টেকা দামের পিলাচ দিমু চিন্তায় আছি /:)
আইজকা $ 884489549999999456464646484651211 দামের পিলাচ :)
১৪ ই জুন, ২০১০ রাত ৯:৫৩

লেখক বলেছেন: :) :) :) :)টাকার দামে ধন্যবাদ আপনাকে :)

১৪ ই জুন, ২০১০ রাত ৯:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪ ই জুন, ২০১০ রাত ৯:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১০. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:০২
রাজসোহান বলেছেন:
সৃতির=স্মৃতির

সপ্ন=স্বপ্ন

দারায় = দাঁড়ায়

ছোয়ায় =ছোঁয়ায়

ভানাম বুল করায় মাইনাচ /:)
১৫ ই জুন, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: :(:(:(
বানান ঠিক করছি এখন প্লাস দিয়া যাও কইলাম নইলে কাইন্দা ভাসাইয়া ফালাইমো তোমার ব্লগে গিয়া:(

১১. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:১৩
জয়ার ভুবন বলেছেন:
কি খবর আপু, ভালোবাসা শুরু করিয়া দিলা নাকি?
তুমি কি জান না, ভালোবাসা একটা অমুছনিয় পাপ?
ভালো থেকো আপু।
১৫ ই জুন, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: না আপু প্রেম ট্রেম আমার ধারা হবে না ,,
ভালোবাসা একটা অমুছনিয় পাপ যে এটা আমি ভালো করেই জানি আপু


তুমি কেমন আছো আপু?

১২. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৪৩
পাহাড়ের কান্না বলেছেন: অতৃপ্ত ভালবাসার আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসে খবর দিবো নাকি?

কবিতায় প্লাস।
১৫ ই জুন, ২০১০ রাত ১:২৮

লেখক বলেছেন: এ দিকে ছাই হইয়া গেলো আর আপনি একন ও বলছেন খবর দিবেন কিনা :(


ধন্যবাদ ভাইয়া

১৩. ১৫ ই জুন, ২০১০ রাত ১:২৭
আর.এইচ.সুমন বলেছেন: তবু মাঝে মাঝে তোমার ছবি ভেসে উঠে বলেই হয়তো আবার আগুন জ্বলে উঠে আমার অতৃপ্ত ভালোবাসায়


আপনাকে প্রশংসা করবার মত আর কিছু খুজে পাচ্ছি না......

আপনার কবিতা লেখার শক্তি অনেক প্রবল.....।
১৫ ই জুন, ২০১০ রাত ১:৩২

লেখক বলেছেন: এতো প্রশংসা করবেন না আকাশে উড়তে শুরু করবো.....:)


অনেক অনেক ধন্যবাদ আপনাকে

১৫ ই জুন, ২০১০ রাত ১:৫৫

লেখক বলেছেন: এই তো ভালো মানুষের মতো কাজ করছো

অনেক ধন্যবাদ

১৫. ১৫ ই জুন, ২০১০ রাত ১:৪৮
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
সুন্দর কিছু অনুভূতি!
সুন্দর কিছু লাইন......ভালো লাগলো
১৫ ই জুন, ২০১০ রাত ১:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

১৬. ১৫ ই জুন, ২০১০ ভোর ৪:৫০
অন্ধ আগন্তুক বলেছেন: আবার আগুন জ্বলে উঠে আমার অতৃপ্ত ভালোবাসায় ।

ভালোবাসার ফিনিক্স পাখি, ছাই থেকে পুনর্জন্ম। +
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: ছাই হয়েই থাক পুর্নজন্মের দরকার নেই........:)

ধন্যবাদ + এর জন্য

১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: :#) :#) আপনারে দেইখা মন টা ভালা হইয়া গেছে

১৮. ১৫ ই জুন, ২০১০ সকাল ৭:৩৫
নৈশচারী বলেছেন: হুম.....রুমান্টিক টেরাজিক কবিতা! B:-/
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: হমম কবিতা
সত্যিই কি এটা কবিতা?

ধন্যবাদ

১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপু এটা যে শুধু মাত্র অনুভূতি এটা বুঝার জন্য.........।

অনেক ধন্যবাদ আপু লেখাটা পড়ার জন্য

২০. ১৬ ই জুন, ২০১০ রাত ১:১১
ছন্দ্বহীন বলেছেন: ভালবাসায় সর্বদা অতৃপ্তি রয়ে যায়।

ভাল হয়েছে অতৃপ্ত ভালবাসা'র কথামালা। সুন্দর!

বানান গুলো দৃষ্টি কটু লাগছে।
ঠিক করবেন আশা করি।

শুভেচ্ছা রইলো।
১৬ ই জুন, ২০১০ ভোর ৪:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
বানান গুলো তো ঠিক করে ছিলাম কিন্ত হয়নি কেন বুঝতে পারছিনা...

ভালোথাকবেন

১৭ ই জুন, ২০১০ রাত ৮:০৩

লেখক বলেছেন: হমম কেমন আছো ফ্রেন্ডো? :#)

২২. ১৭ ই জুন, ২০১০ রাত ৮:১৬
রাজসোহান বলেছেন: খবর কিতা ? কই আছিলা ? নতুন পোস্ট দেও , একটা গল্প লিখো !
১৭ ই জুন, ২০১০ রাত ৮:২১

লেখক বলেছেন: কই যে ছিলাম নিজে ও জানি না 8-|


হমম ভুল ধরার মতো কোনো পোষ্ট খুজে পাচ্ছো না মনে হয় ;)


আমি তো সেদিন দিলাম এখন তুমি দাও:)

২৩. ১৭ ই জুন, ২০১০ রাত ৮:২৩
রাজসোহান বলেছেন: আমি কি পুস্টামু ? মাথায় কিসু নাই , তুমার কিছু থাকলে দেও আমি পুস্টে 8-| দেই আমার নিক থেকে :P
১৭ ই জুন, ২০১০ রাত ৮:৩৩

লেখক বলেছেন: আহারে মামার বাড়ির আবদার :-0

মাথায় কি হইছে ? কেউ বারি টারি দিছে নাকি :#) :-* :P

২৪. ১৭ ই জুন, ২০১০ রাত ৮:৩৯
রাজসোহান বলেছেন: মামা বাড়ির আবদারের কি হইলো ? তুমি তো আমার্নিক :P



তুমি কি সবার নাথায় বাড়ি দিয়া বেড়াও নি ? এইটাই তুমার নাথায় আইলো /:)
১৭ ই জুন, ২০১০ রাত ৮:৪৪

লেখক বলেছেন: X( X( X( X(

এ আবার কইতে হইবো ?
আমার প্রিয় খেলা হইলো মাথায় বারাবারি :);)

১৭ ই জুন, ২০১০ রাত ৮:৪৫

লেখক বলেছেন: বুঝাই যাচ্ছে তোমার মাথার অবস্তা ইসস বেচারা:):)

২৬. ১৭ ই জুন, ২০১০ রাত ৮:৪৬
রাজসোহান বলেছেন: খাইসে , এই পর্যন্ত কয়টার মাথা ভাইঙ্গা খাইস :-&
১৮ ই জুন, ২০১০ রাত ১:৩৫

লেখক বলেছেন: বেশি না মাত্র ৯৯টা আরেক টা মাথা খুজছি ১০০ পুরাবার জন্য :#) :#)

১৮ ই জুন, ২০১০ রাত ১:৩৬

লেখক বলেছেন: ওয়াও কত্তো প্লাস অনেক ধন্যবাদ ভাইয়া:)

২৮. ১৭ ই জুন, ২০১০ রাত ১০:৪১
কবুতর সন্ধানী বলেছেন:
এবার আপনার জন্য লেখলাম কবিতা,
একই শিরনামে।


ভালো থাকুন আপুনি(আপু+মনি)
১৮ ই জুন, ২০১০ রাত ১:৩৭

লেখক বলেছেন: হমম পড়ে এলাম ভাবতেই পারছিনা এতো তারাতারি লিখলেন কি করে .....:):)

২৯. ১৮ ই জুন, ২০১০ রাত ৮:৪৮
নীলমেঘ আমি বলেছেন:
আমি আবার এসেছি নতুন রুপে,
হয়তো আপনার পরিচিত হয়ে,
আমার পরিচয় দিব না সপে,
বলব কখন আমার নাম নিয়ে,


বলুন আমি কে?
১৮ ই জুন, ২০১০ রাত ৯:২৯

লেখক বলেছেন: :(:(:(

কে ?

৩০. ১৮ ই জুন, ২০১০ রাত ১০:৪৪
নীলমেঘ আমি বলেছেন:
কখন নীল চোখ দেখি,
কখন আমি আকাশে উড়ি,

বলুন এবার কে আমি
১৯ শে জুন, ২০১০ ভোর ৫:২২

লেখক বলেছেন: কেউ একজন হবেন নিশ্চই ;)

বলতে চাইনা বললে সবাই জেনে যাবে :);)

৩১. ১৯ শে জুন, ২০১০ সকাল ১১:৪০
নুজহাত বলেছেন: ভালো লাগলো আপুনি।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৯ শে জুন, ২০১০ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: আপু কত্ত প্লাস :):)
ধন্যবাদ

৩২. ১৯ শে জুন, ২০১০ বিকাল ৪:১০
জিকসেস বলেছেন: ভালবাসা নিয়া আজ পর্যন্ত কেউ তৃপ্ত হইতে পারসে শুনিনাই। আফসুস।
১৯ শে জুন, ২০১০ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: তবু যে কেনো মানুষ ভালোবাসে 8-|

ধন্যবাদ আপনাকে

১৯ শে জুন, ২০১০ রাত ৮:২৩

লেখক বলেছেন: কই ছিলেন আপনি?:)

৩৪. ১৯ শে জুন, ২০১০ রাত ১০:৪৮
জয়ার ভুবন বলেছেন:
ভালো নাই রে....

জামাইয়ের সাথে ঝগড়া করছি।

২০ শে জুন, ২০১০ ভোর ৪:০২

লেখক বলেছেন: মাঝে মাঝে ঝগড়া করা ভালো আপু ঝগড়া করলে ভালোবাসা বাড়ে
দুএক দিন কথা বলা বন্ধ করে দাও তারপর দেখো মজা :P ;)
দেখো আবার বেশি ঝগরা করোনা :):)

৩৫. ২০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০৪
তানভীর আকন্দ বলেছেন: তোমার এই লেখাটা ভাল লাগল খুব। বাবা শুরোনামের লৈখাটি পড়লাম না ......ভাল থেকো
২০ শে জুন, ২০১০ রাত ৮:২২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

বাবা শিরোনামের লেখাটা পড়লেন না কেনো আমি বুঝতে পারছি তাই কিছু মনে করিনি
আমি ও বাবা মা কে নিয়ে লেখা পড়ি না,

ভালোথাকবেন

৩৬. ২৩ শে জুন, ২০১০ রাত ১:৪৪
কালপুরুষ বলেছেন: নিমা, বেশ ভাল লিখেছো। ভাল লাগলো।
২৩ শে জুন, ২০১০ ভোর ৪:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভালো থাকবেন

৩৭. ২৭ শে জুন, ২০১০ রাত ১০:৩৮
রায়হান চৌধুরী বলেছেন: সরলতা ধরা দিল জটিল হয়ে................খুব ভাল লাগল
২৭ শে জুন, ২০১০ রাত ১১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ:)

২৯ শে জুন, ২০১০ রাত ৯:২১

লেখক বলেছেন: পড়ে এলাম:)

৩৯. ৩০ শে জুন, ২০১০ সকাল ৯:০৮
সত্যবাদী মনোবট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে নিজের ইচ্ছায় আমার ব্লগালয়ে যাবা। ভালো থেকো
০৭ ই অক্টোবর, ২০১০ রাত ১:২৪

লেখক বলেছেন: ইসসস পন্ডিতের মতো হুমম বলা হচ্ছে ....:)

ধন্যবাদ ভাইয়া

 

মোট সময় লেগেছে ১.০৩৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাশেই তো থাকে
দৃষ্টির আড়ালে
তবু দৃষ্টিতে মিশে
দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম
আমি শূন্যতায় বাস করি
সে একটু হেসে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই