ভয়...........
সে তো ঘিরে রেখেছিলো আমার চতুর্দিক,,
রাত্রি ডোবা অথৈ আঁধারে
আর প্রভাত ভেজা নির্মম সত্যে...
আর আমি তখন খুঁটে খুঁটে মৃত্যুকে পুষেছিলাম..।
অন্ধরাত্রির বুকে হারিয়েছিল কিশোরীর দীঘল বেনী,
ভয়............
সে তো চতুর্দিক ঘিরে রেখেছিল তখন,,,,
এখন তো বিষাক্ত বেনী
দৃষ্টির উত্তাপে হিসহিস আগুন ছড়ায় ।
ভয়.........
সে তো জীবনের এক নিরীহ ছলনা মাত্র ..
তন্ত্রের উপর ভর করে যে এগিয়ে যায়..
আর আমি তৃষ্ণার্ত আগুন,
আধারের হৃদপিন্ড খেয়ে তৃষ্ণা মিটাই ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


